Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কড়িয়া বিওপি এলাকা থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায়  পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ কড়িয়া বিওপি’র টহল কমান্ডার সুবেঃ মোঃ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কড়িয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার সিজার মূল্য-৩৮,৮০০/- টাকা। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল ফেলে মাদকদ্রব্য বহনকারী পালিয়ে যায়। এব্যাপারে প্রচলিত নিয়ম অনুযায়ী উক্ত আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে বলে ১৪ বিজিবি সুত্রে জানা গেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র (কম্বল) উপজেলার তালিকা ভুক্ত ৫শত ৬৮টি ভিক্ষুক পরিবারের মাঝে বিতরন সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় ভিক্ষুকদের মাঝে শীতবস্ত্র বিতরন করে তা সম্পন্ন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে পর্যায়ক্রমিক ভাবে এই শীতবস্ত্রগুলো বিতরন করা হয়। অফিস সূত্রে জানা, প্রধান মন্ত্রীর নির্দেশে প্রতিবছর দেশের ছিন্নমূল মানুষ, এতিমখানা-মাদ্রাসা ও ভিক্ষুকদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করে আসছে। সারা দেশের ন্যায় চলতি শীত মৌসুমেও উপজেলার ৫শত ৬৮টি তালিকাভুক্ত ভিক্ষুক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। এছাড়াও উপজেলার আরো কিছু ছিন্নমূল ও ভিক্ষকু পরিবারের জন্য শীতবস্ত্রের চাহিদা মন্ত্রনালয় বরাবর পাঠানো হয়েছে।চলতি শীত মৌসুমে উপজেলার ছিন্নমূল মানুষ, ভিক্ষকু ও বিভিন্ন এতিমখানা-মাদ্রাসাসহ কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে এই শীতবস্ত্রগুলো বিতরন করা হয়। এছাড়াও শীতবস্ত্র বিতরনে সহযোগিতা করেন সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার, অফিস সহকারি মাহফিল হোসেনসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

নওগাঁ প্রতিনিধি: দেশের অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সহযোগী এনজিও আশা’র নওগাঁ সদর ও নজিপুর জেলার ৭৬জন ব্রাঞ্চ ম্যানেজার, ১৫জন রিজিওনাল ম্যানেজার এবং ২জন এ্যাসিস্টেন্ট সার্পোট ইঞ্জিনিয়ার (এএসই), আশা জেলা শিক্ষা অফিসার এবং জেলা অডিট অফিসারদের নিয়ে ষান্মাষিক সমন্বয় সভা বুধবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ সদর জেলা ডিষ্ট্রিক্ট ম্যানেজার  মামুন অর রশিদের সভাপতিত্বে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যপী সমন্বয় সভায় নিরাপদ ঋনের স্থিতিবৃদ্ধি, নতুন খেলাফি নিয়ন্ত্রণ, বিশেষ ঋণবৃদ্ধিতে করনীয় এবং জুন/২০১৯ইং সালের কর্মপরিকল্পনা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আশা-ঢাকা’র  এ্যাসিসন্ট্যান্ট ডিরেক্টর নজরুল ইসলাম। নওগাঁ সদর অঞ্চলের আরএম আবুল কালাম আজাদ এবং নজিপুর সদর অঞ্চলের আরএম আব্দুল খালেকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আশা’র বগুড়া বিভাগের ডিভিশনাল ম্যানেজার মিজানুর রহমান, এ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার তোফাজ্জল হোসেন, আব্দুস সাত্তার, নওগাঁ নজিপুর জেলার সিনিয়র ডিস্ট্রিকট ম্যানেজার খন্দকার মোঃ আলাউদ্দিন প্রমূখ। 

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ফেন্সিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সুত্রে জানাযায় মঙ্গলবার ভোর রাতে নিয়মিত পুটখালী সীমান্ত এলাকা টহল দেওয়ার সময় বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ি মাঠের মধ্য থেকে চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে। সেসময় ২৭৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক পাচারকারীকে আটক করে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আটককৃত মাদকের বিষয়ে সাংবাদিক রাসেল ইসলামকে নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলাবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি'র টহল দল পুটখালী গ্রামস্থ মসজিদবাড়ী পোষ্টের পাশে অভিযান চালিয়ে মোঃ ওবায়দুল্লাহ(২৪)নামে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটক মাদক পাচারকারী ওবায়দুল্লাহ পুটখালী গ্রামের মোঃ সাবান আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক পাচারকারীকে আটক করে। তিনি আরো আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে বলেন আসামী ও মাদকদ্রব্য বেনাপোল র্পোট থানায়
সোর্পদ করা হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় সতিহাটে বিভিন্ন ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ অাদালতে দুটিতে ৬ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়। সোমবার বিকেলে ভোক্তা অধিকার অাইনে তোফাজ্জলের মিল, সুব্রত ট্রেডার্স, সরকার বীজভান্ডার, সুনিল কৃষি পণ্য বিতরণ এবং রামকৃষ্ণ ট্রেডার্সে ভ্রাম্যমাণ অাদালত পরিচালনা করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। এদের মধ্যে একটিতে শুকনো মরিচ ভাঙ্গানোর সময় ভেজাল দেয়া এবং অন্য একটি সারের দাম তুলনামূলকভাবে বেশি নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ অাদালতে ভোক্তা অধিকার অাইনের ৫২,৫৩ এবং ৪০ ধারায় তাদের অর্থদন্ড প্রদান করেন ইউএনও খন্দকার মুশফিকুর রহমান। ভ্রাম্যমাণ অাদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা কৃষি অফিসার গোলাম ফারুখ হোসেন, মান্দা থানার পুলিশ কর্মকর্তা এরশাদ অালী,কৃষিবিদ এমদাদুল হক বাবু, নবির উদ্দিন প্রমূখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget