Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মোটরশ্রমিক ইউনিয়ন সদস্য মরহুম সদস্য ও বিশিষ্ট ডিস ব্যবসায়ী বিদুর সাহার মৃত্যুকালীন অনুদনের ৬৯ হাজার টাকা পরিবারের সদস্যদের মাঝে প্রদান করা হয়েছে।

সাপাহার মোটরশ্রমিক ইউনিয়নের তহবিল থেকে বুধবার বিকেলে মরহুম সদস্য বিদুর সাহার সদরের সাহাপাড়ার বাসায় অনুদানের টাকা তার পরিবারের সদস্যদের হাতে দেওয়া হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মহরম হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান, ক্যাশিয়ার মোখলেছুর রহমান।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মাদক দ্রব্য উদ্ধার,গ্রেপ্তারী পরোয়ানা তামিল,মানব পাচার,ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন শৃংখলা রক্ষায় যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এবং দুই পুলিশ কর্মকর্তা এসআই(নিঃ)শরীফ হাবিবুর রহমান ও এ এসআই(নিঃ) রিপন দাস।

আজ বুধবার (১৬/০১/১৯ইং) তারিখ যশোর জেলা পুলিশ সুপার মঈনুল হক এই সম্মাননা স্বীকৃতি ক্রেষ্টটি তাদের হাতে তুলে দেন। উক্ত সম্মাননা স্বীকৃতি অনুষ্ঠান যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মাদককে না বলুন এরকম একটি শ্লোগান দিয়ে মাদক নিয়ন্ত্রণে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে বেনাপোল পোর্ট থানা। গ্রাম গঞ্জে সভা-সমাবেশসহ তারা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে মত বিনিময় করে চলেছেন। এ পর্যায়ে অদ্য বুধবার ১৬/৮/২০১৮ ওসি আবু সালেহ মাসুদ করিম তারপর থানা কার্যালয়ে স্থানীয় সংবাদ এর সাথে এক মত বিনিময় সভার আয়োজন করেন সন্ধ্যা ৬ টায়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওসি নিজেই। উক্ত মতবিনিময় সভায় বাগআঁচড়া,শার্শা ও বেনাপোলের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। মাদক নিয়ন্ত্রণে আবু সালেহ মাসুদ করিম সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে মাদকমুক্ত রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপারে নির্দেশ প্রদান করেছেন। সেই মতো কাজ করার জন্য মকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করি। এ ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাইদুল ইসলাম শাহীন,সহ-সভাপতি বাচ্চু হাওলাদার,সহ-সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ,অর্থ সম্পাদক নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,সহ-দপ্তর সম্পাদক সুমন হুসাইন,প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,সহ-প্রচার সম্পাদক সেলিম রেজা তাজ,ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেন, মোঃ জাহিরুল ইসলাম মিলন, মোঃ আমিনুর রহমান তুহিন,জাহাঙ্গীর হোসেন,শেখ মঈনুদ্দিন, কাজু তুহিন, মোঃ লোকমান হোসেন রানা,লোকমান হোসেন রাসেল,আওয়াল হোসেন, মোঃ খসরুনোমান সংগ্রাম,মোঃ সাগর হোসেন,তাইজুল ইসলাম, মোঃ মাসুদ রানা ও প্রমুখ।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট আগ্রাদিগুন বাজার হতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপারের দিক নির্দেশনায় এসআই মিজানুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ একটি দল, অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিল সহ ১ জনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তি হলেন ধামইরহাট উপজেলার কাশিপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলী (২৫) ।
নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে ধামইরহাট আগ্রাদিগুন বাজার থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কোরবান আলীকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গতকাল দুপুরে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: মৌসুমি বায়ু পরিবর্তনের সাথেই পৌষের হাড় কাঁপানো শীতেও বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পরজয়া অতিথি পাখির আগমনে মুখরিত ও অভয়াশ্রমে পরিনত হয়েছে বেনাপোল পদ্মবিল। পঞ্চাশ গজ দূরেই ওপারে ভারতের কাটাতারের বেড়া, পাশেই সবুজ বেষ্টনীতে ঘেরা যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রাম। এই গ্রামের পাশেই প্রায় ৭০ বিঘা জমির জলাশয় নিয়ে পদ্মবিল। পদ্মবিলে হরেক রকম পাখির অভ্যারন্য গড়ে উঠেছে। নিরিবিল মনোরম পরিবেশে গড়ে ওঠা অভয়াশ্রমে পাখির কলতানে মুখরিত গোটা এলাকা। জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শতশত পাখি প্রেমি ও নারী শিশুসহ সাধারন দর্শনার্থীরা ভিড় করছে পদ্মবিলে। উপভোগ করছেন প্রাকৃতিক দৃশ্য। নিরাপদ ও এলাকাবাসির কড়া নজরদারী থাকায় সবুজ বেষ্টনী ঘেরা জলাশয়ে পাখির অভয়ারন্য গড়ে উঠেছে বলে সাংবাদিক রাসেল ইসলামকে জানান স্থানীয়রা।
দর্শনার্থী আব্দুল জববার ও আলী হোসেন বলেন, সরাইল, পানকৌড়ি, ডংকুর, বেগ ও কাসতেচুড়াসহ অসংখ্য পাখি চরছে জলাশয়ে। উড়ছে তারা আকাশ নীড়ে। পাখির কিচির মিচিরে মুগ্ধ হচ্ছে মানুষ। দেশি ও বিদেশি জাতের-বিভিন্ন স্থান থেকে ঝাকে ঝাকে আসছে অতিথি পাখি। দেখছে সবাই প্রাণভরে, মন জুড়াচ্ছে ঘুরে ফিরে। গ্রাম ও শহর থেকে আসছে মানুষ অতিথি পাখির অভয়াশ্রমে। প্রকৃতির দৃশ্য ও পাখির আওয়াজ দেখছে তারা প্রাণ খুলে। শিশু যেমন মাতৃক্রোড়ে সুন্দর তেমনি, পাখি সুন্দর নির্জন জলাশয়ে । এ অভয়াশ্রমে এসে পুলকিত তারা।
দুর্গাপুর গ্রামের মনির হোসেন ও মোহম্মাদ আলী বলেন, নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে দর্শনার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশ। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা যদি অভয়শ্রমের পাখির খোঁজ-খবর নিত তাহলে আরো বেশি পাখি এখানে আসতো। তারা উপজেলা প্রাণীসম্পদ ও বন বিভাগের সহযোগিতা কামনা করেন ।লক্ষনপুর ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারা বেগম জানান, পাখির এ অভয়াশ্রম রক্ষায় গ্রামবাসি কাজ করছেন দীর্ঘদিন ধরে। পদ্মবিল পরিদর্শন করেছেন তিনি। যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় বিষয়টি সুরাহের জন্য উপজেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে তিনি জানান।
শার্শা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জয়দেব কুমার সিংহ বলেন, সন্ধায় আসে হাজার হাজার পাখি। সকালে খাদ্যের সন্ধানে ফিরে যায় তারা। তবে উপজেলায় অনেকস্থানে পাখি শিখারীরা ফাঁদ ও ইয়ারগান দিয়ে পাখি শিকার করছেন। এসব পাখি শিকারীদের আমরা কঠোর নজরদারিতে রাখছি।পরিবেশে যেন বিরুপ প্রভাব না পড়ে তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পদ্মবিলসহ উপজেলার বিভিন্ন এলাকায় পখি সংরক্ষণে কাজ করছেন যাচ্ছেন উপজেলা প্রাণীসম্পদ বিভাগ।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালম্ক্তু এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তার কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং সুস্থ্য জাতি গঠনের মধ্যে দিয়ে বিশ্বে একটি উন্নত দেশ গঠনের যে ভিশন সেই লক্ষ নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে সততা। সততার সাথে নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা দেশের উল্লেখযোগ্য এই খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই।

তিনি মঙ্গলবার বিকাল ৪টায় নওগাঁ সার্কিট হাউসে খাদ্য বিভাগের রাজশাহী বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেছেন।


বাজারে চালের সামান্য মুল্য বৃদ্ধ সম্পর্কে তিনি বলেছেন নির্বাচনে কয়েকদিন যানবাহন বন্ধ থাকায় এবং কুয়াশার কারনে কয়েকদিন বিশেষ করে চালের দাম দু’এক টাকা বেড়েছিল। কিন্তু সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ার কারনে বর্তমানে ধান চালের দাম স্থিতিশীল রয়েছে। চালসহ খাদ্যশষ্যের বাজার যাতে স্থায়ীভাবে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একটি করে এবং ঢাকায় পৃথক ৪টি তদারকি টীম গঠন করা হয়েছে।

তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন খাদ্য শষ্য সংগ্রহ করতে কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের যাতে হয়রানীর শিকরা না হতে হয় সেদিকে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। তিনি সকলকে একসাথে কাজ করে আমাদের যে ভিশন তা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ উজ্জল করার তাগিদ দেন। এ ক্ষেত্রে তিনি উল্লেখ করেন খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। চালের দাম দু’টাকা বৃদ্ধি পেলেও দোষ আবার দু’টাকা কমে গেলেও দোষ।

নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মত বিনিময়সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দিন তরফদার, খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ এবং খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক আরিফুর রহমান অপু, রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, নওগাঁ’র পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার  জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য কর্মকর্ত্,া খাদ্যগুদাম সমুহের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সান্তাহার সাইলো এবং সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরে তিনি নওগাঁ নওযোয়ান মাঠে পৌর আওয়ামীলীগ আয়োজিত এক সম্বর্ধনাসভায় যোগদান করেন। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়াপন ছেকার আহম্দে শিষান সম্বর্ধনাসভায় সভাপতিত্ব করেন। আওয়ামীলীগ, বিভিন্ন অংগ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
খাদ্যমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার এই প্রথশ নওগাঁ আসেন। বগুড়া জেলার আদমদিঘী থেকে নওগঁসহ তাঁর সংসদীয় এলাকা পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার হাজার নেতাকর্মী তাঁকে সম্বর্ধনা দিয়ে নওগাঁ নিয়ে আসেন।





যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget