Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

“নওগাঁকে ডিজিটাল ও আধুনিক মানের শহর গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করতে হবে”-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করতে হবে”-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি
নওগাঁ প্রতিনিধি: দেশে খাদ্যে স্বয়ংসম্পন্নতা আনতে এবং নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সকল কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন দেশে এখন খাদ্যের কোন ঘাটতি নেই। এখন আমাদের সকলের জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ করাকে নিশ্চিত করতে হবে। এর জন্য যা যা প্রয়োজন বর্তমান সরকার তার সবকিছুই করবে। খাদ্য নিয়ে কোন কারসাজিকে ছাড় দেওয়া হবে না। কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার কোন সুযোগ দেওয়া হবে না।
 
জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা: মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকার, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মুনির আলী আকন্দ প্রমুখ। সভায় জেলার সকল দপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১১টি উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে - নওগাঁয় খাদ্যমন্ত্রী
দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে - নওগাঁয় খাদ্যমন্ত্রী
নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশ ও জাতীর উন্নয়ন ও অগ্রসর করতে হলে দেশ থেকে দূর্নীতিমুক্ত করতে হবে। দূর্নীতিমুক্ত না করলে দেশের উন্নয়ন ও অগ্রসর কখনও সম্ভব নয়। তিনি দূূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এরই ধারাবাহিকতায় জেলার সকল বিভাগে দূর্ণীতি মুক্ত করে দেশকে উন্নয়ন ও অগ্রসর করার জন্য আহবান জানান। তিনি আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, পৌর মেয়র নাজমুল হক সনি, সিভিল সার্জন ডা: মোমিনুল হকসহ জেলার সকল বিভাগের কর্মকর্তা ও ১১টি উপজেলার চেয়ারম্যান ও উপজেলার নির্বাহী অফিসারগন উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: নওগাঁয় ডিবি পুলিশের এসআই মিজানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মামুদুর রহমান নয়ন (৩২) কে ১১০ পিচ নেশার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। সে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে।
 
গত শনিবার রাত ৮টায় নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া উত্তরপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো। এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৬ এর পৃথক দুটি অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা-বেনাপোল এলাকা থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

রবিবার ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম এর নেতৃত্বে পৃথক দুটি অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন শাখারীপোতা গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ শামসুর রহমান(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক শামসুর রহমান শাখারীপোতা গ্রামের মৃত আয়ুব মোড়লের ছেলে। অপর দিকে শার্শা থানাধীন দুর্গাপুর গ্রাম থেকে ৮৩০ গ্রাম গাঁজাসহ মোঃ কালাম মোহর আলী(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক কালাম মোহর আলী দুর্গাপুর গ্রামের মোংলা সর্দারের ছেলে। মোট গাঁজার আনুমানিক মুল্য (৩৬,৫০০)ছত্রিশ হাজার পাঁচশত টাকা।

যশোর র‌্যাব-৬ এর ভারপ্রাপ্ত কমান্ডার মোহাম্মদ ছুরত আলম আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট  ১কেজি ৮৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

বেনাপোল পুটখালী সীমান্তে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১
১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার(১৬/০২/১৯ইং) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালী বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি’র মসজিদ বাড়ি পোস্টের সামনে পাকা রাস্তার পাশে শ্রী দিলীপ হাওলাদার(৩৫)নামে এক পাচারকারী অভিনব কায়দায় সেন্ডেলের সোলের ভিতরে রাখা ১৪ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার বালুন্ডা গ্রামের ক্ষুদিরাম হাওলাদার এর ছেলে।
                       
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget