Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুর রহমান, ঝনিাইদহ : ঝনিাইদহে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে সোমবার রাতে নজি মথুরাপুর গ্রামে এই হত্যাকান্ডরে ঘটনা ঘট।ে অনকেরে মতে চাচাতো ভাই বাঁধনরে হাতে তরকিুল ইসলাম খুন হতে পার।েতবে পুলশি বলছে এটি হত্যাকান্ড নয়। চাচাতো ভাইয়রে ধাক্কায় ঘররে চলরে টনি ও গরু বাধা খুটোর আঘাতে তরকিুলরে মৃত্যু হয়ছে।ে

প্রতবিশেরিা জানায় অকাল মৃত্যুর শকিার তরকিুলরে পতিা তোক্কলে বশ্বিাসরে বাই সাইকলে নয়িে চালাতো ভাতজিা বাঁধন। বাদল হচ্ছে তোক্কলেরে ভাই বজলুর ছলে।

সদর থানার ওসি এমদাদুল হক শখে জানান, সোমবার রাতে নজি মথুরাপুর গ্রামরে তোক্কলে মন্ডলরে বাই-সাইকলে নয়িে ভাতজিা বাধনরে সাথে বাক-বতিন্ডা হয়। এরই এক র্পযায়ে তোক্কলে ভাতজিা বাধনকে থাপ্পড় দয়ে। এতে সে ক্ষপ্তি হয়ে ধাক্কা দলিে ঘররে চালরে টনিে গলা কটেে যায় ও গরু বাধা খুটো বুকে বধিে যায়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝনিাইদহ সদর হাসপাতালে আনলে চকিৎিসক তাকে মৃত ঘোষনা করনে। অতরিক্তি রক্ত ক্ষরনরে কারণে তার মৃত্যু হয়ছেে বলে জানয়িছেনে চকিৎিসক।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে ‘বই বিতরণ উৎসব’ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নওগাঁর বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসসূত্রে জানা গেছে,  এবারে নওগাঁ জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বইয়ের চাহিদা রয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার ৯২১টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ লাখ ২০ হাজার ৭১৭টি, দাখিল স্তরে ৬ লাখ ৬০ হাজার ৬২০টি এবং এবতেদায়ী পর্যায়ে ৩ লাখ ৫২ হাজার ৫৮৪টি।

কৃষ্ণগোপালপুর উচ্চ বিদ্যালয়, সতিহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় এবং কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থীরা  জানায়, বছরের প্রথম দিনেই সবগুলো নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে।

বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছাসিত। বছরের প্রথম দিনে হাতে নতুন বই দেখে তারা খুশি। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

সতিহাট কে.টি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এবছর ৪৬৩ ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। যা শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্য। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী প্রদক্ষেপ। আমরা আশা করি আগামীতে এধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বই বিতরণকালে কৃষ্ণগোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রানী, গোটগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জামাল হক, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক, শিক্ষানুরাগী, কমিটির নেত্রীবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সূধীজন  উপস্থিত ছিলেন।

প্রতিনিধি, সাপাহার: নওগাঁর সাপাহারে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে পাইলট উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বারী শাহ চৌধুরী (বাবু চৌধুরী), প্রধান শিক্ষক সাজেদুল আলম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক-শিক্ষিকা, অবিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ। এরপর উপজেলা সদরের বেশকয়েকটি প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী।

এদিকে নতুন বই হাতে পাওয়ার পর আনন্দিত ছাত্র-ছাত্রীরা। তারা বলছে, বছরের প্রথম দিনে বই হাতে পাওয়ার কারণে সিলেবাসটা দ্রুত শেষ করতে পারবে। ফলাফলও ভাল হবে।

ইউএনও কল্যাণ চৌধুরী বলেন, উপজেলায় এবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় দেড় লাখ নতুন বই ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই হাতে তুলে দিয়ে এ উপজেলায় বই বিতরণ উৎসব শুরু হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্বে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত কল্লোল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। অন্যদের মাঝে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা মাহফুজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা,একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার,প্রধান শিক্ষক মতলেবুর রহমান,প্রধান শিক্ষক আকতার বানু প্রমুখ। অপর দিকে উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উৎসবের মাধ্যমে নতুন বই বিতরণ করা হয়। পরে মাধ্যমিক,প্রাথমিক ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন সদর উপজেলা থেকে মহাজোটের প্রার্থী জলিলপুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিজয়ী হয়েছেন। তার বিজয়ে নওগাঁতে আনন্দের বন্যা বইছে। বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
তিনি গত সোমবার বিকেল ৪টার দিকে শহরের পার-নওগাঁ মহল্লায় ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন। এসময় সালাম বিনিময় এবং পরস্পরের মধ্যে মিষ্টিমুখ করা হয়। পরে নওগাঁর উন্নয়ন নিয়ে একসঙ্গে কাজ করার সার্বিক সহযোগীতা কামনা করেন জাহিদুল ইসলাম ধলুর কাছে। এতে নওগাঁর উন্নয়নে তিনি সহমত প্রকাশ করেন।
এসময় জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, যুবলীগ নেতা শাহ পরান মন্ডল নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন বলেন, প্রতিযোগীতায় হারজিত থাকবেই। তবে এক হয়ে শান্তিপূর্ন ভাবে নওগাঁর উন্নয়নে আমাদের যে স্বপ্ন ও পরিকল্পনা আছে তা বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া আমার ব্যক্তিগত ও দলীয় ভাবে ইস্তেহারে যা প্রতিশ্রুতি আছে তা বাস্তবায়ন করতে পারি। এসব ব্যাপারে জাহিদুল ইসলাম ধলু ভাই একমত প্রকাশ করেছেন। আমি নওগাঁবাসীর কাছে কৃতজ্ঞ। যারা আমাকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করেছেন। ইনশাআল্লাহ শপথ নেয়ার পর নওগাঁর উন্নয়নের চেষ্টা করে যাব।
ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির জাহিদুল ইসলাম ধলুুর চেয়ে ৭৩ হাজার ২০৬ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নওগাঁ জেলা প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে নওগাঁয় উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে ‘পাঠ্য পুস্তক বিতরণ উৎসব’ পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় নওগাঁ জিলা স্কুলে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে পাঠ্য পুস্তক বিতরন উৎসবের উদ্ধোধন করেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।
এসময় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নাসরিন বানু ও অভিভাবকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বই বিতরণ করা হয়।
বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছাসিত। কয়েকজন অভিভাবক বলেন, তাদের সময় বাজারে বই আসতে ফেব্রুয়ারী ও মার্চ মাস চলে যেত। তারপরও সবগুলো বই পাওয়া যেত না। পরীক্ষা চলে আসত। অনেকে আবার টাকার অভাবে বই কিনতেও পারত না। কষ্ট করেই পড়াশুনা করতে হয়েছে। তবে বছরের প্রথম দিনে বাচ্চাদের হাতে নতুন বই দেখে তারা খুশি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
জিলা স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্র সাদ্দাম সাবাব জানায়, বছরের প্রথম দিনই সবগুলো নতুন বই পেয়ে খুবই আনন্দ লাগছে। নতুন বই থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। বইগুলো উল্টে-পাল্টে দেখছি কোন পাতা সাদা ও ছিড়া আছে কিনা। বাড়ি গিয়ে আরো ভাল করে দেখতে হবে।
নওগাঁ জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদার বলেন, প্রথম দিন ৮৬০ জন শিক্ষার্থীর মাঝে শতভাগ বই বিতরন করা হয়েছে। তবে ষষ্ঠ শ্রেনীর সাতটি বিষয় ১ হাজার ৫০টি ও নবম শ্রেনীর পাঁচটি বিষয়ের ৭৫০টি বই এখনো হাতে আসেনি। আগামীকাল বই পেলে বিতবণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, এ বছর জেলায় ১ হাজার ৩৮৬টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১৩ লাখ ৮৩ হাজার ৫০০ টি বই বিতরণ করা হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোবারুল ইসলাম বলেন, জেলায় মাধ্যমিক পর্যায়ে মোট বইয়ের চাহিদা রয়েছে ৩৪ লাখ ৩৩ হাজার ৯২১টি। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ২৪ লাখ ২০ হাজার ৭১৭টি, দাখিল স্তরে ৬ লাখ ৬০ হাজার ৬২০টি এবং এবতেদায়ী পর্যায়ে ৩ লাখ ৫২ হাজার ৫৮৪টি।
নওগাঁ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান বলেন, আগামী ২০২৪ সালের মধ্যে নওগাঁকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে। এজন্য তিনি অভিভাবক ও শিক্ষার্থীসহ সকলের সহযোগীতা কামনা করেন। কারণ কোন শিক্ষার্থী যেন স্কুল ছেড়ে পার্কে বা নদীর ধারে গিয়ে মাদক না নেয়। অভিভাবকরা যেন নিশ্চিন্ত থাকতে পারেন তাদের সন্তানরা স্কুলে পড়াশুনা করে নিজেদের কে মানুষের মতো মানুষ হয়ে গড়ে তুলছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget