Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ বোতল ফেন্সিডির আটক করে বিজিবি।

বৃৃহস্পতিবার ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন ইছামতি নদীর পাড় থেকে ৫০০ বোতল ও কামারবাড়ির মোড় হতে ৯৪ বোতল ফেন্সিডিলি আটক করতে সক্ষম হয়। কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক রাসেল ইসলামকে জানান. পৃথক দুটি অভিযানে পুটখালী বিওপি’র টহল দল মোট ৫৯৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল: যশোরের শার্শায় স্বর্ণ আতœসাতের অভিযোগে দুই সহোদর উপপরিদর্শক প্রাইভেট কারসহ ৪ জনকে আটক করেছে শার্শা থানার পুলিশ।

বুধবার দুপুর ২ টার সময় যশোরের নাভারন সাতক্ষীরা মোড় থেকে তাদেরকে ২টি স্বর্নের বার সহ আটক করা হয়।

আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানার উপপরিদর্শক মামুন রেজা(৪৫) একই জেলার কলারোয়া থানার উপপরিদর্শক ইছাহক হোসেন(৪২) তারা আপন সহোদর। স্বর্ণ পাচারকারী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার দুদু মিয়ার ছেলে অসীম(৩২) ও উপপরিদর্শক মামুন রেজার ছেলে আশিক রেজা। দুই সহোদরের বাড়ি চুয়াডাঙ্গা থানায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত ( তদন্ত) কর্মকর্তা তাসমিম হোসেন তুষার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে থানার নাভারণ সাতক্ষীরা মোড়ে স্বর্ন পাচারকারী অসীমের নিকট থেকে উপপরিদর্শক  মামুন ও তার ভাই উপপরিদর্শক ইছাহক স্বর্ণ কাড়াকাড়ির সময় ধস্তাধস্তি করতে থাকে। এ সময় শার্শা থানার উপপরিদর্শক আনোয়ার স্বর্ণ পাচারকারী সহ ঐ দুই পুলিশ সদস্যকে আটক করে। এ সময় তারা নিজেদেরকে পুলিশের উপপরিদর্শক বলে পরিচয় দেয়। এরপর তাদের দুইভাই পাচারকারী ও প্রাইভেটকার চালক মামুনের ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। থানায় এনে নিশ্চিত হয় তারা পুলিশ সদস্য ।

ওসি তাসমিম আরো বলেন পুলিশ সদস্য দুই সহোদর স্বর্ণের বার দুটি আতœসাতের জন্য এসেছিল এটা প্রাথমিক তদন্তে তারা নিশ্চিত হয়েছে। এ ব্যাপারে শার্শা থানায় মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): উত্তরাঞ্চলের শষ্যভান্ডার খ্যাত নওগাঁ জেলার আত্রাই উপজেলায় চলতি রবিশষ্য মৌসুমে এবার আলুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন আলু গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ। উপজেলার প্রতিটি মাঠে এখন শুধু সবুজ রঙের চোখ ধাঁ-ধাঁলো বর্ণীল সমরাহ। ভোরের বিন্দু বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই সবুজ পাতাগুলোকে। এ অপরুপ প্রাকৃতিক দৃশ্য সত্যিই যেন মনো মুগ্ধকর।
এ বছর বন্যা না হওয়ার কারণে রোপা-আমন ধান কাটার সাথে সাথে রবিশষ্যের উপযোগি চাষযোগ্য জমিতে কৃষকরা আগাম জাতের আলু চাষে ব্যস্ত হয়ে ওঠে। সরকার পর্যায় থেকে কৃষকদের মাঝে কৃষি উপকরণসহ রাসায়নিক সার বিনা মূল্যে যথা সময়ে বিতরণ করায় এই উপজেলার কৃষকদের আগাম আলু লাগানো সম্ভব হয়েছে।
ভালো ফলনের আশায় উপজেলার কৃষকেরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছে। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।

এবারে চলতি রবিশস্য মৌসুমে কোন প্রকার  প্রাকৃতিক দূর্যোগ হানা না দেওয়ায় এবং আলু চাষের পরিবেশ অনুকূলে থাকায় আলুর পাশাপাশি সরিষা, গম ও ভোট্টার বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। উপজেলার গ্রামীণ জনপদের কৃষকরা এই আলু যথা সময়ে ঘরে তুলতে পাড়লে এবং বিক্রয় মূল্য ভাল পেলে বন্যার কারণে রোপা-আমন ধানের ক্ষতি পুষিয়ে ইরি-বোরো ধান চাষে কৃষকদের আগ্রাহ বৃদ্ধি পাবে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন।
নওগাঁ জেলার খাদ্যশস্য ভান্ডার হিসেবে খ্যাত আত্রাই উপজেলার মাঠগুলো এখন কৃষকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবিশস্য মৌসুমে এবারে উপজেলার ৮ ইউনিয়নে কৃষি সম্প্রসারণ বিভাগ ২ হাজার ৮ শত হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এবছর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে আলুর আবাদ হয়েছে। মাঠ পর্যায়ে আলু চাষিদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরী সহযোগিতার কারণে আলু ক্ষেত অনেকটা রোগ-বালাই মুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। উপজেলার শাহাগোলা, ভোঁপাড়া, মনিয়ারী ও আহসানগঞ্জ ইউনিয়নে সবচেয়ে বেশি আলু চাষ হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।
উপজেলার রসুলপুর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ জানান, আমি এবছর ৫বিঘা জমিতে আলুর চাষ করেছি। হিমাগারে কিছু বীজ রেখেছিলাম আর বাঁকিটা কিনে জমিতে বপণ করেছি। আলুর গাছে ভালো হওয়ায় মনে হচ্ছে এবার আলুর আশানুরুপ ফলন পাব। দাম ভাল হলে বিগত দিনের বন্যার ক্ষতি পুষিয়ে পুরোদমে ইরি-বোরো চাষ করতে পারবো।
বজ্রপুর গ্রামের কৃষক মেহেদি হাসান রুবেল জানান, আমি চলতি মৌসুমে প্রায় সাড়ে ৮বিঘা জমিতে লালপাকরী জাতের আলুর আবাদ করেছি। কোন প্রকার দূর্যোগ ও রোগবালাই না থাকায় এবছর আলুর বাম্পার ফলন পাব বলে আমি আশা করছি।
সরেজমিনে উপজেলার ভবানীপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফি উদ্দিন আহম্মেদের সাথে কথা বললে তিনি জানান, শুরুতেই আলুর ক্ষেতে নানা ধরনের পোকা-মাকড়ের আনাগোনা দেখা দিলেও মাঠ পর্যায়ে আমরা কৃষকদের কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরী সহযোগিতা দিয়ে আসছি। বর্তমানে আলু ক্ষেতে প্রায় শত ভাগ রোগ-বালাই মুক্ত হওয়ায় বাম্পার ফলনের আশা করছি।
এবিষয়ে আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন বলেন, এবারে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে বিগত বছরের তুলনায় সবচেয়ে বেশি পরিমান আলু চাষ হয়েছে। যথা সময়ে জমি চাষ যোগ্য হওয়ায় এলাকার কৃষকরা সুযোগ বুঝে আলুর আবাদ করেছে। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগে কোন প্রকার ক্ষতি না হলে আত্রাই উপজেলায় আলুর বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।
শুধু তাই নয় আলু চাষের জমিগুলো উর্বরতা বেশি থাকায় কৃষকরা ইরি-বোরো চাষেও এর সুফল পাবে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল বারোপোতা গ্রাম থেকে ৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

মঙ্গলবার গভীর রাতে ২১ বিজিবি’র সদস্যরা বেনাপোলের শিবনাথপুর বারোপোতা গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। আটক ইমানুর রহমান ঘেনা (৩৫) বারোপোতা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে।

২১ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিক রাসেল ইসলামকে জানান, মাদক বিক্রির গোপন খবর পেয়ে অগ্রভুলাট বিওপির একটি টহল দল বারোপোতা গ্রামে অভিযান চালায়।সেখান থেকে ঘেনাকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২০ হাজার টাকা পাওয়া গেছে।

আটক মাদক বিক্রেতাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: চিরবিদায় নিলেন শার্শার বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের মাতা রিজিয়া খাতুন বুধবার রাতে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৯০) বছর। যশোর সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার(০২/০১/২০১৯ইং) তারিখ রাত ৩ টার দিকে মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাগআঁচড়া সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জোহরবাদ মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার জানাযায় উপস্থিত ছিলেন শার্শার বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,যশোর জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদ্দার অলোক,সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহম্মেদ মিন্টু,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুসা মাহামুদ, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রহমান,উলাশী ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, কায়বা ইউনিয়নে চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু,শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান নিছার উদ্দিন, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,সীমান্ত প্রেসক্লাব বেনাপোল ও বাগআঁচড়া প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দ,বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ইয়াকুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান অপু।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ধান্যখোলার আমদানী রপ্তানী কারক মহিদুল ইসলাম সাফা (৪২) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার পহেলা জানুয়ারী সন্ধ্যা সাড়ে  ৬ টার দিকে যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটার দোকানের সামনে এই হত্যা কান্ডটি ঘটেছে। নিহত সাফা এইচ এন এন্টার প্রাইজের মালিক। নিহত সাফা বেনাপোলের ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে।

প্রতক্ষ্যদর্শী এইচ এন এন্টার প্রাইজের ম্যানেজার মোতালেব হোসেন বলেন, আমার প্রতিষ্ঠানের মালিক সাফাকে নিয়ে খালধার রোড থেকে ঈদগাহ মোড়ে মাসুদ কম্পিউটার দোকানে অফিশিয়াল কাজে জন্য আসা মাত্রই, পাশ দিয়ে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাফার গলায় পোঁচ দিয়ে দ্রুত ঘটনা স্থান ত্যাগ করেন।

তৎক্ষনিক ভাবে আমি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে ভর্তির পর সে মারা যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে নিশ্চিত করেন। ঘটনার পর এলাকাটিতে গিয়ে দেখা গেছে, আশপাশের কেউ তেমন কিছু বলতে পারে না। জনাকীর্ণ গুরুত্বপুর্ন এলাকায় ঘটনাটি মুহূর্তে ঘটে যাওয়ায় অনেকে হতবিহ্বল।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। শুনেছি নিহত ব্যক্তি আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী ছিলেন। পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো কারণে তাকে খুন করা হয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget