Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালি ক্যাম্পের সদস্যরা শনিবার মধ্যে রাতে পুটখালী গ্রামেস্থ ভান্ডারী মোড়ে টহল দেওয়ার সময় রাস্তার পাশে একটি বস্তার ভিতরে ৯৪ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।


২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, বিজিবি’র টহলদল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল যশোর মাদক অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ : হ্যামিলনের বাঁশিওয়ালা‬র মতো কাঁধে ঝোলা আর মূখে আঞ্চলিক গানের অকৃত্রিম সুর বাঁশিতে তুলে অবিরত ২৭ বছর ধরে হাঁটছেন ক্লান্তিহীন পথিকের বেশে। দীর্ঘ ২৭ বছর ধরে হ্যামিলনের বাঁশিওলার মতো কাঁধে ঝোলা আর মূখে আঞ্চলিক গানের অকৃত্রিম সুর বাঁশিতে তুলে অবিরত হাঁটছেন বাংলাদেশের বিভিন্ন জেলার পথে প্রান্তরে । “প্রাণ সখিরে ওই শোন কদম্ব তলায় বংশী বাজায় কে” এমনি পাগল করা সুর যিনি বাশিঁতে তোলেন তাকে আমরা সাধারনত বলে থাকি বাঁশিওয়ালা। তার বয়স ৫৫ এর কাছাকাছি। এভাবে বাঁশি বিক্রির আয় দিয়ে চার সদস্যের সংসার চালাচ্ছেন অাব্দুল গফুর কাজী। নওগাঁর বদলগাছী উপজেলার দাউদপুর গ্রামে তার বাড়ি। শিশুকাল থেকেই গফুর কাজী ছিলেন ভবঘুরে। বিভিন্ন মেলা- খেলা এবং হাট- বাজারে যেতেন বাবার সাথে। বাবা মৃত পরেশ কাজীও ছিলেন পেশায় একজন বাঁশি বিক্রেতা। গফুর কাজী গ্রাম বাংলার ঐতিহ্য বাবার নিজ হাতে বাঁশি তৈরী এবং ব্যাবসায়ীক পেশা ধরে রেখেছেন অাজও। বর্তমানে মুলিবাঁশের বাঁশি তৈরী করে সেসব বাঁশি বিক্রিয়ের লাভের টাকা দিয়ে চলছে গফুরের সংসার। সংসার চালতে গিয়ে নিত্য দিনের চাহিদা মেটাতে বেকায়দায় পড়েন তিনি। নিজের বাঁশি বাজানোর বিদ্যাটুকু কাজে লাগিয়ে খুঁজে নেন চলার শক্তি। আর এভাবে দীর্ঘ ২৭ বছর ধরে এ বাঁশির ভ্রাম্যমাণ ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। মান্দার সতীহাটে সাজেদা গার্মেন্টসে অাব্দুল গফুরের সাথে অাকস্মিকভাবে দেখা হওয়ায় আলাপকালে তিনি জানান, অন্য কাজ করতে পারি না তাই; সুদূর ফেনী জেলার বারীর হাটে পাহাড়িয়া চাকমারা মুলিবাঁশ বিক্রয় করতে অাসে সেখানে বাস অথবা ট্রেন যোগে গিয়ে বাঁশ কিনে অানতে হয়। একসাথে ৫০০থেকে ৬০০ টি বাঁশ কিনে অানেন বলে জানান, গফুর। বাঁশগুলো অনেক চিকন এবং বাঁশের গিরা বা পোড় গুলো ১ থেকে দেড় হাত পরপর হওয়ায় অনেক সময় ৫০০/ ৬০০ টি কাঁচা বাঁশের মধ্যে প্রায় শতাধিক বাঁশ ফেটে যায়। অার বাঁশ গুলো কিনে অানার পর প্রথমে বাঁশির মাফ অনুযায়ী বাঁশগুলো কেটে নিতে হয়। পরবর্তিতে পর্যায়ক্রমে বাঁশগুলো রোদে শুকিয়ে নিতে হয়। তারপর বাঁশগুলোতে বাঁশি তৈরীর উপকরণ যেমন- হাপরের অাগুনে বাঁশগুলো পুড়িয়ে নিয়ে এবং রজন, স্প্রিট,চাচ দিয়ে শিরিশ মারার পর গড়ম লোহার রড দিয়ে বাঁশের বাঁশিগুলো ফুটো করতে হয়। প্রথমে চিকন রড তারপর মিডিয়াম তারপর মোটা রড দিয়ে বাঁশিগুলো ফুটো করতে হয়। এক্ষেত্রে মোটা চিকন সবমিলে ৫টি রড লাগে। অাঁড় বাঁশিতে সাধারণতো ৩থেকে ৪টি অথবা ৫/৭টি ফুটো থাকে। বাঁশিগুলোকে কয়েকটি শেণীতে বিভক্ত করা যায়।তন্মধ্যে এ,বি,সি,ডি এবং এফ কোয়ালিটির বাঁশিগুলো বেশ জনপ্রিয়। প্রতিটি বাঁশি তৈরীতে খরচ হয় ৫ থেকে ৭ টাকা। অার প্রতিটি বাঁশি বিক্রি হয় ২০/৩০/৫০ থেকে সর্বোচ্চ ১০০ টাকায়। বাঁশিগুলো কিনে বেশিরভাগ অাদিবাসিরা। জমাজমি নেই,কি অার করার। ৩শতক জমির উপর কোনোমতে বাড়ি করে অাছি। বৈবাহিক জীবনে ৩ ছেলে মেয়ে নেই। বড়ছেলে বিবাহিত, তবে পৃথক। ২য় ছেলে এবারের এস এসসি পরীক্ষা দিয়েছে। অার ছোট ছেলেটা দ্বিতীয় শ্রেনীতে লেখাপড়া করে। প্রতি সপ্তাহে বাঁশি তৈরী এবং সাংসারিক কাজ করার জন্য দু- একদিন বাড়িতে থাকতে হয় অার বাঁকিদিনগুলোতে বাঁশি বিক্রয়ের জন্য বিভিন্ন এলাকার হাট-বাজার এবং দর্শনীয় স্থানগুলোতে বাস,ট্রেনযোগে অথবা পায়ে হেঁটে ঘুরে বেড়াই। এতে প্রতিদিন ২থেকে ৩শত টাকা আয় হয়। এ দিয়ে ২ ছেলের লেখা পড়ার খরচ যোগান দিয়ে স্ত্রীকে নিয়ে কোন রকম সংসার চলে। জীবন জীবিকার তাগিতে অনেক সময় বদলগাছীর "বৌরুপী ছনের ঘর" নামের সংগঠনে সাপ্তাহিক বাউল গানের অাসরে বাঁশি বাজান বলেও জানান তিনি। বাঁশি সর্ম্পকে তিনি আরো বলেন,বাঁশি বিক্রি হয়। কিন্তু বাশিঁর সুর কখনো বিক্রি হয় না। এটি আমার আত্মার খোরাক। তাই বাংলাদেশের সর্বোচ্চ সংস্কৃতিক অঙ্গনে পরিবেশনের সুযোগ পেলে নিজেকে ধন্য মনে করতাম।#

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ঋণের দায়ে কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে শেফালী রাণী পাল (৩৮) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত শেফালী রাণী পাল উপজেলার মিরাপুর গ্রামের শ্রী ডুপরে পালের স্ত্রী।


জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, শেফালী রাণী এলাকার অনেকের কাছে টাকা ধার নিয়েছিলো। পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে গত শুক্রবার দিবাগত গভীর রাতে সে পরিবারের লোকজনের অজান্তে কিটনাশক গ্যাস ট্যাবলেট খায়। এক পর্যায়ে পরিবারের লোকজন বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং শনিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


এ ব্যাপারে আত্রাই থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেফালী রাণী কিটনাশক গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। ঋণের বিষয়টি আমার জানা নেই। তার লাশ উদ্ধার করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় দেয়াল চাপায় শামীম হোসেন (৩২) নামে এক নির্মাণ শ্রমিককের মৃত্যু হয়েছে। শনিবার সকালে শহরের উকিলপাড়ায় একটি পুরাতন বাড়ির দেয়াল মেরামতের সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন সদর উপজেলার তিলকপুর চক নদীকুল গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের উকিলপাড়ার একটি পুরাতন বাড়ির দেয়াল ভাঙার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় দেয়ালের একটি অংশ ধ্বসে শামীমের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছ হস্তান্তর করে। নিহতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ না থাকায় এ ঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা ইলেকট্রিক (ব্যাটারী চালিত) অটোরিক্সা মালিক সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল হতে সন্ধা পর্যন্ত সুন্দর পরিবেশে নওগাঁ শহরে এটিএম মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারন সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দী না থাকায় বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি পদে মাহবুব হাসান (পল্টু) ও সাধারণ সম্পাদক পদে দেওয়ান মিনহাজুর রহমান (বিপু) নির্বাচিত হয়।


উক্ত নির্বাচনে দেওয়ান মোস্তাকিন আহম্মেদ নিপুর সভাপতিত্বে সদস্য আজিজার রহমান এবং আব্দুল মজিদ এর তত্বাবধানে ১২০৬ জন ভোটারের মধ্যে ৭৩৮ জন ভোট গ্রহন শেষে সহ-সভাপতি পদে আবুল কালাম ও মামুনুর রশিদ (বুলেট), যুগ্ম সম্পাদক সোহেল রানা (রাজু), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম (রিপন) ও পরিচালক পদে নজরুল ইসলাম, আমজাদ হোসেন, লতিফুল ইসলাম (রনি), বুলবুল সরদার, সোহেল রানা, আব্দুর রশিদ। নওগাঁ জেলা ইলেকট্রিক (ব্যাটারী চালিত) অটোরিক্সা মালিক সমবায় সমিতি লি: এর ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আত্রাইয়ে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় ‘সন্ত্রাস ও জঙ্গীবাদ উন্নয়নের অন্তরায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা চত্বরে উন্নয়ন মেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় সংসদ ও লেজিসলেটিভ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ছানাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ইসরাফিল আলম, নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম শাহনেওয়াজ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চৌধূরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা ঈমাম সমিতির সভাপতি আব্দুস সালাম, কৃষি কর্মকর্তা কেএম কাউসার, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নবেন্দ্র নারায়ন চৌধূরী, পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান প্রমূখ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget