Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

তন্ময় ভৌমিক, নওগাঁ : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, দেশের হাসকিং মিল গুলোকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে। অটোমেটিক রাইস মিলের চাপে তারা মারা যাবার উপক্রম। এই মিলগুলোকে চালু করতে পারলে কৃষকরা ধানের নায্য মূল্য পাবে কারন তখন ধান কেনার প্রতিযোগিতা থাকবে। সারা দেশে ভোক্তা, মিল মালিক, কৃষক, ব্যবসায়ী কেহ যেন ক্ষতিগ্রস্থ না হয় সেটাই আমার দপ্তরের চেষ্টা থাকবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমরা ক্ষুধামুক্ত দেশ করেছি, এখন পুষ্টিকর যুক্ত, ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্যের ব্যবস্থা করতে হবে। খাদ্য বিভাগ ৭০ কোটি মানুষের ক্ষুধার সাথে সম্পৃক্ত।
তিনি আরো বলেন, আমি সৎ ভাবে আমার দায়িত্ব পালন করার চেষ্টা করব। কৃষক, মিল মালিক, চাল ব্যবসায়ী সবার স্বার্থ রক্ষা করে আমাদেরকে কাজ করতে হবে। চালের দাম বাড়েনি। নির্বাচনের সময় যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারনে বাহির থেকে রাজধানীতে তেমন চাল আসতে পারেনি জন্যই কিছুটা দাম বেড়েছিল। এখন স্বাভাবিক মূল্য চলছে।
তিনি শনিবার বিকেলে শহরের ঠিকানা কমিউনিটি সেন্টারে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের উদ্যোগে খাদ্যমন্ত্রীকে সংবর্ধনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথাগুলো বলেন।
জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন, ছলিম উদ্দীন তরফদার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্টির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ধান চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন, জেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংগঠনের নেতৃবৃন্দরা খাদ্যমন্ত্রীকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন। এর আগে সকালে খাদ্যমন্ত্রী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে জেলার মুক্তিযোদ্ধারা তাঁকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সাংবাদিকদের গুরুত্বপূর্ন দায়িত্ব। তিনি গত শুক্রবার রাত সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেছেন।

নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন জেলা  প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। এ সময় জেলা প্রেসক্লাব ও বিভিন্ন মিডিয়া হাউজের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সম্বর্ধনা জানানো হয়।

মতবিনিময়সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সাবেক সভাপতি এ্যাড. শেখ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মোঃ নবির উদ্দিন, সাবেক সভাপতি এমদাদুল হক সুমন, সাবেক সাধারন সম্পাদক ফরিদুল করিম তরফদার, সাবেক সাধারন সম্পাদক মাসুদুর রহমান রতন, ইনডিপেনডেন্ট টিভি প্রতিনিধি মোঃ সাদেকুল ইসলাম, সময় টিভি প্রতিনিধি এম আর রকি, বাংলাভিশন প্রতিনিধি বেলায়েত হোসেন, যমুনা টিভি প্রতিনিধি শফিক ছোটন, মাই টিভি প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক, জিটিভি প্রতিনিধি আব্দুর রউফ পাভেল বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রেসক্লাবের সকল সদস্য, জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নওগাঁবাসী ধন্য। তিনি আমার উপর আস্থা রেখে যে গুরু দায়িত্ব দিয়েছেন তা যথাযথ দায়িত্ব ও গুরুত্বের সাথে পালন করে তাঁর মুখ উজ্জল করতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর মন্ত্রনালয় উল্লেখ করে তিনি বলেন বিশেষ করে চালের মুল্য কি জি প্রতি ২ টাকা বৃদ্ধি পেলেও জবাবদিহি করতে হগয় আব্রা ২ টাকা কমে গেলেও জবাবদিহি করতে হয়। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সঠিত তথ্য অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

এখন খাদ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ন। নওগাঁ, দিনাজপুর, কৃষ্টিয়াসহ বেশ কয়েকটি জেলা উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের জেলা। বর্তমানে সরকারের লক্ষ্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন। বিশেষ পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদনের মধ্যে দিয়ে জাতিকে মেধাসম্পন্ন করতে না পারলে সরকারের সুদুরপ্রসারী যে লক্ষ্য ত্ াঅর্জন করা সম্বভব হবে না। ইতিমধ্যে এমডিজি অর্জিত হয়েছে। এসডিজি অর্জনের পথে হাঁটছি। আমরা উন্নয়নশীল দেশে পা দিয়েছি। যার জন্য আমাদের প্রধানমন্ত্রী দেশে বিদেশে ব্যপকভাবে প্রশংসা কুড়িয়েছেন।এই অর্জন ধরে রেখে একটি উন্নত দেশ গঠনে সরকারের স্থায়িত্ব অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। সেই তাগিদ থেকে বাংলাদেশের জনগন বিপুল ভোটে পুনরায় আওয়ামীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর আগে দিনব্যপী জেলার পোরশা, সাপাহার এবং পতœীতলা উপজেলায় তাঁর সন্মানে আয়োজিত সম্বর্ধনাসভাসহ বিভিন্ন নির্ধারিত ও অনির্ধারিত কর্মসূচীতে যোগদান করেন।

আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁয় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, প্রাইম ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার শাহ মো. আবু সালেহ প্রমুখ। এই প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে নওগাঁ সরকারি কেডি স্কুল দল ১৭৫ রানে খিদিরপুর উচ্চ বিদ্যালয় দলকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৩১ জানুয়ারী এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় দুস্থ মুক্তিযোদ্ধা, হরিজন সম্প্রদায়ের দুস্থ পরিবার,  প্রতিবন্ধী এবং অন্যান্য অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় মানবাধিকার সংস্থা “হিউম্যান রাইটস্ কংগ্রেস ফর মাইনোরিটিস” (এইচ আর সি বি এম) নওগাঁ শাখার উদ্যোগে  শহরের সুপারী পট্টি এলাকায় এসব কম্বল বিতরন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরন করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। এইচ আর সি বি এম নওগাঁ জেলা কমিটির সভাপতি শ্রী শংকর রঞ্জন সাহা’র সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম মাষ্টার। অনুষ্ঠানে নওগাঁ শহরের বিভিন্ন ওয়ার্ড, সদর উপজেলার শিকারপুর ইউনিয়ন এবং পাশ্ববর্তী সান্তাহার এলাকার ৭শ জন প্রতিবন্ধী ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরন করা হয়।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন যুবলীগ এর উদ্যোগে হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আহসানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মুকুল প্রামানিকের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হাফিজুল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হামিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক কুদ্দুস খাঁ প্রমূখ।
অনুষ্ঠানে আহসানগঞ্জ ইউনিয়নের শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে জিন্নাতুন নেছা কিন্ডারগার্টেন স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্কুলের উদ্বোধন করেন, এলাকার কৃতি সন্তান বগুড়া জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার মো: আব্দুল জলিল পিপিএম। শনিবার সকাল ১১ টায় উপজেলার কাশিমপুরে মো: আবুল হোসেন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উন্নত জাতি গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সেই জাতি বেশি উন্নত। জাতীয় এবং ব্যক্তি জীবনে উন্নয়ন ঘটাতে হলে গুণগত শিক্ষার একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে গ্রামের প্রান্তিক জনপদে বসবাসরত মানুষের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে মানসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানেরও দরকার আছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই ধরণের ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এখন ভাল মানের ফলাফল করছে শিক্ষার্থীরা। এদেশের অধিকাংশ উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা জাতীয় উন্নয়নে কাজ করছে তাদের মধ্যে বেশির ভাগই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভাল ফলাফল করে উঠে এসেছে। অভিভাবক ও এলাকার সচেতন মহলের সহযোগিতায় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেও আগামীতে শিক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে উচ্চ শিক্ষার জন্য সুনামধন্য প্রতিষ্ঠানে অধ্যায়ন শেষে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাও হতে পারে। তাই সন্তানদের সুশিক্ষা প্রদানের লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করার আহবান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা, রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল হোসেন হেলাল, রফিকুল আলম বাবু, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, জিন্নাতুন নেছা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা জোসনা বেগম প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget