Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ৮৫ যশোর -১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপিকে বিশাল গন সম্বর্ধনা।

শনিবার বিকালে শার্শা মডেল পাইলট হাইস্কুলের সামনে শার্শা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শার্শা গনমানুষের নেতা শেখ আফিল উদ্দীন এম পি কে বিশাল সম্বর্ধনা দেওয়া হয়।

শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের পরপর ৩ বার নির্বাচিত ৮৫ যশোর -১ শার্শা  আসনের এমপি শেখ আফিল উদ্দীন।

জাতীয় সংসদের এমপি শেখ আফিল উদ্দীন বলেন,“মানুষের দুঃখ-দুর্দশা দূর করা এবং উন্নয়নই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রধান লক্ষ্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ শিক্ষা, বিদ্যুৎ ,অর্থনীতি, কৃষি, শিল্প এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যোগান্তকারি সাফল্য অর্জন করেছে।”আগামীতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। উপস্থিত নেতাদের  দাবীর পরিপেক্ষিতে তিনি বলেন বেনাপোল পৌরসভা ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, খুব শ্রীগই পৌরসভার নিবার্চন করা হবে,দেরি হলে প্রয়োাজনে স্থানীয় মন্ত্রনালয়কে অনুরোধ করা হবে প্রশাসক নিয়োগে। দীর্ঘ ১৮টি বছর আপনাদের পাশে দাঁড়িয়ে এই অঞ্চলের উন্নয়ন করেছি। শার্শা উপজেলাকে শতভাগ সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন দলীয় সংগঠনের বিরুদ্ধে যে সমস্ত নেতাকর্মী কাজ করবে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে, সময় থাকতে সে সমস্ত নেতাকর্মীদেরকে আওয়ামীলীগের মুল ছায়াতলে আসার আহ্বান জানান। সন্ত্রাস ও দূর্নীতিবাজ দল বিএনপি জামায়াত যেন এই শার্শা উপজেলায় মাথা উঁচু করে না দাঁড়াতে পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেন। তিনি দলীয় নেতা কর্মীদেরকে সন্ত্রাসী ও চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে দেন। সবশেষে প্রধান অতিথী তাকে সম্বধর্না দেয়ায় উপজেলা আওয়ামীলীগ সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের ও সাধারন জনগনের ধন্যবাদ জানান।

সম্বর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ-দৌলা অলোক সর্দ্দার ,শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান, বেনাপোল  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, উলাশি ইউপি চেয়ারম্যান আইনাল হক, বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান হাসান ফিরোজ টিংকু,নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুটখালী ইউপি চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামান,গোগা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ,ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী,বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, লক্ষণপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা খাতুন,বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দীন, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন ,ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার ও প্রমুখ।

এই গণসংবর্ধনা অনুষ্ঠানে শার্শা উপজেলার প্রতিটি প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীদের জয় বাংলা শ্লোগানে মুখরিত হয় শার্শা উপজেলা পাইলট হাইস্কুল সহ আশেপাশের বাজার রাস্তাঘাট। দুপুর থেকে শার্শার প্রতিটি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিশাল বিশাল মিছিল বাদ্যযন্ত্র সহকারে শার্শা পাইলট হাইস্কুলের সামনে হাজির হয়।

এই সময় ৮৫ যশোর -১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপিকে শার্শা উপজেলা আওয়ামীলীগ সহ দলীয় সামাজিক ও বিভিন্ন  সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা ও ক্রেষ্ট উপহার দেওয়া হয়।

আতাউর শাহ্, নওগাঁ : নওগাঁর মান্দায় কৃষি জমিকে অবৈধভাবে পুকুরে রুপান্তর করায় মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেপাড়াতে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাস বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ খনন কাজ বন্ধ করে দেয়া হয়। তেঁতুলিয়া ইউনিয়নের তেপাড়া গ্রামে  খাদেমুল ইসলামের ছেলে হাসান আলী, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পুকুর তৈরী করছিলো।

এমন খবর পেয়ে গত শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পৌছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম হাবিবুল হাসান। মোবাইল কোর্টের মাধ্যমে তার ৫০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬মাসের কারাদন্ড প্রদান করেন। পরবর্তিতে অভিযুক্ত ব্যক্তি ৫০হাজার টাকা জরিমানা প্রদান করলে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয় এবং তাৎক্ষণিক পুকুরের খনন কাজ বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান। তিনি জানান, জেলা প্রশাসনের  অনুমোদন ছাড়া কোন জমির শ্রেনী পরিবর্তন করা আইনত দন্ডনীয় অপরাধ। এমন কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ সর্বোচ্চ জরিমানা ১০লক্ষ টাকা এবং সর্বনিম্ন ৫০হাজার টাকা জরিমানা অথবা ২বছরের কারাদন্ড। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: বিদ্যুৎ সংযোগ পেতে গ্রাহক হয়রানি ও দালালমুক্তভাবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির। এর অংশ হিসাবে নওগাঁর আত্রাইয়ে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য ‘আলোর ফেরিওয়ালা’ নামে এক দিনের এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ আত্রাই জোনাল অফিসের এজিএম মোঃ ফিরোজ জামানের নেতৃত্বে একটি টিম ভ্যানে করে মিটার-তাড়সহ যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছান। এরপর বিদ্যুৎ সংযোগের অনুমোদন নেন গ্রাহকরা। অনুমোদন হতেই ১৩টি নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

এসময় কাজে ফাঁকে ফাঁকে এজিএম মোঃ ফিরোজ জামান জানান, বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহকরা নানাভাবে হয়রানির স্বীকার হন। অফিসে দিনের পর দিন ঘুরতে হয়। দালালে খপ্পরে পরে বাড়তি অর্থ ব্যয় হয় তাদের। গ্রাহকদের দুর্ভোগের কথা ভেবে বাড়ি বাড়ি গিয়ে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া যায় সেই পরিকল্পনা থেকেই তিনি ভ্যান গাড়িতে বৈদ্যুতি সরঞ্জামাদি নিয়ে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছি। এটাকে তিনি আলোর ফেরিওয়ালা নাম দিয়েছেন। গ্রাহকের বাড়িতে বসেই টাকা নিচ্ছেন, রশিদ দিচ্ছেন, দিচ্ছেন সংযোগ।

তিনি আরও জানান, গ্রামের বাড়িতে সংযোগ দিতে নিচ্ছেন অফিস নির্ধারিত জামানতে চারশত টাকা, আবেদন ফি ভ্যাটসহ ১ শত ১৫ টাকা ও সমিতির সদস্য চাঁদা পঞ্চাশ টাকা। সর্বোমোট ৫ শত ৬৫ টাকায় মিটার সহ বিদ্যুৎ সংযোগ পেয়ে যাচ্ছে বাড়িতে বসেই গ্রাহকরা।

এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১এর এলাকা পরিচালক মাহাতাব উদ্দিন বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ’ বাস্তবায়নের লক্ষ্যে চলমান এ প্রক্রিয়ার অংশ হিসাবে প্রতিদিন নতুন নতুন সংযোগও পাচ্ছে গ্রাহকরা। এতে একদিকে গ্রাহক হয়রানি কমে আসছে, অন্যদিকে প্রত্যেকটি বাড়ি বিদ্যুৎ সংযোগ নিশ্চিত হচ্ছে।

এই কর্মসূচিতে আত্রাই পল্লী বিদ্যুৎ অফিসের জুনিয়র ইনজিনিয়ার মোঃ জিয়াউর রহমান,ওয়ারিং পরিদর্শক বদিউজ্জামান, লাইনম্যান সাজেদুর রহমান, সৈয়দ আলী ,আব্দুর রশিদ উপস্থিত ছিলেন। #

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): আমন ধান ঘরে তোলার সাথে সাথে শুরু হয়েছে আসন্ন ইরি-বোরো ধান চাষাবাদের জন্য আদর্শ বীজ তলা তৈরির কাজ। শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আদর্শ বীজতলা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। স্বল্প খরচে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আদর্শ বীজতলার দিকে ঝুঁকে পড়েছেন এ অঞ্চলের কৃষক।

ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

আদর্শ বীজতলা গুনগত ও উৎকৃষ্ট মানের ধানের চারা উৎপাদনের জন্য ১ মিটার প্রস্ত বেড করে এবং দুই বেডের মাঝে নালা রেখে প্রধানত এ বীজতলা করা হয়। সেচ দেয়া ও অতিরিক্ত পানি নিষ্কাশনের স্বুধিা, আন্ত পরিচর্যার সুবিধা ও সঠিক অনুপাতে বীজ বপনের জন্য এই আদর্শ বীজতলা।

উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর, রসুলপুর ও তারাটিয়া এলাকার কৃষক রফিকুল ইসলাম, আবুল কালাম ও রেজাউল করিম জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা এখন সবাই আদর্শ বীজতলা তৈরি করছি। এতে আমরা ভাল মানের চারা তৈরি হবে। এ বীজতলায় বীজ কম লাগছে। রোপণের সময় চারা সাশ্রয় হয়। এ চারা দিয়ে লাইন লোগো পদ্ধতিতে ধান রোপণ করে গত কয়েক বছর ধরে ভালো ফলন পেয়েছে বলেন জানান তাঁরা।

উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিরু প্রামানিক বলেন, আদর্শ বীজতলার প্রতি বর্গমিটারে ৩০ গ্রাম বীজ প্রয়োজন হয়। সেই হিসাবে ১ শতক আয়তনের বীজ তলায় মাত্র ১ হাজার ২শ’ বীজ প্রয়োগ করতে হয়। পক্ষান্তরে সমাতলী বীজতলায় এর থেকে আনেক বেশি বীজ লাগে। আদর্শ বীজতলার ওপরে কোন বাড়তি পানি জমা হতে পারে না। সমান হারে বীজগুলো বীজতলায় দেয়া সম্ভব হয়। ফলে প্রত্যেকটি চারা সমান মানের হয়। আবার কখনো বীজতলায় রোগ ও পোকা- মাকড়ের কারণে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেলে সাথে সাথে প্রয়োজনীয় পরিচর্যা করা যায়।

উপজেলার সাহেবগঞ্জ ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কেরামত আলী বলেন, আদর্শ বীজতলা করলে অল্প জায়গায় চারা দিয়ে বেশি জমি রোপণ করা যায়। হিসাব মতে ১ শতক বীজতলার চারা দিয়ে প্রায় ২০ শতক ধানের জমি রোপণ করা যায়। আদর্শ বীজতলার চারায় কুশি গজায়। এ কারণে মাত্র একটি বা দুটি চারা দিয়ে একটি গোছা তৈরি করা যায়। অপর পক্ষে সমাতলী বীজতলার চারা লিকলিকে চিকন, দুর্বল এবং কম বাড়তি সম্পন্ন হয়। ফলে ওই চারা দিয়ে ধানের জমি রোপণ করলে ধানের ফলন কমে যায়।

ভবানীপুর ব্লকের উপ-সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফি উদ্দিন আহম্মেদ বলেন,  আশা করছি আগামী বছর শতভাগ আদর্শ বীজতলা করবে কৃষক। এতে বীজ খরচ কম হয়। বীজ তলায় রোগ বালাই হয়না বললেই চলে। জমিতে ধান রোপণে চারা কম লাগে। ধানের উৎপাদন বৃদ্ধি পেয়ে কৃষক লাভবান হবে।

এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কে এম কাউছার হোসেন জানান, আবহাওয়া অনুকূলে থাকলে বরাবরের ন্যায় উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন বেশি হবে। তিনি আরো বলেন বোরো আবাদের উপযোগী সব জমিকে চাষের আওতায় আনতে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে, কৃষি পণ্য উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও কৃষি প্রণোদনা প্রদান করা হচ্ছে।

আতাউর শাহ্, নওগাঁ : মাদক‘কে না বলুন, কে হবে প্রিজম আইকন? এই শ্লোগান নিয়ে প্রতি বছরের ন্যায় এবারেও নওগাঁয় প্রিজম শিক্ষা পরিবারের উদ্যোগে নওগাঁ সদর উপজেলার ২৭টি বিদ্যালয়ের সাড়ে ৪হাজার শিক্ষার্থীদের মধ্যে পিলিমিনারী পরীক্ষা নেয়া হয়। সেখান থেকে বাছাইকৃত ৩০০জন শিক্ষার্থীদের নিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে “প্রিজম আইকন“ নির্বাচন করা হয়। ৭টি ক্লাশের ৭জন ক্লাশ সেরাসহ মোট ৩৪জনকে পুরস্কৃত করা হয়। সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্যে লটারীর মাধ্যমে প্রিজম আইকন নির্বাচন করা হয়। এবারের প্রিজম আইকন নওগাঁ জিলা সরকারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র রাহাত আযম জালাল। তাকে পুরস্কার হিসাবে একটি ট্যাব, ৩জন সদস্য বিশিষ্ট ডিনারের সুযোগ এবং কক্স্রবাজার সমুদ্র সৈকতে যাতায়াতের বাসের টিকিট। প্রিজম শিক্ষা পরিবার ও মাদক বিরোধী সামাজিক আন্দোলন এর আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন, সদর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়। গত শুক্রবার বিকেলে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিজম শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী বিভাগের মাদক দ্রব্য নিয়ন্ত্রনের অতিরিক্ত পরিচালক জাফরউল্লাহ কাজল, জেলা মাদক বিরোধী সামাজিক আন্দোলনের সভাপতি মাষ্টার হাফিজুর রহমান, জেলা কেমিষ্ট এন্ড ড্রাগস সমিতির সভাপতি আতাউর রহমান খোকা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, নওগাঁ জজ কোর্টের সাবেক পিপি (নারী ও শিশু) ত্র্যাড. আব্দুল বাকী, প্রিজম শিক্ষা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক নয়ন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পরে গভীর রাত পর্যন্ত চলে প্রিজম পরিবারের ছাত্র-ছাত্রীদের এবং স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য একাডেমীর নৃত্য পরিবেশিত হয়।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে সাড়ে ৭হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। নওগাঁ শহরের বিভিন্ন পয়েন্টে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এরই অংশ হিসেবে শনিবার সকালে ভবানীপুর মোজাফ্ফর হোসেনের বয়লারে প্রায় ৬শ শীতবস্ত্র বিতরন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ-এর সভাপতি ও ইথেন এন্ট্রাপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল শাহরিয়ার রাসেল। এসময় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল এবং চেম্বারের সাবেক পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।#
নওগাঁর পতœীতলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত-আহত দুই
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁর পতœীতলায় বাস ও ব্যাটারি চালিত সিএনজির সংঘর্ষে দুদুসোনার (৩৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। শনিবার সকাল ১০টায় উপজেলার নজিপুর-সাপাহার সড়কে আর্দশ গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুদুসোনার বদলগাছি উপজেলার খোজাগাড়ি  গ্রামের মৃত জামাল সোনারের ছেলে। আহত হয়েছেন একই  গ্রামের শফির উদ্দীনের ছেলে সানোয়ার (৪৫) এবং মালেক সোনারের ছেলে আবুল সোনার (৪৮)।
স্থানীয়রা জানায়, নজিপুর সদর থেকে ব্যাটারি চালিত সিএনজি নিয়ে দুদুসোনারসহ অপর দুুইজন সাপাহারের দিকে যাচ্ছিলেন। পথে আর্দশ গ্রাম এলাকায় পৌছালে সাপাহার থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তিন আরোহীর মধ্যে ঘটনাস্থলে নিহত হন দুদুসোনার এবং আহত হয় আরো দুইজন। পরে আহতদের উদ্ধার করে পতœীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পতœীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget