Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্যবাহী ফুটবল খেলাকে জনপ্রিয় করার লক্ষে নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী রাতোয়াল গ্রামে প্রতি বছরের ন্যায় রাতোয়াল গ্রামবাসীর উদ্যোগে রাতোয়াল ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাতোয়ালের ঐতিহ্যবাহী খেলার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন রাতোয়াল গ্রামের খেলাপ্রেমী মো. আলমগীর আলম। কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান কেসি আমিনুল ইসলাম বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে ও এম জাহিদ নেওয়াজের সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরন করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএসএম সিদ্দিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কালিগ্রাম ইউপি আ’লীগের সভাপতি আজিজার রহমান, কালীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা গোলাম, স্থানীয় ইউপি সদস্য কেসি হাফিজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

ফাইনাল খেলায় নওগাঁর সোনালী দিন যুব সংঘ ৪-০ গোলে রাণীনগর উপজেলার ঘোলাপুকুর কিংস রাইডার দলকে হারিয়ে বিজয়ী হয়। গত নভেম্বর মাসের ১৪ তারিখে টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে খেলা দেখার জন্য হাজার হাজার ফুটবল প্রেমিরা মাঠে উপস্থিত হয়।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় মহাদেবপুর উপজেলা সদরে  শিশু ও নারী উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক প্রকল্পের জিওবি” খাতের আওতায় জেলা তথ্য অফিস এই কর্মশালার আয়োজন করে।
জেলা তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক আলী। বিশেষ অতিথি এবং রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরপুর সরকরাী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নামিজমুদ্দিন মিয়া এবং মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ ফারহানা আক্তার।
উন্মক্ত পর্যায়ে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু, উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবিদ সরকার, এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন।
উপজেলার সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মহিলা মেম্বর, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ মোট ৪০ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশগ্রহন করেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছার শংকরপুর-বাঁকড়া সড়কে ইট ভাটার মাটিতে রাস্তায় হাটু পরিমান কাঁদা জমে রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। একটু বৃষ্টিতেই চলাচলে দারুন অসুবিধা হচ্ছে পথচারীদের। মোটর সাইকেল স্লীপিংয়ে হাত-পা ভাঙ্গার ঘটনা ঘটছে অনেকের। ট্রাকে মাটি নেয়ার সময় ট্রাক থেকে রাস্তায় ছিটকে পড়া মাটিতে বৃষ্টির পানি পড়ে স্যাত স্যাতে অবস্থা ও কাঁদা তৈরি হয়েছে। এতে করে কয়েক কিলোমিটার জুড়ে সড়কে ভয়াবহ রুপ ধারণ করেছে। ইট ভাটার মাটিবাহী ট্রলির মাটি পড়ে বর্তমানে এ গুরুত্বপুর্ণ  সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

গত রোববার সন্ধ্যা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারনে রাস্তায় কাঁদা তৈরী হয়েছে।এতে পথচারীরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।ভাটা মলিকদের গোড়ামির কারনে এই অবস্থা সৃষ্টি হয়েছে।এরা সরকারী নীতিমালা না মেনে এই সড়কে বেশ কয়েকটি ইট ভাটা তৈরী করেছে। জমি ও খালের মাটি কেটে তা ট্রাক্টরে করে ভাটায় নিয়ে আসছে কয়েক কিলোমিটার দুর থেকে। ট্রলির জার্কিংয়ের ফলে রাস্তার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বড় বড় ফাঁটল। ধ্বসে পড়ছে রাস্তা। একারনে রাস্তায়  দূর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। এত কিছুর পরও  ক্ষমতাবলে ভাটা কর্তৃপক্ষ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেদারছে। শংকরপুর- বাঁকড়া প্রধান সড়কের একেবারেই পাশে জনবহুল এলাকায় অবস্থিত কয়েকটি ইট ভাটা। কাঠ পুড়ানো নিয়ন্ত্রণ অধ্যাদেশকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে বছরের সারাটা সময় তারা ভাটার সামনে কাঠ রেখে তা প্রকাশ্যে পুড়ালেও কর্তৃপক্ষ দেখছেনা।  ইট ভাটা আধুনিকায়নের নির্দেশ দিলেও তারা ক্ষমতার দাপটে পুরোনো কায়দায় ভাটা চালিয়ে যাচ্ছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী আসলাম হোসেন বুদু (৫০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.......রাজিউন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে হৃদক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরহুম আসলাম হোসেন বুদু নাভারণ বাজারের সনামধন্য ব্যবসায়ী লোকমান দুদুর ভাই এবং কাজিরবেড় গ্রামের ইসাহক মোড়লের মেজো ছেলে।
আসলাম হোসেন বুদুর মৃতুতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জ্ঞাপন করেছেন ৮৫ যশোর-১ এর মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ শেখ আফিল উদ্দিন এমপি। বুধবার সকালে মরহুমের জানাজা নামাজ শেষে তিনি গভীর ভাবে ভেঙ্গে পড়েন। এসময় আলহাজ¦ শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সাথে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ মিন্টু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। বুধবার কাজিরবেড় গ্রামের ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল,যশোর: দেশের অন্যতম একটি তৈল জাতীয় খাদ্যের নাম সরিষা। চলতি মৌসুমে যশোরের শার্শা উপজেলায় রেকর্ড পরিমাণ জমিতে উন্নত জাতের সরিষা চাষ হয়েছে। বেড়ে উঠা গাছ আর ফুল দেখে অধিক ফলনের স্বপ্ন দেখছেন এ উপজেলার কৃষকরা।
মাঠে মাঠে বিস্তৃর্ন এলাকায় দৃষ্টি জুড়ে শুধুই হলুদের সমারোহ। ফুলে ফুলে ভরে গেছে সরিষা ক্ষেত। সরিষার মাঠে ইতো মধ্যে দেখা মিলছে মৌমাছির মধু আহরণের দৃশ্য। গত বছর স্থানীয় বাজারে উন্নত জাতের সরিষার দাম ভাল পাওয়ায় কৃষকরা এবারও সরিষা চাষে অধিক আগ্রহী হয়ে পড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে গত বছরের তুলনায় এ বছর প্রত্যেক সরিষা চাষী অধিক মুনাফা লাভ করবে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়নে ১ হাজার ২’শ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর আরো ৬০ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হচ্ছে। আর কৃষকরা তাদের অধিকাংশ জমিতে উচ্চ ফলনশীল (উফশী) বারি-১৪, বারি-৯, বিনা-৯/১০ ও স্থানীয় ভাবে বারি-৭ হাইল্যান্ড ও সম্পদ জাতের সরিষা চাষ করেছে। ফলে এ বছর লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বলে জানান কৃষি বিভাগ।
এ ব্যাপারে শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৌতম কুমার শীল জানান, কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেয়া হচ্ছে। বারি-১৪ সহ অন্যান্য সরিষা বপনের মাত্র ৭৫-৮০ দিনের মধ্যে এর ফলন পাওয়া যায়। এ সরিষা উত্তোলন করে ফের বোরো আবাদ করতে পারেন বলে এটাকে কৃষকরা ‘লাভের ফসল’ হিসেবে অভিহিত করে থাকেন।

নওগাঁ প্রতিনিধি : ১৮ ডিসেম্বর নওগাঁ মুক্ত দিবস। দিবস টিকে ঘিরে মঙ্গলবার সকালে নওগাঁর সামাজিক সংগঠন একুশে পরিষদ শহরের প্যারিমোহন থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালি শেষে শহরের ঘুরে মুক্তির মোড় শহীদ স্মৃতি ফলকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় ১ মিনিট নিরবতা পালন করা হয়। একুশে পরিষদের সভাপতি ডিএম আব্দুল বারী, সাধারন সম্পাদক মোস্তফা মাহমুদ রাসেল, নইস পারভিন, মনোয়ার হোসেন লিটন, বিষনু, আননাদসহ সুশীল সমাজের ব্যাক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget