Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি নেতাকর্র্মীদের মধ্যে ততই আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে বিএনপির নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনাও ঘটেছে। হামলা-মামলায় জর্জরিত ধানের শীষের নেতাকর্মীরা পুলিশি গ্রেপ্তার-হয়রানি এড়াতে আত্মগোপনে রয়েছে।
বিএনপির অভিযোগ, রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করছে। নির্বাচন থেকে দূরে সরে রাখতে ও আতঙ্ক ছড়ানোর জন্য পুলিশ হুমকি-ধামকি দিচ্ছে। ফলে এ দুই উপজেলার কয়েক’শ নেতাকর্মী পুলিশি গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়েছেন। বিএনপির ক্ষেত্রে সবধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ বিএনপির।

জানা গেছে, নাশকতা পরিকল্পনার অভিযোগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মহাদেবপুর থানায় দায়ের করা একটি মামলায় গত ১৬ ডিসেম্বর রাতে বাড়ির দরজা ভেঙ্গে উপজেলার রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মোজ্জাম্মেল হক শরিফুল ও সাধারণ সম্পাদক আলী মোর্তুজা বেলালকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় গত ২৪ ডিসেম্বর  রাতে উপজেলা সদরের মাছের মোড় থেকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, গত ২৩ ডিসেম্বর খাজুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন ও গত ২৫ ডিসেম্বর রাতে বিএনপি নেতা রফিকুল ইসলাম, মিজানুর রহমান, হাজিম উদ্দীন এবং আব্দুল কুদ্দুস মৃধাকে মহাদেবপুর থানা পুলিশ গেফতার করে। তফসিল ঘোষনার পর থেকে বদলগাছী থানা পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ জন বিএনপি নেতাকর্মীকে বিভিন্ন মামলায় গেফতার করেছে।
বিএনপি প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির অভিযোগ, ‘আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই প্রতিপক্ষের লোকজন আমাদের প্রচারণায় বাধা দিয়ে যাচ্ছে। গত ১৬ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার পাঠাকাঠা বাজারে নির্বাচনী গণসংযোগ চালানোর সময় আমাদের এক কর্মীকে মারধর করে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীরা। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার জন্য একই দিন রাত ৩ টার দিকে চেরাগপুর ইউনিয়নের বয়েরা গ্রামে বিএনপির নির্বাচনী ক্যাম্পে ভাঙ্চুর করে তাতে আগুন লাগিয়ে দেয় দুঃস্কৃতিকারীরা। এছাড়া এলাকায় আতঙ্ক ছড়ানোর জন্য ওই গ্রামের বাসিন্দা বিএনপির কর্মী আতোয়ার রহমানের ধানের পালায় আগুন ধরিয়ে দেয়া হয়। পুলিশ নেতাকর্মীদের অবাধে গ্রেফার করছে। পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে। দিনের বেলা ধানের শীষের পোস্টার টানালে রাতের বেলাই সেগুলো নাই হয়ে যাচ্ছে। এসব বিষয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসন ও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না।’

জনির নির্বাচনী এজেন্ট যুবদল নেতা লিয়াকত আলী বাবলু জানান, ‘পুলিশি গ্রেপ্তার-হয়রানির ঘটনায় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।’

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘নাশকতা পরিকল্পনার অভিযোগে পূর্বের একটি মামলায় বিএনপির ওইসব নেতাকে গ্রেফতার করা হয়েছে। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি বলেন, পুলিশ তার নিয়মিত দায়িত্ব পালন করছে। কেউ অভিযুক্ত হলে পুলিশ তাকে আটক কিংবা গ্রেফতার করবেই। সেটি বিএনপির নেতাকর্মী আর যেই হোক। অযথা কাউকে হয়রানি করা হচ্ছে না।

নওগাঁ জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি’র তিন কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার বিহারীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সামিরুল ইসলাম (৩৪), একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন (৫৩) ও কুমঘাট গ্রামের আলাবক্সের ছেলে আতাউর রহমান (৪৫)।

আটকের বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেনর জানান, গত ১সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিলে পুলিশের উপর হামলার মামলায় তাদেরকে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মাহবুবুজ্জামান সেতু, মান্দা (নওগাঁ):  নওগাঁর মান্দা-৪ আসনে বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে পুলিশের হয়রানি, অফিস ভাংচুর করার প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. একরামুল বারী টিপু তার নিজ দলীয় চেম্বারে  মঙ্গলবার দুপুর ১২ টার সময় সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ডা. একরামুল বারী টিপু লিখিত অভিযোগ করে বলেন, এ আসনে বিএনপির ২ শত নেতাকর্মীসহ অজ্ঞাত ৫/৬ শত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পুলিশ ও র‌্যাব দিয়ে হয়রানি করা হচ্ছে বলে জানান।

আওয়ামীলীগের এসব নি¤œ কর্মকান্ডের জন্য সংবাদ সম্মেলনে তিনি তীর্ব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক কোষাধক্ষ্য মোজাম্মেল হক মকুল, মান্দা উপজেলা বিএনপির কৃষক দলের সাবেক আহব্বায়ক আব্দুল কাদের, মান্দা উপজেলা তাঁতী দলের সভাপতি জে এম নাসির উদ্দিন, মাষ্টার আক্কাস আলী, প্রভাষক নুরুল ইসলাম, অধ্যক্ষ ওবাইদুল হক, তাছির উদ্দিন, তৌহিদ বাদল, শামিম হোসেন প্রমুখ।

নওগাঁ প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে মিছিল হয়েছে। শহরের কাজীর মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার-নওগাঁ গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্বদেন হাত পাখা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মশিউর রহমান মকছেদ, সদর থানার সভাপতি আব্দুল হকসহ প্রায় দুই শতাধিক সমর্থকরা উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গ্লোরীয়া হলিনেস চার্চ লক্ষিপুর মিশনের উদ্বোগে বড়দিন উদযাপন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় লক্ষিপুর মিশন চত্ত্বরে সাপাহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী কেক কেটে বড়দিনের অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
এরপর উপস্থিত অতিথিদের মাঝে কেক খাওয়ানো হয়। পরে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী। ওই মিশনের প্রধান পুরহীত ও বাংলাদেশ ইভানজেলিক্যাল হলিনেস্ চার্চের সভাপতি রেভা: ডেভিট ডি বিশ্বাষ বড়দিন উপলক্ষে উপস্থিত সকলের মধ্যে প্রধান আলোচকের বক্তব্য প্রদান করেন। বিকেলে মিশন চত্ত্বরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপজেলার সকল খ্রীষ্টিয়ান ধর্মের নারী-পুরুষ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ৮৫ যশোর-১ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডলের অফিসিয়াল মোবাইল ফোন নাম্বার ক্লোন করা হয়েছে।

মঙ্গলবার(২৫/১২/১৮ইং) সকালে বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন পুলক কুমার মন্ডল। মোবাইল ফোনের যে নাম্বারটি ক্লোন করা হয়েছে সেটি হচ্ছে ০১৭৬৮৭৫৭৮৭৮। নির্বাচনের সময় অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কেউ এটা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। তাই যে কোন প্রয়োজনে বিষয়টি যাচাই করার জন্য তিনি অনুরোধ করেছেন।

শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget