Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ‘বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার’ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বেলা ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের রাস্তায় এ কর্মসূচী পালিত হয়।
এসময় সংগঠনের সাধারন সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুন আলী, কোষাধ্যক্ষ গৌতম কুমার, সংগঠনের সভাপতি হাসিবুল হাসান মিলন যুগ্ম সাধারন সম্পাদক রায়হান, অফিস সহকারী গুলশান আরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আওতাভুক্ত ইউসিসিএ (মূল কর্মসূচী) কর্মচারীদের বিআরডিবি’র ৪৪ তম বোর্ড সভা ও ১১/০৪/১২ সালের সরকারি চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক রাজস্ব বাজেটভুক্ত করার দাবী জানানো হয়। মানববন্ধনে সংগঠনের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

নওগাঁয় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের মানববন্ধন
নওগাঁ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের রাস্তায় ‘নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
 
এসময় সংগঠনের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আব্দুল্যাহ আল মামুন, সাবেক সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শাহজান আলী ও মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমূখ।
 
বক্তারা, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিওভুক্তির দাবী জানান।

নওগাঁর বদলগাছীতে আদিবাসি যুবকের রহস্যজনক মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায়ত কৃষ্ট পাহান (৩৫) নামে এক আদিবাসি দিন মজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার মথুরা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষ্ট পাহান লক্ষীরকোলা গ্রামের মৃত মঙ্গলা পাহানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় অপরিচিত তিনজন লোক কৃষ্ট পাহানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন শ্যামপুর গ্রামের মাঠে কাজ করতে গিয়ে ধান ক্ষেতে কৃষ্ট পাহানের মরদেহ পরে থাকতে দেখে থানা পুলিশে সংবাদ দেয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

নওগাঁয় ড. জোহা দিবস পালন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ড. জোহা দিবস পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের জেলা সমবায় চত্ত্বরে একুশে উদযাপন পরিষদ নওগাঁ এর আয়োজনে দিবসটি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ, প্রফেসর হামিদুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সরকারী কেডি স্কুলের সহকারী শিক্ষক হাসমত আলী।
 
একুশে উদযাপন পরিষদ নওগাঁর আহ্বায়ক অধ্যাপক এস.এম শওকত আলীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, পরিষদের উপদেষ্ঠা জাহিদ রাব্বানী রশিদ, সদস্য সচিব আতিক রহমান প্রমূখ। এ সময় বক্তারা ড. শামছুজ্জোহা জীবনী নিয়ে আলোচনা করেন এবং শিক্ষক দিবস হিসেবে পালন করার দাবি জানানো হয়। আলোচনার আগে ড. শামছুজ্জোহা প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণ করা হয়।
উল্লেখ্য, ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন শুরু হয়। ১৯৬৯ সালে ১৮ ফেব্রুয়ারি পাক সরকার বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করে। এরপরও ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। এ সময় পাক বাহিনীরা ছাত্রদের উপর গুলি চালানো প্রস্তুতি গ্রহন করে। এ সময় বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. শামছুজ্জোহা ছাত্রদের বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বুক পেতে দেন। এরপর ছাত্রদের সেখান থেকে চলে যেতে বলার সাথে সাথে পাকবাহিনীরা ড. শামছুজ্জোহার উপর গুলি করে। এতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয় হয়। সেখানে পাক সরকারের অপচিকিৎসায় তিনি হাসপাতালে শহীদ হন। এরপর থেকে আন্দোলন আরো বেগবান হয়। পরবর্তীতে এই আন্দোলন গণঅভ্যুন্থানে রুপ নেয়। যার  মধ্যে দিয়ে আইয়ুব সরকারের পতন হয়।

প্রতি বিঘায় কৃষকদের নীট মুনাফা ২৩ থেকে ২৪ হাজার টাকা 
নওগাঁ জেলায় এ বছর ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে
নওগাঁ জেলায় এ বছর ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে
আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁয় ভুট্টার আবাদ করতে কৃষকদের মধ্যে আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরে জেলায় ভুট্টার আবাদ ক্রমাগত বেড়ে চলেছে। ভুট্টার বহুমুখী ব্যবহার এবং ধানের চেয়ে লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের এই আগ্রহ দেখা যাচ্ছে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকতা মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক বলেছেন এক বিঘা ভুট্টা চাষ করতে মোট খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। এই এক বিঘা জমিতে ভুট্টা উৎপাদিত হয় কমপক্ষে ৪০ মন। বর্তমানে বাজারে একমন ভুট্টা বিক্রি হচ্ছে ৮শ টাকা করে। সেই হিসাব অনুযায়ী এক বিঘা জমির ভুট্টার বিক্রি মুল্য ৩২ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ভুট্টা চাষ করে কৃষকরা নীট লাভ করছেন ২৩ থেকে ২৪ হাজার টাকা।

ভ্ট্টুার বহুমুখী ব্যবহারের মধ্যে রয়েছে এর গাছ জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অপরদিকে ভ্ট্টুা মাছের খাবার, হাঁসমুরগীসহ বিভিন্ন গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এ ছাড়াও গমের সাথে মিশিয়ে তৈরী আটার রুটি খাওয়া হচ্ছে। বেকারী শিল্পে ভুট্টার ব্যবহারও গুরুত্বপূর্ন। এই কারনে ভুট্টার আবাদ ক্রমেই বাড়ছে।

এ বছর নওগাঁ জেলায় মোট ৬ হাজার ৮শ ৬০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এর মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২শ ২০ হেক্টর, রানীনগর উপজেলায় ৪শ ৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৫ হাজার ১শ হেক্টর, বদলগাছি উপজেলায় ৬৫ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৮০ হেক্টর, পতœীতলা উপজেলায় ৩০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩শ ৭০ হেক্টর, সাপাহার উপজেলায় ১০ হেক্টর, পোরশা উপজেলায় ১০ হেক্টর, মান্দা উপজেলায় ৪শ ৪০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪৫ হেক্টর  জমিতে ভুট্টার আবাদ হয়েছে।

অন্যান্য ফসলের মত ভুট্টা চাষে উৎসাহিত করতে সরকারীভাবে প্রান্তিক কৃষকদের প্রনোদনা প্রদান করা হয়েছে। জেলায় এ ক্ষেত্রে ৪ হাজার ২শ জন প্রান্তিক কৃষকের প্রত্যেককে এক বিঘা জমির বিপরীতে ২ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি বিনামুল্যে বিতরন করা হয়েছে। সেই হিসেবে জেলায় ভ্ট্টুা চাষের ক্ষেত্রে ৮ হাজার ৪শ কেজি বীজ, ৮৪ হাজার কেজি ডিএপি এবং ৪ হাজার ২শ এমওপি বিতরন করা হয়েছে।

মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেনের মনোনয়ন পত্র জমা দান
মান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেনের মনোনয়ন পত্র জমা দান
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ : নওগাঁর মান্দায় উপজেলা জাতীয় পার্টি সভাপতি ও দলীয় মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অালতাফ হোসেন তার মনোনয়ন পত্র ফরম জমা দান করেছেন। গত সোমবার বিকেলে উপজেলা সার্ভার স্টেশনে নির্বাচন অফিসারের কার্য্যালয়ে তার মনোনয়ন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, মান্দা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক অাব্দুল মান্নান,সহ-সভাপতি বাছের হাজী,ইমরান হোসেন,মাওলানা অাজিম উদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলার ১৪ টি ইউনিয়নের জাপা'র সভাপতি,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদকসহ,ছাত্রসমাজ, যুবসংহতি,শ্রমিক পার্টি'র সভাপতি,সাধারন সম্পাদকগণ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র দাখিল শেষে নেতৃবৃন্দকে সাথে নিয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সাথে অাসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget