Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে একই রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রামের ধর্ণাঢ্য ব্যক্তি আলহাজ্ব মজিবর রহমানের বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ২০/২৫ জনের ডাকাত দল বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার করলে গ্রামবাসী বিষয়টি জানতে পেরে ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে বাড়িওয়ালার ভাগ্নে মোফাজ্জল হোসেন (৫৫) কে ছুরিকাঘাত করে। আহতবস্থায় তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরো পাঁচ জন আহত হয়েছে। ডাকাতদল ডাকাতিকালে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অপর দিকে একই রাতে এলাকার সিলমাদার গ্রামের ময়নুল ইসলামের বাড়িতে ডাকাতরা গিয়ে বাড়ির মালিককে বেঁধে মারপিট করে। এরপর বাড়িতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ায় এলাবাসিদের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। তবে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রানীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নগদ ৩০ হাজার টাকা ও একটি সোনার চেইন লুট করে ডাকাতরা। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। 

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: দেশের অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা আশা-নওগাঁ জেলার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মিজানুর রহমান এর নিকট শীতার্ত মানুষের জন্য ৩২৫ পিচ শীতবস্ত্র হস্তান্তর করেন আশা-নওগাঁ সদর জেলার জেলা ব্যবস্থাপক মো. মামুন অর রশিদ। অনুষ্ঠানে আশা-নওগাঁ জেলার জেলা ব্যবস্থাপক জেলা প্রশাসককে আশার সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন। জেলা প্রশাসক বিভিন্ন সামাজিক কাজে আশা-নওগাঁ জেলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের জন্য ধন্যবাদ জানান। শীতবস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে আশা-নওগাঁ জেলার সদর অঞ্চলের আরএম আবুল কালাম আজাদ, এএসই মো. আলী সুলতান মাহমুদ, নওগাঁ  সদর- ০১ ব্রাঞ্চের বিএম আলমগীর আকতার, বালুডাঙ্গা ব্রাঞ্চের বিএম  মুক্তার হোসেন, এ্যাসিসটেন্ট ম্যানেজার (এমএমএমই) তৌহিদুল ইসলাম এবং সকল এবিএমগন উপস্থিত ছিলেন।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ঠান্ডা ও শীত জনিত কারণে নওগাঁর সাপাহারে ব্যাপক হারে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোলের শিশু ও বৃদ্ধরাই বেশী এই রোগে আক্রান্ত হচ্ছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের খোজ নিয়ে দেখে গেছে ৫০শয্যা হাসপাতালটিতে শর্য্যা সংকুলন না হওয়ায় অনেক শিশু মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা নিচ্ছে। প্রতি দিন গড়ে ১০থেকে ১৫জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বলে হাসপাতালের ইনডোরে কর্তব্যরত সিস্টারগন জানিয়েছেন। সোমবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত ১২জন শিশু এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ২৮জন শিশু ও ৩জন বৃদ্ধ রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বৃৃদ্ধি পাওয়ায় পূর্বের রোগী সম্পূর্ন সুস্থ্য হয়ে ওঠার আগেই তাদেরকে রিলিজ দিয়ে নতুন রোগী ভর্তি করা হচ্ছে বলে রোগীর লোকজনেরা জানিয়েছেন। জানুয়ারীর প্রথম থেকে এ পর্যন্ত অর্ধশতাধিক ডায়রিয়া রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন। এবিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্্ের এর কর্মকর্তা ডা: রুহুল আমিন এর সাথে কথা হলে তিনি জানান, এটি শীত জনিত একটি ভাইরাস রোগ শীতের প্রভাব বেশী হলে সাধারণত যার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম সে ব্যক্তিই এই রোগে আক্রান্ত হয়ে থাকে। বর্তমানে সাপাহারে এর প্রভাব একটু বেশী হলেও আগামী দিনে তাপ মাত্রা বৃদ্ধি পেলে রোগের প্রাদুর্ভাবও কমে যাবে। ডায়রিয়া নিরোধে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সরকারী ভাবে যে সমস্ত ঔষধপত্র সরবরাহ রয়েছে আমরা রোগীদের তা সবই সরবরাহ করছি। তবে শহরের তুলনায় গ্রামাঞ্চলের সাধারণ পরিবারের মা’রা একটু অসচেতন তাদের অসচেতনার কারণেও রোগটি এলাকায় তার প্রভাব ফেলেছে। আশা করছি কয়েক দিনের মধ্যেই সাপাহার হতে ডায়রিয়া কমিয়ে সাধারণ অবস্থায় ফিরিয়ে আসবে ইনশাআল্লাহ।

ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট প্রেসক্লাবের দুই বছর মেয়াদের জন্য ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ধামইরহাট প্রেসক্লাব ভবনে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে আলোচনান্তে সমঝোতার মাধ্যমে দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি পদে মো.আব্দুল আজিজ মন্ডল  (দৈনিক ভোরের কাগজ),সাধারণ সম্পাদক পদে আবু হেনা মোস্তফা কামাল বাবু (দৈনিক সংবাদ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক  (দৈনিক করতোয়া)। সিনিয়র সহসভাপতি পদে আব্দুল্লাহ হামিদী (দৈনিক দাবানল),সহসভাপতি সন্তোষ কুমার সাহা (দৈনিক সোনালী খবর),যুগ্মসম্পাদক সেলিম রেজা রিপন (দৈনিক উত্তরবঙ্গ বার্তা),দপ্তর সম্পাদক হারুন আল রশীদ (দৈনিক কালেরকন্ঠ),কোষাধ্যক্ষ নুরুল ইসলাম  (দৈনিক ভোরের ডাক),ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এসএম মাসুদুরর রহমান (দৈনিক বগুড়া)।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-১ আসনের তিন বারের সফল সাংসদ সাধন চন্দ্র মজুমদার এমপি কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী মনোনীত করায় সাপাহারে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। আনন্দ মিছিল শেষে জিরোপয়েন্ট মুক্তমঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী। বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাজেদুল আলম।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মন্মত সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, আ’লীগ নেতা আব্দুল আমিন, মাসুদ, ফজলে রাব্বী, শামসুজ্জামান (জামান) প্রমুখ। এ সময় সেখানে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আ’লীগের নেতাকর্মী সহ সর্বস্থরের জনগণ উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর): ভাল কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ৭ কিশোরকে  দেড় বছর পর স্বদেশ প্রত্যাবর্তন আইনে  বেনাপোলে হন্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার(৭/১/১৯ইং) তারিখ বিকাল সাড়ে ৪ টার দিকে ভারতের পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যদের কাছে সোপর্দ করে।

বিজিবি সদস্যরা আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করলে সেখান থেকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থ্যা গ্রহন করেছে পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য।

ফেরত কিশোরেরা হলেন, নড়াইলের কুড়োলিয়া গ্রামের শওকত শেখের ছেল রিয়াদ শেখ(০৭),গোপালগঞ্জের খায়েরহাট জলকর পাড়ার শাহিন শরিফের ছেলে হৃদয় আলনুর(০৮),পাবনার মশুরিয়া পাড়ার কিরোন চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ বিশ্বাস((০৮), খুলনার মধুপুর গ্রামের ওমর শিখদারের ছেলে রোমান শিখদার((০৯), দৌলতপুর গ্রামের মোশারেফ খানের ছেলে বাদল খান(০৮), বাহেরহাটের মোংলাপোর্ট এলাকার রাসেল খানের ছেলে রাহাদ খান(০৯), ঢাকার মীরপুর পীরেরবাগ এলাকার ইলিয়াজের ছেলে সৈয়দ ফাতি(১১)।

রাইটস যশোরের তথ্য ও অনুসন্ধ্যান কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিভিন্ন সময় পাচারকারীরা এসব শিশু কিশোরদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যায়। অবৈধ ভাবে সীমান্ত অতিক্রমের সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের আটক করে আদালতে পাঠায়। পরে ভারতের উত্তর ২৪ পরগনার কিশোলয় নামে একটি এনজিও সংস্থ্যা তাদের ছাড়িয়ে নিজেদের জেম্মায় রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যোগাযোগের মাধ্যমে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম ৭ কিশোর ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget