Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যেগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপলক্ষে জেলা পর্যায়ের প্রতিযোগিতা সোমবার বিকেলে শহরের ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসাবে সনদ ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ মো: গোলাম মোস্তফার সভাপত্তিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো: হাফিজুর রহমান, সহকারি পরিচালক একেএম জাকিউজ্জামান, ফিল্ডসুপারভাইজার আকবর হোসেন প্রমুখ। প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলার প্রায় দুইশতাধিক প্রতিযোগিতা অংশগ্রহন করে। এর আগে গত ২০ জানুয়ারী জেলার অন্যান্য উপজেলা সদরে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মিঠু (৩০) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মিঠু উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোবারক হোসেনের ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাফিজুর ও এমসআই এনায়েত সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ পিচ ইয়াবাসহ মিঠুকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
জানাযায়, গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার পার-পাঁচুপুর গ্রামের মৃত ইউছুব আলীর পূত্র খোরশেদ আলম (৫০) সবার অজান্তে নিজ শয়ন কক্ষে গ্যাস টাবলেট খায়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সোমবার থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

আতাউর শাহ্, নওগাঁ  “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে ফেষ্টুন উড়ানো, শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

গতকাল সোমবার বেলা ১১টায় নওগাঁ সদর মডেল থানা চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য মোটর সাইকেল ও গাড়ী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়।

এসময় অন্যান্যের মধ্যে জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল হক, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, লিমন রায়,মতিয়ার রহমান, নওগাঁ সদও মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা, সুধীজন, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দরা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মিঠু (৩০) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত মিঠু উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মোবারক হোসেনের ছেলে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাফিজুর ও এমসআই এনায়েত সঙ্গীয় ফোর্সসহ রবিবার সন্ধ্যায় উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালায়। এ সময় ৬ পিচ ইয়াবাসহ মিঠুকে আটক করা হয়।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং গতকাল সোমবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে এক ভয়াবহ সড়ক ডাকাতির ঘটনায় ব্যাবসায়ীর সাড়ে ৪লাখ টাকা ছিনতাই ও পথচারী সহ ৫জন গুরুতর আহত হয়েছেন। গত রবিবার দিবাগত সন্ধ্যা পোনে ৮টার দিকে সাপাহার-তিলনা সড়কের মফস্ফল গ্রামীন রাস্তা বাহাপুর-পিছল ডাঙ্গার মাঝামাঝি স্থানে ঘটনাটি ঘটেছে।
সড়ক ডাকাতির শিকার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ওই দিন সন্ধ্যা ৭টা ৪০মিনিটের দিকে পিছল ডাঙ্গা গ্রামের মৃত দছির উদ্দীনের ছেলে মুমিনুল হক (২৫) বাহাপুর গ্রামে আতœীয়ের বাড়ী হতে দাওয়াত খেয়ে মোটর সাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রাস্তায় উক্ত স্থানে তার মোটর সাইকেলটি পৌঁছিলে ডাকাত দল রাস্তার ধারের একটি অর্জুন গাছ কেটে রাস্তায় বেরিকেট দিয়ে তার পথ রোধ করে। এর পর ডাকাত দল তাকে ধরে মোটর সাইকেলের চাবিটি কেড়ে নিয়ে এলোপাথাড়ী মার পিট শুরু করে এবং তার নিকট থেকে সাড়ে ৯হাজার টাকা কেড়ে নেয়। এর পর তারা তার হাত পা বেঁেধ মোটর সাইকেল সহ তাকে রাস্তা হতে একটু দুরে একটি আমবাগানে গাছের সাথে বেঁধে রাখে। কিছুক্ষন পর উপজেলার ওড়নপুর গ্রামের কয়েকজন পথচারী পিছল ডাঙ্গাগ্রাম হতে ওই পথে ফেরার সময় ডাকাত দলের কবলে পড়ে, ডাকাত দলের সদস্যরা তাদেরকেও এলোপাথাড়ী মার ধর করে বেঁধে রাস্তার পার্শ্বে ফেলে রাখে। এর প্রায় ঘন্টাকাল পরে ওই এলাকার কয়েকজন গরু মহিষ ব্যাবসায়ী রাজশাহী শহরের সিটি হাট থেকে মহিষ বিক্রি করে একই রাস্তা দিয়ে বাসায় ফেরার সময় ডাকাতদের কবলে পড়লে ডাকাতরা তাদের গাড়ী আটকিয়ে মার পিট করে তাদের নিকট থেকে ৪লক্ষ ৮০হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এর পর তাদের আত্ম চিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। আহতদের কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়। ডাকাত দলের হামলার শিকার আহতরা হচ্ছেন। ওড়নপুর গ্রামের দসির উদ্দীনের ছেলে নুরুজ্জামান (৪৫) সফিউদ্দীনের ছেলে লোকমান হোসেন (৫০) শাহবাজপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আব্দুস সালাম (৩৬) শমসের আলীর ছেলে আক্তারুল (৩২) ও পিছল ডাঙ্গা গ্রামের মৃত দছির উদ্দীনের ছেলে মুমিনুল হক। এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইচার্জ (ওসি) শামসুল আলম শাহকে না পেয়ে ওসি (তদন্ত) মনিরুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বিষয়টি শুনেছেন এবং এ বিষয়ে খতিয়ে দেখছেন বলে জানান। হঠাৎ করে সাপাহার উপজেলার বিভিন্ন সড়কে রাতের বেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে চলায় উপজেলাবাসী নিরাপদে রাস্তায় চলাচলে দারুন উদ্বিগ্ন ও উৎন্ঠা প্রকাশ করেছেন। উপজেলার সচেতন মহল রাতের বেলা উপজেলার সকল সড়কে পুলিশি টহল জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষন করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget