Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর সাপাহারে নওগাঁ-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার বাংলাদেশ সরকারের পূর্ণ মন্ত্রী খাদ্যমন্ত্রীর আমন্ত্রন পাওয়ার খবর পেয়ে নওগাঁ-১ আসনের নেতাকর্মী ও বিভিন্ন মহলে চলছে আনান্দ উল্লাস ও মিষ্টি বিতরণ।
নওগাঁ-১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনে স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রীসভায় ডাক পাওয়ায় এই আসনের তথা সাপাহার উপজেলাবাসী আনন্দিত এর পেক্ষিকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে সোমবার বেলা ১২ টায় আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলার সনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ ও সাপাহার জামাননগর বালিকা উচ্চ বিদ্যালয় এসময় চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু আলী ও মাননগর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন এর নের্তৃত্বে কলেজে ও পাশ্ববর্তী বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে কলেজ চত্তরে এসে সকল শিক্ষক/শিক্ষিকা,কর্মচারী ও ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আতাউর শাহ্, নওগাঁ : সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সাধন চন্দ্র মজুমদার এমপি। নওগাঁর নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে যাত্রা শুরু করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাংসদ হয়ে মানুষের ভালাবাসা ও রাজনীতির এমন অভিজ্ঞতা নিয়ে এবার তাকে পৌঁছে দিয়েছে মন্ত্রীর আসনে।

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসন থেকে পর-পর তিনবার নির্বাচিত সাধন চন্দ্র মজুমদার দায়িত্ব পেয়েছেন খাদ্যমন্ত্রীর, যার জন্ম ও বেড়ে ওঠা কৃষি পরিবারে। পারিবারিক সূত্রেই ধান-চালের ব্যবসায় জড়িত তিনি।

তাকে খাদ্যমন্ত্রী করায় শেখ হাসিনা বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন নওগাঁর আওয়ামী লীগ নেতারা। সাধন চন্দ্র মজুমদার সাংসদ হওয়ার পর ‘ঠাঁ ঠাঁ বরেন্দ্র অঞ্চল’ হিসেবে খ্যাত নিয়ামতপুর-সাপাহার ও পোরশা এলাকায় বৃক্ষরোপনে জোর দেন তিনি। পাশাপাশি রাস্তা-ঘাঁট, ব্রিজ-কালর্ভাট, স্কুল-কলেজ মাদ্রাসাসহ অবকাঠামোগত উন্নয়নে এলাকায় প্রশংসিত হন তিনি। এদিকে , সাধন চন্দ্র মজুমদারকে মন্ত্রী হিসেবে ঘোষণা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে বইতে শুরু করেছে আনন্দের বন্যা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ কতে দেখা গেছে স্থানীয় আওয়ামীলী ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের। নওগাঁবাসী মনে করছেন তিনি এমপি হয়ে যে উন্নয়ন করেছেন মন্ত্রী হিসেবে আরও বেশি উন্নয়ন করবেন।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম বলেন,বাংলাদেশের চালের যোগানের একটি বড় অংশ আসে উত্তরের জেলাগুলো থেকে, জেলাগুলোর মধ্যে নওগাঁ অন্যতম। সেখান থেকে এই পেশায় জড়িত একজনকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। তিনি পূর্বসূরিদের চেয়ে ভালো করবেন বলে মনে করছি।
সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম শাহ চৌধুরী জানান, আমাদের এমপি সাধন চন্দ্র মজুমদারকে মন্ত্রী ঘোষণা করায় আমরা অত্যন্ত খুশি। আমি মনে করি সত্যের একটা জয় আছে। সততার মূল্য আছে। উপজেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি একজন যোগ্য ব্যক্তিকে যোগ্যতম স্থানে অধিষ্ঠিত করার জন্য।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শিবপুর বলদাহাট গ্রামের প্রয়াত কামিনী কুমার মজুমদার ও সাবিত্রী বালা মজুমদারের ঘরের জন্ম সাধনের। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। ৬৮ বছর বয়সী সাধনের চার মেয়ে, স্ত্রী চন্দনা মজুমদার মারা গেছেন ১৯৯২ সালে। এখন নওগাঁ শহরের পাশাপাশি গ্রামের বাড়িতেও বসবাস করেন সাধন চন্দ্র মজুমদার। সেখানেই তাদের পারিবারিক চালের আড়ত রয়েছে। ১৯৫০ সালের ১৭ জুলাই জন্ম নেওয়া সাধন নওগাঁ ডিগ্রি কলেজ থেকে বিএ (স্নাতক) পাশ করার পর বাপ-দাদার পেশা কৃষি ও ধান-চালের ব্যবসা শুরু করেন। ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাধন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকার পাশাপাশি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জনপ্রতিনিধি হিসেবে সাধন চন্দ্র মজুমদারের যাত্রা শুরু হয় নিজ ইউনিয়ন হাজীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এরপর আশির দশকে এরশাদ আমলে আওয়ামী লীগের সমর্থনেই নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে কয়েক দফায় নওগাঁ-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বনিদ্বতা করে হেরে গেলেও ২০০৮ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে আসেন সাধন। পরে ২০১৪ সালের দশম সংসদ ও গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের নির্বাচিত হন তিনি।

আতাউর শাহ্, নওগাঁ : জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ফুলের শূভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কার্যালয়ে ও গতকাল সোমবার দুপুরে পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের কার্যালয়ে এই ফুলের শূভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শহীদ হাসান সিদ্দিকী স্বপন, সহ-সভাপতি মো. খোরশেদ আলম, সাধারন সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ, যুগ্ন সাধারন সম্পাদক রিফাত হোসেন সবুজ ও আশরাফুল নয়ন, সাংগঠনিক সম্পাদক এবাদুল হক, অর্থ সম্পাদক ইয়াসিন আহম্মেদ, দপ্তর সম্পাদক সাদাকাতুল বারী জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর শাহ্, কার্যনির্বাহী সদস্য তন্ময় ভৌমিক ও আজাদুল ইসলাম।

শূভেচ্ছা বিনিময় শেষে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মো. ইকবাল হোসেন উপস্থিত সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দদের ধন্যবাদ জ্ঞাপনসহ সার্বিক বিষয়ে খোজ খবর নেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর রাণীনগরে দুই সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। গত রবিবার রাতে ওই গৃহবধুকে বেধর মারপিটের এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে স্বামী ও তার পরিবারের লোকজন কৌশলে গলায় দঁড়ি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে লোক দেখানোর ভান করে রবিবার সকালে তারা গলা থেকে দঁড়ি খুলে চিকিৎসার জন্য রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এমন বেগতিক দেখে তারা তরিঘড়ি করে হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গিয়ে লাশ ফেলে রেখে বাড়ির সকল সদস্যরা পালিয়ে যায়। মূহুর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই গৃহবধুকে দেখতে বাড়িতে ভির জমায়। খবর পেয়ে রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাকায় ব্যাপক গুণঞ্জন চলছে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে গলায় দঁড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল।

জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের নবাব আলী সরদারের মেয়ে নাসিমা আক্তার (২৫) এর সাথে ২০০৪ইং সালে একই উপজেলার পশ্চিম ঘোষগ্রামের আতুল প্রাং এর ছেলে এলাহী বক্স’র বিয়ে হয়। সব ঠিকঠাক মত চলাকালীন সময়ে তাদের সংসারে এক ছেলে এক মেয়ে জন্ম গ্রহণ করে। সম্প্রতি বেশ কিছু দিন ধরে অন্য এক মেয়ের সাথে এলাহী বক্সের সম্পূর্ক গড়ে উঠলে গৃহবধু নাসিমা তা প্রতিবাদ করে। এমনকি গুণঞ্জন চলছে, ওই মেয়েকে স্বামী এলাহী বিয়ে করেছে। এনিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্ন্যের এক পর্যায়ে এলাহী তার স্ত্রী নাসিমাকে প্রায়ই মারপিট করতো। এসব ঘটনায় পারিবারিক ভাবে শালিশ বৈঠকও হয়েছে কয়েকবার। বৈঠক হলেও শান্তিপূর্ণ কোন সমাধান হয়নি। এর ধারাবাহিকতায় রবিবার রাতে গৃহবধুকে বেধর মারপিটের এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে এলাহী ও তার পরিবারের লোকজন কৌশলে গলায় দঁড়ি দিয়ে ঘরের তীরের সাথে ঝুলিয়ে রেখে লোক দেখানোর ভান করে ওই দিন সকালে তারা গলা থেকে দঁড়ি খুলে চিকিৎসার নামে রাণীনগর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। হাসপাতাল থেকে গৃহবধুর লাশ বাড়িতে নিয়ে গিয়ে ফেলে রেখে বাড়ির সকল সদস্যরা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এব্যাপারে গৃহবধু নাসিমা বেগমের ভাতিজা ও গোনা ইউনিয়ন পরিষদের সদস্য কোরবান আলী অভিযোগ করে জানান, আমার ফুফু’কে বেশ কিছু দিন ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো। এনিয়ে পারিবারিক ভাবে কয়েকবার বৈঠকও হয়েছে। এক সময় আমরা জানতে পারি সে অন্যত্র আরো একটি বিয়ে করেছে। এরপর থেকে নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। আমার ধারনা রবিবার রাতে কোন এক সময় আমার ফুফুকে পিটিয়ে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: তারিকুল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্ত রির্পোট স্বাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে গৃহবধুর স্বজনরা দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। এব্যাপারে রাণীনগর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় ৫শ দুস্থ মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরন করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এসব কম্বল বিতরন করা হয়েছে।  সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট চত্বরে আয়োজিত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হক, নওগাঁ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ, জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনসহ জেলার বিশিষ্ট মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং নওগাঁ পৌরসভা এলাকার ৫শ মুক্তিযোদ্ধাদের  মধ্যে কম্বল বিতরন করা হয়।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: নওগাঁয় রাজশাহী বিভাগীয় পর্যায়ের ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৮-১৯ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রিড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু প্রমুখ। এই প্রতিযোগিতায় পাবনা, জয়পুরহাট, বগুড়া ও চাপাইনবাবগঞ্জ জেলা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে পাবনা ও জয়পুরহাট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রিড়া সংস্থার ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৮জানুয়ারী এই প্রতিযোগিতার চ’ড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget