Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় ড. জোহা দিবস পালন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ড. জোহা দিবস পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জেলা সমবায় চত্ত্বরে একুশে উদযাপন পরিষদ নওগাঁ এর আয়োজনে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর হামিদুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারী কেডি স্কুলের সহকারী শিক্ষক হাসমত আলী।
 
একুশে উদযাপন পরিষদ নওগাঁর আহ্বায়ক অধ্যাপক এস.এম শওকত আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, পরিষদের উপদেষ্ঠা জাহিদ রাব্বানী রশিদ, সদস্য সচিব আতিক রহমান প্রমূখ। এ সময় বক্তারা ড. শামছুজ্জোহা জীবনী নিয়ে আলোচনা করেন এবং শিক্ষক দিবস হিসেবে পালন করার দাবি জানানো হয়। আলোচনার আগে ড. শামছুজ্জোহা প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।
উল্লেখ্য, ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন শুরু হয়। ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি পাক সরকার বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করে। এরপরও ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। এ সময় পাক বাহিনীরা ছাত্রদের উপর গুলি চালানো প্রস্তুতি গ্রহন করে। এ সময় বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামছুজ্জোহা ছাত্রদের বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বুক পেতে দেন। এরপর ছাত্রদের সেখান থেকে চলে যেতে বলার সাথে সাথে পাকবাহিনীরা ড. শামছুজ্জোহার উপর গুলি করে। এতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় হয়। সেখানে পাক সরকারের অপচিকিৎসায় তিনি হাসপাতালে শহীদ হন। এরপর থেকে আন্দোলন আরো বেগবান হয়। পরবর্তীতে এই আন্দোলন গণঅভ্যুন্থানে রুপ নেয়। যার  মধ্যে দিয়ে আইয়ুব সরকারের পতন হয়।

প্রতি বিঘায় কৃষকদের নীট মুনাফা ২৩ থেকে ২৪ হাজার টাকা 
নওগাঁ জেলায় এ বছর ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে
নওগাঁ জেলায় এ বছর ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে
আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ভুট্টার আবাদ করতে কৃষকদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরে জেলায় ভুট্টার আবাদ ক্রমাগত বেড়ে চলেছে। ভুট্টার বহুমুখী ব্যবহার এবং ধানের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের এই আগ্রহ দেখা যাচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকতা মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক বলেছেন এক বিঘা ভুট্টা চাষ করতে মোট খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। এই এক বিঘা জমিতে ভুট্টা উৎপাদিত হয় কমপক্ষে ৪০ মন। বর্তমানে বাজারে একমন ভুট্টা বিক্রি হচ্ছে ৮শ টাকা করে। সেই হিসাব অনুযায়ী এক বিঘা জমির ভুট্টার বিক্রি মুল্য ৩২ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ভুট্টা চাষ করে কৃষকরা নীট লাভ করছেন ২৩ থেকে ২৪ হাজার টাকা।

ভ্ট্টুার বহুমুখী ব্যবহারের মধ্যে রয়েছে এর গাছ জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে ভ্ট্টুা মাছের খাবার, হাঁসমুরগীসহ বিভিন্ন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এ ছাড়াও গমের সাথে মিশিয়ে তৈরী আটার রুটি খাওয়া হচ্ছে। বেকারী শিল্পে ভুট্টার ব্যবহারও গুরুত্বপূর্ন। এই কারনে ভুট্টার আবাদ ক্রমেই বাড়ছে।

এ বছর নওগাঁ জেলায় মোট ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২শ ২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৪শ ৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৫ হাজার ১শ হেক্টর, বদলগাছি উপজেলায় ৬৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৮০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৩০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩শ ৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ১০ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হেক্টর, মান্দা উপজেলায় ৪শ ৪০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪৫ হেক্টর  জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

অন্যান্য ফসলের মত ভুট্টা চাষে উৎসাহিত করতে সরকারীভাবে প্রান্তিক কৃষকদের প্রনোদনা প্রদান করা হয়েছে। জেলায় এ ক্ষেত্রে ৪ হাজার ২শ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে ২ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি বিনামুল্যে বিতরন করা হয়েছে। সেই হিসেবে জেলায় ভ্ট্টুা চাষের ক্ষেত্রে ৮ হাজার ৪শ কেজি বীজ, ৮৪ হাজার কেজি ডিএপি এবং ৪ হাজার ২শ এমওপি বিতরন করা হয়েছে।

মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেনের মনোনয়ন পত্র জমা দান
মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেনের মনোনয়ন পত্র জমা দান
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ : নওগাঁর মান্দায় উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেন তার মনোনয়ন পত্র ফরম জমা দান করেছেন। গত সোমবার বিকেলে উপজেলা সার্ভার স্টেশনে নির্বাচন অফিসারের কার্য্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মান্দা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অাব্দুল মান্নান,সহ-সভাপতি বাছের হাজী,ইমরান হোসেন,মাওলানা অাজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নের জাপা'র সভাপতি,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ,ছাত্রসমাজ, যুবসংহতি,শ্রমিক পার্টি'র সভাপতি,সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সাথে অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

সাপাহারে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান হোসেন এর মনোনয়নপত্র জমা
আ’লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহান হোসেন এর মনোনয়নপত্র জমা
সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন ও তার সহ-ধর্মিনী মোসা: সুলতানা রাজিয়া পৃথক পৃথক ভাবে দু’টি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এসময় তৃনমুল নেতৃবৃন্দ ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
 
প্রকাশ থাকে যে দলীয় সিদ্ধান্ত মোতাবেক এবারের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন এর দলীয় মনোনয়ন পাওয়ার কথা। কিন্তু শেষ পর্যন্ত আগের দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তৃণমুল পর্যায়ে ভোটের আগে ভোটের জন্য প্রস্তুত হতে হয় সম্পাদক শাহজাহান হোসেনকে। কিন্তু তৃণমুল ভোটে জয়লাভ করেও কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে আবারো দলীয় মনোনয়ন পান বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল শাহ্ চৌধুরী। তৃণমুল ভোটে জয়ী হয়েও কেন তাকে মনোনয়ন দেওয়া হলনা এরকম কথা তিনি দলীয় উচ্চ পর্যায়ে করে তার কোন সদোত্তর না পেয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হিসেবে তার মনোনয় পত্র জমা দিয়েছেন। দুপুর আড়াইটা পর্যন্ত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ হতে আলহাজ্ব শাহজাহান হোসেন ও তার স্ত্রী মোসা: সুলতানা রাজিয়া এবং জাকের পার্টি হতে মোহাম্মাদ আলী নামের এক প্রার্থী তাদের মনোয়নপত্র জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহেদ আলী ও আশরাফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন ও আওয়ামীলীগ হতে নার্গিস সরকার তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওগাঁর সাপাহারে ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই
নওগাঁর সাপাহারে ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই
বাবুল আকতার, সাপাহার(নওগঁ): নওগাঁর সাপাহার উপজেলার ৯৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে অদ্য পর্যন্ত কোন শহীদ মিনার স্থাপন করা হয়নি। উল্লেখ্য যে সরকারি ভাবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার নির্দেশনা রয়েছে। তবে উপজেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারছে না কোমল মতি শিক্ষার্থীরা।
কিন্তু বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর নিজস্ব উদ্যোগে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে এবং দুরের কোন শহীদ মিনারে আন্তর্জাতিক শহীদ দিবস পালন করার জন্য শিক্ষার্থীদের সাথে নিয়ে মাইলের পর মাইল পথ খালি পায়ে প্রভাত ফেরি করে দুর দূরান্তের কোন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি জাতীয় দিবস তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলাগাছের তৈরি শহীদ মিনার নির্মাণ করে শহীদদের স্মরণে দিবসটি পালন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়। কোমলমতি শিক্ষার্থীরা যদি এখন থেকে ভাষা শহীদদের স্মরণে দিবসটির তাৎপর্য না জানে এবং না স্মরণ করে তাহলে বড় হয়ে এর মর্ম বুঝবেনা এবং চর্চাও থাকবেনা বলে এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করছে তাই অবিলম্বে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের দাবি করছে।
রামরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের বিদ্যালয় থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে ইউনিয়ন পর্যায়ে একটি শহীদ মিনার আছে সেখানে আমরা ২জন শিক্ষক গিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করি, ছোট ছোট ছেলে মেয়েদের খুব সকালে নিয়ে যাওয়া সম্ভব সম্ভব হয়না তাই তারা বিদ্যালয় প্রাঙ্গনে কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে। তবে স্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আমরা বিদ্যালয়ে চিঠি দিয়েছি দিবসটি উদযাপন করার জন্য এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে করে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা হয়।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সাথে কথা হলে তিনি জানান, উপজেলার ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই বিষয়টি তাঁর জানা ছিলনা। প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কর্মপরিকল্পনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্কুল কর্তৃপক্ষকে অবহিত করবেন ও প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  শহীদ মিনার স্থাপনের চেষ্টা করবেন বলে তিনি জানান।

যশোরের শার্শার সীমান্তে ৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক- ১
৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক- ১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার কাশিপুর সীমান্তে বিজিবি'র বিশেষ অভিযানে মঙ্গলবার সকাল ৭টার দিকে শামনুর হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক শামনুর হোসেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে চোরাকারবারিরা ফেন্সিডিল নিয়েএসে কাশিপুর গ্রামে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে মঙ্গলবার সকালে টহলদল কাশিপুর বাজারের পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামনুরকে আটক করে। পরে তার সীকারক্তিতে একটি রান্নার চুলার মধ্য থেকে ৯৮বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget