Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আব্দুর রউফ রিপন,নওগাঁ: সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য হাঁটা- এই শ্লোগান নিয়ে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতামুলক কর্মসুচী উপলক্ষ্যে প্রতি শুক্রবার হাঁটার এবং সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য র‌্যালী বের করা হয়। এদিন শহরের কেডির মোড় থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালীটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, নওগাঁর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। হাঁটার সময় সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্য শহরের ময়লা আবর্জনা পরিস্কার করেন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলকে উদ্ধুদ্ধ করেন তিনি। পরে র‌্যালী নিয়ে প্রধান অতিথি নওগাঁ মেডিকেল কলেজে গিয়ে ৫০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদেরকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ উদ্ধোধন করেন। এ সময় কলেজের অধ্যক্ষ ডাঃ আব্দুল বারী ও সিভিল সার্জন ডাঃ মোমিনুল হক বক্তব্য রাখেন। তাদেরকে এই কাজে অংশ গ্রহন করার জন্য গোলাপ ফুল দিয়ে বরন করে নেন তিনি।

নওগাঁ  প্রতিনিধি: খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন সরকার যে দরে ধান ও চালের দাম বেঁধে দিয়েছে সেই দরে ধান ক্রয় ও চাল বিক্রয় করলে কৃষক ও চাতাল মালিম উভয় লাভবান হবেন। ভোক্তাদের নাগালে থাকবে চালের দাম। ধানের দাম ও চালের দাম সরকার বেঁধে দিয়েছে। বর্তমান সরকারি দরের নিচে বাজারে চালের দাম রয়েছে। তাই চালের দর নিয়ে দূরচিন্তার কিছু নেই। দেশে পর্যাপ্ত ধান চাল মজুদ আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাজার নিয়ন্ত্রনে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধান করে প্রতিটি জেলায় একটি করে তদারকি টিম গঠন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় পতœীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেছেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী, উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী ইরি-ব্যুরো মৌসুমে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক পর্যায়ে ধান কেনার বিষয়ে এখনো কোন চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে সরকার ধান-চালের দাম বেঁধে দিয়েছে। মিলাররা যদি সরকারি দরে ধান কিনে এবং গুদামে চাল সরবরাহ করে তাহলে বাজারে কোন প্রভাব পড়বেনা। এতে ভোক্তাদেরও কোন সমস্যা হবেনা। 

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর পতœীতলা উপজেলার নজিপুর খাদ্য গুদাম পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, পতœীতলা উপজেলা নিবার্হী কর্মকর্তা শরফিুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম আরমান আলী, নজিপুর পৌরসভা মেয়র রেজাউল করীম চৌধুরীসহ উপজেলা আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে খাদ্যগুদাম চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন খাদ্যমন্ত্রী।

নওগাঁ জেলা প্রতিনিধি: নির্মান শ্রমিকদের ১২ দফা দাবী আদায়ের লক্ষে নওগাঁয় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ ডিগ্রী মোড় রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইনসাব নওগাঁ জেলা কমিটির সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, নওগাঁ জেলা সাবেক কার্যকরী সভাপতি রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিটন সরদার, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, রেজাউল ইসলাম, তৌহিদুল, মুনসুর, সামিদুল, আনিছুর প্রমূখ বক্তব্য রাখেন। এসময় জেলার সকল নির্মাণ শ্রমিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলার নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রায় শতাধিক শ্রমিক অংশ নেয়। মানববন্ধন শেষে নির্মাণ শ্রমিক বেবী আরাকে ২ লাখ টাকার চেক প্রদান করা হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গরীব, অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁ উকিল পাড়া রেড ক্রিসেন্ট জেলা ইউনিট চত্বরে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরন করেন নওগাঁ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক ও পৌরসভায় কাউন্সিলর এ,কে,এম নাজমুল হক মন্টু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রতাপ চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, দেওয়ান আলী আকবর, গোলাম আজম, আকলিমা খাতুন ফেন্সী ও ইউনিট অফিসার নাজমুল সাহাদত প্রমুখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য সদস্যরা গরীব, অসহায় দু:স্থ শীতার্তদের মাঝে দুইশত পীছ শীতবস্ত্র বিতরন করেন,

উক্ত কার্যক্রমে সার্বিক সহযোগিতায় প্রানবন্ত করে তোলেন মানবতার সেবায় নিবেদিত যুব প্রধান আবুল হোসেনের নেতৃত্বে নওগাঁ যুব রেড ক্রিসেন্টের বুলবুল হোসেন, কেয়া আক্তার, মারুফ রুসাফি, মেহেদী হাসান বান্না ও ফারজানা রানু।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর) : যশোরের শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেসরকারী সংস্থা নিশানার সভাপতি শিশির কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল ওহাব, শার্শা উপজেলা বিআরডিবি সভাপতি ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ঝন্টু। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, সাবিনা ইয়াসমিন, নিলুফা ইয়াসমিন, লাকী রাণী বিশ^াস, তামান্না ইয়াসমিন লিজা, তোহিদুর রহমান, হাবিবুর রহমান, মনির হোসেন প্রমূখ। শিক্ষার্থীদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্য অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ শার্শা বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget