Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মিয়ানমারের পার্লামেন্টে সেনাবাহিনীর ব্যাপক ক্ষোভ
মিয়ানমারের সেনাবাহিনীর রচিত সংবিধানের সংশোধনী প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন ঘিরে ব্যাপক তোপের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পার্লামেন্টের সংরক্ষিত সেনাবাহিনীর সদস্যদের তোপ উপেক্ষা করেই দেশটির সংবিধান সংশোধনের প্রথম প্রস্তাব মঙ্গলবার অনুমোদিত হয়েছে।

২০০৮ সালে মিয়ানমার সেনাবাহিনী দেশটির সংবিধানের খসড়া প্রণয়ন করে। এতে সংসদের দুই কক্ষেই সেনাবাহিনীর জন্য এক চতুর্থাংশ আসন সংরক্ষণের বিধান করা হয়। তবে সংবিধানে পরিবর্তন আনার জন্য অন্তত পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থনের প্রয়োজন।

২০১৫ সালের নির্বাচনে এনএলডি ভূমিধস জয় পেলেও সেনাবাহিনীর তৈরি ওই সংবিধানের কারণে দেশটির প্রেসিডেন্ট হতে পারেননি সুচি। সেনা রচিত ওই সংবিধানে বলা হয়, স্বামী, স্ত্রী অথবা সন্তানের যদি বিদেশি নাগরিকত্ব থাকে, তাহলে দেশটির কোনো নাগরিক মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারবেন না।

সু চির ব্রিটিশ বংশোদ্ভূত স্বামীর ঘরে দুই ছেলে রয়েছে। মিয়ানমারের রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক নিয়ন্ত্রণ; এরমাঝেই মঙ্গলবার সেনা রচিত সংবিধানে পরিবর্তন আনার প্রস্তাব করে এনএলডি।

মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটির পর সংবিধান সংশোধনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। পরে আগামী শুক্রবার পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে এই বিষয়ে আবারো আলোচনার সময় নির্ধারণ করা হয়।

পার্লামেন্টের ২৫ শতাংশ সংসদ সদস্য সেনাবাহিনীর। তারা বলেছেন, সংবিধান সংশোধনের প্রস্তাবটির আলোচনা প্রক্রিয়ার অনুমোদন দেয়া পার্লামেন্টের প্রক্রিয়ার লঙ্ঘন। সেনাবাহিনীর জ্যেষ্ঠ এমপি ব্রিগেডিয়ার জেনারেল মং মং বলেছেন, আমরা এখনো সেনাপ্রধানের অবস্থানের ব্যাপারে জানি না। এই প্রক্রিয়ায় আমরা অংশগ্রহণ করবো কি-না সেব্যাপারে পুনরায় সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বলেছি, সংবিধান সংশোধন প্রস্তাবে আমরা রাজি নই। যে কারণে আমরা পার্লামেন্টে ভোট দেইনি। ভোটের মাধ্যমে সংশোধনী প্রস্তাবে অনুমোদন দেয়া পার্লামেন্টের প্রক্রিয়া-পদ্ধতির লঙ্ঘন।

সামরিক এই এমপি বলেন, আমরা বলিনি যে, সংবিধানের পরিবর্তন আনা যাবে না। তবে একটি প্রক্রিয়া মেনে এটা করা উচিত। মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষের বিল কমিটির সদস্য ইউ অং কি এনইয়ান্ত এনএলডির পক্ষে জরুরি ওই প্রস্তাব উপস্থাপন করেন।

ইউ অং কি এনইয়ান্ত বলেন, এটি মূলত সংবিধান সংশোধন প্রক্রিয়া চালিয়ে নেয়ার জন্য পার্লামেন্টে একটি কমিটি গঠনের প্রস্তাব।

প্রস্তাবটি উপস্থাপনের পর পার্লামেন্টের উচ্চ কক্ষের স্পিকার এই প্রস্তাবনার ওপর ভোটাভুটির সিদ্ধান্ত নেন। এসময় সেনাবাহিনীর এমপি ব্রিগেডিয়ার জেনারেল মং মং উঠে দাঁড়িয়ে বলেন, প্রস্তাব উপস্থাপনের প্রক্রিয়া সংসদীয় পদ্ধতির লঙ্ঘন করেছে।

তিনি বলেন, এই প্রস্তাবের ব্যাপারে আগেই এমপিদের জানানো উচিত ছিল। এমনকি তারা জানেনও না যে, কমিটি গঠনের যে প্রস্তাব দেয়া হয়েছে সেই কমিটির ধরন এবং ক্ষমতা কী হবে। স্পিকার ইউ টি খুন মিয়াত সেনাবাহিনীর এই এমপির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং পার্লামেন্টের শ্রদ্ধাবোধ বজায় রাখার জন্য তাকে বসার অনুরোধ করেন।

পরে স্পিকার ভোটাভুটির সিদ্ধান্ত নিলে সামান্য সংখ্যাগরিষ্ঠতা পায় সংবিধান সংশোধনীর ওই প্রস্তাব। পার্লামেন্টের ৬০১ সদস্যের মধ্যে ৩৬৯ জন এমপি প্রস্তাবের পক্ষে ভোট দেন। এছাড়া ১৭ জন এমপি প্রস্তাবের বিরোধীতা করেন, তিনজন ভোটদান থেকে বিরত থাকেন এবং সামরিক এমপিরা ভোট প্রত্যাখ্যান করেন।

পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে জঙ্গি হামলায় কমপক্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। খবর ভয়েস অব আমেরিকার।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তিনজন বোমা হামলাকারী লোরালাইয়ে প্রদেশটির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পুলিশ অফিসে হামলা চালায়। ওই সময় প্রাদেশিক পুলিশে ভর্তি হওয়ার জন্য প্রায় ৮০০ জন প্রার্থী ভবনটির ভেতর ছিলেন।

একজন হামলাকারী ভবনের মূল গেটের সামনের আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে তার সঙ্গে থাকা অপর দুজন ভবনের ভেতরে ঢোকার সুযোগ পায়। ওই দুই হামলাকারী ভবনের ভেতর ঢুকে একটি রুমে প্রবেশ করে। পরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়।

সেনাবাহিনী জানিয়েছে, ক্লিয়ারেন্স অপারেশনের সময় ওই দুই আত্মঘাতী বোমা হামলাকারীকে গুলি করে হত্যা করে নিরাপত্তা বাহিনী। অভিযানের সময় বাকি সব প্রার্থীকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়েছে। পরে ভুক্তভোগীদের প্রাদেশিক রাজধানী কোয়েটায় হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। চলতি মাসে বেলুচিস্তানে এই নিয়ে দ্বিতীয়বার হামলা চালালো পাকিস্তানি তালেবান।

এর আগে গত ১ জানুয়ারি একজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ তিনজন একটি সেনা ভিত্তিতে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর চারজনকে হত্যা করে।

উল্লেখ্য, আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে সংঘাত কবলিত বেলুচিস্তান প্রদেশের। সাম্প্রতিক মাসগুলোতে এই প্রদেশে জঙ্গি হামলা বেড়ে গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ।
জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩০ জানুয়ারি) দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, ইতোমধ্যে জাপা থেকে শাফিন আমহমেদের চূড়ান্ত মনোনয়ন এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবর পাঠানো হয়েছে। ডিএনসিসি উপ-নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে সোমবার (২৮ জানুয়ারি) ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টির পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করেন ব্যান্ডশিল্পী শাফিন আহমেদ এবং বিশিষ্ট ব্যবসায়ী হাসিবুল ইসলাম জয়। জাতীয় পার্টির মহানগর উত্তরের দফতর সম্পাদক আনিসুর রহমান খোকন সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিতরণ করেন। তবে শেষ পর্যন্ত ব্যান্ডশিল্পী শাফিন আহমেদই জাপার চূড়ান্ত মনোনয়ন পেলেন।
উল্লেখ্য, ডিএনসিসি উপ-নির্বাচনে মেয়র পদে আতিকুল ইসলামকে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমানের পরীক্ষায় কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে নির্ধারিত প্রশ্নসেটের মোড়ক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে খুলতে হবে। পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে কোন সেটে পরীক্ষা হবে তা জানানো হবে।

শিক্ষামন্ত্রনালয়ের আলাদা আলাদা পরিপত্রে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা রিপত্রে বলা হয়েছে, প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। তিনি ট্রেজারি বা থানা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তার মনোনীত প্রতিনিধিসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন।

পরিপত্রে আরও বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে তিনি একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করবেন, যা দিয়ে ছবি তোলা বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না।

এতে বলা হয়, কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা জানানো হবে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে। আর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে তিনজনের স্বাক্ষরে।
আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

তরিকুল ইসলাম জেন্টু, নওগাঁ: মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি এই স্লোগানে নওগাঁয় মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে পাহাড়পুর জি.এম. উচ্চ বিদ্যালয়ে থেকে একটি র‌্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই। স্থানীয় বেসকারি উন্নয়ন সংস্থা মৌসুমীর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এ র‌্যালির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলম। র‌্যালিতে ২ শতাধিক সাইক্লিস্ট অংশ নেয়।
র‌্যালিটি পাহাড়পুর থেকে শুরু হয়ে শ্যালেবাজ-চৌকগোয়ালি-বুড়ির মোড় প্রদক্ষিণ করে পাহাড়পুরে এসে শেষ হয়। পরে পাহাড়পুর জি.এম.উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এ র‌্যালির উদ্দেশ্য হলো মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করা। যারা মাদক সেবী ও বিক্রেতা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানান। তিনি আরো বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক সেবী আতœসমর্পণ করেছে। এখনো যারা মাদকের সাথে সম্পৃক্ত তাদের তথ্য পুলিশকে দেয়ার জন্য সবার কাছে আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল রানা, পাহাড়পুর জি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকতারুজ্জামান, মৌসুমীর পরিচালক এরফান আলী, মৌসুমী উজ্জীবিত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আব্দুর রউফ পাভেল প্রমুখ।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক ওয়াশকর্মসূচির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার নওদুলী নূপুর সেনিটেশন কেন্দ্রে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
আত্রাই ব্র্যাক ওয়াস কর্মসূচির মাঠ সংগঠক মো: মঞ্জুরে মাওলার সঞ্চালনায় নওদুলী গ্রাম ওয়াস কর্মসূচির সভাপতি রবিউল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান আল্লামা শের এ বিপ্লব, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ব্র্যাক ওয়াস কর্মসূচীর রাজশাহী অঞ্চলের এলাকা ব্যবস্থাপক এরশাদ আলম, নওদুলী বাজার ব্র্যাকের শাখা ব্যবস্থাপক আরব আলী, আবু হান্নান, সেন্টু মিয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত থেকে ২৫টি অতিদরিদ্র পরিবারকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি ব্র্যাকের এই কর্মসূচিকে প্রশংসা করেন এবং ব্র্যাকের মত অন্যান্য বেসরকারী সংস্থ্যাকে এ রকম কর্মসূচি বাস্তবায়নের জন্য এগিয়ে আসার আহ্বান জানান ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget