Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ধামইরহাট-পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খৃষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব যিশু খৃষ্টের জন্ম বড় দিন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত বেনিদুয়ার মিশন ধর্র্মপল্লীতে খৃষ্টান সম্প্রদায়ের লোকজন উৎসবের আমেজে মেতে ওঠে। সোমবার রাতে বেনিদুয়ার মিশন র্গীজাতে পবিত্র বাইবেল পাঠের মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। 
এব্যাপারে বেনিদুয়ার মিশনপাড়া গ্রামের অধিবাসী আদিবাসী নারী নেত্রী ইমেলদা মারান্ডী বলেন,যিশু খৃষ্টের জন্মতিথির মধ্য দিয়ে এ দিনের কার্যক্রম শুরু হয়। পরে বেনিদুয়ার মিশনের পুরোহিত ফাদার কর্ণেলিউস মুরমু সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকালে প্রভাতি গান দিয়ে মঙ্গলবারের দিন শুরু হয়। সকালে শিশুদের দীক্ষা ¯œান,উৎসর্গ পাঠসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। বড় দিন উপলক্ষে খৃষ্টান পল্লীগুলো নতুন সাজে সেজে ছিল। সকল বয়সের মানুষ নতুন পোষাক পরিধান এবং ভালো ভালো খাবারের আয়োজন করেছিল। খৃষ্টান মেয়েরা তাদের পল্লীতে নেচে গেয়ে দিন পালন করে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের মশিউর রহমান বাবলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে ক্লোজড করা হয়েছে। আহত ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর বেনাপোল মহাসড়কের শ্যামলাগাজি এলাকায় নির্যাতনের ঘটনা ঘটে। যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান,প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত মশিউর রহমান জানান, মঙ্গলবার বেলা আনুমানিক ১টার দিকে সহকর্মী দুলালকে নিয়ে ব্যবসায়ীক কাজ শেষে ভ্যাসপা মোটর সাইকেল যোগে শার্শা থেকে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছিতে পৌছুলে উপ-পরিদর্শক (এসআই) শাহাবুরের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে দাঁড় করায়। এরপর তাদের শরীর তল্লাসী করে কোন কিছু পায় না। এতে এসআই সাহাবুর ক্ষিপ্ত হয়ে মশিউরের পকেটে থাকা ব্যবসায়ীক কাজের ২০ হাজার টাকা হাতিয়ে নেবার চেষ্টা করে।

কিন্তু এতে বাধ সাধলে মশিউরকে বেধড়ক মারপিট করে। এতে মশিউর গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে তার সহকর্মী দুলাল দ্রুত এনে আড়াইশ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতনের বিষয়টি আহতের ছেলে সাংবাদিক আল মামুন শাওন ও তার সহকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানান। এরপর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমানের সাথে কথা বলেন। এরপর এসআই শাহাবুরকে ক্লোজ করা হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: দেশের সর্ববৃহৎ স্থল বন্দর ‘বেনাপোল’ ন্যাশনাল ব্যাংক এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার(২৬/১২/১৮ইং) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল রহমান ম্যানসন এর নতুন ভবনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাখাটি উদ্বোধন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্তবৃন্দ ওয়াসিফ আলী খান,এম এ ওয়াদুদ ও এ এস এম বুলবুল,উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন উপস্থিত ছিলেন।

ব্যাংক শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ রাজুনুর রশীদ।ব্যাংকের বেনাপোল শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন,(সিএন্ডএফ)এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন,বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ কাশেদুজ্জামান সেলিম। বিশেষ অতিথি বৃন্দরা তাদের বক্তব্যে বলেন বেনাপোলের মত গুরুত্বপূর্ণ স্থল বন্দরে শাখা খোলার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ন্যাশনাল ব্যাংক লি: এর বেনাপোল শাখা বন্দরের ব্যবসার প্রসারে ও
গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দরা।

প্রধান অতিথি’র বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোসতাক আহমেদ বলেন, ন্যাশনাল ব্যাংক এর মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের  অন্যতম সংগঠক জয়নুল হক সিকদার এর নির্দেশনায় বেনাপোল স্থল বন্দরের গুরুত্ব বিবেচনায় এবং এখানকার ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে ব্যাংক এই শাখা খুলতে পেরে আনন্দিত। তিনি আরো বলেন ন্যাশনাল ব্যাংক আধুনিক এবং গুণগত সেবা প্রদানে অঙ্গীকার বদ্ধ। এই সাথে খুব শীঘ্রই বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতে যাতায়াত কারীদের সুবিধার্থে বেনাপোল শাখার সাথেই একটি আধুনিক লাউঞ্জ এর উদ্বোধন কর হবে বলে তিনি ঘোষনা প্রদান করেন। অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক যশোর ও চৌগাছা শাখার ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা,কর্মচারী,স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন,সহ-সাংগঠনিক সম্পাদক তামিম হোসেন সবুজ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ রাসেল ইসলাম,সেলিম রেজা তাজ,লোকমান হোসেন রাসেল,সাগর হোসেন,মাসুদ হোসেন ও প্রমুখ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন বেনাপোল শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুর রহামন।

বগুড়া সান্তাহা: বগুড়ার সান্তাহারে খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়ে উত্তরবঙ্গের সাথে ঢাকার সকল ট্রেন যোগযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাগবাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ভোর সাড়ে ৪টার দিকে সান্তাহার স্ট্রেশনে আসে। এ স্ট্রেশনটি ছেড়ে যাওয়ার পর দুই কিলোমিটার উত্তরে বাগবাড়ি নামকস্থানে ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়। ফলে উত্তরবঙ্গের সাথে ঢাকার সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খুলনা থেকে চিলাহাটিগ্রামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২টি বগি করে যাত্রী নিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। কিন্তু ট্রেনের সামনের ৬টি বগিতে কোন সমস্যা না হওয়ায় সেটি গন্তব্যস্থলের পাঠিয়ে দেয়া হয়েছে। এরপর থেকে দিনাজপুরগামী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর পাবনার পাকশি থেকে উদ্ধারকর্মীরা রওয়ানা দিয়েছে। আশা করা যাচ্ছে দুপুর নাগাদ যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় সতিহাটে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং  শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।  সোমবার দুপুরে মাসুদ রানার সভাপতিত্বে মেসার্স কাবীর এন্টারপ্রাইজ এর আয়োজনে  ফিতা কেটে সতিহাট বাসস্ট্যান্ড-নারায়ণ ম্যানশনে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং  শাখার উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংক  লি: নওগাঁ শাখার সেল্স ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ডাচ্ বাংলা ব্যাংক লিঃ  এর এডিপি এবং রিজিওনাল সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, এজেন্ট ব্যাংকিং  শাখার এরিয়া ম্যানেজার সাখাওয়াৎ হোসেন, আলহাজ্ব আব্বাস আলী ও আবুল কাসেম।

অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, সেলিনা আক্তার, কাবীর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল ইসলাম, শিপলু কুমার, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, পরীক্ষিত বাবু প্রমুখ।

আবু রায়হান রাসেল, নওগাঁ: আগামী ৩০শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্ত্তৃক জারীকৃত আচরনবিধি নওগাঁয় ব্যপকভাবে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। জেলা তথ্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমান সংগীতানুষ্ঠানের মাধ্যমে এই প্রচারাভিযান শুরু হয়েছে।
একটি সুসজ্জিত ট্রাকে তথ্য বিভঅগের নির্ধারিত শিল্পীবৃন্দ এ সম্পর্কিত সংগীত পরিবেশন করছেন এবং ফাঁকে ফাঁকে নির্বাচনী আচরন বিধি মাইকে প্রচার করা হচ্ছে।
জেলা তথ্য অফিসার মো: আতিকুর রহমান শাহ এবং সহকারী তথ্য অফিসার রুপ কুমার বর্মন এই প্রচার কার্যক্রম সার্বক্ষনিক তত্বাবধান করছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget