Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় বই আটক
 বিপুল পরিমাণ ভারতীয় বই আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ৫০৩ কেজি ভারতীয় বিভিন্ন প্রকার বই উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বই এনে ঢাকা নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে স্থানে অবস্থান করছে ।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, নায়েক মজিবর,নায়েক সুমন (এফআইজি গোয়েন্দা বিজিবি) সিপাহী সিদ্দিকুর রহমান, সিগন্যাল মঈনুল আহসান ও সিপাহী নওশের সেখানে অভিযান চালিয়ে ৫০৩ কেজি ভারতীয় বই উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

উদ্ধারকৃত বই গুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানিয়েছেন বিজিবি।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ১৯শে ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। সানরাইজ পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরপর ৩ বার জাতীয় সংসদের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর বর,শার্শা উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক  ইব্রাহিম খলিল,শার্শা উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম,ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের  উদ্দেশ্য বলেন খেলাধুলার পাশাপাশি শার্শা উপজেলার প্রতিটি শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে হবে এক একটি উজ্জল  নক্ষত্র। তখনই আমার এমপি হওয়া সার্থক হবে।বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বিগত যে কোন সরকারের আমল থেকে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। তিনি শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃষ্টিশীল, আধুনিক, তথ্য প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান । পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভাল ভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানান।

এর আগে সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপিসহ উপস্থিত অতিথী বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেন।

ঝালকাঠিতে এমপিওভুক্তির দাবীতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রিপোর্ট: ইমাম বিমান: ঝালকাঠিতে সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিও ভুক্তির দাবীতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন  মানববন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। 

মঙ্গলবার ১৯ ফেব্রয়ারী  সকাল ১১ টায় জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকের সামনে  "নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন " ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে ফেডারেশনের  ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ডালিয়া নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শাখার সহসভাপতি মোঃ শাহ আলম সরদার, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল,জেলার সহসভাপতি মোঃ নুরুল আমিন,কাঠালিয়া উপজেলার সভাপতি মোঃ খলিলুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক দেবব্রত হাওলাদার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাস দ্রুত বাস্তবায়নের জন্য দাবী জানান। 

মানব বন্ধন শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এমপিওভুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে বরিশাল বিভাগসহ সারা দেশে একযোগে এ কর্মসূচী পালিত হয়েছে।

নিখোঁজের চার বছর পর মা কে ফিরে পেলো ছেলে
নিখোঁজের চার বছর পর মা কে ফিরে পেলো ছেলে
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): চার বছর আগে হারিয়ে যাওয়া মা’কে ফিরে পেয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছিল নওগাঁর সাপাহারে । সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দিঘীর হাট এলাকায় এই দৃশ্যে ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ২০১৮ সালের জুন মাসের দিকে দিঘীর হাট বাজার এলাকায় অচেনা মস্তিস্ক বিকৃত এক বৃদ্ধার আগমন ঘটে। দির্ঘ সাত-আট মাস ধরে ওই বৃদ্ধা বাজার এলাকার বিভিন্ন দোকান ঘরের ছাউনির নিচে রাত কাটিয়ে দিনের বেলায় যেখানে সেখানে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ত আবার রাতের বেলায় সে বাজার এলাকায় এসে রাত্রি যাপন করত। মাঝে মধ্যে বাজার এলাকার আরিফ ফটোস্ট্রেট দোকান মালিক মো: রমজান আলী ওই বৃদ্ধার খোঁজবর নিত। বৃদ্ধা বেশী কথা না বলায় দির্ঘ দিনের খোঁজ খবরের সাথে সাথে রমজান আলী ওই বৃদ্ধার নিকট থেকে বিভিন্ন সময়ে তার নাম, কোন সময়ে তার গ্রামের নাম সহ তার ঠিকানা খোজার চেষ্টা করত। অব শেষে গত রবিবার বিকেলে সে তার পূর্ণ ঠিকানা উদ্ধার করে নোয়াখালীল লক্ষীপুর জেলার রামগঞ্জ থানায় মোবাইলে কথা বলে বৃদ্ধার দেওয়া ঠিকানা খুজে পান। থানর মাধ্যমে সে ওই বৃদ্ধার ছেলের সাথে কথা বলতে সক্ষম হন। সংবাদ পেয়ে বৃদ্ধার ছেলে তৎক্ষনাত নওগাঁর সাপাহারের উদ্দেশ্যে রওয়ানা দেন। সোমবার সকালে সে সাপাহারে পৌঁছে দিঘীর হাট এলাকায় গিয়ে পাগল বৃদ্ধার সামনে দাঁড়ালে ম’া-ছেলের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপস্থিত দর্শক হতবাক হয়ে যায় পাগল বৃদ্ধা ও তার ছেলের মায়া মমতা দেখে। তারা একে অপরের সাথে দির্ঘক্ষণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। সরে জমিনে ঘটনা স্থলে গিয়ে পাগল বৃদ্ধার ছেলে সোহেল রানা (২৮) এর সথে কথা বলে জানা যায়। বিগত সাত বছর পূর্বে তার ম’ার মস্তিস্ক বিকৃতি ঘটে সে সময় তার মা তার নিজের সন্তান মারিয়ম (৬) নামের এক মেয়ে ও আব্দুল কাদের (৩) বছরের এক ছেলেকে সাথে নিয়ে বাড়ী হতে বের হয়ে নিরুদ্দেশ হয়ে ছিল। খোঁজা খুঁজির প্রায় তিন বছর পরে ভারতের আসাম রাজ্য থেকে সোহেল রানা তার ম’াকে উদ্ধার করতে পারলেও বোন মরিয়ম ও ভাই কাদেরকে হারিয়ে ফেলে তারা আজও নিখোঁজ রয়েছে। ভারত থেকে উদ্ধারের মাত্র কয়েক মাস পর তার ম’া আমিনা বেগম আবারো বাড়ী থেকে সকলের অজান্তে বেরিয়ে নিরুদ্দেশ হয়। এর পর ছেলে সোহেল রানা ও তার পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করে ম’াকে আর ফিরে না পেয়ে তাকে খোঁজার হাল ছেড়ে দিয়ে বাড়ীতে বসেই ছিল। হঠাৎ দির্ঘ চার বছর পরে নওগাঁ জেলার সাপাহার হতে তার ম’ার বর্ণনা সহ মোবাইল ফোন পেয়ে কিছু ক্ষনের জন্যও আর স্থির থাকতে পারেনী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন নওগাঁর সাপাহার উপজেলার দিঘীর হাট এলাকায়। আর এসে ঠিক খুঁজেও পেয়েছেন তার গর্ভধারিনী ম’াকে। সোহেল রানা তার ম’াকে খুঁজে পেয়ে ধন্য হয়েছেন সে আর তার ম’াকে হারিয়ে যেতে দেবেনা চোখের জল মুছতে মুছতে বললেন প্রতিবেদকে। ম’াও তার ছেলেকে পেয়ে আনন্দে আতœহারা সে কখন যাবে তার নিজ গন্তব্যে পাগল অবস্থায় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এলো-মেলোভাবে বলছিলেন বৃদ্ধা আমিনা বেগম। মস্তিস্ক বিকৃত বৃদ্ধা মহিলা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের মো: শামসুল হক এর স্ত্রী। নিজ ঔরসজাত দু’ সন্তানকে হারিয়ে বর্তমানে এক ছেলে সোহেল রানা ও স্বামী শামসুল হক রয়েছে তার পরিবারে। সোমবার দুপুর দেড়টার সময় তারা দিঘীর হাট এলাকা থেকে রাজশাহীর বাসে উঠে নিজ গন্ত্যব্যে রওয়া হন। 

নওগাঁর আত্রাইয়ে তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
 তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
নাজমুল হক নাহিদ, আত্রাই ( নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় শিমলা চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার তিনটি বিদ্যালয়ে একই কায়দায় গেটের গ্রীলের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে বিদ্যালয় রক্ষিত সাউন্ড বক্স, রাইস কুকার, রেজুলেশন খাতা, খেলাধুলার সামগ্রী, পেন ড্রাইভ, ফুটবলসহ বিভিন্ন খাতাপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজান্মেল হক জানান, আমাদের অফিসে রক্ষিত আলমিারার তালা ভেঙ্গে বেশ কয়েকটি রেজুলেশন খাতা, কাব পোষাক ইত্যাদি নিয়ে যায়।

এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা বলেন, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের চুরি ঘটনা ঘটেছে এমন তথ্য পেয়েছি এবং থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অন্য ২টি বিদ্যালয় চুরির তথ্য আমার জানা নাই।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, বিষয়টি শুনেছি। বিদ্যালয়গুলো পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ
নওগাঁয় বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ
নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৩৫), আরোহী শফিকুল ইসলাম (৪০) এবং মোসলেম উদ্দিন (২৫) নিহত হয়েছেন।

নিহত সেলিম হোসেন মান্দা উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে, নিহত শফিকুল ইসলাম উপজেলার বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত মোসলেম উদ্দিন রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরুহাটি মোড় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত কার্তিক চন্দ্র রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কুমারপাড়া এলাকার নারায়ন চন্দ্র ঘোষের ছেলে।

জানা গেছে, নিহতরা মোটরসাইকেল যোগে মান্দার দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কের উঠছিল। এমন সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস (কুমিল্লা ব ১১-০০১৬) তাদেরকে চাপা দেয়। এতে বাসের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে গিয়ে ঘটনাস্থলে সেলিম হোসেন নিহত হন। আর আহত দ্ইুজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনিত হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তারাও মারা যায়।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বিআরটিসির চালক কার্তিক চন্দ্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget