Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ট্রাক্টর ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রাসেদ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও আহত হয়েছে মতিউর রহমান (২৫) নামে আরেক আরোহী। শুক্রবার দুপুরে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাসেদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম চক্কামাল গ্রামের আব্দুল মালেকের ছেলে ও আহত মতিউর রহমান উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাদেবপুর থেকে উত্তরগ্রাম যাওয়ার পথে আখেড়া মোড় এলাকার মালিহা চাউল কলের সামনে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাসেদের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয় মতিউর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাড়ীপুকুর গ্রামে এঘটনা ঘটে। নিহত চালক আব্দুল মালেক ( ৩০) উপজেলার রাড়ীপুকুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আব্দুল মালেক বৃহস্পতিবার বিকালে তার বড়ভাই হামেদকে সাথে নিয়ে ট্রাক্টর চালানো শিখাচ্ছিলো। হামেদ ট্রাক্টর চালিয়ে রাড়ীপুকুর বিলপাড়ায় এসে মোড় ঘোরানোর সময় রাস্তার পাশে আম বাগানের খাদে নামিয়ে দেয়। এসময় মালেক তার বড় ভাইকে নামিয়ে দিয়ে রাস্তায় উঠানোর সময় ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মালেক মারা য়ায়।

মালেকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বাড়ীতেও চলছে শোকের মাতম। এঘটনায় বড়ভাই হামেদ হতবিহব্বল হয়ে পড়েছে।

 মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় কুশুম্বা ইউনিয়নের কিত্তলী আবাসন প্রকল্পের আওতায় ৪০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় কম্বল বিতরণ ও মতবিনিময় সভায় মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এম.এম হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়। উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুশুম্বা ইউ’পি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। শেষে প্রধান অতিথি আবাসন প্রকল্পের বিভিন্ন ব্যারাকগুলো ঘুরে দেখেন।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁ মেডিকেল কলেজে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ সিভিল সার্জন চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ফজলে রাব্বী বকু, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান, পুলিশ মো: সুপার ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা, সিভিল সার্জন ডা. মুমিনুল হক, ডেপুটি সিভিল সার্জন ডা. কাজী  মিজানুর রহমান, সাবেক সাংসদ ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, পৌরসভা মেয়র নাজমুল হক সনি, আ’লীগ নেতা নিমর্ল কৃষ্ণ, ডা. রতন কুমার সিংহ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মেডিকেল কলেজ ও নওগাঁ সদর হাসপাতালের অন্যান্যা ডাক্তার ও নার্স, অভিভাবক, শিক্ষার্থীসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী বলেন, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচে মোট ৫০ জন শিক্ষার্থী এমবিবিএস পড়ার সুযোগ পাচ্ছে। যেহেতু মেডিকেল কলেজের কোন ভবন নাই। আপাতত নওগাঁ সদর হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় পাঠদানের কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের আবাসিকের থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এক সংবাদ সম্মেলনে নওগাঁসহ চারটি মেডিকেল কলেজের নাম ঘোষণা করেন।

আব্দুর রউফ রিপন, রাণীনগ, নওগাঁ: নওগাঁর রাণীনগরে কয়েকটি গুচ্ছগ্রামের ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক প্রদানকৃত এই শীতবস্ত্রগুলো উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর উপজেলার রায়পুর গুচ্ছগ্রামের ৬০টি পরিবার, ঘাটাগন গুচ্ছগ্রামের ৩০টি পরিবার, আঙ্গিনাগাড়ী গুচ্ছগ্রামের ৩০টি পরিবার ও বেলঘড়িয়া আশ্রয়ন প্রকল্পের ২০টি পরিবারের মাঝে এই শীতবস্ত্রগুলো বিতরন করা হয়। বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্রগুলো বিতরন করেন সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, অফিস সহকারি মাহফিল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর পোরশায় বাংলাদেশ পুলিশ বন্ধুদের সহযোগিতায় প্রতিবন্ধী স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় কর্মরত পুলিশ সদস্যদের প্রদানকৃত কম্বল  বৃহস্পতিবার পোরশা উপজেলা নিতপুর মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে কম্বল বিতরন করেন উপজেলা নিবার্হী অফিসার এ,কে,এম আব্দুল্লাহ্ বিন রশিদ। এসময় উপস্থিত ছিলেন নিতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালেক, মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহজাহান আলী মাষ্টার, প্রধান শিক্ষক মওদুদ আহমেদ সহ শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget