Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 653 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4846 দেশজুড়ে 42 ধর্ম 3477 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2847 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধি: অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরাতে লেবাননে গৃহকর্মী হিসেবে গিয়েছিলেন শাহিনা বেগম (৪০)। গত ৯ বছর থেকে তিনি সেখানেই থাকতেন। এরমধ্যে তিনবার দেশে এসেছিলেন। সর্বশেষ ২০১৪ সালে লেবাননে গিয়েছেন। সেখানে নিজেও কাজ করতেন এবং একটি বাসার একঘর ভাড়া নিয়ে আরো ১০/১২ জন বিভিন্ন দেশের নারী কর্মীদের রাখতেন বলে জানা গেছে। কিন্তু অভাবের সংসারে স্বচ্ছলতা ফিরার আগেই তিনি খুন হন দূর্বত্তদের হাতে। গত ২৯ সেপ্টেম্বর শাহিনা পরিবারের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পরদিন পর সুটকেসের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে লেবাননের প্রবাসিরা। ঘটনার পর থেকে শাহিনার পরিবারে চলছে শোকের মাতম। বাবা-মা ও স্বজনরা বার বার মূর্ছা যাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অনেকটা পাগল প্রায় অবস্থা। লেবাননে গৃহকর্মী নওগাঁর মেয়েকে হত্যার প্রদিবাদে ও লাশ দেশে আনার দাবীতে সুজনের মানববন্ধন
শাহিনা বেগম নওগাঁ শহরের সুলতানপুর মহল্লার আমজাদ হোসেনের মেয়ে। শাহিনা এক সন্তানের জনক। ছেলের নাম রাজু আহমেদ। গত ২০০২ সালে স্বামীর সাথে ছাড়াছাড়ি (তালাক) হওয়ার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। এরপর বিদেশে গৃহকর্মী হিসেবে চলে যান।
শাহিনা বেগম লেবাননে খুন হওয়ার প্রতিবাদে তার হত্যার বিচার ও লাশ দেশে আনার দাবীতে নওগাঁয় মানববন্ধন করেছে সুজন- সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা শাখা। মঙ্গলবার দুপুরে নওগাঁর আদালত চত্তরে এ মানববন্ধন কর্মসূচিতে নিহত শাহিনা বেগমের বাবা-মা, আত্মীয়স্বজন সহ প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির যুগ্ম সম্পাদক পারুল আক্তার, দপ্তর সম্পাদক হাসান আলী, নির্বাহী সদস্য ইঞ্জি: রেজোয়ান হোসেন গালিব, সুলতানপুর সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শাহীন মন্ডল প্রমুখ। মানববন্ধনে শাহিনা বেগমকে নিমর্মভাবে হত্যার বিচার ও তার লাশ দ্রæত দেশে নিয়ে আসার দাবী করেন স্বজনরা।


নিহত শাহিনা বেগমের ছেলে রাজু আহমেদ বলেন, মা গৃহকর্মী হিসাবে লেবাননে ছিলেন। সেখানে একটি বাসার এক ঘর ভাড়া নিয়ে ১০/১২ জনকে নারী কর্মীদের রাখতেন। তারা বিভিন্ন বাসায় ক্লিনারের কাজ করত। কয়েকদিন আগে তাদের সাথে একটি বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল বলে মা জানায়। কিন্তু মাকে মেরে ফেলা তা বুঝতে পারেনি। বাসায় যে মহিলারা ছিল তারাই পরিকল্পনা করে আমার মাকে হত্যা করেছে। মা’র হত্যাকারীদের বিচার ও লাশ দ্রæত দেশে নিয়ে আসার জন্য সরকারের প্রতি দাবী জানান তিনি।


নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, সর্বশেষ ২০১৪ সালে গৃহকর্মী হিসাবে লেবাননে যায়। আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখত। গত ২৯ সেপ্টেম্বর আমাদের সাথে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর পরদিন সুটকেসের ভিতর থেকে মেয়ের লাশ উদ্ধার সে দেশের লোকেরা।

নওগাঁ জেলা প্রতিনিধি: “সুখী সমৃদ্ধ দেশ, বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে এক আলোচনাসভা অনুুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামরুজ্জামান, কৃষি অধিদপ্তরের নওগাঁ উপ-পরিচালক মনোজিত কুমার মল্লিকসহ অন্যান্যের উপস্থিত ছিলেন।

নওগাঁ  প্রতিনিধি: অবশেষে উঁচু করে নির্মিত হচ্ছে নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের নিচু ফুটওভার ব্রিজটি। ট্রেনের ছাদে ভ্রমণ করার সময় এই মরণ ফাঁদ নামক ওভার ব্রিজটির সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারাতে হয় অনেকের। দীর্ঘদিন পর ওভার ব্রিজটি সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আর কিছু দিনের মধ্যে ওভার ব্রিজটির সংস্কার কাজ শেষ হবে।


জানা গেছে, রেললাইন থেকে এই ফুটওভার ব্রিজের উচ্চতা ১৫ ফুট ৩ ইঞ্চি অপরদিকে ট্রেনের উচ্চতা ১৩ ফুট ৬ ইঞ্চি।তাই দূর্ঘটনা এরাতে রেলওয়ে কর্তৃপক্ষ ৫ ফিট উচুঁ করে নির্মিত করছেন ওভার ব্রিজটি। গত কয়েক মাস আগে রাণীনগরের এই রেলওয়ের নিচু ফুটওভার ব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা পাঁচ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এছাড়াও নিহত ও আহত হওয়ার ঘটনা আরো অনেক রয়েছে।


বিশেষ করে দুই ঈদ ও বিভিন্ন ছুটির সময় প্রতিটি ট্রেন ঢাকা থেকে আসে অতিরিক্ত যাত্রী নিয়ে। আর সেই সময় এই নিচু ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে প্রাণহানির ঘটনা নিত্যনৈমেত্রিক বিষয় ছিল। এখন রাণীনগরের নিচু ফুটওভার ব্রিজটি সংস্কার করে উঁচু করার কারনে এখন আর কোন প্রাণহানির ঘটনা ঘটবে না বলে আশা করছেন স্থানীয়রা ও রেলওয়ে কর্তৃপক্ষ।


সান্তাহার রেলওয়ে কর্মকর্তা জেটিআই মো: হাবিবুর রহমান বলেন, মানুষের কল্যানের জন্য রাণীনগরের রেলওয়ের নিচু ফুটওভার ব্রিজের উচ্চতা (উঁচু) বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে। আশা করছি আর কিছু দিনের মধ্যে ওভার ব্রিজটির সংস্কার কাজ শেষ হবে। এই ওভার ব্রিজটি উঁচু করার কারনে এখন আর কোন প্রাণহানির ঘটনা ঘটবে না বলে আশা করছেন তিনি।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৪র্থ বারের মতো জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ অনুষ্ঠিত হবে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত । গত রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান। প্রেস ব্রিফিং সাংবাদিক ইউনিয়ন নওগাঁর যুগ্ম আহবায়ক সাদাকাতুল বারি জয়, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফায়েত হোসেন সবুজসহ অন্যান্যে সদস্যবৃন্দ ও অন্যান্য মিডিয়া কর্মী ।
চতুর্থবারের মতো তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হচ্ছে জেলা স্কুল মাঠে। জেলা প্রশাসকের তত্বাবধানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করবেন। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোতে একই সময়ে উন্নয়ন মেলা আয়োজন করা হবে তবে সেখানে মেলা হবে তিনদিনের পরিবর্তে একদিন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সিদ্ধান্ত নেয়া হয়, শিক্ষার্থী অভিভাবক, দেশি/বিদেশি পর্যটক, বিনিয়োগকারীসহ প্রন্তিক পর্যায়ের সর্বস্তরের জনসাধারণকে এই মেলায় সম্পৃক্ত করা হবে। বিশেষ করে ছাত্র/ছাত্রী এবং তরুণদের মেলায় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। ছাত্র/ছাত্রী এবং তরুণদের স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে হবে এবং তাদের বাঙালি জাতীয়তাবাদে উদ্ধুব্ধ করতে হবে যাতে তাদের মধ্যে ইতিহাস বা ধর্ম নিয়ে কোনো বিকৃত বা মিথ্যা ধারণ থাকলে সেটি অপসারিত হয়। জেলা ও উপজেলা প্রাসনের সার্বিক আয়োজনে জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দফতর/সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি এনজিও, উন্নয়ন সংস্থা, শিল্প কারখানার মালিক, ব্যবসায়ী ও বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ উন্নয়ন কর্মকান্ড জানাতে মেলায় অংশ নেবে। মেলায় প্রধাানমন্ত্রী শেখ হাসিনার উল্লেখযোগ্য ১০টি বিশেষ উদ্যোগ এবং ধানমন্ত্রীর অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি ও সাফল্য সম্পর্কে প্রচারণা চালানো হবে। রূপকল্প-২০২১ ও রূপকল্প-২০৪১ এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা সম্পর্কে জনগণকে উদ্ধুদ্ধ করা হবে। উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সম্পর্কে ধারণা দেয়াসহ লক্ষ্য বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মেলায় জোর দেয়া হবে। তথ্য প্রযুক্তি, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পদ্মা সেতু, ঢাকা এক্সপেপ্রওয়ে, কর্ণফুলী টানেল, মেগাপ্রকল্প, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক, সেবাখাত, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরা হবে উন্নয়ন মেলায়।

নওগাঁ জেলা প্রতিনিধি: “মানবাধিকার প্রতিষ্ঠায়, প্রবীনদের স্বরণ শ্রদ্ধায়” এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আর্ন্তজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
স্কুল মিলনায়তনে রিকের সহকারী এরিয়া ম্যানেজার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা সমাজসেবার উপ-পরিচালক নূর মোহাম্মদ বক্তব্য রাখেন। পরে এক মানববন্ধন কর্মসুচী পালন করে।
অপরদিকে, জেলা প্রবীন হিতোষী সংঘের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্šÍজাতিক প্রবীন দিবস পালিত হয়েছে।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো: নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জবির উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. তারিকুল ইসলাম, বদলগাছী সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক ইনুছার রহমান ও মাহমুদুল হাসান হিরো, অবসরপ্রাপ্ত অধ্যাপক জালাল উদ্দীন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু সদর ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সচিব হাফিজার রহমান, অভিভাবক মিম আকতার, মীর্জা ইকবাল, লিলি বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget