Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জনতা ব্যাংক লিমিটেড জোতবাজার শাখা হতে ৪৭ হাজার জালনোট উদ্ধারের ঘটনায় থানায় অভিযুক্ত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মান্দা থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম বাদি হয়ে আটক শাহিদা বেগম ও তার স্বামী খোদাবক্স মিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে উপপরিদর্শক নজরুল ইসলামকে।

মান্দা থানার পরিদর্শক মোজাফফর হোসেন বলেন, আসামি শাহিদা বেগমের স্বামী খোদাবক্স মিয়া জোতবাজার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদক ব্যবসায়ি খোদাবক্সের স্ত্রী শাহিদা বেগম বৃহস্পতিবার জোতবাজার জনতা ব্যাংকের মাধ্যমে হবিগঞ্জ সদর উপজেলার মনতলা এলাকার নাসিমা আক্তার নামে এক নারীর নিকট ২ লাখ টাকা পাঠানোর চেষ্টা চালায়। প্রতারণার সময় ব্যাংকের কতব্যরত কর্মকর্তার সন্দেহ হলে ৪৭ হাজার জালনোট উদ্ধারসহ শাহিদা বেগমকে আটক করা হয়।

শাহিদা বেগম হবিগঞ্জ জেলার নাসিমা আক্তারকে কেন এত টাকা পাঠানোর চেষ্টা করেছিল এ বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্তের কাজ শুরু করা হয়েছে। জালনোট উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক আরিফুল ইসলামের দায়ের করা মামলায় শাহিদা বেগমকে আটক দেখিয়ে শুক্রবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়। আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জোতবাজার জনতা ব্যাংক থেকে ৪৭ হাজার জালনোটসহ শাহিদা বেগম নামে এক নারীকে আটক করা হয়

বাবুল আখতার রানা, নওগাঁ : তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন, তথ্য অধিকার আইন-২০০৯ এ দেশের জনগণের আইন এবং এই আইনটি খুবই শক্তিশালী। সুশাসন প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার আইন একটি বিশাল অস্ত্র। শনিবার নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।
সভায় নেপাল চন্দ্র সরকার বলেন, প্রত্যেকটি সরকারি এবং সংশ্লিষ্ট বেসরকারি দপ্তরের কাজে স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহিতার আওতায় আনার জন্য তথ্য অধিকার আইন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে এক হাজারের অধিক আইন রয়েছে। এর মধ্যে একমাত্র তথ্য অধিকার জনগণ প্রয়োগের ক্ষমতা রাখে। বাকি আইনগুলো জনগণের ওপর প্রয়োগ করছে রাষ্ট্র। দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ক্ষমতায়ণ সৃষ্টির লক্ষ্যে এই আইনটি করা হয়েছে। তথ্য অধিকার আইনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের কর্মকা-ের ওপর প্রশ্ন করার সুযোগ পাওয়া মানে পরোক্ষভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছে। তিনি বলেন, আগে জনগণের তথ্য জানার অধিকার ছিল না। কিন্তু তথ্য অধিকার আইন চালু হওয়ার পরে নাগরিকের তথ্য জানার অধিকার হয়েছে। তারা যেকোনো দপ্তরে কর্তৃপক্ষের কাছে নির্ধারিত ফরমে আবেদন করে তথ্য জানতে পারবেন। তথ্য না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীর শাস্তিমূলক ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে সচেতনতার অভাবে জনগণ আইনটি যথেষ্ট প্রয়োগ করছেন। এই আইনের উদ্দেশ্যকে সফল করতে জনগণ এবং সরকারি দপ্তরের কর্মকর্তা- সবাইকে নতুন মানসিকতা নিয়ে তৈরি হতে হবে।
সদর উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) একেএম তারিকুল আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। সভায় সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় অগ্নিকান্ডের ঘটনায় ৮টি দোকানের সমুদয় মালামাল ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় বিদ্যুতের শাটসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিয়ামতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকান্ডে মিল্টন, মামুনুর রশিদ, রাজু, উজ্জল এর মুদিখানার, মিঠুনের মেশিনারিজ, নজরুলের নারিকেলের দোকানসহ ৮টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে ৮ থেকে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।

খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ তথ্য কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের গবেষনা, প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক কর্মকর্তা ড. মো: আব্দুল হাকিম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, রাণীনগর সরকারি শের-এ বাংলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খাঁন পথিক, মহিলা অনার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সদস্য, শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা ফুটবলকে জনপ্রিয় করার লক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুড় ইউনিয়নের কাষ্টডোব মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কাষ্টডোব মাঠে কাষ্টডোব টাইগার ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বদলগাছী মাছ বাজার সমিতি ১-০ গোলে বদলগাছী ফুটবল একাদশ ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সেলিম তরফদারের ছেলে মো সাকলাইন ইসলাম রকি প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের মাঝে পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন। এছাড়াও উপস্থিত ছিলেন বদলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সাবেক আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল আলম খান, আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমানপ্রমুখ। টুর্নামেন্ট গত ১৭ ডিসেম্বর শুরু হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশ গ্রহন করে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রানীনগরে বাংলা মদের বোতল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নয়া হরিশপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার চরকানাই গ্রামের মৃত-আফজাল হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন (৪০), সিএনজি চালক পার-নওগাঁ এলাকার মৃত-শরিফ উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন (৪০) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত-ইসাহাক আলীর ছেলে আলমগীর হোসেন (৩০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জানা যায় উপজেলার মিরাট ইউনিয়ন থেকে একটি সিএনজি করে কিছু বাংলামদ চালান হচ্ছে। এমন সংবাদে থানা পুলিশ নয়া হরিশপুর নামক স্থানে অবস্থান নেয়। পরে সিএনজিটি সেখানে আসলে তল্লাশী করে ১৪৫টি বাংলা মদের বোতল উদ্ধার এবং মাদক ব্যবসায়ী আলমগীর হোসেন এবং সিএনজি চালক তোফাজ্জল হোসেনকে আটক করা হয়। অপরদিকে, উপজেলার আবাদপুকুর এলাকার মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে সন্দেজনক ঘুরাঘুরির সময় মাদক ব্যবসায়ী আলমগীর হোসেনকে আটক করে শরীর তল্লাসী করে ২৫পিচ ইয়াবা পাওয়া যায়। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় বাংলা মদ ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget