Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 620 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4814 দেশজুড়ে 42 ধর্ম 3444 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2814 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার অটিস্টিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো: নজরুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জবির উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার মো. তারিকুল ইসলাম, বদলগাছী সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রভাষক ইনুছার রহমান ও মাহমুদুল হাসান হিরো, অবসরপ্রাপ্ত অধ্যাপক জালাল উদ্দীন, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু সদর ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম, অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সচিব হাফিজার রহমান, অভিভাবক মিম আকতার, মীর্জা ইকবাল, লিলি বেগম প্রমূখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক ও বাউল সঙ্গীত অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: বাড়িতে টিফিন খাওয়ার অপরাধে নওগাঁর বদলগাছীতে শিক্ষকের বেত্রাঘাতে নাদিম হোসেন (১০) নামে এক স্কুল ছাত্রের চোখ গুরুত্বর জখম হয়েছে। ঘটনারপর এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে। পরে উপজেলা শিক্ষা অফিস কর্মকর্তা তাকে উদ্ধার করে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের ‘বেগুন জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ এ ঘটনা ঘটে। নাদিম হোসেন স্কুলের পঞ্চম শ্রেনীর ছাত্র এবং বেগুন জোয়ার গ্রামের নান্নু হোসেনের ছেলে। এলাকাবাসী ওই শিক্ষকের উপযুক্ত শাস্তিসহ অপসারণের দাবী জানিয়েছেন।


স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুলের পাশেই মাঠ সংলগ্ন বাড়ি ছাত্র নাদিমের। টিফিনের সময় বাড়ি থেকে সে টিফিন খেয়ে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেন ছাত্রদের কাছে জানতে চান কে কে বাড়ি থেকে টিফিন নিয়ে আসেনি। নাদিমসহ চারজন বাড়ি থেকে টিফিন না নিয়ে আসায় দুপুর ২টার দিকে তার অফিস কক্ষে ডেকে বেত্রাঘাত করেন। একটি বেত্রাঘাতের আঘাত নাদিমের বাম চোখে লাগায় গুরত্বর জখম ও ফোলা এবং রক্তক্ষরণ হয়। তখন নাদিম কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। বিষয়টি তার বাবা-মাকে গিয়ে বলে। এরপর এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেনকে অবরুদ্ধ করে রাখে। প্রায় আড়াই ঘন্টা পর উপজেলা শিক্ষা কর্মকর্তা গিয়ে তাকে উদ্ধার করে।


অপরদিকে আহত ছাত্র নাদিমকে উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সন্ধ্যা ৬টার দিকে তাকে নওগাঁ সদর হাসপাতালে অর্থো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।


আহত নাদিমের সহপাঠি জেসমিন জানায়, নাদিমসহ কয়েকজন স্কুলে টিফিন নিয়ে না আসায় স্যার (প্রধান শিক্ষক) তাদের অফিসে ডেকে পাঠায়। এরপর স্যার বেত দিয়ে নাদিমকে দুটি আঘাত করে। স্যার তৃতীয় বার আঘাত করলে নাদিমের বাম চোখে লেগে ফুলে গিয়ে রক্ত ঝরে। এরপর নাদিম বাড়ি চলে যায়।


নাদিমের মা পেয়ারা খাতুন বলেন, টিফিনের সময় ছেলে খাবার খেয়ে স্কুলে যায়। এরপর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। তখন দেখি তার বাম চোখ দিয়ে রক্ত ঝরছে। আমার ছেলেকে অন্যায় ভাবে মারপিট করা হয়েছে। ছেলের চোখ এখন ভাল হবে কিনা সন্দেহ আছে। আমি এর উপযুক্ত বিচার চাই।


অভিযুক্ত প্রধান শিক্ষক শাহরিয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।


বদলগাছী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, সরকার থেকে নির্দেশনা আছে শিক্ষার্থীদের নির্যাতন থেকে বিরত থাকার। ইতোমধ্যে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একটি রিপোর্ট পাঠানো হয়েছে।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে আবারও ৩ পিস স্বর্ণেরবার আটক। রবিবার ১টার সময় ৩পিছ স্বর্ণের বারসহ মেহেদী হাসান(১৯)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছেন কাস্টমস সদ্যসরা। কাস্টমসের ডিসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি র্স্বণের একটি চালান নিয়ে একজন র্স্বণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে কাস্টমসের সদ্যসরা যাত্রীদের তল্লাশী শুরু করে। এসময় মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার শরীল তল্লাশি করে পায়ূ পথে ৩ পিস র্স্বণের বার পাওয়া যায়।
বেনাপোল কাষ্টমসের ডিসি জাকির হোসেন ৩ পিস র্স্বণের বারসহ একজন র্স্বন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতদের বেনাপোল র্পোট থানায় সোর্পদ করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মাদক,দূর্নীতি,বাল্যবিবাহ,সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী গনসচেতনতা, সবার জন্য স্বাস্থ সূরক্ষা এবং সর্বাজনিন শিক্ষার প্রসার সৃষ্টির লক্ষ্যে জার্মান আওয়ামীলীগের উপদেষ্টা ও ৩৮, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুর রহমান খন্দকার লাইজু আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে লিফলেট বিতরন করেন। গতকাল শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি আদমদীঘি,চৌমুহনি, কুন্দগ্রাম, চাঁপাপুর, বিহিগ্রিাম, কড়ই নসরতপুর, মুরইল,সান্তাহারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরন কর্মসুচী পালন করেন। লিফলেট বিতরন কর্মসূচী শেষে রাত ৮টায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বছরের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্র দেখতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সেখানে জমায়েত হয়। এসময় আসাদুর রহমান খন্দকার লাইজুর সাথে ছিলের দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এম. সরওয়ার খান,বগুড়া পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার ওবাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মানিকসহ দুপচাঁচিয়া ও আদমদীঘি এলাকার নেতৃবৃন্দ।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় প্রতারনার একটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আনিছুর রহমান (৩৬) ও তার স্ত্রী চুমকি বেগম ওরফে ঝুমকি (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক সাবিনুর ইসলাম শনিবার রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, গ্রেপ্তারকৃত চুমকি নওগাঁর চকগৌরী এলাকায় ওয়ালুল ইসলামের বয়লারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ছুটি নিয়ে বাড়ি গিয়ে সে আর কাজে ফেরেনি। পরে মোবাইলফোনে অসুস্থতার কথা বলে দুই হাজার টাকা ধার নিতে চান চাতাল মালিক ওয়ালুল ইসলামের কাছে। গত ১৪ আগস্ট চাতাল মালিক ওয়ালুল ইসলামকে কৌশলে উপজেলার গোয়ালমান্দা গ্রামে আকবর হোসেনের বাড়িতে ডেকে নেয়া হয়। ওই বাড়িটি চাতাল শ্রমিক চুমকির জানিয়ে ওয়ালুল ইসলামকে বিভিন্ন অজুহাতে সেখানে বসিয়ে রাখে।


ওসি আরও জানান, বিকেলে ওই বাড়ি থেকে চাতাল মালিক ওয়ালুল ইসলাম চলে যাওয়ার চেষ্টা করলে এলাকার চিহ্নিত ডাকাত আনছার আলীসহ ৮-১০ জনের সংঘবদ্ধ একটি চক্র তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি থানায় অবহিত করলে রহস্য উদঘাটনে তদন্তে নামে পুলিশ।


ওসি মাহবুব আরও জানান, ঘটনার সুত্র ধরে গত ১ সেপ্টেম্বর জোতবাজার এলাকা থেকে আনছার ডাকাতকে আটক করা হয়। আনছার ডাকাতের স্বীকারোক্তি ও মোবাইলফোনের সুত্র ধরে প্রতারক চক্রের মুলহোতা চুমকি বেগম ও তার স্বামী আনিছুর রহমানকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডলার প্রতারনাসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁর মান্দায় মাদক ব্যবসায়ি, সেবনকারিসহ ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় উপজেলার সতিহাট ঋষিপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি আদুরি ঋষি (২৫) ও সেবনকারি নিমাই ঋষিকে (২৮) ও উপপরিদর্শক সুজন খান অভিযান চালিয়ে দোয়ানি নাপিতপাড়া গ্রামের সাইদুর রহমানকে (৪০) গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, একইদিন বিকেলে উজ্জল ঋষি (২৫) নামে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানার উপপরিদর্শক আব্দুল মালেক। গ্রেপ্তারকৃত উজ্জল উপজেলার সতিহাট ঋষিপাড়ার লখেন ঋষির ছেলে। গ্রেপ্তারকৃতদের রোববার আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget