Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ রানার নাট্য সম্প্রদায়ের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের পুরাতুন হাসপাতাল রোড সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
প্রয়াত নেতা আব্দুল জলিলের উদ্যেগে স্থাপনকৃত রানার নাট্য সম্প্রদায়ের সভাপতি এটিএম আহসানুর সাইনের নের্তৃত্বে র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাহারিয়ার হোসেন ফাইটার ও আবু সুফিয়ান খান, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তাতু, সহ-সাধারন সম্পাদক সাইদুর রহমান ও সুজল মন্ডল, কোষাধ্যক্ষ আহসান হাবীব রকেট, সাংগঠনিক সম্পাদক ইবনে হাসান খান পরশ, ক্রীড়া সম্পাদক মারুফ রহমান, সাংস্কৃতিক সম্পাদক খন্দকার ময়নুল হাসান মঙ্গল, দপ্তর সম্পাদক সামছুল আলম, সমাজ কল্যান সম্পাদক ইউনুছ আলী সুরুজ, প্রচার সম্পাদক খালেদ হাসান লিপ্ত প্রমূখ।
র‌্যালী শেষে সংগঠনের কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ: গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন উল্লেখ করে এবং নির্বাচনকে ঘিরে সারাদেশের মত নওগাঁ জেলায়ও হাজার হাজার বিএনপি’র নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এসব অভিযোগ সম্বলিত এক লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপি’র সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনি।
লিখিত বক্তব্যে বলা হয়েছে একাদশ নির্বাচন অংশ গ্রহণমুলক হলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনের পূর্বে এবং নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের উপর দফায় দফায় মারপিট, বাড়িঘর ভাঙচুর, দোকানপাট লুটপাট ইত্যাদি বর্বরতা চালিয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।
নওগাঁ জেলায় আওয়ামীলীগের কর্মীদের দ্বারা বিভিন্ন স্থানে নির্যাতনের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়েছে পোরশা উপজেলা বিএনপি’র সভাপতি ওয়াহাব শাহ’র প্রায় ৬শ বিঘা জমির ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে যার মুল্য ৭০ লক্ষ টাকা।
নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি বাজারে, শ্রীমন্তপুর ইউনিয়নে চকসিতা বাজারে ও কুমিরজল গ্রামসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। মান্দা উপজেলায় ভাঁরসো ইউনিয়নে পাকুরিয়া গ্রামে, কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজারেও পর্যায়ক্রমে বিএনপি নেতা আব্দুল কাশেমের আটা মিল ও স্যানিটারী কারখানায়, মিলন সু ষ্টোরে এবং শাহ বস্ত্রালয়ে স্থানীয় আওয়ামীলীগের কর্মীরা ভাংচুর, লুটপাট ও মারপিট করেছে।
এছাড়াও ধামইরহাট উপজেলার উমার ইউপি’র চন্ডিপুর, বাসুদেবপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে, ইসবপুর ইউপি’র বাজারে, আলমপুর ইউপি’র রঘুনাথপুর বাজারে ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু বক্করসহ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মারপিট ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও মহাদেবপুর. বদলগাছি ও নওগাঁ সদর থানার বিভিন্ন স্থানে একই ধরনের মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে এসব ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানানো হয়েছে। এ সময় জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, মান্দা আসনের প্রার্থী শামসুল আলম প্রামানিক ও নিয়ামতপুর-পোরশা-সাপাহার আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার আমগ্রাম গ্রামে ডাকাতি ও খুনের ঘটনায় মো: ময়নুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় উপজেলার আবাদপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়নুল ইসলামকে বৃহস্পতিবার সকালে জেলা হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো: ময়নুল ইসলাম উপজেলার কালীগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামের মো: সামাদের ছেলে।

উল্লেখ্য, গত সোমবার রাত অনুমানিক ২ টার দিকে আমগ্রাম গ্রামের আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে ২৫-৩০ জনের ডাকাতের দল বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতরা। গ্রামবাসী বিষয়টি জানার পর ডাকাতদের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বাড়িওয়ালার ভাগ্নে মোফাজ্জল হোসেনকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় মোফাজ্জল হোসেনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, আমগ্রামের আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে ডাকাতি ও একজন নিহতের ঘটনার মামলায় ময়নুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চুরি চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে বিভিন্ন স্থানে চুরি যাওয়া ৫টি বৈদ্যুতিক মিটার, তার কাটার বিশেষভাবে তৈরী ৬টি কাঁচি ও কয়েকটি চাকু উদ্ধার করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টায় এক প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এই তথ্য দিয়েছেন।
প্রেস ব্রিফিং-এ তিনি জানিয়েছেন একটি চক্র বৈদ্যুতিক মিটার চক্র সক্রিয় থেকে জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল। এরই এক পর্যায়ে  গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নির্দেশে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পতœীতলা থানার অফিসার্স ইনচার্জ পরিমল চক্রবর্তী এবং সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাপাহার উপজেলা সদর এলাকা থেকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বগুড়া জেলার আদমদিঘী উপজেলাধীন বড় আখিঁড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের পুত্র মো. জাহান আলী ওরফে বাবুকে গ্রেফতার করে। তার নিকট বৈদ্যুতিক মিটার চুরির সরঞ্জাম পাওয়া যায়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থান থেকে রাতেই তার সহযোগি পতœীতলা উপজেলার চকভবানী গ্রামের মো. মমতাজ উদ্দিনের পুত্র মো. হেদায়েতউল্লাহ এবং গোপীনগর গ্রামের মো. আব্দুস সালামের পুত্র মো. রুবেল হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের কথামত বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন এই চক্র কৃষকের সেচ পাম্পের বৈদ্যুতিক মিটার চুরি করে সেখানে কাগজে লিখে বিশেষভাবে একটি মোবাইল নম্বর রেখে আসতো। কৃষকরা ঐ নম্বরে মোবাইল করলে তাদের নিকট ৫ থেকে ৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে দাবী করতো। টাকা দিলে কোথায় মিটারটি রাখা আছে তা বলে দিত এবং কৃষকরা সেখান থেকে উক্ত বৈদ্যুতিক মিটারটি সংগ্রহ করতেন।
পুলিশ দীর্ঘদিন ধরে এই চক্রকে ধরতে সক্রিয় থেকে নানা পরিকল্পনা করতো। এই পরিকল্পনার জালে ফেলে তাদের গ্রেফতার করা হয়েছে।

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে ২০ পিচ ইয়াবাসহ মকবুল হোসেন (৩৮) নামে এক কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলা সদরের গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। মকবুল হোসেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, মকবুল হোসেনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): যশোরের বেনাপোল রেল রুটে ট্রেনের ঢাক্কায় মাটি বহনকারী ইজ্ঞিনচালিত টলির চালক ও তার সহযোগী গুরুতর আহত হয়েছে।

বুধবার(৯/১/১৯ইং) তারিখ সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের দিঘিরপাড় নামক স্থানে এ দূূর্ঘটনা ঘটে বলে জানাযায়। আহতরা হলেন, রাজবাড়ি গ্রামের রবিউলের ছেলে আমিনুর ও  মাটিপুকুর গ্রামের আনিসুরের ছেলে হাসান।

স্থানীয়রা জানান, কমিউনিটি ট্রেনটি খুলানা থেকে যাত্রী নিয়ে বেনাপোল আসছিল। এসময় দিঘিরপাড় রেল ক্রসিংয়ে পৌছালে মাটি বহনকারী একটি টলি অসতর্কতায় পার হওয়ার সময় ট্রেনের সাথে ঢাক্কা লাগে। এতে টলিতে থাকা চালক ও তার সহযোগী গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আহতদের উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল ফায়ার ষ্টেশন অফিসার তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক রাসেল ইসলামকে  জানান, আহতদেরকে  তারা শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এদিকে স্থানীয় গ্রামবাসী সাংবাদিক রাসেল ইসলামকে জানান, ব্যস্ততম এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। কিন্তু  সেখানে রেল গেট না থাকায় প্রাইয় ঘটছে দূর্ঘটনা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget