Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রিপোর্ট: ঝালকাঠি প্রতিনিধি:: আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনায়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সুলতান হোসেন খান। এ বিষয় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে ১৯৯৬ সালের সম্মেলনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সদস্য হই। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হই ও এখন দলের জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদে থেকে দলীয় কর্মকান্ড পরিচালনা করছি। বিগত ৫ বছর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উপজেলা পরিষদ থেকে কোনো টাকা পয়সা নেইনি। শুধু তাই নয় আমি দলীয় কর্মকান্ডের অংশ হিসেবে প্রতিনিয়ত ইউনিয়ন ওয়ার্ড ও গ্রাম তথা তৃনমূল নেতাকর্মীদের খবর রেখেছি। আমি নেতা নয় আমি জনগনের সেবক বিগত দিন থেকে আমি জনগনের সেবক হিসেবে কাজ করে আসছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো।তাই আবারও জনগনের সাড়া পেয়েই আমি নির্বাচনে চেয়াম্যান পদে মনোনায়ন পত্র সংগ্রহ করেছি। 

আমার দৃঢ় বিশ্বাষ যে, আমি আশা রাখি দল আমাকে মূল্যায়ন করবে। দল থেকে আমাকে মনোনয়ন দিলে অবশ্যই আমি নির্বাচন করব। সুলতান হোসেন খানের পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে আসার বিষয়ে কয়েকটি ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের কাছে জানতে চা্ওয়া হলে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, আমরা যতদূর জানি জেলা থেকে ৪জন নেতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে আসার জন্য দলীয় মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন।তাদের মধ্যে সুলতান খান আ্ওয়ামীলীগের পুরাতন ও ত্যাগী কর্মী। আওয়ামীলীগের দু:সময়ে এই সুলতান ভাই দলীয় স্বার্থ রক্ষার্থে ঝালকাঠিতে অনেক অবদান রেখেছেন। বিগত ৫বছর চেয়ারম্যান থাকা কালীন তার কোন দূর্নীতি চোখে পরেনি বরং তিনি আমাদের মত তৃনমূল নেতা কর্মীদের খবরা-খবর রনয়েছেন। দল থেকে তাকে মনোনায়ন দেয়া হলে অবশ্যই তার নির্বাচন করবো। আমরা চাই একটি সুন্দর পরিবেশে সকলের অংশগ্রহনের মাধ্যমে সুষ্টু নির্বাচন।

রাায়হান আলম, নওগাঁ : ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ৩ দফা দাবীতে নওগাঁয় মহাসড়কে সবজি ফেলে সড়ক অবরোধ ও বিক্ষেভ সমাবেশ করেছেন কৃষকরা। শনিবার বেলা ১২টায় শহরের ব্রিজের মোড়ে প্রধান সড়কে এ কর্মসূচী পালন করেন তারা। বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা  শাখা এর আয়োজন করেন। জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি এ্যাড. মহশিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা বাসদের আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, আদিবাসী নেত্রী রেবেকা সরেন, কমিউনিষ্ট পার্টির মোমিনুল ইসলাম, ছাত্র ইউনিয়নের রেজোয়ান, উজ্জল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ছাড়াও কৃষি উপকরনের সাশ্রয়ী দাম ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয় কেন্দ্র চালুর দাবী জানান। পরে তারা নওগাঁয় মহাসড়কে বিভিন্ন রকম সবজি ফেলে সড়ক অবরোধ করে।

নওগাঁ প্রতিনিধি: : নওগাঁয় জেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ডাবপট্রি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাধারন সম্পাদক ইফতারুল ইসলামসহ জেলার ১১টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। বক্তরা সামনে উপজেলা নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই ও সংগঠনকে আরো কি ভাবে বেগমান করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করেন।
সাবেক আত্রাই উপজেলা চেয়ারম্যান শ্রী বিথীন চন্দ্র সাহ্ জাতীয় পার্টিতে যোগদান করেন। উল্লেখ্য এর আগে তিনি জাতীয় পার্টিতে ছিলেন কিন্তু পারিবারিক কারনে জাতীয় পার্টি থেকে চলে যান, এ যোগদানের মধ্যদিয়ে আগামি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনে ।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, কে মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৪৩)। সবার চোখ ফাকি দিয়ে নতুন করে মাদক ব্যবসা শুরু করতেই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ডিবি পুলিশ এসআই মিজানুর রহমান খবর পেয়ে, পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মিজানুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ একটি দল, অভিযান পরিচালনা করে ১৫পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার সালেবাজ গ্রামের মৃত কায়েব উদ্দীনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৪৩) ও একই গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. আলহাদী (১৬)

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে  গত শুক্রবার সন্ধা ৭ টায় পাহারপুর বাজার থেকে ১৫পিচ ইয়াবাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নওগাঁ সদর উপজেলাকে শতভাগ বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত করতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যে অবহিতকরন কর্মসূচী হাতে নিয়েছে তারই অংশ হিসেবে গত শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেদারুল ইসলাম এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ ৮ ৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থ্পনা পরিচালক এম মাসুদ রানা, ডিজিএম মোঃ মুকুল হোসেন এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
বাল্যবিবাহকে সমাজের ব্যধি উল্লেখ করে এবং এর কুফল তুলে ধরে তা প্রতিরোধে ব্যপকভাবে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ বকুল হোসেন, ১ ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সাহারা বানু, প্রকল্পের সমন্বয়কারী সুমি আকতার, এই কার্যক্রমের স্বেচ্ছাসেবিকাদের মধ্যে মোছাঃ হাসিনা বানু, মোছাঃ আদরী বেগম এবং মোছাঃ রওশন আরা।
এই সভায় ইউনিয়নের ৮০টি পাড়া থেকে মোট ১৬০ জন স্বেচ্ছাসেবিকা, সকল ইউপি সদস্য এবং কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই কর্মসূচীর আওতায় বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে ব্যপকভাবে সচেতনতা সৃষ্টি করতে নওগাঁ পৌরসভা এবং সদর উপজেলার অন্য ১২টি ইউনিয়নে মহল্লায় মহল্লায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঠান বৈঠক, স্কুল ক্যাম্পেইন, আলোচনাসভা, সেমিনার ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পোরশায় পাওনা মাত্র ৩০টাকা না দেয়ায় ফেরিওয়ালা ব্যবসায়ী ইউনুছ আলী চেমুকে (৪৮) লাঠির আঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুতলী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় হত্যাকারী সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইউনুছ আলী উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন একই উপজেলার বানমহিন গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলী বাজারে সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনের মাঝে মধ্যেই সুতা কিনে দেন ফেরিওয়ালা  ইউনুছ আলী। ব্যবসায়ী হওয়ায় মাঝে মধ্যে বাঁকিও থাকে। তিন-চার দিনে আগে মফিজের কাছ থেকে কয়েকশ’ টাকার সুতা নেন ইউনুছ আলী। বাঁকি থাকে মাত্র ৩০ টাকা। শুক্রবার বিকেলে সুতলী বাজারে দোকান নিয়ে ইউনুছ আলী এলে পাওনা ৩০ টাকা চান মফিজ উদ্দিন। এ সময় তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন। ঘটনাটি জানতে পেরে ইউনুছকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget