Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 632 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 50 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4825 দেশজুড়ে 42 ধর্ম 3456 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2826 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
বিদ্যালয় চত্বরে বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী শাহ্ চৌধুরীর সভাপতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসল আলম শাহ্ চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কল্যাণ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, ওসি তদন্ত মনিরুল ইসলাম প্রমুখ।

বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন, তোমাদের নিয়ম শৃঙ্খলা মেনে শান্ত ভাবে পরীক্ষায় অংশ নিতে হবে, শিক্ষা অর্জন করে বিদ্যালয় ও পিতা-মাতার স্বপ্ন পূরণ করতে হবে। তোমরা দেশ ও জাতীর আগামী দিনের ভবিষ্যৎ। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় দোয়ার মাহফিলে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নওগাঁ পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন- ১৪ বিজিবি এর অধীনস্থ রাধানগর বিওপি’র সীমান্ত পিলার ২৫৩/২১-আর হতে আন: ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোটবিদিরপুর এলাকায় সোমবার দিবাগত রাত ২টায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১জনকে আটক করেছে বিজিবি। জানাগেছে, পত্নীতলা ব্যাটালিয়ন-১৪ বিজিবি’র অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবি: মো: শাহজাহানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৫৩/২১-আর হতে আনু: ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোটবিদিরপুর এলাকায় অভিযান চালিয়ে পত্নীতলা উপজেলার শীতল এলাকার জহিরুলের ছেলে আনিস (২২)কে ৪২বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটকের সময় তার কাছ থেকে ২টি সীমকার্ড, ১টি মোবাইল (মডেল-ঙকঅচওঅ-ঔ৭) পাওয়া যায়। যার সিজার মূল্য ১৮ হাজার ৬শ টাকা। অভিযান চলাকালে একই এলাকার নাইমুলের ছেলে মাদক চোরাকারবারী মনিরুজ্জামান (৩০) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রচলিত নিয়ম অনুযায়ী আটককৃত আসামীসহ মাদকদ্রব্য পতœীতলা থানায় হস্তান্তর এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ১৪ বিজিবি পতœীতলা ক্যাম্প সূত্রে জানাগেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যেগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা সোমবার বিকেলে শহরের ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে সনদ ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: গোলাম মোস্তফার সভাপত্তিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: হাফিজুর রহমান, সহকারি পরিচালক একেএম জাকিউজ্জামান, ফিল্ডসুপারভাইজার আকবর হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলার প্রায় দুইশতাধিক প্রতিযোগিতা অংশগ্রহন করে। এর আগে গত ২০ জানুয়ারী জেলার অন্যান্য উপজেলা সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মিঠু (৩০) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মিঠু উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোবারক হোসেনের ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাফিজুর ও এমসআই এনায়েত সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ পিচ ইয়াবাসহ মিঠুকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
জানাযায়, গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পার-পাঁচুপুর গ্রামের মৃত ইউছুব আলীর পূত্র খোরশেদ আলম (৫০) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস টাবলেট খায়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ  “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ফেষ্টুন উড়ানো, শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

গতকাল সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য মোটর সাইকেল ও গাড়ী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল হক, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, লিমন রায়,মতিয়ার রহমান, নওগাঁ সদও মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা, সুধীজন, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দরা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget