Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়ার আশঙ্কা, পুণ:নির্মাণের দাবি এলাকার মানুষের

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়ারুপানি গ্রামের বেতনা খালের উপর নতুন সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রীজটির নির্মাণে এলাকার প্রায় দশ-বার হাজার মানুষ স্বাধীনতার পর তথা দীর্ঘদিনের স্বপ্নের সেতুর স্বপ্ন পুরণের আশায় বুক বেঁধেছে। এলাকার মানুষের সেই স্বপ্ন যেন উঁবে যেতে বসেছে। গত সপ্তাহে সেতুটির স্ল্যাব ঢালাই দেওয়ার পরের দিন সকালে বাঁশের রেলিং খুলতেই ভয়াবহ মাঝ বরাবর ফাটল দেখা দেয়। স্ল্যাবের মধ্যের রড পর্যন্ত বের হয়ে পড়েছে। সেতুটি নির্মাণের সপ্তাহ খানেকের মধ্যে এই ফাটল ধরায় যে কোন মুহুর্ত্যে ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ।

ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণের জন্য জন-প্রতিনিধি বা স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে আবেদনের পর সেতু নির্মাণের জন্য যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে প্রকল্পের বিপরীতে সেতুটির নির্মাণ কাজের দায়িত্ব পায় ঝিকরগাছা উপজেলার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শিমুলী এন্টারপ্রাইজ। যার প্রোপাইটর হলেন জাহিদুর রহমান জাহিদ। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তায় কমবেশী ১৫ মিটার দৈর্ঘ্যরে সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্প-২০১৮/১৯ আওতায় মির্জাপুর-পাঁচপোতা রাস্তার বাজারের নিকট বেতনা খালের উপর ৪০ফুট দৈর্ঘ্যরে ও ২০ফুট চওড়া সেতু। উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বেড়ারুপানিতে নির্মাণাধীন সেতুটির প্রাক্কলিত ব্যয় ৩০লাখ ৭৭হাজার ৬শত ৫৬টাকা ১০ পয়সা। গত ২০১৮ সনের ৮ই অক্টোবর যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সদস্য ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য এ্যাড: মনিরুল ইসলাম মনির। 

সরেজমিনে নির্মাণাধীন সেতুটি পর্যবেক্ষণে গেলে ইমরান হোসেন বলেন, ৫ সেফটি পাথর ও ৭ সেফটি বালি ও ১বস্তা সিমেন্টের মিশ্রণে রাত্রে ঢালাই দিয়েছে। এই সেতুর সমস্ত ঢালাইয়ের কাজ রাতে করা হয়েছে।
রওশনারা বলেন, কাজ সব ২ নাম্বারী হয়েছে। যেসব ভিটবালি ঢালাইয়ে চলেনা সেইসব ভিটবালি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। একটিও সিলেট স্যান্ড দেয়নি, সাদা বালি ও ভালটা আনেনি, সব চিকন বালি নিয়ে এসেছে। যা এনেছে তা সব ২ নাম্বার মাল  এনেছে। বেতনায় পানি আসার আগেই সেতুটি ঠিক করে দিতে হবে। তা নাহলে আমাদের নতুন করে বাঁশের সাঁকো বানাতে হবে।    

মান্নান বলেন, সেতুটি ভাল হওয়ার দরকার ছিল। তার মধ্যে এরা ফাঁকি দিয়েছে। মাল মেডিসিন কম দিয়েছে। ফলে সেতুর মধ্য বরাবর ফেটে গেছে। সেতুটির আমরা ভাল চাই এবং আমরা যেন ভালভাবে চলাচল করতে পারি। আমাদের জোর দাবি ব্রীজটি ভেঙ্গে যেন আবার নতুন করে হয়। আগামী ২ মাসের মধ্যে এগুলো ঠিক করতে হবে, না হলে পানিতে ভরে যাবে।

আসমত আলী বলেন, সিমেন্ট রডের মাত্রা কম দিয়েছে। ১৬মিলি ও ১২মিলি রড দিয়ে স্ল্যাব ঢালাই দিয়েছে এবং কিউরিং মোটেও করেনি।
শফিকুল ইসলাম বলেন, আমরা এই সেতুর জন্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সাধনা করে আসছি। সাধনা করেই আমরা সেতুটি পেয়েছি। খোয়া বালি মিশানোর সময় এলাকার প্রতিটি লোক অবজেকশন দিয়েছে। ১০ ঝুড়ি খোয়া, ১০ ঝুড়ি বালি ও ১ ঝুড়ি সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েছে। এলাকার লোকজন এই বিষয়টা নিয়ে গন্ডগোলও করেছে। কিন্তু তারা বলেছে সেতু টিকলে হলেতো। সেন্টারিং এর তক্তা খুলে নিলেই ব্রীজটি ঝুলে গেছে। এর ফলে মাঝখানে ফাটল দেখা দিয়েছে। আমাদের দাবি ব্রীজটি নতুন করে তৈরী করে দিতে হবে। আমাদের ৫ গ্রামের লোকজন এই পথে চলাচল করি।

হারুনুর রহমান বলেন, লে-আউট দেওয়ার পর নিচে ভিট বালির দেওয়ার পরিবর্তে কাদার মধ্যে দিয়েছে মাটি। মাটি দেওয়ার ফলে স্প্রীং করছে। এর পরে ইট বিছিয়ে সিসি ঢালাই করেছে। এ ফাউন্ডেশনে কাজ করার ফলে দক্ষিণ পাশের্^ এক ফুট বসে গিয়েছে। যার কারণে সেতুটিতে ফাটল ধরেছে। অফিসারদের বলার পরও তারা কোন কথায় কর্ণপাত করেনি। সেতুটি নতুন করে তৈরী করার জন্য জোর দাবি জানাচ্ছি।  

ঝিকরগাছা উপজেলার ৮নং নির্বাসখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়ারুপানি গ্রামের ইউপি সদস্য শেখ আয়নাল হোসেন বলেন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বায়েজিদ সাহেব সেতু নির্মাণের শুরু থেকে বতর্মান পর্যন্ত পুরোটাই তদারকি করেছেন এবং এই কাজের বর্তমান অবস্থার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে তিনিও সমান ভাবে দায়ী। সেতু নির্মাণের আগে এখানে বাঁশের সাঁকো ছিল, প্রয়োজনে আমাদের আবারও বাঁশের সাঁকো নির্মাণ করে পার হতে হবে। আমরা এলাকার লোকজনের একটা গণস্বাক্ষর ইতিমধ্যেই শুরু করেছি। জনস্বার্থে ঝুঁকিপূর্ণ এই প্রাণঘাতী সেতু ভেঙে পুণরায় নতুন করে পাইল ফাউন্ডেশনের মাধ্যমে এবং মজবুত করে সেতুটি নির্মাণের জন্য দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের জেলা প্রশাসক মহোদয় আমাদের বহুদিনের প্রাণের দাবিটির প্রতি নজর দেন। পাশাপাশি সেতু নির্মাণের নামে যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করতে চেয়েছে সে বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি।

এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বায়েজিদ’র নিকট মুঠোফোনে সেতুটি নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, ফোনে সব কথা বলাত সম্ভব না। সরাসরি সাক্ষাতে আসেন বসে কথা বলবো। এখন আমি ব্যস্ত এবং বাহিরে আছি বলে বিষয়টি এড়িয়ে যান।এর পর থেকে তিনি আর ফোনটি রিসিভ করেননি।

সেতুর মধ্য বরাবর আড়াআড়ি ফাটল দেখে ভয়াবহ বিপদের আশঙ্কা করেছে এলাকার সর্বশ্রেনির মানুষ। সেতুটি নির্মাণের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও নানান কারসাজির মধ্য দিয়ে চলতে থাকায় তা পুণ:নির্মাণের জন্য জোর দাবি জানান এলাকাবাসী।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরেরর বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৯/০১/১৯ইং) তারিখ ভোর সাড়ে ৫ টার দিকে শিকড়ি মাঠ থেকে এ ফেনসিডিল উদ্ধার করা করতে সক্ষম হয় বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক চোরাকারবারিরা বড় ধরণের একটি মাদকের চালান ভারত থেকে পাচার করে এনে শিকড়ি সীমান্তবর্তী এলাকার অভ্যন্তরে ফেনসিডিল মজুদ করছে। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের হাবিলদার শওকত আলীর নেতৃত্বে নায়েক তরিকুল,মহিউদ্দিন,মামুন ও মাহাবুব ৬ জন বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৪০৫বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান সাংবাদিক রাসেল ইসলামকে ৪০৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ভক্সপপ-হাবিলদার শওকত আলী

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৮দলীয় আন্ত স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে নবদিগন্ত প্রি ক্যাডেটকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তালশারী মডেল স্কুল।
শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেলে বেনাপোল ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে তালশারী মডেল স্কুল জয় লাভ করেন। এদিকে, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেনাপোল ফুটবল মাঠে সেমিফাইনালে ওঠার পথে প্রথম পর্বে তালশারী মডেল স্কুল সানরাইজ পাবলিক স্কুলকে হারায়। দ্বিতীয় পর্বে বেনাপোল শিশু একাডেমী বেনাপোল বন্দর প্রি ক্যাডেটকে হারায়। তৃতীয় পর্বে নবদিগন্ত প্রি ক্যাডেট কাগমারী কিন্ডার গার্টেনকে ও চতুর্থ পর্বে আইডিয়াল কিন্ডার গার্টেন গাজীপুর মডেল স্কুলকে হারিয়ে সেমিফাইনাল পর্বে উঠার গৌরব অর্জন করে।

প্রথম পর্ব শেষে সেমিফাইনালে উঠে তালশারী মডেল স্কুল, বেনাপোল শিশু একাডেমী, নবদিগন্ত প্রি-ক্যাডেট ও আইডিয়াল কিন্ডার গার্টেন। শুক্রবার (১৮ জানুয়ারি) সকালে সেমিফাইনাল পর্বে সকালে তালশারী মডেল স্কুল বেনাপোল শিশু একাডেমীকে ও নবদিগন্ত প্রি ক্যাডেট আইডিয়াল কিন্ডার গার্টে কে হারিয়ে ফাইনালে উঠেন।
সূত্রে জানা গেছে, ম্যাচে প্রথমে নবদিগন্ত প্রি ক্যাডেট টসে জিতে তালশারী মডেল স্কুলকে ব্যাট করতে আহ্বান জানান। তারা ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে নবদিগন্ত প্রি ক্যাডেট ৮ উইকেট হারিয়ে ৬৭ রান করে ১২ রানের ব্যবধানে পরাজিত হয়। খেলায় ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন তালশারী মডেল স্কুলের শিক্ষার্থী আব্দুর রহিম ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নবদিগন্ত প্রি ক্যাডেটের শিক্ষার্থী রাকিব।
এদিকে এই জয়ে তালশারী মডেল স্কুলের শিক্ষার্থীরা ব্যাপক আনন্দিত। জয়ের পরপরই তারা আনন্দ র‌্যালি বের করে। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তালশারী মডেল স্কুলের শিক্ষক আয়ুব নবী বলেন, আমাদের স্কুল জয় লাভ করেছে। আমরা বেশ আনন্দিত। আমাদের এই ধারা আগামীতেই অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন, আলহাজ¦ নুর ইসলাম ফুটবল একাডেমীর ম্যানেজার হুমায়ন কবির, আমরা বেনাপোলের বাসিন্দার সভাপতি মহাসিন হোসেন হৃদয়, সিনিয়র সহ সভাপতি সেলিম রেজা ও সাধারন সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
এসময় উপস্থিত ছিলেন, নবদিগন্ত প্রি ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তালহা, তালশারী মডেল স্কুলের সহ-প্রধান শিক্ষক আব্দুর রহিম, আইডিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক ইয়ানুর রহমান, গাজীপুর মডেল স্কুলের শিক্ষক রিপন হোসেন প্রমুখ।

আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁয় রাজশাহী বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর চ’ড়ান্ত খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা ক্রিড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এই প্রতিযোগিতায় পাবনা, জয়পুরহাট, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ জেলা অংশগ্রহণ করে। চ’ড়ান্ত ম্যাচে বগুড়া ক্রিকেট দল ২ উইকেটে পাবনা ক্রিকেট দলকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারী এই প্রতিযোগিতা শুরু হয়।

আব্দুর রউফ রিপন,নওগাঁ: সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা- এই শ্লোগান নিয়ে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে প্রতি শুক্রবার হাঁটার এবং সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য র‌্যালী বের করা হয়। এদিন শহরের কেডির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। হাঁটার সময় সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য শহরের ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন তিনি। পরে র‌্যালী নিয়ে প্রধান অতিথি নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্ধোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী ও সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক বক্তব্য রাখেন। তাদেরকে এই কাজে অংশ গ্রহন করার জন্য গোলাপ ফুল দিয়ে বরন করে নেন তিনি।

নওগাঁ  প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সরকার যে দরে ধান ও চালের দাম বেঁধে দিয়েছে সেই দরে ধান ক্রয় ও চাল বিক্রয় করলে কৃষক ও চাতাল মালিম উভয় লাভবান হবেন। ভোক্তাদের নাগালে থাকবে চালের দাম। ধানের দাম ও চালের দাম সরকার বেঁধে দিয়েছে। বর্তমান সরকারি দরের নিচে বাজারে চালের দাম রয়েছে। তাই চালের দর নিয়ে দূরচিন্তার কিছু নেই। দেশে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধান করে প্রতিটি জেলায় একটি করে তদারকি টিম গঠন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পতœীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget