Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 652 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 51 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 2 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4845 দেশজুড়ে 42 ধর্ম 3476 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2846 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 87 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 104 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার খলিশাকুড়ী গ্রামে মেরিনা আকতার (৩২) নামের প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগে আকরাম হোসেন (৫২) নামে এক নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
রোববার দুপুরে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়েরের পর নিজ বাড়ি থেকে আকরাম হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আকরাম হোসেন খলিশাকুড়ি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। সে নওগাঁ শহর বাইপাস সড়কে অবস্থিত সাফিন ফিলিং স্টেশনে নৈশ প্রহরীর কাজ করে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, আজ রোববার ভোরের দিকে নওগাঁ শহরের খলিশাকুড়ি গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী প্রতিবন্ধী মেরিনা আকতারের ঘরে ঢুকে মুখ চেপে ধরে শারীরিক নির্যাতন চালায় একই গ্রামের আকরাম হোসেন। এক পর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ছুটে আসে। ততক্ষনে আকরাম হোসেন পালিয়ে যায়। এ ব্যাপারে প্রতিবন্ধীর পরিবার থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আকরামকে গ্রেপ্তার করে।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগাণকে সামনে রেখে নওগাঁর সাপাহারে মীনা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী, ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, শিক্ষা অফিসার শহীদুল আলম, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, রুস্তম আলী প্রমুখ।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সেখানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষা অফিসের কর্মকর্তাগণ, সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর বেনাপোলের পূটখালী সীমান্ত থেকে রোববার সকালে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নাইজেরিয়ানরা দীর্ঘদিন ধরে ভারতের কলকাতায় অবস্থান করছিল। দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশের একটি ক্লাবে ফুটবল খেলতে তারা বাংলাদেশে প্রবেশ করে। অবৈধ পথে প্রবেশের পর বেনাপোলে দুই নাইজেরিয়ান নাগরিক আটক
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে পূটখালী বিজিবি ক্যাম্পের টহলদল সীমান্তে অভিযান চালায়। এসময় ২ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করতে সক্ষম হয়। আটক কৃতরা হলো ওলাতুন্ডে তিমোথি (৩৪) ও ভিতাস ইয়েনা (৪১)। তারা নাইজেরিয়ার ইকেজা শহরের স্টেট লাগম ডি ৬ এর ৩ নং ফ্লাটের বাসিন্দা। তাদের কাছ থেকে ৬টি পাসপোর্ট সহ বিভিন্ন প্রকার জীনিসপত্র জব্দ করা হয়েছে। আটক নাইজেরিয়ানদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো: আশরাফ (৫৫) নামে এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। রবিবার বেলা ১২টার দিকে উপজেলার জামগ্রাম সোনার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত আশরাফ উপজেলার জামগ্রাম গ্রামের পঁচায় প্রামানিকের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফ রবিবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের খেজুর গাছের পাতা কাটতে গাছে ওঠে। পাতা কাটার এক পর্যায়ে অসাবধানতার কারণে পাশে থাকা বিদ্যুৎতের মেইন লাইনের তারের সাথে স্পৃষ্টে দি্যুতায়িত হয়ে আটকে পরে। এলাকাবাসী দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে খবর দিয়ে সংযোগ বন্ধ করে এবং তাকে গাছের উপর থেকে মাটিতে নামিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের স্বজনরা জানায় আশরাফ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানাপুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে ২৬ পুড়িয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী উপেন (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় শ্রী উপেনকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা ২৬পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতর বিরুদ্ধে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্রী উপেন উপজেলার কাশিমপুরক ঋষি পাড়া গ্রামের মৃত জতিনের ছেলে বলে রাণীনগর থানার এসআই হুমায়ন কবীর জানান।

রিফাত হোসাইন সবুজ.নওগাঁ: নওগাঁয় কমিউনিটি সম্প্রচারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র রেডিও নওগাঁর উদ্দ্যেগে রবিবার বেলা ১১টায় রেডিও”টির কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।


এতে সভাপতিত্ব করেন বরেন্দ্র রেডিও’র ষ্টেশন ম্যানেজার সুব্রত সরকার। কর্মশালায় জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় প্রায় শত বর্ষব্যাপী ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ নামে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। এ পরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী শাসন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনা, নগর বন্যা নিয়ন্ত্রণ ও নিস্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি কৌশল নির্ধারণ করা হয়েছে। নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন এবং বিদ্যমান অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের গৃহীত এসব প্রদক্ষেপের বিভন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাসমত আলী, বরেন্দ্র রেডিও’র চীফ প্রোগ্রাম প্রডিউসার ও সিনিয়র রিপোর্টার রিফাত হোসাইন সবুজ, সহকারি অনুষ্টান প্রযোজক শারমিন শশী, নিউজ এডিটর মো. আরাফাত রহমান, রিপোটার সুব্রত হালদার, টেকনিক্যাল ইনচার্জ কাজী রাকিব, টেকনিশিয়ান ফজলে রাব্বি, চাষী সঞ্জয় বর্মণসহ বরেন্দ্র রেডিও’র কলা-কুশলীবৃন্দ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget