Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ভিডিও: নওগাঁয় দুর্ধর্ষ ৫শ ভরি সোনা চুরি ৮ জন গ্রেফতার ১১৩ ভরি সোনা ও ৭ লাখ টাকা উদ্ধার।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁর রাণীনগরে রেলওয়ে স্টেশন সংলগ্ন রেলওয়ের জায়গা দখলকে কেন্দ্র করে দখলদারদের দু’পক্ষের উত্তেজনা থামাতে গিয়ে দখলদারদের হামলায় আব্দুর রহমান (৩০) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় হামলাকারীদের ছত্র ভঙ্গ করতে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দখলদারদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। রাণীনগর থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, রাণীনগর রেল ষ্টেশনের পশ্চিম পাশে নওগাঁ-নাটোর মহাসড়কের দু’পাশ দিয়ে বেশ কিছু দিন ধরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রেলওয়ের জায়গা দখল করে আসছিল। এরই মধ্যে গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে জায়গা দখলকে কেন্দ্র করে দু’দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দখলদারদের স্থান ত্যাগ করতে বললে দখলদাররা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর চড়াও হয়। এক পর্যায়ে দখলদাররা রেল লাইনের উপরে উঠে পুলিশের উপর এলোপাথারী পাথর ছুঁড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ৪ রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় হামলাকরীদের ছোঁড়া পাথরের আঘাতে আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইতোমধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশের টিম মাঠে নেমেছে। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে রানীনগর উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে গলা কাটা অজ্ঞাত মহিলা লাশের পরিচয় মিলেছে। সেই সাথে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। নিহত জুলেখা খাতুন (৩০) নওগাঁ সদর থানার গোপাই গ্রামের মানিক প্রামানিকের মেয়ে।

গ্রেফতারকৃতরা হলো, নিহত জুলেখা খাতুনের স্বামী মান্দা উপজেলার চকবালু গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত নুরুল রাজাকারের ছেলে মোজাম্মেল হক (৫২)।
থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মৃত জুলেখার বাবা মানিক প্রামানিক বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে আত্রাই থানায় এসে ছবি ও পড়নের কাপড় দেখে তার মেয়েকে সনাক্ত করে। এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে চকবালু গ্রামের জনাব আলীর ছেলে বেলাল হোসেন (৩২) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (৬৫) কে গ্রেফতার করে।
মামলার এজাহারে জানা যায়, গত ২০ ডিসেম্বর জুলেখা খাতুনের (৩০) গলা কাটা লাশ উপজেলার  কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামের ৩নং ব্রিজের পার্শ্বে ডোবায় পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে হত্যা মামলা রজু করে।
এবিষয়ে আত্রাই থানা ওসি মোঃ মোবারক হোসেন বলেন, নিহত জুলেখা খাতুনের স্বামী বেলাল হোসেন ও মোজাম্মেল হক নামে দুইজনকে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। এবং সোমবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আশা করি শিঘ্রয় প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরে একটি আন্ডারপাস নির্মান কাজ শুরু হয়েছে। বগুড়া-নওগাঁ-পতœীতলা-ধামইরহাট-জয়পুরহাট সড়কের ৪৭তম কিলোমিটারে নওগাঁ শহরের ব্রীজের মোড় স্বাধীনতা ভাস্কর্য সংলগ্ন ঔষধপট্টি-সুপারীপট্টি সংযুক্ত এই আন্ডারপাসটি নির্মান করছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে এই আন্ডারপাস নির্মান কাজের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে 
সদর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাহিন বক্তব্য রাখেন।
এ সময় আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে মো. রফিকুল ইসলাম, ইলিয়াস তুহিন রেজা এবং প্রদীপ কুমার সাহা উপস্থিত ছিলেন।
 
সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন বলেছেন আমার বাবা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো. আব্দুল জলিল নওগাঁ’র জন্য অনেক কাজ করে গেছেন। দীর্ঘদিন নওগাঁসহ দেশের মানুষের সেবা করেছেন। বাবার মত আমিও দীর্ঘদিন মানুষের সেবা করে যেতে চাই। এ ক্ষেত্রে তিনি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেন।
সড়ক ও জনপথ বিভাগ ৭০ লক্ষ টাকা ব্যয়ে নওগাঁ শহরকে যানজটের হাত থেকে কিছুটা নিষ্কৃতি প্রদানের জন্য এই আন্ডারপাসটি নির্মানের উদ্যোগ নিয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-২ (ধামইরহাট-পতœীতলা) আসনে চতুর্থ বার এমপি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ধামইরহাট উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো.আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.সেলিম রেজা,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এমরান আলী,উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম শাহিন প্রমুখ। এ সময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও থানা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো.ওবায়দুল হক সরকার,সাংগঠনিক সম্পাদক মো.আজাহার আলী মন্ডল উপস্থিত ছিলেন। উল্লেখ্য নওগাঁ-২ আসন থেকে মো.শহীদুজ্জামান সরকার ৯১,২০০৮,২০১৪ এবং ২০১৮ সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছলিম উদ্দীন তরফদার সেলিমকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। নওগাঁ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদনের সঞ্চালনায় আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহাদেবপুর প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বর্ণের নৌকা, ক্রেস্ট এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করে। এর পূর্বে এমপি সেলিম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget