Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ৯৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  ররিবার সকাল ১০টার দিকে শহরের বাইপাস মলফেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার রজাকপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে রাজু (২৯) ও পাঁচবাড়িয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (৫২)।


নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গোপন সংবাদে জানা যায় একটি মোটরসাইকেলের ট্যাংকির ভিতর করে জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে মাদক বহন করে শহরের দিকে আসছে। এ তথ্যের উপর ভিত্তি করে শহরের বাইপাস মলফেলা এলাকায় পুলিশ অবস্থান করে। তাদের দেখে সন্দেহ হওয়ায় রাস্তার উপর থামিয়ে মোটরসাইকেল তল্লাসি করা হয়। এসময় ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড় থেকে একটি র‌্যালী বের করতে চাইলে পুলিশি বাধা দেয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামিম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লে: কর্নেল অব: আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, যুগ্ম সম্পাদক আমিনুল হক বেলাল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন ও শফিউল আজম ওরফে ভিপি রানা, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারন সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, প্রচার সম্পাদক শহীদুল আলম পবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন ও সাধারন সম্পাদক মামুন বিন ইসলাম, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেনসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। পরে স্বেচ্ছাসেবক দলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ট্রাক-মোটরবাইক মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (৩৫) নামে এক-মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। তিনি রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিল্লি গ্রামের সামসুদ্দিদের ছেলে। রোববার সকাল সাড়ে ৯ টার দিকে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে জাকিরুল নিয়ামতপুরে কাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে মান্দাঁ-নিয়ামতপুর সড়কের উপজেলার বালুবাজার মোড় নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে চলা ট্রাকের সাথে-মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে। খবর পেয়ে উপপরিদর্শক ফহিম উদ্দিন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। তবে ট্রাকটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।


মান্দা থানার চলতি দায়িত্বে পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। বালুবাজার এলাকা থেকে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো: আমজাদ হোসেন (৬৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার উওর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ ওই গ্রামের বাসিন্দা। তিনি উওর গ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক মেম্বার।


মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মহাদেবপুর বাজার থেকে দুপুরে ইজিবাইকে চড়ে বাড়িতে যাচ্ছিলেন আমজাদ। পথে উওর গ্রামের মোড়ে পৌঁছলে একটি বাইসাইকেলকে সাইট দিতে গিয়ে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যান।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।  রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে রিসোর্স ইন্টিগ্রেশান সেন্টার রিক এর আয়োজনে দরিদ্র মেধাবি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ মো.শহীদুজ্জামান সরকার এমপি। মোট ১০জন শিক্ষার্থীর মাঝে ১২ হাজার টাকা করে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করা। বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, রিক এর জোনাল ম্যানেজার আব্দুল আলীম, এরিয়া ম্যানেজার আবুল হোসেন, শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম ও সেলিম রেজা, সহকারি কারিগরি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আ'লীগ নেতা ওবায়দুল হক সরকার প্রমুখ।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায় এর আওতায় ভাড়া ভিত্তিক কৃষি যন্ত্র সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে জাহানপুর ইউনিয়নের অন্তর্গত মসলাপাড়া আইসিএম ক্লাব প্রাঙ্গনে ধান কাটা মাড়াই, হালচাষ ও রোপন মেশিনের সেবা কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাহানপুর ইউপি চেয়ারম্যান ওসমান আলী। বিভিন্ন মেশিনের কারিগরি দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশলী মাজহারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা, উপসহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার আলেফ উদ্দিন, ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আইসিএম ক্লাবের মুক্তার হোসেন প্রমুখ।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget