Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে স্বানাপ নওগাঁ শাখার উদ্যোগে নার্সেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ সদর হাসপাতালে স্বাধীনতা নার্সেস পরিষদের আয়োজনের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. রওশন আরা খানম। স্বানাপ জেলা শাখার সভাপতি নাজনীন সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাশিক চিকিৎসক ডা. মুনির আলী আকন্দ, স্বাচিপের সভাপতি ডা. আশেক হোসেন, বিএমএ’র সভাপতি ডা. হাবিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক রতন কুমার সিংহ, নার্সিং তত্ত্বাবধায়ক শাহানারা বেগম, স্বানাপ জেলা শাখার সাধারন সম্পাদক আতিকুর রহমান, ব্রাদার কবীর হোসেন ও ফারুক হোসেনসহ অন্যান্যরা। এসময় জেলার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য সেবিকারা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা নওগাঁ সদর হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নতি, নওগাঁ মেডিকেল কলেজ স্থাপন এবং নার্সদের মান দ্বিতীয় শ্রেনী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়া ৩০ ডিসেম্বর নির্বাচনকে কেন্দ্র করে যদি কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে সেবিকাদের নিজ নিজ অবস্থান থেকে মোকাবেলা করতে সেবার মান বাড়ানো তাগিত করা হয়।

আতাউর শাহ্, নওগাঁ :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০০৯ সালে শুরু হওয়া অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পটি বন্ধ হয়ে যায় ২০১৪ সালে। এর ফলে প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার কর্মহীন হয়ে পড়েন। এ বিষয়ে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালাত তাদের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে আত্মীকরণের নির্দেশ দিয়েছেন।
ইজিপিপি প্রকল্পের ২২ জন ফিল্ড সুপারভাইজার ২০১৬ সালে ও ২০১৭ সালে কনটেম্পট রীট পিটিশন মামলা করেন। আদালত পাবলিক সার্ভিস কমিশন, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কাছে পৃথকভাবে মতামত জানতে চান। বিষয়টি নিয়ে ইতিবাচক মতামত ও সম্মতি পাওয়ার পর রাজস্ব বাজেটের দ্বিতীয় শ্রেণি সমমানের পদে তাদের নিয়োগ ও আত্মীকরণের নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ২২ জন ফিল্ড সুপারভাইজার/উপ-সহকারী প্রকৌশলীকে গত ১২ ডিসেম্বর আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন।
এ প্রক্রিয়ায় নওগাঁ জেলার রাণীনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ও বর্তমান পদে নিয়োগ পাওয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, সরকারি আদেশ  অনুযায়ী  গত ১৯ ডিসেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২২ জন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোগদান করেছেন। আমাদের জানা মতে, সারাদেশে প্রায় ৪৯টি উপজেলায় শূন্য পদ রয়েছে। আমাদের ২২ কর্মকর্তাকে উপজেলা পর্যায়ে দ্রুত পদায়ন হলে আমরা মাঠ পর্যায়ে সরকারের চলমান উন্নয়নমূলক কর্মকান্ডের গতি ত্বরান্বিত করতে পারবো।
উল্লেখ্য, ইতোপূর্বে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তরের মহাপরিচালক ৭২ জন ফিল্ড সুপারভাইজার/উপ-সহকারী প্রকৌশলীকে গত ১৫ জুলাই আত্মীকরণের প্রজ্ঞাপন জারি করেন। পরে তারা ওই পদে যোগদান করেন।

আতাউর শাহ্, নওগাঁ:  নওগাঁর আস্তান মোল্লা ডিগ্রি মহাবিদ্যলয়ে এইচ.এসসির ভর্তি ফি নিয়ে রীতিমতো নৈরাজ্য সৃষ্টি হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশ অমান্য করে তারা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি বাদেও অতিরিক্ত ১৩০০ টাকা করে মোট ৭০০ জন ছাত্র/ছত্রীদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।

এ ঘটনার ক্ষোভের অনলে পুড়ছেন সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থী ও অবিভাবকরা। রাহুল রাহা নামে এক ছাত্র বললেন, আমার পরিবার অতি দরিদ্র তবুও আমার কাছ থেকে ভর্তি ফি বাবদ ২৯৬০ টাকা ও অতিরিক্ত ১৩০০ টাকা নিয়েছে। পাশাপাশি আরেক ছাত্র সজীব শাহা বলেন, আমার কাছ থেকেও একই পরিমান টাকা নিয়েছে।  ইতোমধ্যে সংক্ষুব্ধ এক অভিভাবক মোজাহার আলি ও কিছু গরিব ছাত্র/ছাত্রী সাংবাদিকদের জানালে, কলেজে আপাতত ভর্তি বন্ধ করে দেয়।

তবে এ বিষয়ে নওগাঁ আস্তান মোল্লা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহাবুবুল ইসলাম এর কাছে ফোনে জানতে চাইলে, অধ্যক্ষের ফোন নং- ০১৭২০-৪০৯৪০০ তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের আর কোন কাজ নেই বলে ফোন কেটে দেয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ: “পথ হারাবে না বাংলাদেশ, গাহি সাম্যের গান, এই শ্লোগান নিয়ে সম্প্রতি বাংলাদেশ নওগাঁ শাখা উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, সম্প্রতি বাংলাদেশ এর আহবায়ক ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব পিযুষ বন্দোপধ্যায়। গত শনিবার বিকেলে শহরের সুপারিপট্টিতে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে মেজর জেনারেল অব: এ,কে মোহাম্মদ আলী শিকদার, সাইফুজ্জামান আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুজ্জামান, নওগাঁ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সাবেক এমপি ওহিদুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শক্তিপদ চৌধূরী, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম সামদানী, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কাজী রেজাউল ইসলাম, সম্প্রতি বাংলাদেশ এর জেলা কমিটির আহবায়ক চিত্তরঞ্জন সাহা, যুগ্ম আহবায়ক খালেকুজ্জামান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি যুদ্ধের নির্বাচন। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সাংসদ শেখ আফিল উদ্দিনের পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী তাহেরা সোবাহ। স্বামীর জন্য যশোর-১ আসনের ভোটারদের কাছে নৌকার ভোট চান তিনি।
গত এক সপ্তাহ যাতব সকাল থেকে বিকেল পর্যন্ত শার্শার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠকও করেন। তাহেরা সোবাহ তাঁর স্বামী আফিল উদ্দিনকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। গণসংযোগ কালে তিনি গ্রামবাসীর চাওয়া-পাওয়ার কথা শোনেন।

গণসংযোগে তাহেরা সোবাহ বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করুন। শেখ হাসিনার নৌকায় ভোট দিলে এলাকার এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হবে। আজকের বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী, তেমনি মানসিকতার দিক থেকে অনেক বলীয়ান। কোনো অভিঘাত বা বাধা বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। গণসংযোগ ও পথসভায় তাহেরা সোবাহ এর সঙ্গে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাপাহার উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় সদরের ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
র‌্যালী শেষে ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার।
সাপাহার উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের সভাপতি ভুট্টু পাহানের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মন্মথ সাহা, জেলা আ’লীগের উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, তিলনা ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উপদেষ্টা রেভা: ডেভিড ডি বিশ্বাস, রেভা নিমাই দাশ, হান্না মুরমু প্রমুখ।
এ সময় সেখানে উপজেলার সকল খ্রীষ্টিয়ান ধর্মের নারী-পুরুষ সহ অনেকেই উপস্থিত ছিলেন। শেষে কেক কেটে প্রাক বড়দিনের অনুষ্ঠানের শুভ সুচনা করেন স্থানীয় সাংসদ সাধন চন্দ্র মজুমদার। বিকেলে খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের উদ্যোগে প্রাক-বড়দিন উদযাপনে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget