Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ‘পুলিশকে সহায়তা করুন,পুলিশের সেবা গ্রহন করুন’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর রাণীনগরে পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উদযাপন করা হয়েছে। রবিবার সকালে রাণীনগর থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাণীনগর থানা চত্বর থেকে বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক পদিক্ষণ করে থানায় গিয়ে শেষে হয়। ২৭ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশ সচেতনতা মূলক এই সেবা প্রদান করবেন। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, রাণীনগর থানার ওসি (তদন্ত) মো: তারেকুর রহমানসহ রাণীনগর থানার সকল পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে ভ্যানগাড়িতে করে বাড়ি বাড়ি যাচ্ছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ফেরি করছেন তারা। গ্রাহকের চাহিদা অনুযায়ী সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে পল্লী বিদ্যুতের মিটারসহ নতুন সংযোগ। যা এর আগে কেউ ভাবতেই পারেননি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর মান্দা জোনাল অফিসের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসায় সরব এলাকার জনগণ। বিদ্যুৎ বিভাগের ‘আলোর ফেরিওয়ালা’ ভ্যানগাড়িতে মিটার, বিদ্যুতের তার ও অন্যান্য সরঞ্জাম নিয়ে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার রওশন আলী, পি.ইউ.সি মোস্তাফিজুর রহমান ও কয়েকজন লাইনম্যান, একজন ওয়্যারিং পরিদর্শক প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রামে-গ্রামে ঘুরে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য হাঁক ছেড়ে ডাকাডাকি করছেন ‘নতুন বিদ্যুৎ সংযোগ লাগবে কার’। এ সময় কোনো গ্রাহক বিদ্যুৎ নিতে চাইলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই পেয়ে যাচ্ছেন নতুন সংযোগ। নেই কোনো হয়রানি, দিতে হবে না বাড়তি কোনো অর্থ। অথচ এর আগে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য হয়রানির শিকার হতেন গ্রাহকরা। নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি- ১ মান্দা জোনাল অফিসের ডি.জি.এম মিলন কুমার কুন্ডু বলেন, গত মঙ্গলবার থেকে এ প্রকল্পের শুরু হয়েছে। উপজেলার সব বাড়িতে বিদ্যুৎ সংযোগ না পৌঁছানো পর্যন্ত চলবে এ কার্যক্রম বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভ্যানে বৈদ্যুতিক মিটার, সংযোগ তার থেকে শুরু করে সব ধরনের সরঞ্জাম নিয়ে লাইনম্যান ও ওয়্যারিং পরিদর্শক গ্রামে-গ্রামে ঘুরছেন। গ্রাহকের চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক আবেদন নিয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছেন। আর এজন্য গ্রাহকদের মিটারপ্রতি দিতে হচ্ছে সদস্য ফ্রি ৫০ টাকা আবেদন ফ্রি ভ্যাটসহ ১১৫ টাকা, জামানত বাবদ ৪০০ টাকা। আর বাণিজ্যিক মিটারের জন্য ৮০০ টাকা। এছাড়া পুরনো গ্রাহকদেরও কোনো সমস্যা থাকলে তা সমাধানেরও নির্দেশনা রয়েছে। বাড়িতে বসে নতুন সংযোগ পাওয়া উপজেলার ছোট বেলালদহ গ্রামের আবু ইউসুফ ও রওশন আরা জানান, পল্লী বিদ্যুতের এ কার্যক্রম তাদের অনেক সুবিধা এনে দিয়েছে। সংযোগ নেওয়ার জন্য অফিসে গিয়ে ধরনা দিতে হচ্ছে না। টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় না। দিনের পর দিন ঘুরতে হচ্ছে না। বাড়িতে বসে সংযোগ পাওয়া যাচ্ছে। এটা কখনো ভাবতেও পারেননি তারা। তারা বলেন, ‘পল্লী বিদ্যুতের এ কার্যক্রম দেখে মনে হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে এবার জনগণ প্রকৃত সেবাটা পাবে।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: “পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহন করুন“ এই প্রতিপাদ্য নিয়ে ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে নওগাঁয় পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে রবিবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মুহাম্মদ রাশিদুল হক। এসময় অন্যান্যের মধ্যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, তদন্ত আনোয়ার হোসেন, অপারেশন ফয়সাল বিন আহম্মেদ, ট্রাফিক ইনপেক্টর সারোয়ার হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ে আমন ধান ঘরে তোলার পর এবার ইরি-বোরো চাষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নেমেছেন কৃষকেরা। আমন ধান কাটা- মাড়াই শেষে বোরোর আবাদ নিয়ে এখন ব্যস্ত চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বীজতলার ক্ষতি হয়নি। উপজেলার প্রতিটি মাঠে মাঠে চলছে এখন শুধু ইরি-বোরো ধান রোপনের মহোৎসব। কাক ডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাদা-জলে ভিজে ধানের চারা রোপনের কার্যক্রম।
চলতি রবিশস্য মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ হানা না দেওয়ায় এবং বোরো চাষের পরিবেশ অনুকূলে থাকায় বোরো চাষের পাশাপাশি আলু, গম ও ভোট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন।
নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাইয়ের মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৮ হাজার ৫শত হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এদিকে নওগাঁ জেলার খাদ্য উৎপাদনে শীর্ষে রয়েছে আত্রাই। এ জন্য বোরো মৌসুমে সেচ কায্যক্রম যথাযথ রাখতে বিদ্যুৎ বিভাগও রয়েছে তৎপর। সংশ্লিষ্ট বিদ্যুৎঅফিস সূত্রে জানা যায়, এ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় এক হাজার বিদ্যুৎ চালিত মোটর ও ডিপ রয়েছে। যেগুলো কেবলমাত্র বোরোচাষে সেচ কাজে ব্যবহৃত হয়।
উপজেলার বজ্রপুর গ্রামের কৃষক মেহেদি হাসান বলেন, আমাদের এলাকায় প্রতি বছর বন্যার কারণে অনেক ক্ষতি হয়। কিন্তু এবার পুরোটায় বিপরীত। অন্যান্য বারের তুলনায় এবার আবহাওয়া ভাল থাকায় আমাদের এলাকায় বীজতলাগুলো কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হয়নি। এ জন্য বোরো চারা অনেকটাই সহজলভ্য হয়েছে। সেই সাথে ধানের ফলনও বাম্পার হবে বলে আমরা আশাবাদি।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, কৃষকরা যেন বোরোচাষে কোন প্রকার সমস্যায় না পড়েন এ জন্য আমরা সর্বাক্ষণিক নজর রাখছি। যেখানেই সমস্যা সেখানেই আমাদের উপস্থিতি এবং সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশেষ করে অধিক ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সাশ্রয় এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে আমরা সব সময় পরামর্শ দিয়ে আসছি।
নওগাঁ পল্লা বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম মো: ফিরোজ জামান বলেন, বোরো চাষে কৃষকরা যাতে সার্বক্ষণিক জমিতে পানি রাখতে পারে এ জন্য বিদুৎ বিভাগ সজাগ রয়েছে।
বিশেষ করে আমরা প্রতিদিন রাত ১১টা থেকে ৮টা পর্যন্ত এলাকায় বিদ্যুতের কোন লোডসেডিং থাকবেনা। এ জন্য ওই সময়ের মধ্যেই কৃষকদের সেচপাম্প চালানোর পরামর্শ দেয়া হয়েছে। কৃষকরা আমাদের পরামর্শ মেনে চললে বোরোর জমিতে পানির কোন সংকট হবে না।

রিফাত হোসাইন সবুজ .নওগাঁ: বাংলাদেশ থেকে প্রকাশিত ছোটকাগজ অন্যথা'র মোড়ক উন্মোচন করলেন ভারতের প্রখ্যাত কবি অরুণ কুমার চক্রবর্তী ও কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। গত শুক্রবার সন্ধ্যায় ভারতের কোচবিহার রাজবাড়ী উদ্যানে অনুষ্ঠিত ৫ম আন্তর্জাতিক লিটলম্যাগাজিন মেলার প্রথম দিনে অন্যথা'র মোড়ক উন্মোচন করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন শব্দ সম্পাদক কবি সরোজ দেব, তোর্ষা সাহিত্য সংস্থার সম্পাদক মানস চক্রবর্তী ও অন্যথা সম্পাদক মাহফুজ ফারুকসহ আরো অনেকেই। একই মঞ্চে মোড়ক উন্মোচন করা হয় সরোজ দেব সম্পাদিত শব্দ ও রেজাউল করিম জীবন সম্পাদিত মৌচাকসহ ভারত-বাংলাদেশ থেকে প্রকাশিত কয়েকটি লিটলম্যাগাজিনের।
অন্যথা'র এ সংখ্যায় যাদের লেখা স্থান পেয়েছে তারা হলেন: ড. শাহনাজ পারভীন, অমিতাভ দাশ হিমুন, আমীন আল রশীদ, সুমন সৈকত, চন্দনকৃষ্ণ পাল, অনিন্দ্য তুহিন, বিমলেন্দু রায়, শাহরিয়ার সোহেল, পিটু রশীদ, মাসুমা বকুল, মঞ্জুরুল ইমরান, সুষ্মিতা সাহা, শাহরিয়ার পলাশ, কৃষ্ণ কমল, সম্পা দেব ও রিমন মোরশেদ। প্রচ্ছদ করেছেন কিংশুক ভট্টাচার্য। অন্যথার এ সংখ্যার দাম রাখা হয়েছে ২০টাকা মাত্র।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর রাণীনগরে যুব সমাজের ক্ষমতায়নের মাধ্যমে উগ্রবাদীকরন ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ প্রকল্পের আওতায় মাদ্রাসা-মহাবিদ্যালয় পর্যায়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এই প্রতিযোগিতার আয়োজন করে। রবিবার শেরে-এ বাংলা সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গনে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ গ্রুপ ও বি গ্রুপ দুটি দল “কেবল নাগরিক সমাজই পারে উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে” এই বিষয়ের উপর পক্ষে ও বিপক্ষে যুক্তি খন্ডন করে। প্রতিযোগিতায় বিচারক মন্ডলীদের রায়ে এ গ্রুপ বিজয়ী হয়। প্রতিযোগিতায় নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, নাজিরা খাতুন, অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের উপ-পরিচালক (গবেষণা) আশিক বণিক, গবেষণা কর্মকর্তা সানিয়া আক্তার, সমন্বয়ক আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন শেরে-এ বাংলা সরকারি সহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক। বির্তক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget