Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নিখোঁজের চার বছর পর মা কে ফিরে পেলো ছেলে
নিখোঁজের চার বছর পর মা কে ফিরে পেলো ছেলে
বাবুল আকতার, সাপাহার (নওগাঁ): চার বছর আগে হারিয়ে যাওয়া মা’কে ফিরে পেয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছিল নওগাঁর সাপাহারে । সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দিঘীর হাট এলাকায় এই দৃশ্যে ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে ২০১৮ সালের জুন মাসের দিকে দিঘীর হাট বাজার এলাকায় অচেনা মস্তিস্ক বিকৃত এক বৃদ্ধার আগমন ঘটে। দির্ঘ সাত-আট মাস ধরে ওই বৃদ্ধা বাজার এলাকার বিভিন্ন দোকান ঘরের ছাউনির নিচে রাত কাটিয়ে দিনের বেলায় যেখানে সেখানে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ত আবার রাতের বেলায় সে বাজার এলাকায় এসে রাত্রি যাপন করত। মাঝে মধ্যে বাজার এলাকার আরিফ ফটোস্ট্রেট দোকান মালিক মো: রমজান আলী ওই বৃদ্ধার খোঁজবর নিত। বৃদ্ধা বেশী কথা না বলায় দির্ঘ দিনের খোঁজ খবরের সাথে সাথে রমজান আলী ওই বৃদ্ধার নিকট থেকে বিভিন্ন সময়ে তার নাম, কোন সময়ে তার গ্রামের নাম সহ তার ঠিকানা খোজার চেষ্টা করত। অব শেষে গত রবিবার বিকেলে সে তার পূর্ণ ঠিকানা উদ্ধার করে নোয়াখালীল লক্ষীপুর জেলার রামগঞ্জ থানায় মোবাইলে কথা বলে বৃদ্ধার দেওয়া ঠিকানা খুজে পান। থানর মাধ্যমে সে ওই বৃদ্ধার ছেলের সাথে কথা বলতে সক্ষম হন। সংবাদ পেয়ে বৃদ্ধার ছেলে তৎক্ষনাত নওগাঁর সাপাহারের উদ্দেশ্যে রওয়ানা দেন। সোমবার সকালে সে সাপাহারে পৌঁছে দিঘীর হাট এলাকায় গিয়ে পাগল বৃদ্ধার সামনে দাঁড়ালে ম’া-ছেলের মধ্যে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। উপস্থিত দর্শক হতবাক হয়ে যায় পাগল বৃদ্ধা ও তার ছেলের মায়া মমতা দেখে। তারা একে অপরের সাথে দির্ঘক্ষণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। সরে জমিনে ঘটনা স্থলে গিয়ে পাগল বৃদ্ধার ছেলে সোহেল রানা (২৮) এর সথে কথা বলে জানা যায়। বিগত সাত বছর পূর্বে তার ম’ার মস্তিস্ক বিকৃতি ঘটে সে সময় তার মা তার নিজের সন্তান মারিয়ম (৬) নামের এক মেয়ে ও আব্দুল কাদের (৩) বছরের এক ছেলেকে সাথে নিয়ে বাড়ী হতে বের হয়ে নিরুদ্দেশ হয়ে ছিল। খোঁজা খুঁজির প্রায় তিন বছর পরে ভারতের আসাম রাজ্য থেকে সোহেল রানা তার ম’াকে উদ্ধার করতে পারলেও বোন মরিয়ম ও ভাই কাদেরকে হারিয়ে ফেলে তারা আজও নিখোঁজ রয়েছে। ভারত থেকে উদ্ধারের মাত্র কয়েক মাস পর তার ম’া আমিনা বেগম আবারো বাড়ী থেকে সকলের অজান্তে বেরিয়ে নিরুদ্দেশ হয়। এর পর ছেলে সোহেল রানা ও তার পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করে ম’াকে আর ফিরে না পেয়ে তাকে খোঁজার হাল ছেড়ে দিয়ে বাড়ীতে বসেই ছিল। হঠাৎ দির্ঘ চার বছর পরে নওগাঁ জেলার সাপাহার হতে তার ম’ার বর্ণনা সহ মোবাইল ফোন পেয়ে কিছু ক্ষনের জন্যও আর স্থির থাকতে পারেনী সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন নওগাঁর সাপাহার উপজেলার দিঘীর হাট এলাকায়। আর এসে ঠিক খুঁজেও পেয়েছেন তার গর্ভধারিনী ম’াকে। সোহেল রানা তার ম’াকে খুঁজে পেয়ে ধন্য হয়েছেন সে আর তার ম’াকে হারিয়ে যেতে দেবেনা চোখের জল মুছতে মুছতে বললেন প্রতিবেদকে। ম’াও তার ছেলেকে পেয়ে আনন্দে আতœহারা সে কখন যাবে তার নিজ গন্তব্যে পাগল অবস্থায় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় এলো-মেলোভাবে বলছিলেন বৃদ্ধা আমিনা বেগম। মস্তিস্ক বিকৃত বৃদ্ধা মহিলা লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার টামটা গ্রামের মো: শামসুল হক এর স্ত্রী। নিজ ঔরসজাত দু’ সন্তানকে হারিয়ে বর্তমানে এক ছেলে সোহেল রানা ও স্বামী শামসুল হক রয়েছে তার পরিবারে। সোমবার দুপুর দেড়টার সময় তারা দিঘীর হাট এলাকা থেকে রাজশাহীর বাসে উঠে নিজ গন্ত্যব্যে রওয়া হন। 

নওগাঁর আত্রাইয়ে তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
 তিন বিদ্যালয়ে রহস্যজনক চুরি
নাজমুল হক নাহিদ, আত্রাই ( নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় রহস্যজনক চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড় শিমলা চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার তিনটি বিদ্যালয়ে একই কায়দায় গেটের গ্রীলের তালা ভেঙ্গে অফিস কক্ষের ভেতরে প্রবেশ করে বিদ্যালয় রক্ষিত সাউন্ড বক্স, রাইস কুকার, রেজুলেশন খাতা, খেলাধুলার সামগ্রী, পেন ড্রাইভ, ফুটবলসহ বিভিন্ন খাতাপত্র নিয়ে যায়।

এ ব্যাপারে দ্বীপচাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোজান্মেল হক জানান, আমাদের অফিসে রক্ষিত আলমিারার তালা ভেঙ্গে বেশ কয়েকটি রেজুলেশন খাতা, কাব পোষাক ইত্যাদি নিয়ে যায়।

এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আনিছা বলেন, বড় শিমলা প্রাথমিক বিদ্যালয়ের চুরি ঘটনা ঘটেছে এমন তথ্য পেয়েছি এবং থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি। অন্য ২টি বিদ্যালয় চুরির তথ্য আমার জানা নাই।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, বিষয়টি শুনেছি। বিদ্যালয়গুলো পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ
নওগাঁয় বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ
নওগাঁ প্রতিনিধি:  নওগাঁর মান্দায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক সেলিম হোসেন (৩৫), আরোহী শফিকুল ইসলাম (৪০) এবং মোসলেম উদ্দিন (২৫) নিহত হয়েছেন।

নিহত সেলিম হোসেন মান্দা উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে, নিহত শফিকুল ইসলাম উপজেলার বারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং নিহত মোসলেম উদ্দিন রামনগর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
বাসের চাপায় নিহত ৩, বাসে অগ্নিসংযোগ

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি গরুহাটি মোড় সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত কার্তিক চন্দ্র রাজশাহীর বোয়ালিয়া উপজেলার কুমারপাড়া এলাকার নারায়ন চন্দ্র ঘোষের ছেলে।

জানা গেছে, নিহতরা মোটরসাইকেল যোগে মান্দার দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কের উঠছিল। এমন সময় নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস (কুমিল্লা ব ১১-০০১৬) তাদেরকে চাপা দেয়। এতে বাসের চাকার সঙ্গে মোটরসাইকেল আটকে গিয়ে ঘটনাস্থলে সেলিম হোসেন নিহত হন। আর আহত দ্ইুজনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনিত হলে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টায় তারাও মারা যায়।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত বিআরটিসির চালক কার্তিক চন্দ্রকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নওগাঁর মান্দায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১, চালক আটক
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের দেলুয়াবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় বিআরটিসি বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।


দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা  গ্রামের আবেদ আলী ছেলে সেলিম (৩৫) ও ব্যারিল্যা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৩৪) এবং আহত রামনগর  গ্রামের শুকুর আলী ছেলে মোসলেম (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা  মটরসাইকেলযোগে রাস্তা পারাপার হচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ থেকে রাজশাহীগামী বিআরটিসি বাস (কুমিল্লা-ব-১১-০০১৬) দেলুয়াবাড়ি বাজারে পেট্রল পাম্পের সামনে মটরসাইকেল আরোহীদের সাজড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম ও  মোসলেমকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে শফিকুল ইসলাম মারা যান। আহত মোসলেমের অবস্থ্ওা আশাংকাজনক।
এঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বাসে আগুন ধরিয়ে দিয়ে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে।
সড়ক দূর্ঘনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ওসি (তদন্ত) মাহবুব আলম, কুসুম্বা ইউপি চেয়ারম্যান
নওফেল আলী এবং নিয়ামতপুর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বাবুল আকতার, সাপাহারন,(নওগাঁ): নওগাঁর সাপাহারে সড়ক র্দুঘটনায় আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানাগেছে গত রোববার বিকেল ৪টার সময় উপজেলার টেকনিক্যাল কলেজ মোড় হতে সদরে আসার সময় ভ্যানে উঠতে রাস্তা পার হতে গেলে পিছন থেকে একটি ইঞ্জিন চালিত ভুটভুটি ধাক্কা দেয়। এ সময় বৃদ্ধ আব্দুল মান্নান (৬০) রাস্তার উপর পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত: বলে ঘোষনা করনে। নিহত ব্যক্তি উপজেলার করলডাঙ্গা ট্যাংরা কুড়ি গ্রামের মৃত: আরশাদ আলীর পুত্র বলে জানা গেছে। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্ এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

জি,এম মিঠন, নওগাঁ : নওগাঁয় হিন্দু ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসা ঐতিহ্যবাহী হিন্দুবাঘা মেলায় (ধামে ভোগ) পূজা-অর্চনা করতে এসে যৌন হেনেস্তা ও মারপিটের শিকার হয়েছেন নওগাঁ শহরের এক যুবতীসহ দুই নারী। ঘটনাস্থল থেকে যৌন হেনেস্তা ও মারপিটের শিকার যুবতীসহ দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন পুলিশ। একই সময় যৌন হেনেস্তাকারীদের মধ্যে একজন মাথায় আঘাত প্রাপ্ত ও হয়েছেন বলে জানাগেছে।
 
মেলায় আগতরা জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের (রানীপুকুর) শিকারপুর (হিন্দুবাঘা) ধামে প্রতি বছরের ন্যায় হিন্দু ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসা ঐতিহ্যবাহী হিন্দুবাঘা মেলায় গত রবিবার বিকালে নওগাঁ শহরের (ননিয়া) পট্টির দুটি পরিবারের লোকজন আসেন এবং হিন্দুবাঘা ধামে পূজা-অর্চনা শেষে খাবারের জন্য বসলে এসময় এলাকার ভীমপুর গ্রামের মজনুর ছেলে রিফাতসহ কয়েকজন যুবক ঐ দুটি পরিবারের লোকজন এর সাথে আসা যুবতীসহ নারীদের ছবি মোবাইল ফোনে ধারন করাসহ উক্তত্য করার সময় এক যুবতীর ভাই প্রতিবাদ জানালে ঐ যুবতীর ভাইকে চর মারেন উক্তত্যকারীরা। এসময় ভাইকে মারতে দেখে যুবতী পার্শ্বে রান্নার কাজে রাখা খড়ির চলাদিয়ে আঘাত করলে উক্তত্যকারীদের একজনের মাথা কেটেগিয়ে রক্তবের হওয়ায় সাথে সাথে উক্তত্যকারীরাসহ মেলায় থাকা ভীমপুর গ্রামের লোকজনরা নওগাঁ থেকে আগত দুটি পরিবারের লোকজনের উপর হামলা চালায় এবং নারীদের যৌন হেনেস্তা ও এলোপাথারীভাবে মারপিট শুরু করেন। খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন এবং যৌন হেনেস্তা ও মারপিটের শিকার হয়ে আহত হওয়া এক যুবতীসহ দুই নারী ও তাদের লোকজনকে উদ্ধার করে মেলার বাইরে এনে নওগাঁয় পাঠিয়ে দেন।   

মারপিট ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ির এস আই শহিদুল জানান, ঘটনা  জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আহত দুই নারীসহ তাদের সাথের লোকজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পরই আহত দুই নারীকে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন নওগাঁ থেকে আগত দুটি পরিবারের লোকজন।

এব্যাপারে হিন্দু বাঘা মেলার বিটার ও ভীমপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামরুজাম্মান বাবুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি মোবাইল ফোনে সাংবাদিকদের কাছে নারীদের যৌন হেনেস্তা ও মারপিটের বিষয় এরিয়ে গিয়ে বার বার মেলায় মিষ্টি খাওয়ার জন্য যেতে বলেন।

তবে মেলার বিটার ও ভীমপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামরুজাম্মান বাবুর বড় ভাই আব্দুল হামিদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাটি অনাকাঙ্খিতভাবে ঘটেছে জানিয়ে তিনি বলেন, নওগাঁ থেকে আগত পরিবারের মেয়েরা ধামে ছিল। এসময় এক ছেলে মোবাইল ফোনে মেয়ের ছবি তুললে মেয়েটি ছেলেটিকে চলাদিয়ে মাথায় আঘাত করেন এবং আঘাতে ছেলেটির মাথা কেটে প্রচুর পরিমান রক্ত ঝড়ায় কিছু ছেলে পেলেরা ক্ষিপ্ত হলে লোকজন ছুটাছুটি শুরু করায় মেয়েরা পড়ে গিয়ে লোকজনের পায়ে পিষ্ট হয়ে আঘাত প্রাপ্ত হন এবং পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান তরফদার স্বপন ঘটনার শত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও মেলায় থাকা লোকজনের মাধ্যমে ও স্থানিয় এক জনপ্রতিনিধির মাধ্যমে যা জেনেছি তা খুবই জঘন্যতম ঘটনা উল্লেখ করে আরো বলেন, মূলত মেলা কমিটির লোকজন মারামারিতে জরিত নয় আমার জানামতে মেলার গ্যারেজ দেখাশুনাকারী  গ্যারেজ এর ছেলেরা ঘটনাটি ঘটিয়েছে এবং মেয়েদের সাথে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে এর বাইরে বলার মতো আর কিছুই নেই বলেও জানান তিনি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget