Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানা ওসি মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, উপজেলা কৃষি অফিসার কে এম কাওছার হোসেন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জম হোসেন, ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম, মান্নান মোল্লা, শফিকুল ইসলাম বাবু প্রমুখ।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ শহরের বহুল আলোচিত রুমি জুয়েলার্সে দুর্ধর্ষ প্রায় ৫শ ভরি সোনা চুরির ঘটনায় ৮ জন সোনা চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট থেকে চুরি যাওয়া ১১৩ ভরি স্বর্নলংকার এবং সোনা বিক্রির ৭ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।  রবিবার সাড়ে ১২টায় পুলিশ সুপার মো. ইকবাল হোসেন তাঁর সভাবক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ এইসব তথ্য প্রদান করেছেন। 
তিনি জানান সোনা চুরির এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ ঘটন্ াউদঘাটন, চোরদের গ্রেফতার এবং সোনা উদ্ধারে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এরই এক পর্যায়ে তাঁর নিদের্েেশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাইয়ের নেতৃত্বে গত ২৪ ঘন্টায় কুমিল্লা জেলার শরনখোলা থানার অন্তর্গত পূর্ব খোন্তাকাটা গ্রামের আব্দুর রউফ ফারাজির পুত্র মো. স্বপন ফারাজী (৪১), মো. ফজলুল হকের দুই পুত্র মো. রুস্তম আলী (৫৭) ও আবুল কালাম (৩৮), মুরাদনগর উপজেলার কিষ্টপুর সিদ্ধেশ্বরী গ্রামের মৃত আনু মিয়ার পুত্র মো. জামাল (৩৭), তিতাস থানার অন্তর্গত দক্ষিন বিংলাবাড়ি গ্রামের মৃত মতিউর রহমান স্বর্নকারের পুত্র সাগর আহম্মেদ (৩৪), একই থানার মঙ্গলকান্দি গ্রামের মৃত হাবিবুল্লার পুত্র মো. ইয়াকুব আলী (৩৬), পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন গৌরীপুর গ্রামের আব্দুল হাকিমের পুত্র মো. ইউনুস আলী (৩৫) এবং একই থানার টি এন্ড টি রোডের বাসিন্দা মৃত বেলাল হাওলাদারের পুত্র হানিফ হাওলাদার (২৬)’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রুস্তম-এর নিকট থেকে স্বর্ন বিক্রির ১ লাখ ৭৮ হাজার টাকা, সাগরের নিকট থেকে ৩১ ভরি ১১ আনা স্বর্ন, ইউনুস এর নিকট থেকে দেড় ভরি স্বর্ন ও স্বর্ন বিক্রির ৫ লাখ টাকা, হানিফ-এর নিকট থেকে দেড় ভরি স্বর্ন ও স্বর্ন বিক্রির ৭৭ হাজার টাকা এবং জামালের নিকট থেকে ৭৮ ভরি গলানো স্বর্ন উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার ইকবাল হোসেন জানিয়েছেন বাঁকী স্বর্নও অবিলম্বে উদ্ধার করা হবে। উল্লেখ্য গত ২ নভেম্বর শুক্রবার বিকালে ঐ চক্র রুমি জুয়েলার্সের পাশের দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে সিঁদ কেটে সকল সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে রুমি জুয়েলার্সে প্রবেশ করে এই চুরি সংঘটিত করেছে। ঘটনাটি এলাকাসহ সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। এ ব্যাপারে ৪ নভেম্বর নওগাঁ থানায় রুমি জুয়েলার্সের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ৯ তারিখ ০৪/১১/১৮ ইং।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : শিক্ষায় পিছিয়ে পড়া উড়াও সম্প্রদায়কে এগিয়ে নেয়ার প্রত্যয়ে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হলো ৪ দিনব্যাপী বাংলাদেশ উড়াও ছাত্র-ছাত্রীদের জাতীয় শিক্ষা সম্মেলন। রবিবার এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১০ জানুয়ারী উপজেলার দেওয়ানপুরে এ সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক যোগেশ চন্দ্র উড়াও এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক। ৪ দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব, ভূমি আইন, তথ্য প্রযুক্তি, সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা, বৃহত্তর সমাজের দৃষ্ঠিতে উড়াও সমাজ এবং মুক্তিযুদ্ধের উড়াও সমাজের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে ১৬টি সেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, বরেন্দ্র ভূমি সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রউফ, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, জয়পুর হাট ভাতসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজিত কুমার সরদার প্রমুখ। সম্মেলনে নওগাঁ, নাটোর, রাজশাহী, জয়পুর হাট, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার ৩ শতাধিক উড়াও ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : তথ্য অধিকার আইন ২০০৯ সালের ৮(১) এর ধারায় রাজশাহী অঞ্চলের মহাদেবপুর-পতœীতলায় শ্রেষ্ঠ এ্যাক্টিভিসট নির্বাচিত হলেন সাংবাদিক লিয়াকত আলী বাবলু। বিশ্ব ব্যাংকের সহযোগীতায় দি হাংঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে গত শনিবার দুপুরে নওগাঁর পতœীতলা উপজেলার আলেহা স্যোসাল সার্ভিস ট্রেনিং ভেনুতে শ্রেষ্ঠ এ্যাক্টিভিসটের পুরুষ্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দি হাংঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী মিজানুর রহমান, আসির উদ্দিন প্রোগ্রাম অফিসার রাজশাহী অঞ্চল নওগাঁ, মাসুদুল করিম ডিস্ট্রিক ফ্যাসিলেটিটর। উল্লেখ্য, গত ৪-৭ ডিসেম্বর রাজশাহীর ডাসকো ট্রেনিং সেন্টারে দি হাংঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে তথ্য অধিকার আইন ২০০৯ এর বিষয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষনের ১ মাসের মধ্যে অংশগ্রহনকারীদের যে তথ্য চেয়ে সর্বোচ্চ সংখ্যক আবেদন করবে তাকে শ্রেষ্ঠত্বের এ্যাক্টিভিস্টের পুরুষ্কার দেয়া হবে। লিয়াকত আলী বাবলু এ সময়ের মধ্যে ১০১টি আবেদন করে শ্রেষ্ঠত্বের পুরুষ্কার অর্জন করেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের বরেন্দ্র অঞ্চলে ধানের দাম কমলেও চালের দাম বেড়েই চলছে। দেশের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। স্থানীয়ভাবে চাহিদা মেটানোর পর হাজার হাজার মে.টন চাল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। চালের দেশে এখন চালের মূল্য বেড়ে যাওয়ায় নি¤œ আয়ের মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার ধামইরহাট উপজেলায় এবার ১৯ হাজার ৭শত ৯০ হেক্টর জমিতে কৃষকগণ আমন ধান চাষাবাদ করে। অন্যান্য বারের তুলনায় এবার ধানের ফলনও সন্তোষ জনক। পোকামাকড়ের আক্রমণ কম থাকায় কীটনাশকের ব্যবহার কম হলেও ধান ঘরে তোলার শেষ মূর্হুতে খড়ার কারণে কৃষকদেরকে জমিতে বাড়তি সেচ দিতে হয়। এতে খরচের হিসাব বৃদ্ধি পায়। অধিকাংশ জমিতে ব্রিধান-৪৭,৪৯,৬২, বিনা-৭,স্বর্ণা-৫, ত্বরা স্বর্ণ জাতের ধান রোপন করা হয়। অগ্রহায়ণ মাসে ধান কর্তন শেষ হয়। উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের কৃষক মো. উজির উদ্দিন বলেন, তার জমিতে স্বর্ণা-৫ জাতের ধান কর্তন করা হয়েছে। একর প্রতি প্রায় ৭৫-৭৮ মণ হারে ফলন হয়েছে। ধানতাড়া গ্রামের কৃষক মো. হাসান আলী বলেন, তাদের এলাকায় অধিকাংশ জমিতে স্বর্ণা-৫ ধান রোপন করা হয়েছে। একর প্রতি প্রায় ৮০ মণহারে ফলন হয়েছে। ধানতাড়া গ্রামের কৃষক আবুল হাসান বলেন, ধানী গোল্ড ধান একর প্রতি ৮৫ মণ এবং স্বর্ণা-৫ জাতের ধান একর প্রতি ৮০ মণহাওে ফলন ভালো হয়েছে। বর্তমানে ধামইরহাটের সর্বত্র আমন ধান কেনা বেচা শুরু হয়েছে ধামইরহাট পৌরসভার অন্তর্গত হাটনগর গ্রামের কৃষক আবু সাঈদ বলেন, ফসল তোলার শুরুতে ধানের মণ (৪০ কেজি) ছিল ৬শত ৩০ থেকে ৬শত ৫০ টাকা। মাঝে ১ সপ্তাহের জন্য ধানের মণ ৮শত টাকা ওঠেছিল। কিন্তু গত ১ সপ্তাহের ব্যবধানে বাজারে এখন স্বর্ণা-৫ জাতের ধান ৭শত ৩০ থেকে ৭শত ৫০ টাকা কেনা বেচা চলছে। তিনি আরও বলেন, ফসল উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকগণ আর্থিকভাবে লাভবান হচ্ছে না। এদিকে বাজারে ধানের দাম কম হলেও চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। বর্তমানে চালের ভরা মওসুমে প্রতি কেজি প্রকারভেদে মিনিকেট ৪৫-৪৭ টাকা, জিরাশাইল (সরু চাল) ৪০-৪২টাকা, স্বর্ণা-৫ জাতের চাল ৩২-৩৪ টাকা দরে কেনা বেচা চলছে। চালের দাম বেড়ে যাওয়ার নি¤œ আয়ের মানুষ বিশেষ করে ভ্যান, রিক্সা, দিনমজুর শ্রেণীর মানুষের ভোগান্তি বেড়ে গেছে। উপজেলার মঙ্গলকোঠা গ্রামের ভ্যান চালক মো. আতোয়ার হোসেন বলেন, আমাদের আয় না বাড়লেও চালের দাম বৃদ্ধি পাওয়ার অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজা বলেন, কৃষকরা ধানের যাতে নায্য মূল্য পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। বর্তমানে চালের মূল্য বৃদ্ধি পেলেও কৃষকরা লাভবান হয়নি বরং মিল মালিকরা লাভবান হচ্ছে। আগামীতে বিশেষ প্রয়োজন ছাড়া কৃষকরা ধান বিক্রি না করে মজুদ রাখার জন্য তিনি কৃষকদের পরামর্শ দেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দর দিয়ে বৈধপথে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে অবৈধ পণ্য পাচার প্রতিরোধে কাষ্টমস্ হাউজ বেনাপোলে  রাসায়নিক পরিক্ষার অত্যাধুনিক ল্যাব  উদ্বোধন করা হয়েছে।

বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে রবিবার (১৩ই জানয়ারী) সকাল সাড়ে ১০টায় জাতীয় রাজস্ব বোর্র্র্ডের (এনবিআর) সদস্য খন্দকার আমিনুর রহমান (শুল্ক,নিরীক্ষা,আধুনিকায়ন ও আন্তর্জাতিক বানিজ্য) ফিতা কেটে বেনাপোল কাষ্টমস্ হাউজের অত্যাধুনিক কেমিক্যাল ল্যাব উদ্বোধন করেছেন ।এরপর তিনি আইসিপি চেকপোস্ট, স্ক্যানার এলাকা পরিদর্শন ও কাষ্টমস্ হাউজের অফিসার্স  ক্লাবে আলোচনা সভায় কাস্টমস্ কর্মকর্তা,সিএন্ড এফ এজেন্ট প্রতিনিধিদেরকে কিভাবে সরকারের রাজস্ব বাড়ানো ও কাস্টমস্ হাউজের উন্নয়ন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেছেন।

প্রধান অতিথী এনবিআর সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান  স্থাপিত কেমিক্যাল ল্যাব, স্ক্যানিং মেশিন ও বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে সন্দেহ ভাজন পণ্যবাহী ট্রাক স্ক্যানার করত পরে বন্দর, কাস্টমস, ইন্টিগেটেড চেকপোস্ট ও ইমিগ্রেশনের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন-বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) উপ-সচিব প্রদোষ কান্তি দাস, বেনাপোল কাস্টমস্ হাউজের এডিশনাল কমিশনার জাকির হোসেন, যুগ্ম কমিশনার শাকিলা পারভিন, ডেপুটি কমিশনার জাকির হোসেন,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিযয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান স্বজন, সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা,সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জামাল হোসেন,মহাসিন হোসেন মিলন,বন্দর বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন, বেনাপোল  কাষ্টমস্ অফিসার্স এসোসিয়েশনের খুকা এভ সাধারন সম্পাদক মোস্তফা আল মামুন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মনির হোসেন ,সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু, প্রচার সম্পাদক রাসেল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন সদস্য লোকমান হোসেন রাসেল  প্রমুখ।

পরিশেষে উপস্থিত কাস্টমের সকল  কর্মকর্তা, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিদ্বয়রা বেনাপোল কাস্টমস্ হাউজের কমিশনার বেলাল হোসাইন চৌধুরীকে বিগত বছর গুলোর তুলনায় এ স্থলবন্দরের আমূল পরিবর্তন , উন্নয়ন , সামাজিক ও মানবিক কার্যক্রম,নিলাম টেন্ডার পদ্ধতিতে সচ্ছতা আনায়ন করায় ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget