Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ইথেন এন্টারপ্রাইজের উদ্যোগে এস,এস,সি জিপিএ-৫ প্রাপ্ত ৪৪৫ জন ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক এমপি।  বুধবার দুপুরে নওগাঁ নওজোয়ান মাঠে নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টাপ্রাইজের এমডি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক,  স্য়াাম সিটি সিমেন্ট লিমিটেডের ব্যানিজ্যিক পরিচালক মি: ষ্টার জিং কাই জাও, সায়াম সিটি সিমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক নাসিরুল আলম সুমন, নওগাঁ সরকারী বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হামিদুল হক, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা ছাত্রলীগের সাব্বির রহমান রিজভী, অভিভাবক জিল্লুর রহমান ও মৌসুমী আহমেদ, কৃতি শিক্ষার্থী রায়হান মানিক ও রেজোয়ান শারমিন তমা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রছীদেরকে ক্রেষ্ট, সনদপত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœজীবিনী বই তুলে দেন।

নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে বিজিবি
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার সীমান্ত থেকে ছোট বড় মোট ১৬ টি সোনার রড উদ্ধার করেছে ১৬ বিজিবি। বুধবার (৩১ অক্টোবর) ভোর রাতে উপজেলার আদাতলা সীমান্ত থেকে সোনার রড গুলো উদ্ধার করা হয়।
সাপাহার আদাতলা সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, বুধবার ভোর রাতে তার নেতৃত্বে ১৬ বিজিবির একটি টহল দল ওই সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় সীমান্তে তাদের দেখতে পেয়ে কয়েকজন যুবক একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ও ব্যাগ তল্লাশি করে ৮ শ' ১৭ গ্রাম ওজনের ১৬ টি সোনার রড পাওয়া যায়। যার বাজার মুল্য প্রায় ৩১ লক্ষ ৫২ হাজার ৮৫৪ টাকা। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি বিজিবি।

নওগাঁর মহাদেবপুরে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিবরামপুর কওমী মাদ্রাসায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ওই মাদ্রাসার ছাত্র আরাফাত রহমান (১০) মাদ্রাসার পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। নিহত আরাফাত রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন গ্রামের ফজলুর রহমানের পুত্র।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পানিতে ডুবে মৃত্যুর কারণে এ ছাত্রের লাশ স্থানীয় ইউপি চেয়ারম্যানের দায়িত্বে দেয়া হয়েছে।

নওগাঁর রাণীনগরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষন
রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে বাহাদুরপুর গ্রামের জৈনক এর ৮ বছরের এক প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার হয়েছে। টাকা দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষন করেছে গ্রাম সম্পর্কের এক নানা। গত সোমবার উপজেলার কাশিমপুর ইউনিয়নের বাহাদুরপুর প্রামানিক পাড়া এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে শিশুটি তার বাড়ির লোকজনকে বিষয়টি জানালে মঙ্গলবার সন্ধ্যায় তাকে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ার কারনে উন্নত চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি লোকমুখে জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদি হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করছেন।  

গ্রাম সম্পর্কে শিশুটির মামী মোছা. ফাতেমাসহ স্থানীয়রা জানান, বাহাদুরপুর প্রামানিক পাড়ার জৈনক এর  প্রতিবন্ধী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে বাহাদুরপুর প্রামানিক পাড়ার মৃত আশরাফ মল্লিক এর ছেলে মো. আফাজ মল্লিক (৫৫) তাকে সোমবার সন্ধ্যায় বাড়ির পার্শ্বে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। মেয়েটি মঙ্গলবার সকালে আমাকেসহ তার পরিবারের লোকজনকে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর আমরা শিশুটিকে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করি। তার অবস্থার অবনতি হওয়ার কারনে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে। শিশুটি এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনাটি  জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক তার বাড়ি ছেড়ে পালিয়ে আছে বলেও জানান তারা।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন। আসামী পলাতক থাকার কারনে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের অভিয়ান অব্যহত রয়েছে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাপাহার উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম কে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেছে। 
পুলিশ সুত্রে জানা গেছে, সাপাহার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলার আসামী হিসেবে শফিকুল ইসলাম কে মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম যুবদল সাপাহার উপজেলা শাখার বর্তমান সভাপতি ও বাদ নিশ্চিন্তপুর গ্রামের মৃতঃ আলহাজ্ব আবুব্ক্কর সিদ্দিকের পুত্র। তাকে সকালে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক পর্যায়ে আন্তঃ স্কুল রচনা প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত আড়ানগর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাট এর রাজশাহী ম্যাটারনাল এন্ড চাইল্ড নিউট্রিশন-কৈকা প্রকল্পের অধীনে মাধ্যমিক পর্যায়ে ৮ম থেকে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে কিশোর-কিশোরীদের খাদ্য ও পুষ্টি বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রচনা প্রতিযোগিতায় ১৬টি বিদ্যালয়ের ৯৬জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন। উপজেলার আগ্রাদ্বিগুন,খেলনা,ইসবপুর ও আড়ানগর চারটি ইউনিয়নে পৃথক পৃথকভাবে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার আড়ানগর উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার,আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহউদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক বেনজির আহমেদ,প্রধান শিক্ষক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক আব্দুল হাকিম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ধামইরহাটের কৈকা প্রকল্পের শাহ মোত্তাসিম বিল্লাহ,রবার্ট ডিও প্রমুখ।

 নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানপাটে ও রাস্থা-ঘাটে মোটরসাইকেল, ইজিবাইক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। কিছুতেই কমছে না হাতি দিয়ে চাঁদাবাজির এই দৌরাত্ম। প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকায় চোখে পড়ছে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। নতুন এই চাঁদাবাজি কারণে অতিষ্ঠ হয়ে ক্ষোভ প্রকাশ করেছে উপজেলার সচেতন মহল।
এদিকে, হাতি দিয়ে চাঁদাবাজি থেকে নিস্তার নেই পথযাত্রীদের। আবার হাতির কারণে সৃষ্টি হচ্ছে যানজটও। পথচারীদের কেউ কেউ হাতির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছেন। হাতির কারণে সৃষ্ট কৃত্রিম যানজটে ভোগান্তিরও শিকার হচ্ছেন উপজেলাবাসী।
বুধবার সকালে সরেজমিনে উপজেলার ভবানীপুর-মির্জাপুর বাজার এলাকায় গিয়ে চোখে পড়ে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য। রাস্তার দুই পাশে থাকা দোকান ও বাজারের প্রতিটি দোকান থেকে চাঁদা তুলছে। এমনকি রাস্তায় হাতি দিয়ে গাড়ি আটকে ও প্রতিটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করে। চাঁদাবাজির এই দৌরাত্ম থেকে বাদ পড়ছে না ফুটপাতের সামান্য আয়ের ব্যবসায়ীরাও। এতে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাবসায়ীরা।

ইজিবাইক চালক এনামুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় মাঝে মধ্যেই হাতির চাঁদাবাজির কবলে পড়তে হয়। টাকা না দিতে চাইলে কিংবা যে পরিমান টাকা চাই সে পরিমান টাকা না দিলে হাতি গাড়ির সামনে থেকে সড়তে চাইনা। এমন কি সুড় দিয়ে আঘাত করে।
বাজারের প্রতিটি দোকানে দোকানে হাতি দিয়ে চাঁদাবাজির এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করে রফিকুল ইসলাম নামের একজন পথচারী বলেন, প্রায়ই বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখছি। এটা তো এক ধরণের চাঁদাবাজি। এটা কি দেখার কেউ নেই। রাস্তা বন্ধ করে এরা তো একধরণের নৈরাজ্য চালাচ্ছে। কেউ তাদের কিছু বলতে পারছে না। এটা কি মগের মুল্লুক নাকি?
এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন বলেন, হাতি দিয়ে চাঁদা আদায়ের বিষয়ে এখনও কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি খুব দুঃখজনক ও আইন বহিঃভ’ত কাজ। তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে তারা আর কোন দিন হাতি দিয়ে চাঁদাবাজি করতে না পারে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget