Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: : নওগাঁয় জেলা জাতীয় পার্টির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ডাবপট্রি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা কমিটির সাধারন সম্পাদক ইফতারুল ইসলামসহ জেলার ১১টি উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক বক্তব্য রাখেন। বক্তরা সামনে উপজেলা নির্বাচনে প্রার্থী যাচাই-বাছাই ও সংগঠনকে আরো কি ভাবে বেগমান করা যায় তার উপর বিস্তারিত আলোচনা করেন।
সাবেক আত্রাই উপজেলা চেয়ারম্যান শ্রী বিথীন চন্দ্র সাহ্ জাতীয় পার্টিতে যোগদান করেন। উল্লেখ্য এর আগে তিনি জাতীয় পার্টিতে ছিলেন কিন্তু পারিবারিক কারনে জাতীয় পার্টি থেকে চলে যান, এ যোগদানের মধ্যদিয়ে আগামি উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নির্বাচন করেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্নমহাসচিব ও জেলা শাখার সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেনে ।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন, কে মুচলেকা দিয়ে অঙ্গীকার করেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৪৩)। সবার চোখ ফাকি দিয়ে নতুন করে মাদক ব্যবসা শুরু করতেই গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ ডিবি পুলিশ এসআই মিজানুর রহমান খবর পেয়ে, পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মিজানুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ একটি দল, অভিযান পরিচালনা করে ১৫পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করেন।

আটককৃত ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার সালেবাজ গ্রামের মৃত কায়েব উদ্দীনের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিলন (৪৩) ও একই গ্রামের মো. আজিজুল হকের ছেলে মো. আলহাদী (১৬)

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান এর নেতৃত্বে  গত শুক্রবার সন্ধা ৭ টায় পাহারপুর বাজার থেকে ১৫পিচ ইয়াবাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নওগাঁ সদর উপজেলাকে শতভাগ বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত করতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যে অবহিতকরন কর্মসূচী হাতে নিয়েছে তারই অংশ হিসেবে গত শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেদারুল ইসলাম এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ ৮ ৯ সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য বিউটি বেগমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ব্যবস্থ্পনা পরিচালক এম মাসুদ রানা, ডিজিএম মোঃ মুকুল হোসেন এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
বাল্যবিবাহকে সমাজের ব্যধি উল্লেখ করে এবং এর কুফল তুলে ধরে তা প্রতিরোধে ব্যপকভাবে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ বকুল হোসেন, ১ ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য সাহারা বানু, প্রকল্পের সমন্বয়কারী সুমি আকতার, এই কার্যক্রমের স্বেচ্ছাসেবিকাদের মধ্যে মোছাঃ হাসিনা বানু, মোছাঃ আদরী বেগম এবং মোছাঃ রওশন আরা।
এই সভায় ইউনিয়নের ৮০টি পাড়া থেকে মোট ১৬০ জন স্বেচ্ছাসেবিকা, সকল ইউপি সদস্য এবং কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই কর্মসূচীর আওতায় বাল্যবিবাহ ও যৌতুকের বিরুদ্ধে ব্যপকভাবে সচেতনতা সৃষ্টি করতে নওগাঁ পৌরসভা এবং সদর উপজেলার অন্য ১২টি ইউনিয়নে মহল্লায় মহল্লায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঠান বৈঠক, স্কুল ক্যাম্পেইন, আলোচনাসভা, সেমিনার ইত্যাদি কার্যক্রম অব্যাহত রয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর পোরশায় পাওনা মাত্র ৩০টাকা না দেয়ায় ফেরিওয়ালা ব্যবসায়ী ইউনুছ আলী চেমুকে (৪৮) লাঠির আঘাতে হত্যা করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সুতলী বাজারে এ ঘটনা ঘটে। ঘটনায় হত্যাকারী সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনকে (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ইউনুছ আলী উপজেলার সোমনগর দক্ষিনপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। গ্রেফতারকৃত মফিজ উদ্দিন একই উপজেলার বানমহিন গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, সুতলী বাজারে সুতা ব্যবসায়ী মফিজ উদ্দিনের মাঝে মধ্যেই সুতা কিনে দেন ফেরিওয়ালা  ইউনুছ আলী। ব্যবসায়ী হওয়ায় মাঝে মধ্যে বাঁকিও থাকে। তিন-চার দিনে আগে মফিজের কাছ থেকে কয়েকশ’ টাকার সুতা নেন ইউনুছ আলী। বাঁকি থাকে মাত্র ৩০ টাকা। শুক্রবার বিকেলে সুতলী বাজারে দোকান নিয়ে ইউনুছ আলী এলে পাওনা ৩০ টাকা চান মফিজ উদ্দিন। এ সময় তাদের মধ্যে কাটাকাটির এক পর্যায়ে মফিজ উদ্দিন লাঠি দিয়ে ইউনুছের মাথায় আঘাত করেন। এতে গুরুত্বর আহত হন। ঘটনাটি জানতে পেরে ইউনুছকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

পোরশা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা আদালতে সোপর্দ করা হয়েছে।

রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: প্রতি বছরের মতো এবারও বইমেলায় অনেক নতুন বই এসেছে। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই বেরুচ্ছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, ভ্রমণ, রম্য, কার্টুন, জীবনী কিছুই বাদ থাকছে না। সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বইমেলায়। বই ক্রেতার সংখ্যাও লক্ষনীয়। অনেকেই আসেন বই দেখতে, বই কিনতে । আর সেই সাথে স্টলগুলো সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে। স্টলের আশপাশে পাঠকের উপচে পড়া ভিড়। সবাই নিজেদের পছন্দের বই খুঁজছেন। কারও ভালো লাগে গল্পের বই, কারও উপন্যাস আবার কারোও পছন্দ কবিতার বই।

যাদের কবিতার বই ভালো লাগে তাদের জন্য কবি ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুকের কবিতার সম্ভারে সাজানো ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি' বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী’র -২৩৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটির লেখক মাহফুজ ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আমাদের এই বইমেলা শুধুই বই বিক্রয়ের জন্য নয়। এটি একটি উৎসব। কেউ কিনতে আসবে, কেউ দেখতে আসবে, কেউ আড্ডা দিতে আসবে। এই মেলা শুধু ক্রেতার নয় বলেই লোকসমাগমের সমতুল্যসংখ্যক বই বিক্রয় হবে বলা যায় না। আবার কেনার ইচ্ছেও সামর্থ্য ও সংরক্ষণযোগ্য জায়গার উপরও নির্ভর করে।

তিনি আরও বলেন, বইয়ের হার্ড ফর্ম পৃথিবীতে যত দিন থাকবে, তত দিন অক্ষুন্ন থাকবে। অম্লান থাকবে। সফট ফর্মের যে কোনো বস্তুই একসময় অচল হয়ে যাবে। কিন্তু বই সারা জীবনই ঘরে, পাঠাগারে, আর্কাইভে জীবন্ত থাকবে। সেদিক থেকে বইয়ের ভবিষ্যৎ আগের মতোই আছে। অন্যদিকে প্রকৃত পাঠকের জন্য বইয়ের কদর অপরিবর্তিত আছে। বই স্পর্শ করা, অন্তর দিয়ে পড়া ও ভাব অনুভব করা, বইয়ের গন্ধ নেয়া, ছাপার অক্ষরকে প্রাণ ভরে দেখা এবং বইকে বুকে জড়িয়ে ধরা এসব উপভোগের সুযোগ একমাত্র হার্ড ফর্মের বইতেই আছে।

চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত  মাহফুজ ফারুকের ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি ' বইটি পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন বইটির প্রকাশক আব্দুল হাকিম।

এর আগে লেখকের কমিউনিটি রেডিও সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশিত হয়েছিল। বইটি বাংলাদেশের কমিউনিটি রেডিও কর্মীদের মাঝে ভালো সাড়া ফেলেছিল। উল্লেখ্য, মাহফুজ ফারুকের জন্ম নওগাঁর সাপাহারে তিনি ছোট বেলা থেকেই লেখা-লেখির সাথে জড়িত গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলার  সিনিয়র স্টেশন ম্যানেজার ছিলেন। বর্তমানে অনলাইন ভিত্তিক চ্যানেল ৮৭ টিভির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে ৪নং পারইল ইউপি ছাত্রলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পারইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠনের শুভ উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সোহেব খন্দকার। উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়ির সহ-সভাপতি আল ক্বারী, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জারজীস হাসান (মিঠু), ইউপি আ’লীগের সভাপতি আক্কেল আলী প্রমুখ। সম্মেলন শেষে মো: ওয়াসিম আকরামকে সভাপতি, শহিদ হোসেন সজিবকে সিনিয়র সহ-সভাপতি, মো: হাবিব হাসানকে সাধারন সম্পাদক ও এনামুল হক নয়নকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget