Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় আ:লীগ সরকারের উন্নয়ন চিত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে পৌর আওয়ামীলীগের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের নেতা কর্মীর সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় শহরের তাজের মোড় মোরছুলা স্কুলের হল রুমে ৭নং ওয়ার্ডের সভাপতি মো. শাহাজান আলী ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেনন নওগাঁ পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মুন্টু, এ কে এম নাজমুল হক মুন্টু হোসেন, যগ্ম সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু, সাযগঠনিক সম্পাদক সামসুল আলম, জামেদ আলী. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক প্রবীর দাস লাদু, ধর্ম বিষয়ক সম্পাদক শাহ্ আলম খোকন প্রমুখ। আলোচনা সভায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণকে নৌকার মনোনয়ন চাই প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট।

আবু রায়হান রাসেল, নওগাঁ: ৩০ আগস্ট একুশে পরিষদ নওগাঁর আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নওগাঁর সদরের প্রত্যন্ত অঞ্চলের তিনটি বিদ্যালয় কাটখইর উচ্চ বিদ্যালয়, হাঁসাইগাড়ি উচ্চ বিদ্যালয় ও সরাইল উচ্চ বিদ্যালয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পাঁচশত শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শুরু পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবাত পালন করা হয়। পরে বিদ্যালয় সমূহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থি ছিলেন একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক এম এম রাসেল,সাংগঠনিক সম্পাদক বিষ্ণু কুমার দেবনাথ, লখাইজানি শাখার সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলী, শাহীন আহমেদ, হারুন অর রশিদ প্রমুখ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবদর বেনাপোলে যানজট নিরসনে বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার সময় স্থলবন্দর সভাকক্ষে পোর্টথানা বেনাপোলের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।


প্রধান অতিথী হিসাবে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম ,তিনি বলেন এই বন্দর কে গতিশীল করার লক্ষ্যে সরকারের বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। যানজট নিরসনে ২৫ একর জমি অধিগ্রহন করা হচ্ছে,বড় সআঁচড়া মোড়ে সড়ক ৬ লেনে ও ছোট আঁচড়া মোড়ে ৪ লেনে উন্নতি করার কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। অনুষ্ঠান পরিচালনাকারী বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, ভারতীয় ট্রাকের ড্রাইভার গুলো যত্রতত্র ভাবে ট্রাক পার্কিং করে আবার ঐপাড়ে ভারতে চলে যায়, পরে তাকে আর সহজে খুঁজে না পাওয়ার কারনে যানজটের সৃষ্টি হয়। যৌথবাহিনীর চেকপোস্ট বাঁশকলের ওখানে ট্রাকের দীর্ঘ লাইনের জন্য তীব্র যানজেটের কথা উল্লেখ করেন।তিনি বলেন এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রী অবহিত আছেন আশা করি সুষ্ঠ সমাধান হয়ে যাবে।


সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন যানজট নিরসনে কয়েকটি মুল্যবান দিক নির্দেশনা তুলে ধরেন, তিনি বলেন সরকারের কোন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যখন বেনাপোলে আসেন তখন সড়কে কোন যানজট দেখা যায় না ,ওই কর্মকর্তারা বন্দর ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আবার তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ।তিনি আরো বলেন ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সস্পৃক্ত থাকতে এবং তা প্রয়োগ করতে হবে। আইল্যান্ডের মাঝে অতিরিক্ত ইউটার্ন বন্ধ করতে হবে, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে' তিনি এ ব্যাপারে পৌর মেয়র এর হস্তক্ষেপ কামনা করেন।


এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য জাহিদুল ইসলাম ,বেনাপোল প্রেক্লাবের সভাপতি মহসিন মিলন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশু, ট্রাক মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আতিক উজজামান সনি ,শামীম এন্টারপ্রাইজ এর পরিচালনাকারী সাংবাদিক আজিবার রহমান, সীমান্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আয়ুব হোসেন পক্ষী সহ সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন পরিবহন সংস্থার পরিচালনাকারী প্রমুখ।

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সমবায় মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী, ঠাকুরগাঁও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল,সময়ের কন্ঠোসর পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস,এম জসিম উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার সম্রাট , ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ‍্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সন্ধ্যাবানী পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন বাচ্চু,দৈনিক গণআলো পত্রিকা রুহিয়া প্রতিনিধি গৌতম চন্দ্র বর্মন । এছাড়া জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুর সাড়ে ১১টার সময় বাংলাদেশ থেকে ভারতে পাচার কালে এসএমজি ও রাইফেল এর ২রাউন্ড গুলি সহ মোঃ খাইরুল ইসলাম (৩৮)পিতা পিরার আলী গ্রাম বড় আচড়া তাকে হাতেনাতে আটক করেন। আটক খাইরুল ইসলাম চেকপোস্টে কুলির কাজ করেন।



আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হারাধন জানান,গোপন সংবাদে জানতে পারি বাংলাদেশ থেকে এক কুলি বিস্কুটের প্যাকেট এর
ভিতর পিস্তল এর গুলি নিয়ে নোম্যানসল্যানড এলাকা দিয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২ রাউন্ড গুলি সহ মোঃ খাইরুল ইসলাম কে হাতেনাতে আটক করেন। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।




আবু রায়হান রাসেল, নওগাঁ: আনন্দ টিভির পাবনা প্রতিনিধি এবং অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলার’ সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দ টিভি পরিবার এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েল, সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুগ্ম-সম্পাদক শফিক ছোটন, কার্যকরী নবির উদ্দিন, ‘দৈনিক ভোরের পাতা’ পত্রিকার জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোফাজ্জল হোসেন, আসাদুর রহমান জয়, রায়হান আলম, শাহজাহান আলী, মামুনুর রশিদ বাবু এবং আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাজী কামাল হোসেন বক্তব্য রাখেন।


বক্তারা এ ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন। ইতোমধ্যে পুলিশ এ ঘটনায় সুবর্ণার সাবেক শ্বশুর শিমলা ডায়াগনোস্টিক কমপ্লেক্স ও হাসপতালের মালিক আবুল হোসেনকে আটক করেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget