Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালম্ক্তু এবং পুষ্টিমান সম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা। তার কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত এবং সুস্থ্য জাতি গঠনের মধ্যে দিয়ে বিশ্বে একটি উন্নত দেশ গঠনের যে ভিশন সেই লক্ষ নিয়ে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সকলকে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সব চেয়ে বড় অস্ত্র হচ্ছে সততা। সততার সাথে নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা দেশের উল্লেখযোগ্য এই খাদ্য সেক্টরকে এগিয়ে নিয়ে যেতে চাই।  

তিনি মঙ্গলবার বিকাল ৪টায় নওগাঁ সার্কিট হাউসে খাদ্য বিভাগের রাজশাহী বিভাগীয় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময়সভায় এসব কথা বলেছেন।

বাজারে চালের সামান্য মুল্য বৃদ্ধ সম্পর্কে তিনি বলেছেন নির্বাচনে কয়েকদিন যানবাহন বন্ধ থাকায় এবং কুয়াশার কারনে কয়েকদিন বিশেষ করে চালের দাম দু’এক টাকা বেড়েছিল। কিন্তু সরকারের তাৎক্ষনিক পদক্ষেপ নেয়ার কারনে বর্তমানে ধান চালের দাম স্থিতিশীল রয়েছে। চালসহ খাদ্যশষ্যের বাজার যাতে স্থায়ীভাবে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় একটি করে এবং ঢাকায় পৃথক ৪টি তদারকি টীম গঠন করা হয়েছে।

তিনি খাদ্য বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন খাদ্য শষ্য সংগ্রহ করতে কোয়ালিটি নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের যাতে হয়রানীর শিকরা না হতে হয় সেদিকে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। তিনি সকলকে একসাথে কাজ করে আমাদের যে ভিশন তা অর্জনের মাধ্যমে প্রধানমন্ত্রীর মুখ উজ্জল করার তাগিদ দেন। এ ক্ষেত্রে তিনি উল্লেখ করেন খাদ্য বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। চালের দাম দু’টাকা বৃদ্ধি পেলেও দোষ আবার দু’টাকা কমে গেলেও দোষ।

নওগাঁ’র জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই মত বিনিময়সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ওমর ফারুখ এবং খাদ্য অধিদপ্তরের মহা-পরিচালক আরিফুর রহমান অপু, রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা কামাল হোসেন, নওগাঁ’র পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন বক্তব্য রাখেন।

এ সময় রাজশাহী বিভাগের ৮ জেলার  জেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা খাদ্য কর্মকর্ত্,া খাদ্যগুদাম সমুহের ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সান্তাহার সাইলো এবং সদর খাদ্য গুদাম পরিদর্শন করেন। পরে তিনি নওগাঁ নওযোয়ান মাঠে পৌর আওয়ামীলীগ আয়োজিত এক সম্বর্ধনাসভায় যোগদান করেন। পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়াপন ছেকার আহম্দে শিষান সম্বর্ধনাসভায় সভাপতিত্ব করেন। আওয়ামীলীগ, বিভিন্ন অংগ সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।

খাদ্যমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার এই প্রথশ নওগাঁ আসেন। বগুড়া জেলার আদমদিঘী থেকে নওগঁসহ তাঁর সংসদীয় এলাকা পোরশা, নিয়ামতপুর ও সাপাহার উপজেলার হাজার নেতাকর্মী তাঁকে সম্বর্ধনা দিয়ে নওগাঁ নিয়ে আসেন।

বাবুল আকতার,সাপাহার(নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবাই বিল ও সীমান্তবর্তী পুর্ণভবা নদীতে খাবার খুঁজতে এসে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি শিকারীদের হাতে ধরা পড়ছে।
অবাধে পাখি শিকার করায় একদিকে যেমন বিলের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে অন্য দিকে হুমকির সম্মূখীন হচ্ছে জবাই বিলের জীব-বৈচিত্র।
স্থানীয় সুত্রে জানাগেছে একদল শিকারী প্রতিদিন বিল ও নদী থেকে পাখি শিকার করে বিভিন্ন গ্রাম বাজারে প্রকাশ্যে বিক্রয় করছে। পাখি শিকার যে “আইনত দন্ডনীয় অপরাধ” তা জানা সত্বেও পাখির মাংসের স্বাদ ও টাকার লোভে এক শ্রেনীর মানুষ রুপি অমানুষ এই অসহায় পাখি গুলো শিকার করছে।
জবাইবিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান সবুজ জানান, বর্ষার শেষ ভাগে বিলে পানি কমতে শুরু করার কারণে বিলের জমি জেগে ওঠে। ওই জমিতে অল্প পরিমাণে পানি থাকায় দু-একটি ছোট মাছ ও শামুক, পোকা মাকড় থাকে যা খাওয়ার লোভে অতিথি ও দেশীয় প্রজাতির পাখিরা দল বেধেঁ বিলে ভিড় জমায়। এই সুযোগেই কিছু লোভী শিকারী বিল ও নদীর জলে ফাঁস জাল, বিশেষ ফাঁদ ও দানাদার বিষ দিয়ে বিভিন্ন কৌশলে পাখি শিকার করে। এ ছাড়া ও বিলে এক শ্রেণীর মৎস্যজীবি মাছের পাশা-পাশি ভোর রাতে কারেন্ট জাল দিয়ে বক, বালিহাস, চাহা সহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করে। তিনি আরও জানান এবার শীতে অন্যান বছরের তুলনায় ঐতিহ্যবাহী জবই বিলে অতিথি পাখির অবাধ বিচরন দেখা গেছে। জবাই বিল জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিল থেকে বিলুপ্ত ও হারানো প্রজাতীর পাখি পাতি সরালি উবহফৎড়পুমহধ লধাধহরপধ আবার বিলে ফিরে আসছে।
জবাই বিল ও পূর্ণভবা নদীতে এই পাখিরা দিন রাত বিচরন করছে। জবাই বিল ও পূণৃভবা নদীর  সৌন্দর্য্য বর্ধনে অতিথি পাখির বিচরন এবার নতুন রুপ দিয়েছে। দিনরাত কিচির মিচির আর কলতানে মুখরিত বিল ও নদী যা দেখে পাখি প্রেমিকদের মন জুড়িয়ে যাবে । অত্যান্ত দুঃখজনক হলেও সত্য এই সুন্দর পাখিগুলো বিভিন্ন সময়ে শিকারীর হাতে ধরা পড়ছে! রাতের আধারে শিকারীরা বিলে ও নদীর জলে জাল পেতে রেখে অবাধে ওই পাখি শিকার করছে। জবাই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যগণ সম্প্রতি একজন শিকারীকে হাতে নাতে ধরতে সক্ষম হয়। এ সময় শিকারীর নিকট থেকে পাখি ও জাল আটক করা হয়। পরে আটকৃত শিকারী ভুল স্বীকার করায় তাকে ছেড়ে দেয়া হয়।
জীব বৈচিত্র সংরক্ষনে পরিবেশ বাদী সংগঠনের তৎপরতা ও স্থানীয় বন বিভাগসহ প্রশাসনের কড়া নজরদারী ও জন সচেতনা মুলক কর্মকান্ড অব্যাহত থাকলে অল্প সময়ে বন্য প্রানী ও পাখি শিকার বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ দিকে তথ্য অনুসন্ধানে জানাগেছে উপজেলার কলমুডাঙ্গা চৌমুহনী বাজারে প্রতিদিন সকালে প্রতি জোড়া চাহা পাখি ১৫০ থেকে ২০০টাকা, বালিহঁস প্রতিটি ৩০০টাকা, বক ও কক পাখি ৩০০টাকা জোড়া বিক্রি হচ্ছে। জবাই বিল ও পুর্ণভবা নদী এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন জবাই বিল জীববৈচিত্র সংরক্ষন কমিটির সদস্যরা অতিথি পাখি শিকার বন্ধে প্রচারণা চালালেও জনসচেতনতার অভাবে পাখি শিকার রোধ করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য যে ২০১২ সালে এই বিষয়ে আইন পাশ হলেও পাখি শিকার বন্ধে ওই আইনের প্রয়োগ নেই। সরকারি ভাবে পদক্ষেপ গ্রহনের পাশা পাশি জন প্রতিনিধিসহ সকলের সমন্বিত প্রচেষ্টায় পাখি শিকার বন্ধ করা সম্ভব হবে বলে সচেতন মহল মনে করছেন।

নওগাঁ প্রতিনিধিঃ জেলার সাপাহার উপজেলার আইহাই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক ডা: মো: কামরুল আহসান।
সাপাহার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হামিদুর রহমান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল খালেক, ইমরুল কায়েস প্রমূখ।
সমাবেশে প্রায় শতাধিক গর্ভবতী মায়েদের প্রসবপূর্ব, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
এ ব্যাপারে নওগাঁ ডিসট্রিক্ট কনসালটেন্ট ও সহকারী পরিচালক জানান, নওগাঁ জেলায় মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১২২জন। এই মাতৃ মৃত্যুর হার কমানো, প্রাতিষ্ঠানিক ডেলিভেরি বৃদ্ধি ও শিশু মৃত্যুর হার কমানো এবং পরিবার পরিকল্পনার হার বৃদ্ধি করার জন্যই এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বছরব্যাপী আমাদের এই কর্মসূচী পর্যায়ক্রমে সাড়া জেলায় পরিচালিত হবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল গয়ড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন সাংবাদিক রাসেল ইসলামকে জানান,মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়েক তরিকুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ৩৭৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। সে সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত মাদক যশোর ৪৯ ব্যাটালিয়নে জমা করা হবে বলে তিনি সাংবাদিক রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে অবৈধ অনুপ্রবেশ কালে ৮ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি সদস্যরা।

যশোরের বেনাপোল পোট থানাধীন সীমান্তবর্তী শিকড়ী বটতলা মোড় থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কালে ১শিশু সহ ৮ জনকে আটক করেছে  বেনাপোল বাজার ক্যাম্পের সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন সাংবাদিক রাসেল ইসলামকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বেশ কিছু লোক ভারতের আংরাইল সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে।

এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সে সময় অভিযান চালিয়ে জুথী শেখ (২১),পান্না ইসলাম(১৭),খেপী রায় (৩৫)আমজাদ মোল্লা (৩৫),মোঃ সোহেল(১৮),নিতাই চন্দ্র বিশ্বাস(৬৫),শরিফুল শেখ(৩৩)ও শিশু ইমন শেখ(৬)কে আটক করে। তাদের বাড়ি নড়াইল, যশোর, নারায়নগঞ্জ জেলায়।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি সাংবাদিক রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) : ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে। এ গুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে আসা দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে।

জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই আরও ১০ দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে আমদানি হয়ে। ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামি এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সকল আনষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাশ দেয়া হবে। বাসগুলো দ্রুত খালাশের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget