Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় গলায় ফাঁস দেয়া নাজমা খাতুন (৩৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে তার সতীন আদরীকে আটক করেছে পুলিশ।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দূর্গাপুর চেয়ারম্যানের মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাজমা খাতুন মৈনম ইউপি ৩ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেনের বড় স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের দুই স্ত্রী নাজমা খাতুন ও আদরীকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন। ঘটনার দিন সকাল থেকে তিনি বাড়ীতে ছিলেন না। স্থানীয়রা জানান যে নিহতের স্বামী আনোয়ার হোসেন তার হালবওয়া টাক্টর ঠিক করতে নওহাটা গেছিলেন।

বড় স্ত্রীর আত্মহত্যার খবর ছোট স্ত্রী জানালে তিনি দুপুরে বাড়িতে আসেন। বর্তমানে তিনি পালিয়ে আছেন। নাজমা খাতুনের তিন আখি (১৩), পাখি (৬) এবং ফাতেমা (৪)। তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে বাড়ির বাহিরে খেলাধুলা করছিল। আর বড় মেয়ে আখি এবং মেঝো মেয়ে পাখি ওদের দাদির সাথে গতকাল ফুফু নাসিমার বাড়িতে বেড়ানোর জন্য গিয়েছিলেন।

আজ মায়ের মৃত্যুর খবর শুনে তারাও বাড়িতে এসে শোকে কাতর। স্থানীয় প্রতিবেশি সাথী জানায় নিহত নাজমা বাড়ির পাশে একজনের বাড়িতে আরবী পড়তে গিয়েছিল। পড়া শেষ করে বেলা ১১টার দিকে বাড়িতে এসে গলায় ফাঁস দেয় বলে নাজমার সতীন চিৎকার করতে থাকে।

তখন প্রতিবেশিরা এসে তাকে মৃত অবস্থায় পুলিশের সহযোগীতায় উদ্ধার করে। পারিবারিক দ্বন্দের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে বিকেল ৪টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই আব্দুল ওয়াহাব বলেন, আমার বোনের তিন মেয়ে। কোন ছেলে সন্তান না থাকায় প্রায় নির্যাতন করা হতো। পরে বোনের কোন অনুমতি না নিয়েই আবার বিয়ে করে ভগ্নীপতি ।

বোনকে স্বামী ও সতিন মিলে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়া শরীরে আঘাতেও চিহ্ন ছিল। এর সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, গ্রাম পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে নাজমা খাতুনের সতীন আদরীকে আটক করা হয়েছে।

পারিবারিক দ্বন্দে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাবার পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।

রবিবার (২০/০১/১৯ইং)  তারিখ রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামস্থ গরুর খাটাল থেকে ১৯৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ রুবেল হোসেন(২৩)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা। আটক মাদক ব্যবসায়ী রুবেল পুটখালী গ্রামস্থ জেলেপাড়া গ্রামের মোঃ দুরুদ সর্দারের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপি'র টহল দল গরুর খাটালে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।  আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পারিবারিক উদ্যোগে একটি ক্যান্সার প্রতিরোধ ও নির্নয় কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। নওগাঁর হক পরিবারের উদ্যোগে রবিবার বেলা ১১টায় “রোকেয়া-মজিদ” ক্যান্সার প্রতিরোধ ও নির্নয় কেন্দ্র নামে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। উদ্বোধক হিসেবে ছিলেন হক পরিবারের সবচেয়ে বয়োজৈষ্ঠ ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিযোদ্ধা এ এন এম মোজাম্মেল হক। রোটারিয়ান অধ্যক্ষ মো. মোফাখখার হোসেন খান পথিক এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিজিডি জয়নুল আবেদীন, রোটারিয়ান আহমেদ ফারুক, রোটারিয়ান ডা: সেলিনা হক, প্রফেসর আনন্দ কুমার সাহা, রেটারিয়ান ডা: পেট্রিক বিপুল বিশ্বাস, রোটারিয়ান প্রফেসর ড. এস আলম এবং ইঞ্জিনিয়ার এ বাসার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মাহবুবুল হত কমল, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলীসহ হক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এই কেন্দ্রে রাজশাহী ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় ক্যান্সার সনাক্ত করন এবং প্রতিরোধ সম্পর্কিত কার্যক্রম পরিচালিত হবে। দরিদ্রদের জন্য বিনামুল্যে ক্যান্সার সনাক্ত করা হবে বলে উদোক্তাবৃন্দ জানিয়েছেন। এই পরিবারের অন্যতম সদস্য রোকয়ো ও আব্দুল মজিদের পুত্র ফাও-এর সাবেক পরিচালক ও বর্তমানে ইংল্যান্ডের সাউথ হ্যামটন বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল হক এবং ফ্র্যান্সে বসবাসরত বিজ্ঞানী ড. আজিজুল হক এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বলে জানানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ গরীব মেধাবী ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১০টায় নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ‘প্রাক্তন ছাত্রী ফোরাম ও উম্মে কুলসুম মেমোরিয়াল’ এর সহযোগিতায় বিদ্যালয়ের হলরুমে এ উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে এসম উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক নীলিমা, প্রাক্তন ছাত্রী ফোরামের ঝিনুক, পদ্মা, জিতু, ইলা, কেয়া, নিলুফা, আজাদি, হাসি, শাহীনা আক্তারসহ অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। নওগাঁ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় থেকে নবম শ্রেনীর ১৫ জন গরীব মেধাবী প্রত্যেক ছাত্রীকে ১ হাজার টাকা করে সেশন ফি, খাতা, কলম, পেন্সিল ও ক্যালকুলেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সাবির্ক সহযোগীতা করেছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রবাসী নাফিসা নূর সাথী ও তানজিনা শিরিন তনু। এছাড়া প্রাক্তন ছাত্রী ফোরামের উদ্যোগে শহর পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে প্রায় ৫০ টি ডাস্টবিন বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে ২০১৮-১৯ অর্থবছরে রবি ও খরিপ-১ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে স্থাপিত প্রদর্শনী সরিষা ফসলের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল ইসলাম, কালিগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, স্থানীয় কৃষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এই মাঠ দিবসের আয়োজন করে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর বিলবাড়ি ফুটবল মাঠে সবুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান পালিত হয়েছে।

রোববার বিকেলে তানোর ফুটবল একাদশ বনাম শান্তাহার ফুটবল একাডেমী এদুটি দল ৯০ মিনিটের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে হাড্ডাহাড্ডি লড়াই শেষে উভয় দলই ১-১ গোলের সমতা আনায় খেলাটি অমিমাংশিত অবস্থায় সময় শেষ হয়ে গেলে ট্রাইবেকারের মাধ্যমে খেলা সম্পূর্ণ করা হয়। এতে তানোর ফুটবল একাদশ শান্তাহার ফুটবল একাদশকে ট্রাইবেকারের মাধ্যমে ৪-১ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলায় দর্শক সমাগম ছিলো লক্ষ্যনীয়। খেলাটি হাজার হাজার মহিলা ও পুরুষ ফুটবল প্রেমী উপভোগ করেন।

খেলাটি পরিচলনা করেন রেফরি গোলাম হোসেন খাঁন এবং সহযোগী রেফরি নয়ন কুমার ও গোলাম মোম্তফা। খেলায় ধারাভাষ্য প্রদান করেন হারুন অর রশিদ, মিলন এবং আব্দুর রাজ্জাক।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে গনেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় এবং গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ ও সবুজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি বীরমুক্তিযোদ্ধা লয়েজ উদ্দিন মাষ্টার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড: নাহিদ মোর্শেদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং গনেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হানিফ উদ্দন মন্ডল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গনেশপুরের  সাবেক ইউ'পি সদস্য খলিলুর রহমান, ইউ'পি সদস্য শাহাদত হোসেন, মহিলা ইউ'পি সদস্য স্বপ্না খাতুন, গনেশপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম, আলহাজ্ব নমির উদ্দিন, প্রভাষক এমদাদুল হক বাবু, গাউসুল আজম ডাক্তার এবং ভিক্টরি ফুটবল ক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাকসহ অত্রক্লাবের সকল সদস্যবৃন্দ।

শেষে প্রধান অতিথি বিজয়ী এবং বিজিত উভয়  ফুটবল  দলের মাঝে একটি করে ফ্রিজ পুরস্কার তুলে দেন।

 এলাকার ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেন নৈপুন্যপূর্ণ খেলার মধ্যে দিয়ে। স্থানীয়দের  দাবী যে প্রতিবছর এরকম ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget