নওগাঁয় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
প্রতিনিধি নওগাঁ: আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নওগাঁ র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজন শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নওগাঁ জিলা স্কুলে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, উত্তম কুমার রায় ও কামরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকতা একেএম মান্নান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসতানজিদা পারভিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা এসএ হায়াত, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, নওগাঁ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক একেএম মোরশেদ, সিনিয়র স্টেশন অফিসার সাবের আলী, লিডার মতিউর রহমান প্রমূখ। পরে জিলা স্কুল মাঠে দূর্যোগ প্রশমন মোকাবেলায় মহড়া প্রদর্শিত হয়।

অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জার্মান আ’লীগের উপদেষ্টা ও বগুড়া-৩ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সহসভাপতি আলমগীর হোসেন আলম, সাংগঠনিক সম্পাদক নূর খান, উপজেলা আ’লীগের সহসভাপতি আমিনুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক এসএম খান বাদশা, পৌর শ্রমিকলীগের আহবায়ক রোকনুজ্জামান সোহেল, তালোড়া পৌর শ্রমিকলীগের সভাপতি রিপন প্রামানিক প্রমুখ। আলোচনা সভায় জার্মান আ’লীগের উপদেষ্টা আ’লীগের মনোনয়নপ্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজু বলেন, বর্তমান সরকারের উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আসনে দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন তার পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আজিম উদ্দিন মিস্ত্রী প্রমুখ। পরে অতিথিবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এছাড়াও এদিন বিকালে জার্মান আ’লীগের উপদেষ্টা আ’লীগের মনোনয়নপ্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজু উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ সহ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।