Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর-১(শার্শা)’র সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন “মা” কথাটি খুবই ছোট্ট কিন্তু বর্ণনা অনেক। যাকে নিয়ে সারাদিন ধরে কথা বলা যায় কিন্তু মা’য়ের গুণের কথা বলে শেষ করা যায় না। যিনি দীর্ঘমাস শত যন্ত্রণার মাঝেও সন্তানকে গর্ভে ধারণ করেন আর ভূমিষ্ট হওয়ার পর লালন পালন করেন। তখন ছোট্ট শিশুটির সাথে কতো কথাই না বলেন “মা”। স্বপ্ন দেখান। তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব, ডাক্তার বানাব, ইঞ্জিনিয়ার বানাব এমনকি দেশের প্রধান মন্ত্রী বানাব। তাই, সকল মায়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলি! “মা” তুমি আমাকে একটি সু-সন্তান দাও, দেশ তোমাকে উন্নত রাষ্ট্র উপহার দেবে।

রবিবার বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের  নব নির্মিত ভবন ভিক্তি প্রস্তুর স্থাপন শেষে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত “মা” সমাবেশ ও নব নির্বাচিত সংসদ সদস্য  হওয়ায় তাকে হাইস্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়ায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

এসময় বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের  নব নির্মিত (৪তলা) বিশিষ্ট ২টি একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তুত স্থাপন করেন শেখ আফিল উদ্দিন এমপি।

বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীর সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক মকলেছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত “মা” সমাবেশে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, এই পৃথিবীতে মা’ই সন্তানের সবচেয়ে আপনজন। মা’ই প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষক। তাই, জন্মের পরে তুমি “মা” তোমার সন্তানকে আদরের সাথে যে স্বপ্নগুলী দেখিয়েছিলে তা ওয়াদা ভেবে বাস্তবে রুপান্তরিত করো। তাতে, শার্শা উপজেলার সকল মা-বাবা তার সন্তানকে সু-সন্তানে পরিণত করতে আর্থিক কষ্ট পেলে তার কিছুটা দ্বায়ভার আমাকে দিও। কিন্তু লক্ষ্য একটাই। প্রত্যেক সন্তানকে লেখাপড়া শিখিয়ে সু-সন্তানে পরিণত করতে। তাহলে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন আর প্রধান মন্ত্রী শেখ হাসিনার রুপকল্প-২০২১-৪১ গঠনে খুবই সহায়ক হবে।

শেখ আফিল উদ্দিন আরো বলেন, আওয়ামীলীগ সরকার আমলে দেশে যে পরিমাণের উন্নয়ন হচ্ছে তা দৃশ্যমান। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও প্রয়োজনীয় উন্নয়নমূখী বিল্ডিং, ব্রিজ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ নতুন ভবনের উদ্বোধন হচ্ছে। যা চলমান থাকলে প্রধান মন্ত্রীর রুপকল্প ২০২১-২০৪১ বাস্তবায়ন হবে। আমরা হবো উন্নয়নশীল দেশের বাসিন্দা। তাই, উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের পাশে দাড়াতে হবে।

প্রধান অতিথী অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, কৃতি শিক্ষার্থী,মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট উপহারও ব্যাচ পড়িয়ে দেন।এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কাউটস্ দল প্রধান অতিথীকে ফুল দিয়ে বরন করে নেয়।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলা জাতীয় পার্টি শাখার উদ্যোগে পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের শারিরিক অসুস্থতা থেকে অাশুমুক্তির জন্য মহান অাল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি মান্দা উপজেলা শাখার দলীয় চেম্বারে এ দোয়া ও অালোচনা সভার অায়োজন করা হয়।

উক্ত দোয়া ও অালোচনা সভায় উপস্থিত ছিলেন  মান্দা উপজেলা জাতীয় পার্টি শাখার সভাপতি অালতাফ হোসেন, সাধারণ সম্পাদক অাব্দুল মান্নান, সহ-সভাপতি ইমরান হোসেন,প্রচার সম্পাদক ডা: ছায়েদ অালী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডা: অাব্দুল অাজিজ, ছাত্রসমাজের সভাপতি  জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শোয়েব অালী, যুবসংহতির শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের মধ্যে ইদ্রিস অালী মাস্টার, সাইফুল ইসলাম,শীষ মোহাম্মদ, রওশন অালী, জালাল হোসেন,রফিকুল ইসলাম,অাব্দুর রহিম,অাব্দুস সামাদ, অাব্দুল মান্নান প্রমূখ। এছাড়াও জাতীয় পার্টি মান্দা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা(নওগাঁ): নওগাঁর মান্দা উপজেলা থেকে উদ্ধার করা বিলুপ্তপ্রায় নীলগাইটিকে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে নেয়া হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাত থেকে সেখানেই অতি যতেœর সাথে চলছে তার চিকিৎসা ব্যবস্থা। পরিচর্যা কেন্দ্রের ভেতরের প্রাকৃতিক পরিবেশেই তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে চিকিৎসা শেষে তাকে অচিরেই বঙ্গবন্ধু সাফারি পার্কে নেয়া হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া নীলগাইটি লোকালয়ে ঢুকেই আতঙ্কিত হয়ে পড়েছে। কোনো খাবার খাচ্ছেনা। ইতিমধ্যে তাকে সুস্থ করে তুলতে অ্যান্টিবায়োটিকসহ বেশ কয়েকটি ওষুধ প্রয়োগ করা হয়েছে। রাজশাহী চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন গত রাতে তাকে সেখানে দেখতে যান। তার সহযোগিতায় নীলগাইটি গাড়ি থেকে নামিয়ে পরিচর্যা কেন্দ্রের ভেতরে নেয়া হয়। তার অধীনেই চিকিৎসা চলছে নীলগাইটির।

রাজশাহী চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ উদ্দিন বলেন, উদ্ধারের সময় পায়ে, পেটে রানের কাছে আঘাত পেয়েছিল নীলগাইটি। এতে শরীরের ওই স্থানগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে। সেখান থেকে যেন কোন ইনফেকশন (সংক্রমণ) ছড়াতে না পারে সেজন্য অ্যান্টিবায়োটিকসহ বেশ কয়েকটি ওষুধ তার শীরায় প্রয়োগ করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে উদ্ধার হওয়া নীলাগাইটি বলে আশাবাদ  ব্যক্ত করেন তিনি।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, লোকালয়ে ঢুকে পড়ে এমনিতেই ঘাবড়ে গেছে। এর ওপর তাকে ধরতে গ্রামের মানুষের চিৎকার-চেঁচামেচি, হৈ-হুল্লোরে প্রাণীটি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। যে কারণে তেমন কোনো খাবারই মুখে তোলেনি প্রাণীটি। চিকিৎসকের পরামর্শে নীলগাইটিকে পাকা কলা, টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি দেয়া হয়েছে। নীলগাইটি তৃণভোজী প্রাণী। সাধারণত এগুলোই তার খাবার।

সুস্থ হওয়ার পর কোথায় নেয়া হচ্ছে এমন প্রশ্নে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ডিএফও জিল্লুর রহমান বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি। বিষয়টি ঢাকায় জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হতে পারে। তবে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে নীলাগাইটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হবে। কারণ সেখানে এরমধ্যে আরও একটি নারী নীলগাই রয়েছে। আর এটি হচ্ছে পুরুষ।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন বলেন, দেশে এ প্রাণীটি বিরল। বিলুপ্ত প্রায় এ প্রাণীর সংখ্যা দেশে এখন দুটিতে দাঁড়ালো। আর সৌভাগ্যক্রমে এবারের প্রাণীটি পুরুষ। এরা দুজনই প্রাপ্ত বয়স্ক। তাই তাদের একসাথে রাখা হলে স্বাভাবিক নিয়মেই বংশ বিস্তার করা সম্ভব হতে পারে। ফলে বিলুপ্ত প্রায় এই বণপ্রাণীটির সংখ্যা আবারও বাড়ানো যাবে বলে এরই মধ্যে আশার বহি:প্রকাশ ঘটেছে। আগামী এক সপ্তাহ রাজশাহীতে তার চিকিৎসা চলবে। এরপরই তাকে দিনাজপুর নেয়া হবে।

এর আগে গত মঙ্গলবার সকালে নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার এলাকায় বিলুপ্তপ্রায় নীলগাইটিকে আটক করেন এলাকাবাসী। বাজার এলাকায় ছোটাছুটি করছিলো প্রাণীটি। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দার ধাওয়ায় ধরা পড়ে এটি। পরে পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়। তাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
অনেকে মনে করেন, কেউ ভারত থেকে রাতের অন্ধকারে এখানে ছেড়ে দিয়েছে, যাতে মান্দা উপজেলার মানুষ এটি নিয়ে বড় বেশি আকারে ব্যস্ত হয়ে পড়েন। এটিকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে ফেসবুকে প্রচন্ড ঝড়। যেন বইছে বিশাল আকারের বৈশ্বিক ঝড়।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জনতা ব্যাংক লিমিটেড জোতবাজার শাখা হতে ৪৭ হাজার জালনোট উদ্ধারের ঘটনায় থানায় অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বাদি হয়ে আটক শাহিদা বেগম ও তার স্বামী খোদাবক্স মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে উপপরিদর্শক নজরুল ইসলামকে।

মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, আসামি শাহিদা বেগমের স্বামী খোদাবক্স মিয়া জোতবাজার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ি খোদাবক্সের স্ত্রী শাহিদা বেগম বৃহস্পতিবার জোতবাজার জনতা ব্যাংকের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার মনতলা এলাকার নাসিমা আক্তার নামে এক নারীর নিকট ২ লাখ টাকা পাঠানোর চেষ্টা চালায়। প্রতারণার সময় ব্যাংকের কতব্যরত কর্মকর্তার সন্দেহ হলে ৪৭ হাজার জালনোট উদ্ধারসহ শাহিদা বেগমকে আটক করা হয়।

শাহিদা বেগম হবিগঞ্জ জেলার নাসিমা আক্তারকে কেন এত টাকা পাঠানোর চেষ্টা করেছিল এ বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তের কাজ শুরু করা হয়েছে। জালনোট উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক আরিফুল ইসলামের দায়ের করা মামলায় শাহিদা বেগমকে আটক দেখিয়ে শুক্রবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়। আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোতবাজার জনতা ব্যাংক থেকে ৪৭ হাজার জালনোটসহ শাহিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়

বাবুল আখতার রানা, নওগাঁ : তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন, তথ্য অধিকার আইন-২০০৯ এ দেশের জনগণের আইন এবং এই আইনটি খুবই শক্তিশালী। সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন একটি বিশাল অস্ত্র। শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নেপাল চন্দ্র সরকার বলেন, প্রত্যেকটি সরকারি এবং সংশ্লিষ্ট বেসরকারি দপ্তরের কাজে স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহিতার আওতায় আনার জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক হাজারের অধিক আইন রয়েছে। এর মধ্যে একমাত্র তথ্য অধিকার জনগণ প্রয়োগের ক্ষমতা রাখে। বাকি আইনগুলো জনগণের ওপর প্রয়োগ করছে রাষ্ট্র। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ণ সৃষ্টির লক্ষ্যে এই আইনটি করা হয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের কর্মকা-ের ওপর প্রশ্ন করার সুযোগ পাওয়া মানে পরোক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, আগে জনগণের তথ্য জানার অধিকার ছিল না। কিন্তু তথ্য অধিকার আইন চালু হওয়ার পরে নাগরিকের তথ্য জানার অধিকার হয়েছে। তারা যেকোনো দপ্তরে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে তথ্য জানতে পারবেন। তথ্য না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীর শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে সচেতনতার অভাবে জনগণ আইনটি যথেষ্ট প্রয়োগ করছেন। এই আইনের উদ্দেশ্যকে সফল করতে জনগণ এবং সরকারি দপ্তরের কর্মকর্তা- সবাইকে নতুন মানসিকতা নিয়ে তৈরি হতে হবে।
সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) একেএম তারিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। সভায় সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকানের সমুদয় মালামাল ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের শাটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকান্ডে মিল্টন, মামুনুর রশিদ, রাজু, উজ্জল এর মুদিখানার, মিঠুনের মেশিনারিজ, নজরুলের নারিকেলের দোকানসহ ৮টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে ৮ থেকে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget