Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শার্শা উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ই ফেব্রুয়ারী) বিকাল ৩টায় শার্শা অডিটোরিয়াম হলে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি শার্শা উপজেলা শাখার সভাপতি আনায়ারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ওসমান গনি মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরপর ৩ বার জাতীয় সংসদের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দীন এমপি। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলার সহকারী ভূমি কমিশনার মৌসুমী জেরিন কান্তা, যশোর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ -দৌলা অলোক সর্দার, শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর রব,শার্শা উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ্য ইব্রাহিম খলিল,কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংঙ্কু ,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, পুটখালী ইউপি চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন ,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্য বলেন শিক্ষার্থীদের যদি সুশিক্ষায় শিক্ষিত না করতে পারেন আপনাদের আল্লাহর দরবারে জবাব দিহি করতে হবে। আপনারই সমাজ কে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছেন। শার্শা উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আমি কোন ছাড় দিব না। বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বিগত যে কোন সরকারের আমল থেকে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে, যা ৪০ বছরেও কোন সরকার শিক্ষা ক্ষেত্রে করতে পারেনি। পৃথিবীতে কেউ সারাজীবন বেঁচে থাকে না শুধু বেঁচে থাকে তার ভালো কর্ম। এছাড়া তিনি শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃষ্টিশীল, আধুনিক, তথ্য প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে কঠিনতম পরিশ্রম আপনারই করেন,জেনে শুনে এই কঠিন চ্যালেঞ্জ গ্রহন করেছেন। সেই চ্যালেন্জ শিক্ষার্থীদের সু-শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে আপনাদের পূরন করতে হবে।

প্রধান অতিথী  শিক্ষকদের জন্য কিছু  দিক নির্দেশনা দিয়ে বলেন প্রত্যেক স্কুলে এ্যাসেম্বলি বাধ্যতামূলক হতে হবে, শিক্ষকদের ভালো পোষাক পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে, প্রথম ক্লাস ইংরেজি বিষয় দিয়ে শুরু করতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ উপিস্থিত থাকতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীরা টিফিনের সময় বাড়ীতে যেতে পারবেন না।টিফিনের খাবার সাথে  করে নিয়ে আসার চেষ্টা করতে হবে। সকালে কোন শিক্ষক  প্রাইভেট পড়াতে পারবেন না। প্রধান অতিথীকে সংবর্ধনা দেয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এর আগে শিক্ষকবৃন্দরা প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপিসহ উপস্থিত অতিথী বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেন।


নওগাঁয় আগামী ৯ ফ্রেব্রুয়ারী জাতীয় ভিটামিন “এ“ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টশান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক। 
সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, ডাঃ আশিষ কুৃমার সরকার, ডাঃ শরীফুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, জেলায় ২৫৪১টি কেন্দ্রে প্রায় ৮ হাজার স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬-১১ মাস বয়সের ৩১ হাজার ৪৯০জন শিশুদের নীল রংয়ের এবং  ১২-৫৯ মাস বয়সের ৩ লাখ ৮ হাজার ৮৫৬ জন শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্য্পাসুল খাওয়ানো হবে জানান। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

রায়হান আলম, নওগাঁ: নওগাঁয় আগামী ৯ ফ্রেব্রুয়ারী জাতীয় ভিটামিন “এ“ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে জেলা ওরিয়েন্টশান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহষ্পতিবার সকালে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এতে সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ মুমিনুল হক। 

সভায় অন্যান্যের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, ডাঃ আশিষ কুৃমার সরকার, ডাঃ শরীফুল ইসলাম, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েশ উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জানানো হয়, জেলায় ২৫৪১টি কেন্দ্রে প্রায় ৮ হাজার স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীর মাধ্যমে ৬-১১ মাস বয়সের ৩১ হাজার ৪৯০জন শিশুদের নীল রংয়ের এবং  ১২-৫৯ মাস বয়সের ৩ লাখ ৮ হাজার ৮৫৬ জন শিশুদের লাল রংয়ের ভিটামিন এ ক্য্পাসুল খাওয়ানো হবে জানান। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধ শতাধিক সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Video:- জাতীয় ভিটামিন “এ“ প্লাস ক্যাম্পেইনে ওরিয়েন্টশন কর্মশালা  

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় আন্ত:স্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর অর্থায়নে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের আওতায় বেসরকারী উন্নয়ন সংগঠন দাবী মৌলিক উন্নয়ন সংস্থা বদলগাছি উপজেলার বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। বৃহষ্পতিবার বেলা ২টায় পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
 
এই প্রতিযোগিতায় বালুভরা ও বিলাসবাড়ি ইউনিয়নের মোট ৮টি স্কুল এতে অংশগ্রহন করে। স্কুলগুলো হচ্ছে বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়, শিবপুর উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়, কোলা বিজলী উচ্চ বিদ্যালয়, কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়, ঢেকড়া উচ্চ বিদ্যালয়, মির্জপুর উচ্চ বিদ্যালয় এবং বিলাসবাড়ি উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতায় বালুভরা আর বি উচ্চ বিদ্যালয় চ্যম্পিয়ন এবং কোলা বিজলী উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
 
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোত্তালেব হোসেন। প্রধান অতিথি ছিলেন উক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকার। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দাবী’র সাধারন পরিষদের সদস্য মো: কায়েস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সমন্বয়ক এ জে এম এম আলমগীর বক্তব্য রাখেন।
 
অপরদিকে পিকেএসএফ-এর সমৃদ্ধি কার্যক্রমের আওতায় বিলাসবাড়ি ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড ভিত্তিক রচনা ও বর্ক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বদলগাছি উপজেলা কৃষি অফিসার হাসান আলী। কোলা কলেজের অধ্যক্ষ মো: আলা উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দাবীর সাধারন পরিষদের সদস্য মো: কায়েস উদ্দিন। এ অনুষ্ঠানে সমৃদ্ধি কার্যক্রমের সমন্বয়ক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁয় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা রেজি নং ১২/৯৫ নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় নিজ সংগঠনের কার্যালয়ে সাধারন সভার মধ্য দিয়ে ৩১জন বিশিষ্ঠ নব কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি তার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান।
নব নির্বাচিত কমিটির সভাপতি মো: খোরশেদ আলম, সাধারন সম্পাদক মো: মোস্তাকিম রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান,
অন্যানোদের মধ্যে উপষ্ঠিত ছিলেন, এরশাদুল ইসলাম, আমিনুল ইসলাম ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ খাঁন, উক্ত নির্বাচনে ৫৫০জন ভোটারের ভাটাধিকার প্রয়োগ করেন।

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ ) : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অিধীনস্থ রাধানগর সীমান্ত ফাঁড়ীর টহল দলের অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ।বুধবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহজাহান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৯-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করেছেন । যার সিজার মূল্য-৪০,০০০/- টাকা। পতœীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান মাদক চোরাকারবারী পতœীতলার রাধানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো: শাহীন( ২৬) , মো: আবু তাহেরের ছেলে মো: হাবিবুর রহমান (২৮) ও একই গ্রামের মো: কাইয়ুমের ছেলে মো: হারুন (২৫ ) কে পলাতক আসামী করে মালামালসহ পতœীতলা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget