Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ১১১৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে। বেনাপোল এম ইউ সিনিয়র  মাদ্রাসা ও হাইস্কুলের দুটি কেন্দ্র ৭টি স্কুল ও ১২ টি মাদ্রাসার মোট ১ হাজার ১শত চৌদ্দজন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছে। এর মধ্যে হাইস্কুলের ৮৩৭ জন ও মাদ্রাসার ২৭৭ জন। হাইস্কুলে ৪৩৯ জন মেয়ে ও ৩৯৮ জন ছেলে এবং মাদ্রাসায় ১৫১ জন মেয়ে ও ১২৫ জন ছেলে পরীক্ষায় অংশগ্রহন করার কথা থাকলে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের ৩জন করে মোট ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

বেনাপোল মাদ্রাসা কেন্দ্রর কেন্দ্র সচিব বেনাপোল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী বলেন, সুন্দর ভাবে স্বস্ফুর্ত ভাবে শিক্ষার্থীরা পরীক্ষা দি”্ছ।ে তবে এবার ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে। কোন প্রকার অসৎ পন্থা অবলম্বন যাতে না করে তার জন্য শিক্ষকরা সজাগ রয়েছে। প্রথম দিন হাইস্কুলের ছাত্রছাত্রীদের বাংলা প্রথম পত্র এবং মাদ্রাসার শিক্ষার্থীদের কোরান নাযিল পরীক্ষা  হচ্ছে।


>> আপনার চারপাশে ঘটে যাওয়া সত্য ঘটনা
আমাদের কাছে পাঠাতে পারেন।>>
সম্পাদক : মো: মোফাজ্জল হোসেন, প্রকাশক : ফয়সাল আহম্মেদ ||অফিস :- বিজয় মিডিয়া হাউজ, রুবির মোড়, নওগাঁ, বাংলাদেশ। ফোন: 0741-81432 যোগাযোগ:: ই-মেইল : ajkerdeshsongbad@gmail.com

বিএমএসএফ:- ঢাকা ২ ফেব্রুয়ারি ২০১৯: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে পুনরায় সাংবাদিক আশরাফুল আলম খোকন নিয়োগ প্রদান করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সাংবাদিক আশরাফুল আলম খোকন গত প্রায় সাড়ে ছয় বছর ধরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম খোকন প্রথমে ২০১৩ সালের আগস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে তার মেয়াদ বাড়ানো হয়।

এর আগে খোকন দৈনিক মুক্তকণ্ঠ ও চ্যানেল আইয়ে কাজ করেছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় তিনি আহত হয়েছিলেন।

বিএমএসএফ সরকারের নিকট আশা প্রকাশ করে যে, রাষ্ট্রীয় অধ্যাদেশ অনুযায়ী প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমুহে পিআরও পদে সাংবাদিকদের নিয়োগের ব্যাপারে পদক্ষেপ গ্রহন করবেন। ফলে দেশের কয়েক হাজার সাংবাদিকের কর্মসংস্থান ঘটবে। সাংবাদিক সমাজ যা যুগ যুগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে নওগাঁয় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। নওগাঁ জেনারেল হাসপাতালের সহযোগিতায় জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে সদর মডেল থানা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) মুহাম্মদ রাশিদুল হক।
এসময় ওসি তদন্ত মো: আনোয়ার হোসেন,এসআই আব্দুল রারিক, নাজমুল হোসেন, আব্দুল রাজ্জাক,এএসআই এরশাদ আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের ২০জন পুলিশ সদস্য এসময় রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে (আজ)  ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পোরশায় ৫০ পিচ ইয়াবা সহ আনারুল ইসলাম(৪৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আনারুল উপজেলার বিষ্ণপুর ভুট্টাপাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে। থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধায় এএসআই শাহরিয়ার ও এএসআই বাকি বটতলি মোড় এলাকা থেকে ৫০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে। এসময় আনারুল সেখানে ঘোরাফেরা করছিল। এব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে এবং আটককৃত আনারুলকে শনিবার জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর  ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্ত প্রবীণদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । প্রবীণ কল্যাণ কর্মসূচি’র আওতায় রিক নওগাঁ-১ এরিয়ার উদ্যোগে শনিবার সকাল ১১টায় সংস্থার মধইল শাখা কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ প্রধান অতিথি থেকে প্রায় শতাধীক অসহায় প্রবীন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রিক নওগাঁ-১এর এরিয়া ম্যানেজার মঞ্জুরুল করিম, ইউপি সদস্যওআ’লীগ নেতা আবু সাঈদ, আকবরপুর শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, সমাজসেবীগণ এ সময় 'সেখানে উপস্থিত ছিলেন ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget