Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলায় চলতি এসএসসি, সমমান দাখিল ও কারিগরী পাশ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলা সদরের অদুরে মানিকুড়া দাখিল মাদ্রাসা হতে এক বাক প্রতিবন্দ্বি (বোবা) শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বাক প্রতিবন্দ্বি এই পরীক্ষার্থী মেয়েটি উপজেলার সৈয়দপুর গ্রামের হত দরিদ্র আবুল কাশেম ও মা ফিরোজা বেগমের মেয়ে।

মেয়েটি যে শিক্ষাপ্রতিষ্ঠানে লেখা পড়া করেছে ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলে জানা গেছে শিশু কাল হতেই ওই বোবা মেয়েটির লেখা পড়ার প্রতি ছিল চরম ঝোঁক। দারিদ্রতার কারণে মাঝে মধ্যে তার শিক্ষাব্যাবস্থা বন্ধের উপক্রম হলেও মেয়েটি হাল ছাড়েননি এবং দারিদ্রতা সহ কোন বাধাই তাকে দমাতে পারেনি। দরিদ্র পরিবরে তার মা ও অন্যান্য বাক প্রতিবন্দ্বি বোনদের সাথে নকশি কাঁথা শেলায়ের কাজ করে টাকা উপর্জন করে তার লেখা পড়া চালিয়ে এসেছে। বাবা আবুল কাশেমের সংসারে প্রথম স্ত্রী ফিরোজা বেগমের গর্ভের তিনটি মেয়ে সন্তান জন্ম নিলে তিনটিই বাক প্রতিবনন্দ্বি  (বোবা) হয়। দিনমজুর বাবা আবুল কাশেম পরে অন্যত্র আর আর একটি বিবাহ করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা সংসার করায় আয়েশা খতুন ও তার অন্য মেয়েদের নিয়ে মা ফিরোজা বেগম চরম বিপদে পড়েন। পরে তারা জীবিকা নির্বাহের জন্য মানুষের বিভিন্ন ধরনের নকশী কাঁথা হাতে ও মেশিনে সেলাই করে তাদের সংসার পরিচালনা করেন। প্রথম মেয়ে লেখা পড়া না জানলেও সে গৃহস্তালীর কাজে ও সেলাই কাজে বেশ পটু। মেঝো মেয়ে আয়েশা সেলাই কাজের পাশা পাশি লেখা পড়া শিখে বর্তমানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি সমমান পরীক্ষা দিচ্ছে। ছোট বোন বিলকিস আরা উপজেলার তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে লেখা পড়া করছে। কোন রকম কারিগরি শিক্ষা বা কোন মুক বধির বিদ্যালয়ে লেখা পড়া না শিখেই নিজ বুদ্ধিমত্তার জোরে সাধারণ বিদ্যালয়ে  বাক প্রতিবন্দ্বি (বোবা) মেয়ে দু’টি লেখা পড়া করে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করায় এলাকায় এক আলোড়ন সৃষ্টি হয়েছে। মেয়েটির মা তার বোবা মেয়েদের লেখা পড়ায় আর্থীক সহযোগীতার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনাসহ সকলের দোয়া কামনা করছেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধামইরহাট প্রতিবন্ধি বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ধামইরহাট ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ধরণের সুশ্বাদু পিঠা নিয়ে কয়েকটি স্টল দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ড.ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে বক্তব্য রাখেন চকময়রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী,রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান,শিক্ষানূরাগী আব্দুল মুকিত কল্লোল,সহকারী প্রধান শিক্ষক আকুল কাশেম ফজলুল হক,প্রধান শিক্ষক তরিকুল ইসলাম প্রমুখ। পরে ওই বিদ্যালয়ের ক্ষুদ্রে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: বেসরকারী (এমপিওভুক্ত) শিক্ষকদের বেতন থেকে কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলে পূর্বের ৬% এর সাথে অতিরিক্ত ৪% চাঁদা কর্তনের প্রজ্ঞাপন স্থায়ীভাবে বাতিল এবং জানুয়ারি মাস থেকে কর্তনের আদেশ প্রত্যাহারের দাবিতে সারা দেশের ন্যায় নওগাঁর সাপাহারে রবিবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী করেছে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতি।
 
মানবন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফর রহমান, সাবেক সভাপতি মাইনুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোবারক আলী, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মিঞা প্রমুখ।
 
এ সময় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সকল সদস্য, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের সকলের প্রিয় ডা.আফজাল হোসেন (৭০) আর নেই। ধামইরহাট বাজারের পল্লী চিকিৎক আফজাল হোসেন গত রবিবার রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে---রাজেউন)। তিনি দির্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,৫মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার দুপুর ২টায় ধামইরহাট বালিকা বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে উত্তর চকযদু কবরস্থানে দাফন করা হয়। আফজাল হোসেন ১৯৭৮ সাল থেকে ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে বাই সাইকেল চালিয়ে রোগির বাড়ীতে গিয়ে চিকিৎসা সেবা দিতেন। গরীব অসহায় রোগিকে তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের নাভারন ফাঁড়ি ঝিকরগাছা থেকে ১ কেজি গাঁজা ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ খাদিজা খাতুন(২৭)নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক মাদক ব্যবসায়ী খাদিজা শার্শার শ্যামলাগাছি গ্রামের মোঃ বাবু হোসেনের স্ত্রী।  
 
নাভারন ফাঁড়ি’র ইনচার্জ পলিটন মিয়া আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, রবিবার যশোর বেনাপোল মহাসড়কের কলাগাছিতে যশোর গামী একটি যাত্রীবাহি বাস তল্লাশি কালে এক কেজি গাঁজা ও ১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজাকে আটক করি।

আটককৃত আসামীকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল এর উদ্যোগে একদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ে বিভিন্ন মামলায় আটক নেতাকর্মীদের জামিনে মুক্তি পাওয়ার পর সম্মাননা প্রদান করা হয়েছে। বদলগাছী উপজেলা বিএনপি এর আয়োজন করে।
বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সভাপতিত্বে ও ছাত্র বিষয়ক সম্পাদক রবিউল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, সাবেক সাধারন সম্পাদক জাকিতুল্লাহ সরদার, সাংগঠনিক সম্পাদক ও আধাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সহ-সাধারন সম্পাদক সাইদুর রহমান কেটু, রেজাউন নবী সান্ডো, মহিলা দলের আহ্বায়ক  শাম্মী আক্তার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম পিন্টু, সদস্য সচিব নান্নুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে জামিনে মুক্তি পাওয়া নেতাকর্মীদের সম্মাননা সরুপ একটি করে লুঙ্গি ও তারেক রহমানের লেখা একটি করে বই তাদের হাতে তুলে দেওয়া হয়। পরে ফজলে হুদার উদ্যোগে এ আসনের মহাদেবপুর উপজেলাতেও একই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget