Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর  ইউনিয়নে বে-সরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় দুস্থ্য শীতার্ত প্রবীণদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে । প্রবীণ কল্যাণ কর্মসূচি’র আওতায় রিক নওগাঁ-১ এরিয়ার উদ্যোগে শনিবার সকাল ১১টায় সংস্থার মধইল শাখা কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ প্রধান অতিথি থেকে প্রায় শতাধীক অসহায় প্রবীন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রিক নওগাঁ-১এর এরিয়া ম্যানেজার মঞ্জুরুল করিম, ইউপি সদস্যওআ’লীগ নেতা আবু সাঈদ, আকবরপুর শাখা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, সংস্থার এরিয়া ও বিভিন্ন শাখা পর্যায়ের কর্মকর্তা, জন প্রতিনিধি, সমাজসেবীগণ এ সময় 'সেখানে উপস্থিত ছিলেন ।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): “সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: “সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা দুলাল উদ্দীন খাঁন, রাণীনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন খাঁন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটে ৩ জন আহত হয়েছে বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাগড়া উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বার মন্ডলের পুত্রদের মাঝে। আহতরা হলেন মৃত আব্দুল জব্বার মন্ডলের ছেলে আতাউর রহমান (৪০), আতাউর রহমানের স্ত্রী রশিদা বেগম (৩৭) এবং আতাউর রহমানের মেয়ে আঁখি (১৩)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেন।

আহত আতাউর জানান, আজ (শনিবার) সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অন্যায়ভাবে আমাকে বিবদমান জমিতে এবং আমার স্ত্রী ও মেয়েকে বাড়ির ভিতর অনধিকার প্রবেশ করে বাঁশের লাঠি দিয়ে বেধড়কভাবে মারপিট করে আহত করে ৪ আনা ওজনের স্বর্ণের কানের ফুল ছিনিয়ে নেয়। পরবর্তীতে আমরা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে গেলে সেখানেও আমাদের উপর হামলা চালানো হয়।

সরজমিনে গিয়ে জানা যায় ৮ বছর পূর্বে আব্দুল জব্বার মন্ডল তার ৩ ছেলে ও ২ মেয়ে এবং স্ত্রী রেখে মৃত্যুবরণ করেন। আব্দুল জব্বার মন্ডল জীবিত অবস্থায় অন্যের কাছ থেকে কেনা ১০ কাঠা জমি  তার ৩ ছেলে আঃ মান্নান, আতাউর রহমান এবং ইনতাজ এর নামে হস্থান্তর করে যান। তার মৃত্যুর পর হস্থান্তরকৃত কবলা এবং পৈত্রিক সূত্রে রেখে যাওয়া জমি ওয়ারিশ সূত্রে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে ভাগ-বন্টন করা হয়। সেই থেকে অদ্যবধি সমঝোতায় সকলের সুবিধার্থে অংশানুযায়ী সাম-বাটোয়ারা করে ভোগদখল করে আসছিলেন।

কিন্তু কিছুদিন পূর্বে পারিবারিক দ্বন্দের কারনে আতাউরের বড় ভাই  আব্দুল মান্নান, তার স্ত্রী সাজেদা এবং তার ছেলে শাহিন পূর্বের ভাগটি এতোদিন পরে এসে আর  মানতে রাজি না। তাদের জমি সংক্রান্ত বিরোধের মূলেই হচ্ছে জমির ভাগবন্টন মেনে না নেওয়া।

এরই সূত্র ধরে আতাউর রহমান, তার স্ত্রী ও মেয়েকে বাড়িতে এবং মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারপিট করেন আতাউরের বড় ভাই  আব্দুল মান্নান, তার স্ত্রী সাজেদা,তার ছেলে শাহিন এবং ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর রুহুল, রাব্বানী, রাসেলসহ অজ্ঞাতনামা প্রায় ১০/১৫ জন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার ঘটনায় সত্যতা নিশ্চিত করতে ঘটনাস্থল পরিদর্শন করেন মান্দা থানার ওসি (তদন্ত) মাহাবুব আলম এবং উপ-পরিদর্শক (এস আই) ফহিম উদ্দিন।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

রায়হান আলম, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ন। আমাদের এখন প্রয়োজন পুষ্টি ও নিরাপদ খাদ্য। সেই লক্ষ্য নিয়েই প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইসতেহারে নিরাপদ খাদ্যের কথা বলেছেন। এটা সরকারী ম্যান্ডেট হয়ে গেছে। এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এ বাস্তবায়নের উদ্দেশ্যে সারা দেশে ৪৬৩টি সংস্থা কাজ করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নামে কর্তৃপক্ষ রয়েছে। সেই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করি, ভেজাল খাদ্য যাতে না হয়, সেজন্য আমরা রেষ্টুরেন্ট গুলোকে গ্রেডিং করছি। সবাইকে সচেতন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার ভূমিকা রয়েছে। ভালকে ভাল, কালোকে কালো বলে বাংলাদেশে নিরাপদ ও পুষ্টি খাদ্যের জন্য আপনারা ভূমিকা রাখবেন। প্রধান মন্ত্রী এ বিষয়ে জিরো টলারেন্সে রয়েছে নিরাপদ খাদ্য সরবরাহের জন্য। আপনারা জিরো টলারেন্সে থেকে সবাইকে সহযোগিতা করে এ কাজকে এগিয়ে নিয়ে যাবেন, নতুন প্রজন্মকে বাঁচার সুযোগ দেয়ার আহবান জানান।

শনিবার সকালে নওগাঁয় জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাগুলো বলেন।
পরে শহরের কাজীর মোড় খাদ্যগুদাম থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। র‌্যালী ও আলোচনা সভায় সরকারী বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টরালেন্স নীতি ঘোষনা করেছেন। নিরাপদ খাদ্য নিশ্চিত করা আওয়ামীলীগের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। এখন এই বিষয়টি বাস্তবায়ন করা সরকারের ম্যান্ডেট। সরকারী কর্মকর্তা কর্মচারীদের এই ম্যান্ডেট বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সকলকে সহযোগিতা প্রদান করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে সচেতনতার কোন বিকল্প নাই। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।  জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে “সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” শিরোনামে আয়োজিত আলোচনাসভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রাশিদুল হক, সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাহবুবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির-এর পরিচালক মোঃ আব্দুল খালেক, বিয়াম ল্যাবটেরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান বক্তব্য রাখেন। 
খাদ্যমন্ত্রী বলেছেন বাংলাদেশ খাদ্যে ইতিমধ্যেই স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে। এখন আমাদের আন্দোলন নিরাপদ খাদ্য নিশ্চিত করা। নিরাপদ খাদ্য নিশ্চিত করত না পারলে সুস্থ্য জাতি গঠন সম্ভব নয়। কাজেই সরকার এ লক্ষ্যে ব্যপক কাজ শুরু করেছে। দেশে ৪৬৫টি কমিটি এই কার্যক্রম তদারক করছে। জেলা পর্যায়ে এমন কি উপজেলা পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে এই কার্যক্রমের তদারকি অব্যহত রয়েছে। তিনি আরও বলেন দেশের প্রচুর সংখ্যক মানুষ হোটেল রেষ্টুরেন্টে তাঁদের প্রাত্যহিক আহার সম্পাদন করেন। এই কারনে হোটেল রেষ্ট্ররেন্টসমূহে নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে  হোটেল রেষ্টুরেন্টগুলো গ্রেডিং করা হচ্ছে। এগুলোতে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেছেন সব কিছুই শুরু করার সময় একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে। তবে শুরু করলে এক সময় এর সুফল পাওয়া যায়। এই সুফল অর্জনে সরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ীসহ সকলকে সহযোগিতা প্রদান করার মাধ্যমে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এর আগে সকাল ৯টায় সদর খাদ্য গুদাম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এই র‌্যালীতে নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়। র‌্যালীতে সরকারী কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষ শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget