Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

প্রতিনিধি নওগাঁ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য প্রার্থীরা ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠান হয়েছে। শনিবার বেলা ১১টায় শহরের নওযোয়ান মাঠে সুজন নওগাঁ জেলা কমিটির উদ্যেগে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ আসনের তিনজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের প্রার্থী আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় সুজন নওগাঁ জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সাধারন সম্পাদক চন্দন দেব, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান, আছির উদ্দিন। ‘জনতার মুখোমুখি’ এ অনুষ্ঠানে নওগাঁ পৌরসভার প্রধান সমস্যা রাস্তাঘাট বেহাল, যানজটের সমস্যা, নারীশিক্ষা ও নির্যাতন, নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ উপস্থিত জনগন প্রশ্ন তুলেন। পরে ভোট বিক্রী না করতে না শপথ পাঠ করেন উপস্থিত ভোটাররা।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): টানা দুই দিনের বৃষ্টির পর জেঁকে বসেছে শীত। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে ছিন্নমূল মানুষদেরকে। এই শীতে রেল বস্তিতে বসবাসকারী ৬০ জন পথশিশুকে শীত বস্ত্র দিল নওগাঁর আত্রাইয়ের ছায়াপথ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটি আত্রাই আহসানগঞ্জ  রেল বস্তিতে কয়েক বছর ধরে ছায়াপথ পথ শিশু বিদ্যানিকেতন স্কুল পরিচালনা করে আসছে। ওই স্কুলে অধ্যয়নরত শিশুদের মাঝে গত শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়। প্রত্যেকটি শিশু একটি করে নতুন কম্বল পেয়ে উল্লাস প্রকাশ করে।
রেল বস্তিতে বেড়ে ওঠা শিশু রতœা, রাফিউল ইসলাম, হাবিব, সুরভি ও রকি জানায় শীতে তাদের কোন গরম কাপড় ছিলনা। এই প্রথম তারা নতুন পোশাক পেল। ছায়াপথ পথ শিশু স্কুলে লেখাপড়া করায় তারা এই প্রথম শীতের নতুন পোশাক পেল।

ছায়াপথ পথশিশু সংগঠনের প্রতিষ্ঠাতা ডা. আশিশ কুমার বলেন, উপজেলার  কিছু সমাজসেবী ব্যক্তির প্রচেষ্টায় আহসানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন বস্তিতে স্কুল গড়ে তোলা হয়েছে। স্কুলে সুবিধা বঞ্চিত পথ শিশুদের বিনামূল্যে লেখাপড়া করানো হয়। এই শিশুদের কোন শীতের কাপড় ছিল না। একারণে ছায়াপথ কর্তৃপক্ষের উদ্যোগে ৬০ জন শিশুকে শীতের পোশাক দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উদ্যক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু, প্রভাষক মোয়াজ্জেম মিঠু, ডা. আতাউল হক, নাজমুল হক, শিক্ষক রিমন মুরশেদ, রাকিব শুভ, শিক্ষিকা নুরুন্নাহার সাথি প্রমুখ।

ছায়াপথ পথ সংগঠনের উদ্যক্তা আমানুল্লাহ ফারুক বাচ্চু বলেন, সমাজে কিছু ভাল কাজের উদ্যোগ নিলে তা কখনই অসম্পূর্ণ থাকে না। যার একটি উদাহরণ ছায়াপথ পথ শিশু বিদ্যানিকেতন। কয়েকজনের ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা স্কুলে ছাত্র-ছাত্রী দিন দিন বাড়ছে। তাদের শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়েও কাজ করা হচ্ছে। শীতের পোশাক বিতরণ ছাড়াও শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস, ফলের মৌসুমে ফল উৎসব করা হয়েছে। ঈদের সময় তাদেরকে পোলাও মাংস খাওয়ানো হয়। ভাল কাজে সহযোগিতার জন্য সমাজের সামর্থবান সকলের প্রতি তিনি আহবান জানান।

এম হারুন আল রশীদ হীরা, মান্দা(নওগাঁ): ৪৯-নওগাঁ-৪ মান্দা আসনে ১০ বছর পর আবারও মুখোমুখি লড়াইয়ের ময়দানে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল হায়াত মুহাম্মদ সামসুল আলম প্রামানিক (ধানের শীষ)এবং ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক,এমপি (নৌকা)। ইসলামি আন্দোলনের শহিদুল আলম, জাতীয়পার্টি (এরশাদ) অ্যাডভোকোট ড.এনামূল হক, জাতীয় পার্টি (জেপি) সাইদুর রহমান বকুল, এবং বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি) ডা. (অব.) এসএম ফজলুর রহমান প্রার্থী মাঠে সক্রিয় থাকলেও তাদের হিসেবে খাতায় রাখছেন না সাধারণ ভোটাররা। মান্দা উপজেলা বিএনপি ও জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাধারণ ভোটাররা মনে করছেন ভোটের লড়াই হবে মূলত: ধানের শীষ এবং নৌকা প্রতীকের মধ্যে। নেতাকর্মী-সমর্থকরা প্রার্থীদের পোষ্টার-ব্যানার-ফেস্টুনসমূহ গ্রামের বিভিন্ন রাস্তা-ঘাট, খেলার মাঠ, গ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে, চা-ষ্টলে, উপজেলার বিভিন্ন স্থানগুলোতে ছেয়ে গেছে। চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। প্রাার্থীরা দিন রাত ঘুম হারাম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে কাজ করে চলেছেন। ভোটারদের কাছে তুলে ধরছেন নানা রকম উন্নয়নের ফিরিস্তি, দিচ্ছেন সেতু, কালভার্ট, রাস্তাা-ঘাট নির্মানের নান প্রতিশ্রুতি এবং সেই সাথে অঙ্গীকার। সকাল থেকে রাত পর্যন্ত শেষ সময়ে বিএনপি ও আওয়ামী লীগের প্রাার্থীরা ভোট ভিক্ষা করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন, ঘুরছেন অবিরাম গতিতে। প্রতিটি ওয়ার্ডে ও মোড়ে মোড়ে আওয়ামী লীগের নির্বাচনী অফিস গুলো সন্ধ্যার পর চা-মুড়ি, বিস্কুট খেতে খেতে জমজমাট হয়ে যাচ্ছে। তবে প্রচার-প্রচারনায় তুলনামূলকভাবে বিএনপির থেকে মাঠে অবস্থান আওয়ামী লীগের প্রার্থীর অনেক বেশি দেখা যাচ্ছে। ১৪টি ইউনিয়ন নিয়ে নওগাঁ-৪ আসনে  মোট  ভোটার ৩,৩২,৯৭৮ জন। ইতিমধ্যে ভোটের সব প্রস্তুতির কাজ  চলছে।
এ আসনে ১৯৭২ সালে প্রথম নির্বাচিত হন কালিগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আওয়ামীনেতা ও বীর মুক্তিযোদ্ধা মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক, ১৯৮৮ সালে জাতীয় পাটির একতরফা নির্বাচনে কফিল উদ্দিন সোনার। তবে ১৯৯০ এর ৬ ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর প্রথম গণতান্ত্রিকভাবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহম্মেদের সময়ে ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন উপজেলার পারইল গ্রামের কৃতী সন্তান সাবেক নুরুর‌্যাবাদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা নাছির উদ্দিন জিহাদী। এরপর আবুল হায়াত মুহাম্মদ সামসুল আলম প্রামানিক (ধানের শীষ) ১৯৯৬ ও ২০০১ সালে পরপর নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০০৬ সালে তৎকালীন বিএনপি সরকার পরবর্তীতে তত্বাবধায়ক সরকার-তথা সামরিক সরকার (মইনুদ্দিন-ফখরুদ্দিন) ক্ষমতায় আসেন। ২০০৮ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র আবুল হায়াত মুহাম্মদ সামসুল আলম প্রামানিক (ধানের শীষ) প্রাার্থীকে পরাজিত করে ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মুহা: ইমাজ উদ্দিন প্রামানিক (নৌকা)। পরে ২০১৪ সালের ৫ ই জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
শেষ মূর্হুতে প্রচারণায় বাধা দেওয়ার খবর পাওয়া গেছে। বিএনপি’র কোন পোস্টার টানাতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সামসুল আলম প্রামানিক ও বিএনপি’র নেতা-কর্মীরা। ধানের শীষের প্রার্থী সামসুল আলম প্রামানিক দাবী  করে বলেন, যদি সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়, মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারেন, তবে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন বলে আশাবাদী।
সাধারণ ভোটার সুশীল কুমার প্রামানিক বলেন, মান্দা উপজেলায় ১টি সরকারী কলেজ, ১টি সরকারী স্কুল ও কলেজ, শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইন্সটিটিউট, ফায়ার সার্ভিস স্টেশন, এবং নিজ  জেলায় ১টি মেডিকেল কলেজ  পেয়েছি, আমরা উন্নয়নের ধারাবাকিতা দেখতে চাই, সেজন্য আগামীতে নৌকা  মার্কায়  আবারো ভোট  দিতে চাই।
অপরদিকে প্রসাদপুর ইউনিয়নের মহিলা ভোটার সুলতানা বেগম বলেন, জীবনে প্রথম বার  ভোট দিতে যাবো, তাই ভাল প্রার্থী ও পরিবর্তন দেখতে চাই এ বারের নির্বাচনে।
তবে এখনও সাধারণ ভোটাররা সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের (ভোটের) ব্যাপারে বেশ  সন্ধিহান রয়েছেন, বলে তাদের অনেকের মুখে মুখে বলতে শোনা যাচ্ছে।
মান্দা থানার পরিদর্শক  মো. মোজাফফর হোসেন বলেন, মান্দা উপজেলায় নির্বাচনী পরিবেশ অনেক ভাল আছে, প্রার্থীরা সমানভাবে প্রচার-প্রচারনার সুযোগ পাচ্ছেন। এখন পযর্ন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার কোন খবর পাইনিবা ঘটেনি। তবে নির্বাচনে ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৬টিসহ অধিকাংশ কেন্দ্রই ঝুকিপূর্ণ হলেও নির্বাচন সুষ্ঠুভাবেই পাড়ি দিতে আমরা সব সময় প্রস্তুত।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বিজয়ের মাসে বেনাপোলস্থ চট্রগ্রাম বিভাগীয় সমিতির উদ্যেগে মুক্তিযোদ্ধাদের  স্মরণে  শীতার্থ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বেনাপোলস্থ চট্র্রগ্রাম বিভাগীয় সমিতির সাধারন সম্পাদক মনির মজুমদারের সঞ্চালনায়  ও সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বেনাপোল এস আলম অফিসে কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদ সদস্য অহিদুজ্জামান অহিদ। প্রধান অতিথী বলেন ,আমরা অনেকেই অনেক টাকা পয়সা নষ্ট করি আসুন সবাই মিলে শীতার্থ মানুষের পাশে দাড়ায়। এভাবেই আগামীতে  আরো কম্বল যেন দূস্থ মানুষের মাঝে বিতরণ করা যায় সে দিক থেকে  সংশ্লিষ্ট বিত্যবানদের এগিয়ে আসার  আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ও পুটখালী মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাআলম, শার্শা উপজেলার মুক্তি যোদ্ধাবৃন্দ, বেনাপোলস্থ চট্রগ্রাম বিভাগীয় সমিতির যুগ্ম সাধারন সম্পাদক একেএম সাইফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ,অর্থ সম্পাদক জসীম উদ্দীন, আইন সম্পাদক কামরুল হাসান পলাশ, সদস্য হানিফ, শাহাজালাল, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, সহ-সভাপতি মনির হোসেন  সাধারন সম্পাদক আয়ুুব হোসেন পক্ষী, সাংগঠনিক  সম্পাদক আসাদুজ্জামান রিপন , দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম সেন্টু,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাসেল ইসলাম, সদস্য লোকমান রাসেল ও প্রমুখ।

ঝালকাঠি প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের গ্রেফতার,হয়রানি, নির্বাচনী কাজে বাঁধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানগত শুক্রবার বিকেলে বিএনপির ব্যক্তিগত নির্বাচনী কার্যালয় শহরের বিশ্ব রোডের একটি বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়
সংবাদ সম্মেলনে জীবা আমিনা খান তার লিখিত বক্তব্যে বলেন, বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরকে একটি মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মত একজন ব্যক্তি কখনও অজ্ঞাত আসামী হতে পারেনা তিনি অবিলম্বে নুপুর সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করেন
তিনি তার লিখিত বক্তব্যে আরো উল্লেখ করে বলেন, আমার পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় যারা উপস্থিত ছিলেন তাদেরকে গ্রফেতার ও হয়রানি করা হচ্ছে বাসায় বাসায় পুলিশ অভিযান, তল্লাশী ও পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ করা হচ্ছে প্রতিক বরাদ্ধ দেয়ার পরপরই সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের অত্যাচার নিপীড়ণ ও হয়রানি তীব্র থেকে তীব্রতর হতে থাকে নির্বাচনী কাজে বাধা প্রদান ও গাড়ী ভাঙচুর অব্যাহত রয়েছে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার না করে আমাদের নেতা কর্মীদের গ্রফেতার করার জন্যে হন্যে হয়ে খুজছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যক্ষ ইন্ধনে ও প্রশাসনের ছত্রছায়ায় যুবলীগ-ছাত্রলীগের বিপথগামী নেতা কর্মীরা সশস্র অবস্থায় এ ন্যাক্কারজনক হামলা চালায় নলছিটিতে আমাকে হত্যার জন্য পিস্তল উচিয়ে গুলি করার চেষ্টা করা হয়েছে ৩০ ডিসেম্বর যাতে ভোটাররা নির্ভয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে তিনি তার এবং তার নেতাকর্মীদের উপর হামলা মামলা যাতে পূনাবৃত্তি না ঘটে সে ব্যাপারে তিনি প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দাবী জানান
নৌকা প্রতিকের ইন্ধনে ও যোগসাজসে আমার ঢাকার বাসায় হামলা ও লুট পাট চালিয়ে সকল মালামার লুট করে নেয়া হয়েছে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহসভাপতি রুস্তুম আলী চাষী ও মহিলা দলের জেলা সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেনএদিকে সংবাদ সম্মেলন চলাকালীন সময় কার্যালয়ের সামনে থেকে তিনজন বিএনপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জীবা আমিনা খান সাংবাদিকদের জানান

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে একটি ডোবা থেকে ২৫ বছর বয়সের এক অজ্ঞাত মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নে রড়কালিকাপুর তিন নাম্বার সুইচগেটের নিচে ডোবা থেকে মহিলার লাশটি উদ্ধার করা হয়। 
পুলিশ জানায়, সকালে এলাকার লোকজন মহিলার লাশটি ডোবার পানিতে ভাসতে দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাবারক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget