Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁর রাণীনগরে রহিদুল আলমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে এলাকাবসীর মানববন্ধন
মো: সবুজ হোসেন, নওগাঁ: নওগাঁর রাণীনগরের ভাটকৈ গ্রামের রহিদুল আলমের উপর হামলাকারীদের গেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবসী। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নইলে তারা বৃহত্তর কর্মসূচি দিবে বলে ঘোষনা দেন। গত রবিবার বিকেলে ভাটকৈ বাজারে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিন মল্লিক, সেস্বাসেবকলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মিঠু, মহিলা মেম্বার তমিনা বেগম, সিরাজুল ইসলাম প্রমুখ।
নওগাঁর রাণীনগরে রহিদুল আলমের উপর হামলাকারীদের বিচারের দাবিতে এলাকাবসীর মানববন্ধন
বিচারের দাবিতে এলাকাবসীর মানববন্ধন

এ সময় বক্তরা বলেন, রাজু ও হিরা বাহিনীর নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি, দেহ ব্যবস্যা, চুরি, ছিনতাইসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তারা রহিদুল আলমের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। কিন্তু অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আগামী ১৫ দিনের মধ্যে হামলার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নইলে আগামীতে কঠোর আন্দোলনের গড়ে তোলা হবে।
 
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ই ফেব্রুয়ারী) সকালে উপজেলার ভাটকৈ বাজারের দক্ষিণে পার্শ্বে একটি পুকুর পাড়ে ওই গ্রামের শাহাজান আলী বাঁশের খুটি পুতে ঘর নির্মান শুরু করেন। এসময় রহিদুল আলম ও তার ছেলে মো: রবিন সেখানে গিয়ে তাদেরকে ঘর নির্মানে নিষেধ করলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় রহিদুল আলম । বর্তমানে রহিদুল আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা খুবই সংকটাপূর্ণ।

মোঃরাসেল ইসলাম, বেনাপোল(যশোর)প্রতিনিধি: ঢাকাস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) কতৃক আয়োজিত ১৪-১৬ ফেব্রুয়ারী ২০১৯ এ অনুষ্ঠিত বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/বিশ্ববিদ্যালয়/বিজ্ঞান ক্লাব/স্বশিক্ষিত উদ্ভাবক/স্থানীয় শিল্পদ্যোক্তা পর্যায়ে সাফল্যের সাথে অংশগ্রহণ করা ও পরিবেশের উপর বিশেষ অবদান রাখায় যশোরের শার্শার কৃতি সন্তান, মটর ম্যাকানিক উদ্ভাবক মিজানকে সনদপত্র ও নগদ ২৫ হাজার টাকার প্রাইজবন্ড পদান করা হয়েছে।
তিন দিন ব্যাপী এই মেলায় উদ্ভাবক মিজানের তৈরী এ্যাম্বলেন্স ও পানিতে ডুবে শিশু মৃত্যু রোধক ডিবাইজ অবাক করেছে বাংলাকে। এর কারনেই দেশ ব্যাপী সেরা উদ্ভাবকের মধ্যে এই মেলা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেন দেশের গর্ব, যশোরের গর্ব, শার্শার গর্ব ক্ষুদে বিজ্ঞানী উদ্ভাবক মিজান। মেলার উদ্ভাবনী চমক তাক লাগিয়ে দেয় বিসিএসআইআর এ আগত দর্শনার্থী এবং গণ্যমান্য অতিথি ব্যক্তিদের। ছিনিয়ে নিয়ে আসেন তিন দিনের এই মেলা থেকে সেরা সনদ সহ নগদ অর্থ ও সম্মাননা।
গত বৃহস্পতিবার সকালে এই মেলার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াসেফ ওসমান। মেলা শেষে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপস এবং বিশেষ অতিথি অধ্যাপক জাফর ইকবাল এর হাত থেকে উদ্ভাবক মিজান সনদপত্র সম্মাননা এবং ২৫ হাজার টাকার প্রাইজবন্ড গ্রহন করেন।

নওগাঁয় মৌসুমীর মহিলা ভলিবল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
মহিলা ভলিবল প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় শিক্ষার্থীদের অংশ গ্রহনে মৌসুমীর সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় মহিলা ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পিকেএসএফ’র সহযোগীতায় এ আয়োজন করা হয়। মৌসুমীর উপদেষ্টা মাহবুবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথীর বক্তব্য রাখেন মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন উপ-প্রধান নির্বাহী গৌতম কুমার ঘোষ, মৌসুমীর পরিচালক এরফান আলী, প্রধান হিসাব রক্ষক মোফাকখের আলম স্বপন,পিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু, বিদ্যালয় কমিটির সভাপতি রায়হান শামীম,আব্দুর রউফ পাভেল,রোকছানা বানু প্রমূখ। অনুষ্ঠিত খেলায় অংশ নেয় নওগাঁ পিএম বালিকা উচ্চ বিদ্যালয়,ইকরকুড়ী,সেন্ট্রাল গার্লস,চকএনায়েত,শালুকা,আল-ফারুক,মরছুল্লাহ,বোয়ালীয়া উচ্চ বিদ্যালয়। খেলায় চুরান্ত প্রতিযোগীতায় পিএম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ইকরকুড়ী উচ্চ বিদ্যালয় রানার্স আপ হিসেবে নির্বাচিত হয়। শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

“নওগাঁকে ডিজিটাল ও আধুনিক মানের শহর গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করতে হবে”-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করতে হবে”-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
নওগাঁ প্রতিনিধি: দেশে খাদ্যে স্বয়ংসম্পন্নতা আনতে এবং নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন দেশে এখন খাদ্যের কোন ঘাটতি নেই। এখন আমাদের সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ করাকে নিশ্চিত করতে হবে। এর জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তার সবকিছুই করবে। খাদ্য নিয়ে কোন কারসাজিকে ছাড় দেওয়া হবে না। কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার কোন সুযোগ দেওয়া হবে না।
 
জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা: মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মুনির আলী আকন্দ প্রমুখ। সভায় জেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে - নওগাঁয় খাদ্যমন্ত্রী
দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে - নওগাঁয় খাদ্যমন্ত্রী
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে। দূর্নীতিমুক্ত না করলে দেশের উন্নয়ন ও অগ্রসর কখনও সম্ভব নয়। তিনি দূূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় জেলার সকল বিভাগে দূর্ণীতি মুক্ত করে দেশকে উন্নয়ন ও অগ্রসর করার জন্য আহবান জানান। তিনি আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র নাজমুল হক সনি, সিভিল সার্জন ডা: মোমিনুল হকসহ জেলার সকল বিভাগের কর্মকর্তা ও ১১টি উপজেলার চেয়ারম্যান ও উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget