Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আগামী জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ভ্যাটের হার একক কোনো হার থাকবে না। পণ্যভেদে হার হবে ভিন্ন ভিন্ন। ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশ দিবসটি পালন করেছে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি কাউকে জেলে পাঠানোর জন্য আসিনি। ভালোবাসা দিলে সব পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব ব্যবসায়ী অসৎ নন, আবার সব সরকারি কর্মকর্তা অসৎ নন। সবাই অসৎ হলে এত প্রবৃদ্ধি হতো না।’ অর্থমন্ত্রী আরও বলেন, তাঁর সময়ে ঘন ঘন নীতি পরিবর্তন হবে না। জাপান থেকে পণ্য জাহাজ ওঠানো হলো, দেশে আসতে আসতে শুল্ক হার পরিবর্তন হয়ে যায়, এই ঘটনা আর হবে না। তবে শতভাগ পণ্য স্ক্যান ছাড়া খালাস হবে না।

অনুষ্ঠানের সভাপতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, আধুনিক শুল্ক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের বিনিয়োগ ও বাণিজ্য পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে, যা সামগ্রিক অর্থনীতির ওপর প্রভাব ফেলবে। ইতিমধ্যে শুল্ক বিভাগকে আধুনিকায়নে কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, ‘শুল্ক কর্মকর্তার কারণে কেউ হয়রানির শিকার হলে শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রাম কাস্টমসে যা হয়েছে, তা নিয়ে শুল্ক কর্মকর্তা, ব্যবসায়ী—যে কেউ দোষী হলে কোনো ছাড় পাবেন না। নৈরাজ্য করলে কেউ ছাড় পাবেন না। ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা কোনোভাবেই বরদাশত করব না।’ এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘টাকা পাচারের কিছু ঘটনা আমাদের হাতে এসেছে। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব। ব্যবসায়ীদের সঠিকভাবে শুল্ক-কর দিতে হবে।’

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেন, বিদ্যমান শুল্ক হার সমন্বয় করা উচিত। তাহলে বিতর্ক কম হবে। আবার দেশীয় শিল্পকে রক্ষাও করতে হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, একজন খারাপ ব্যবসায়ীর জন্য যেন ৯৯ জন ব্যবসায়ী ভুক্তভোগী না হন, তাই শুল্ক-কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ করা উচিত। ব্যবসা-বাণিজ্য সহজ করা দরকার।। বিদেশি বিনিয়োগকারীরা সহজে ব্যবসা করার সুযোগ চান।

ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ানা বলেন, বাংলাদেশ শুল্ক বিভাগ আধুনিকায়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। সংস্কার কার্যক্রমে শুল্ক বিভাগ সঠিক পথেই আছে।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নির্বাচনী ইশতেহারে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ীরা বর্তমান চলমান উন্নয়নকে সমর্থন দিয়েছেন। তিনি আরও বলেন, শুল্ক কর্মকর্তারা যেন হয়রানি না করেন। এখনো ব্যবসায়ীদের মধ্যে ভীতি কাজ করে।

অনুষ্ঠানে অন্যবারের মতো পাঁচটি প্রতিষ্ঠানকে ডব্লিউসিও ‘সার্টিফিকেট অব মেরিট’ দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো বেনাপোল স্থলবন্দর, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, এফবিসিসিআই, এয়ারলাইন অপারেটর কমিটি অব বাংলাদেশ এবং ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন। ওই সব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া অনুষ্ঠানে ১৫ জন শুল্ক কর্মকর্তাকেও সার্টিফিকেট অব মেরিট দেওয়া হয়।। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনবিআর সদস্য খন্দকার আমিনুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর কমিশনার আনোয়ার হোসাইন।

ত্বক ও চেহারার সঙ্গে খাদ্যাভ্যাসের যোগসূত্র রয়েছে। আমাদের ত্বক টান টান করে রাখে কোলাজেন নামের প্রোটিন। বয়সের সঙ্গে সঙ্গে দেহে কোলাজেনের উৎপাদন কমে যায়। ফলে ত্বক কুঁচকে যেতে থাকে, বলিরেখা পড়তে শুরু করে। খাদ্যতালিকায় কোলাজেনসমৃদ্ধ খাবার থাকলে তা বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। আসুন জেনে নিই কী কী খাবার চেহারায় তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।

গাঢ় সবুজ শাকসবজি: গাঢ় সবুজ শাকসবজিতে আছে প্রচুর খনিজ উপাদান ও ভিটামিন এ, সি এবং ই। এগুলো কোলাজেন তৈরির জন্য দরকারি। খাদ্যতালিকায় শাক, বিশেষ করে পালংশাক, ব্রকলি, বাঁধাকপি, শালগম ও শিম রাখুন।

গাজর: গাজরে প্রচুর ভিটামিন এ থাকে, যা ক্ষতিগ্রস্ত ত্বকে কোলাজেন পুনরুৎপাদন করে। এর পাশাপাশি মিষ্টি আলু, অ্যাপ্রিকট, খরমুজ ও আমও খাওয়া যেতে পারে।

টমেটো: টমেটোতে প্রচুর লাইকোপিন থাকে, যা ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে। সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে দেয়। ফলে বলিরেখা পড়ে।

সামুদ্রিক মাছ: সামুদ্রিক মাছের ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি ত্বককে কোমল ও হাড় মজবুত রাখে। সপ্তাহে অন্তত দুদিন সামুদ্রিক মাছ খাওয়া দরকার।

রসুন ও কাঁচা হলুদ: রসুন উচ্চ সালফারযুক্ত মসলা, যা কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে। আর হলুদকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিঘর। প্রতিদিন সকালে খালি পেটে পানি দিয়ে কয়েক টুকরো কাঁচা রসুন ও হলুদ খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, ত্বকও মসৃণ থাকে।

লেবু: ত্বকের বলিরেখা ও ক্ষত দূর করতে লেবুর জুড়ি নেই। রোজ সকালে চিনি ছাড়া এক গ্লাস লেবুর রস খেলে ত্বক সজীব থাকে।

কাঠবাদাম: কাঠবাদামে প্রচুর ভিটামিন ই, সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন ই ভিটামিন সিয়ের সঙ্গে যুক্ত হয়ে কোলাজেন তৈরি করে। তাই ৩০ বছর বয়সের পর নিয়মিত পাঁচ-ছয়টি করে কাঠবাদাম খাদ্যতালিকায় রাখুন।

কিউই ও বেরি: কিউই ও বেরিজাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড প্রোলিন ও গ্লাইসিনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোক্সিপ্রোলিন তৈরি করে। এটি কোলাজেনের ভেঙে যাওয়া রোধ করে।

বিটরুট: বিটরুটের ভিটামিন এ, সি, পটাশিয়াম ও সুপার অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের মৃত কোষকে দূর করে ত্বক পরিষ্কার রাখে, ত্বকের পোর বা ছিদ্রগুলো মেরামত করে। প্রতিদিন ৫০০ মিলি বিটরুটের জুস পান করলে বা সালাদ হিসেবে বিটরুট খেলে ত্বক ভালো থাকে।

সাধারণত কোন খাবার গ্রহণ করার পর আমাদের শরীর সেই খাদ্যের শর্করাকে ভেঙে গ্লুকোজে রুপান্তরিত করে। এরপর অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নামের যে হরমোন নিসৃত হয়, সেটা আমাদের শরীরের কোষগুলোকে গ্লুকোজকে গ্রহণ করার জন্যে নির্দেশ দেয়। এই গ্লুকোজ শরীরের জ্বালানী বা শক্তি হিসেবে কাজ করে।কিন্তু শরীরে যখন ইনসুলিন ঠিকমতো তৈরি হতে না পারে তখন ডায়াবেটিস হয় এবং এর ফলে রক্তের মধ্যে চিনি জমা হতে শুরু করে।কিন্তু কি কি কারণে ডায়াবেটিস হয়? সাধারণত আমাদের ডায়াবেটিস হওয়ার পেছনে দৈনন্দিন জীবনের বিভিন্ন অভ্যাস দায়ী।

ব্যায়াম না করা: টাইপ টু ডায়াবেটিস হওয়ার অন্যতম কারণ হল শারীরিকভাবে নিস্ক্রিয় থাকা অর্থাৎ ব্যায়াম না করা।

নিয়ন্ত্রণ: নিয়মিত ব্যায়াম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ওজন কমে, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি কমে। শরীর চর্চ্চা বা ব্যায়াম করার মাধ্যমে রক্তে চিনির মাত্রা কমিয়ে রখা সম্ভব।

মানসিক চাপ: যে সকল কারণে টাইপ টু ডায়াবেটিস হয় তার মধ্যে একটি হল অত্যধিক মানসিক চাপ। পারিবারিক জটিলতা, অতিরিক্ত কাজের চাপে থাকলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ:  ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাপ নিয়ন্ত্রণের কৌশল শিখুন। খুব বেশি মানসিক চাপে থাকলে কিছুক্ষণ হাঁটাহাটি করুন অথবা লম্বা করে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ার অভ্যাস করুন এবং তা প্রতিনিয়ত করার চেষ্টা করুন।

পর্যাপ্ত ঘুম না হওয়া: আমাদের দৈনন্দিন পরিশ্রমের পর পর্যাপ্ত ঘুম না হলে ডায়াবেটিস বেড়ে যায়। ন্যাশনাল স্লিপ ফাউণ্ডেশনের তথ্য অনুযায়ী, ঘুম কম হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: ডায়াবেটিস নিয়ন্ত্রণে এ কারণে নিয়মিত পর্যাপ্ত ঘুমানো উচিত।

রাতে বেশি খাওয়া: গবেষণা বলছে, রাতে বেশি খাওয়া, খাবার পর পরই ঘুমাতে যাওয়ার ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: এক বেলা পেট ভরে না খেয়ে পরিমানে অল্প অল্প করে বিরতি দিয়ে খাওয়া দরকার।

সকালের নাস্তা না খাওয়া: সকালের নাস্তা দিনের খাবারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, যেসব ডায়াবেটিস রোগী সকালের নাস্তা এড়িয়ে যান তাদের রক্ত শর্করার পরিমাণ বেড়ে যায়।

নিয়ন্ত্রণ: বিশেষজ্ঞরা সকালের নাস্তায় ডায়াবেটিস রোগীদের নিয়মিত ডিম, মাশরুম , টমেটোর মতো কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিকল্প মিষ্টি: ২০১৪ সালে ‘ন্যাচার’ জার্নাল একটি গবেষণা প্রকাশ করে। গবেষণায় বলা হয়, বাজারে যেসব জিরো ক্যালরি নামের বিকল্প চিনি পাওয়া যায় তার প্রায় সবগুলোতেই অতিরিক্ত সোডা পাওয়া গেছে যা রক্তে শর্করার পরিমাণ আরও বাড়িয়ে দেয়।

নিয়ন্ত্রণ: চিনির পরিবর্তে চা বা কফিতে বিকল্প চিনি বা আর্টিফিসিয়াল সুইটনার ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।চাইনিজ খাবার: চাইনিজ খাবারে রয়েছে অনেক বেশি ফ্যাট, ক্যালরি, সোডিয়াম, কার্বোহাইড্রেট। যা দেহের সুগারের মাত্রা অনেক বেশি বাড়িয়ে তোলে। বিশেষ করে অরেঞ্জ, সুইট অ্যান্ড সাওয়ার ধরণের খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর।

নিয়ন্ত্রণ: প্রক্রিয়াজাত খাবার ও পানীয় এড়িয়ে চলতে হবে।চিকিৎকরা বলছেন, ডায়াবেটিসের এতো ঝুঁকি থাকার পরেও এই রোগে আক্রান্তদের মধ্যে তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয়। তবে জীবন যাপনের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চললে অনেক ক্ষেত্রে ডায়াবেটিসকে প্রতিরোধ করা সম্ভব।তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে উপরোল্লিখিত পরামর্শ মেনে চলার চেষ্টা করুন।

বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা হলিউডের সুপার হিরোদের পেছনের কারিগর। ২০১৭ সালে ‘ভিজ্যুয়াল ইফেক্টস’ বিভাগে ওয়াহিদ ইবনে রেজার কাজ করা ‘ডক্টর স্ট্রেইঞ্জ’ ছবিটি অস্কারে নমিনেশন পেয়েছিলেন। এবার তিনি কাজ করেছেন. এমন দুটি ছবি অস্কারে নমিনেশন পেয়েছে‘ব্ল্যাক প্যান্থার’ ও ‘অ্যাভেঞ্জারস ইনফিনিটি ওয়ার’। তিনি এখন যুক্তরাষ্ট্রের হলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান সনি পিকচার্স ইমেজ ওয়ার্কসের অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। সেখানে জানিয়েছেন, এই দুটি ছবিতেই তিনি কাজ করেছেন সনি পিকচার্সে যোগ দেওয়ার আগে।

ওয়াহিদ ইবনে রেজা বলেন, ‘প্রথম সুপার হিরো ছবি হিসেবে “ব্ল্যাক প্যান্থার” অস্কারে সেরা ছবির জন্য মনোনয়ন পেয়েছে। এই ছবিতে কাজ করেছি চার মাস, ছবিটির প্রথম ট্রেলার বের হওয়া পর্যন্ত। তখন ছবির প্রোডাকশন টিম গোছানো হচ্ছিল। তাই আমাকে ৩-৪ জনের কাজ করতে হয়েছে। “ব্ল্যাক প্যান্থার” ছবিতে আমাদের স্টুডিও সবচেয়ে বেশি কাজ করে।  মূল চরিত্র আর ভিলেনের পোশাক আমরা বানিয়েছি। আমাদের কাছে তাই শুটিং লোকেশন থেকে অ্যাকচুয়াল কস্টিউম ডেলিভারি হয়। আমরা সেগুলো ফটোগ্রাফি করি ডিজিটাইজ করার জন্য। তখন আমি এর পুরো দায়িত্বে ছিলাম।’।

He also said, 'We have made two types of planes named Team Gangara, Talon Fighter and Royal Talon. Client call, animation, lighting, FX, compositing reviews, as well as short delivery of trailer. According to Marvel, the old trawler will keep the old costume. Three weeks before the release of the trailer, it needs a new suit. Then a new suit is ready with FX!

Regarding the experience of working in the film 'Black Panther', she said, "The most amazing thing I saw in working on this film was the Bible of their production design. There is no where! What do the people of Wonders eat, how they sleep, what clothes they wear. There is not anything that was not there. Where every design is coming from the element, why it is coming, what is behind history, all the details! I have not seen any such days before.

The movie 'Avengers Infinity War' has been nominated for the VFX division of the Oscars. Waheed ibn Reza said, 'I have worked on this method of method two months. So I'm not sorry about not getting credit. In the first two months we work in making space ships. The rocket that runs, it's about. As well as rockets and grunts are made for the new Disney comics. Besides, I train new production co-ordinators working on this show. We have a guideline for how to do production. Organize client calls. In which call to hear all the stories of "Avengers Infinity War" and the next picture! Here were the fun scenes of Peter Dinklej's character. There is a lot of planning on how small people can be made giant. When I come, the implementation of that plan begins.

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ ধামইরহাট থানার উদ্যোগে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ভবনে আলোচনা সভায় মিলিত হয়। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.শহীদুল ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান,আ’লীগ নেতা আলহাজ্ব আজাহার আলী,মুক্তিযোদ্ধা আব্দুর রঊফ,সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম,ডা.আমিনুল ইসলাম প্রমুখ।

বাবুল আকতার, সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহারে তথ্য অধিকার বিষয়ক জন অবহিতকরণ সভা রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য কমিশনের উপপরিচালক এ.কে.এম তারিকুল আলম প্রধান অতিথি ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী,মহিলা ভাইস চেযারম্যান মোর্শেদা বেগম,জেলা পরিষদ সদস্য ফাইমা খাতুন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃরুহুল আমীন, ।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, স্থানীয় গণমাধ্যম কর্মি, ইউপি চেয়ারম্যান ও সচিব সহ বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget