Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।


বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি অবস্থান ও কর্মবিরতী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।


ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু,সকালের সময় সাংবাদিক কামরুল হাসান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য জীতেন্দ্র নাথ প্রমুখ।


বক্তারা বলেন, ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকরা সবসময় ঘটনার তথ্য সংগ্রহ করে জনগণের সামনে সংবাদ তুলে ধরেন। আজ উল্টো সাংবাদিকরাই সংবাদের শিরোনাম হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে হবে। এছাড়াও এসব ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানানো হয়।


কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে শুরু হওয়া ট্র্যাফিক সপ্তাহ আরও তিন দিন বাড়িয়ে ১৪ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এর আগে গেলো ৫ আগস্ট থেকে শুরু হয় ট্র্যাফিক সপ্তাহ।শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ট্র্যাফিক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন।


তিনি বলেন, আমরা এ ট্র্যাফিক সপ্তাহে ব্যক্তি, পেশা, তার অবস্থান নির্বিশেষে সবাইকে এই বার্তা দিতে পেরেছি যে, ট্র্যাফিক আইন অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পুলিশের বিবেককে নাড়া দিতে পেরেছে।


তাদের দাবি যৌক্তিক, ন্যায্য। আমরা তাদের চেতনাকে অন্তরে ধারণ করি। ডিএমপি কমিশনার বলেন, এ জনদুর্ভোগ দীর্ঘদিন চলতে পারে না। এখানে কর্মজীবী মানুষ নানাভাবে হয়রানির শিকার হচ্ছে, এমনকি তাদের কর্মস্থলে আসা-যাওয়ার ক্ষেত্রে একটা চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আমরা মনে করি যে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে অভিপ্রায় নিয়ে মাঠে নেমেছে, সেজন্য আমরা অবশ্যই তাদের স্যালুট করি।


কমিশনার বলেন, বিশেষ এ ট্রাফিক কার্যক্রমে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার অনিয়মই বেশি ধরা পড়ছে। মোটরসাইকেলের ক্ষেত্রে বেশির ভাগ চালকই ট্র্যাফিক আইন অমান্য করছেন, সঙ্গে রাখছেন না প্রয়োজনীয় কাগজপত্রও।রাজধানীর ৮টি পয়েন্টে পুলিশকে রোভার স্কাউটের সদস্যরা সহায়তা করছে জানিয়ে তিনি বলেন, সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, রাস্তা পারাপারে পথচারীদের সহযোগিতার পাশাপাশি নাগরিকদের ট্র্যাফিক আইন মানতে উৎসাহিত করছেন রোভার স্কাউট সদস্যরা।


আছাদুজ্জামান মিয়া বলেন, আইন অমান্য করায় ট্র্যাফিক সপ্তাহে মোট ৫২ হাজার মামলা হয়েছে। লাইসেন্স না থাকায় মোট ১১ হাজার ৪০২ জন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। ফিটনেস না থাকায় ডাম্পিং করা হয়েছে পাঁচ হাজার ৫৭২টি গাড়ি এবং তিন কোটি টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

নিরাপদ সড়ক আন্দোলনে সাংবাদিক নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলা হয়েছে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মন্ত্রী আরও বলেন, সড়ক নিরাপত্তায় যেমন দক্ষ চালক দরকার তেমনি জনসচেতনতাও দরকার। তা না হলে সড়ক দুর্ঘটনা রোধ করা সহজ হবে না।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল মতিন খসরু এমপি, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি গোলাম ফারুক বিপিএম, পিপিএম, ফায়ার সার্ভিসের ডিজি আলী আহম্মদ, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।পরে মন্ত্রী গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে দুই কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিসের ভবন ও সাত কোটি ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত বুড়িচং থানার নতুন ভবন উদ্বোধন করেন।

আবু রায়হান রাসেল, নওগাঁ: ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নওগাঁয় সাংবাদিকদের এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছ্।ে নওগাঁ জেলা প্রেসক্লাবের উদ্যোগে শনিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যপী শহরের মুক্তির মোড় এলাকায় প্রধান সড়কে এই মানবন্ধন কর্মসূচী’র আয়োজন করা হয়।


এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। মানববন্ধন কর্মসূচীতে জেলা সদরে কর্মরত সকল ইলেক্টুনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন। সাংবাদিকরা সম্প্রতি সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গড়ে ওঠা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সাংবাদিকদের উপর নির্যাতন ও ক্যামেরা ভাঙ্গাসহ ইতিপূর্বে বিভিন্ন সময় সাংবাদিক খুন এবং নির্যাতনের সকল ঘটনার বিচার দাবী করা হয়।

নওগাঁ প্রতিনিধি: ‘আমাদের জীবনে রবীন্দ্রনাথ’ প্রবন্ধের শিরোনামে নওগাঁ সরকারি কলেজে দিনব্যাপী রবীন্দ্র-নজরুল মহাপ্রয়াণ দিবস উপলক্ষে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অত্র কলেজের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে কলেজের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা থেকে আগত ইতিহাসবিদ, লেখক ও গবেষক অধ্যাপক মলয় চন্দ মুখোপাধ্যায়।


এসময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমূখ।


অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, বাংলা বিভাগের প্রভাষক রেশমা পারভিন। এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রউফ রিপন, নওগাঁ: প্রতি বছরের ন্যায় আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে নওগাঁর গরু মোটা-তাজাকরণের খামারীরা ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাটে কিছু কিছু গরু বিক্রির জন্য নিয়ে গেলেও পুরোদমে শুরু হবে ঈদের কয়েকদিন আগে। বিশেষ করে চাকরীজীবীরা বোনাস পাওয়ার পর হাটে গরুর সংখ্যা বৃদ্ধি হবে বলে খামারীদের ধারনা। কোরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গরু মোটা-তাজাকরণের খামারীরা \ গো খাদ্যের দাম বাড়ায় বিপাকে খামারীরা


আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে খামারীরা বর্তমানে গরুর বেশি বেশি যতœ নিচ্ছেন। তবে বাজারে গো খাদ্যেসহ ওষধের দাম বৃদ্ধি পাওয়ায় খামারীরা উদ্বিগ্ন। কারণ বর্তমানে বিভিন্ন হাটে গরুর দাম তেমন একটা ভালো পাওয়া যাচ্ছে না। কিন্তু একটি গরুর পেছনে প্রতিদিন ২শত থেকে ৩শত টাকা খরচ হচ্ছে। তার সঙ্গে রয়েছে শ্রমিক খরচ। আসন্ন ঈদকে সামনে রেখে যদি সরকার দেশের বাহির থেকে গরু আমদানী না করে তাহলে দেশের খামারীরা কিছুটা হলেও লাভের মুখ দেখতে পাবেন। তা না হলে খামারীদের প্রচুর লোকসান গুনতে হবে বলে আশঙ্কা করছেন নওগাঁর খামারীরা। তাই খামারীদের আশা লাভ-লোকসানের কথা মাথায় রেখে সরকার কাজ করবে। তারা জানান এবার নওগাঁয় যে পরিমান গরু আসন্ন ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে তা দিয়েই স্থানীয় চাহিদা পূরন করে অন্যান্য জেলায় চালান করা করা সম্ভব।
আরজি-নওগাঁর সিফাত ডেইরী ফার্মের মালিক আলহাজ্ব নুরুল ইসলাম বলেন, আমার খামারে বর্তমানে ৭০টি গরু আছে যা এই ঈদে বাজারে ছাড়বো। একটু লাভের আশায় আমরা দিনরাত পরিশ্রম করে গরুর যতœ নিচ্ছি। আর সরকার যদি আমাদের কথা না ভেবে বিদেশ থেকে গরু আমদানী করে তাহলে আগামীতে আর খামারীরা গরু মোটা-তাজাকরণ করা ছেড়ে দিবেন। গত বছর বিদেশি গরু আমদানী করার কারণে লোকসান হলেও এবছর একটু লাভের মুখ দেখতে পাবো বলে আশা করছি। তবে গো খাদ্যসহ অন্যান্য জিনিসের দাম বাড়ার কারণে লাভের পরিমাণ একটু কমতে পারে বলে আশঙ্কা করছেন এই খামারী।
নওগাঁ জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: উত্তম কুমার দাস বলেন, এবার জেলায় ১৯হাজার খামারে ১লাখ ৬০হাজার গরু মোটা-তাজাকরন করা হচ্ছে। জেলায় এখন পর্যন্ত কোন রোগ বালাই গরুতে আক্রমন করে নাই। কোরবানী ঈদকে সামনে রেখে জেলায় যে পরিমান গরু মোটা-তাজাকরন করা হয়েছে তা স্থানীয় চাহিদা পূরন করে দেশের অন্যান্য জায়গায় চালান করা সম্ভব। আর বিদেশ থেকে গরু আমদানী করার প্রয়োজন নেই বলে মনে করেন এই কর্মকর্তা। সরকার যদি বিদেশ থেকে গরু আমদানী না করেন তাহলে এবার খামারীরা লাভবান হবেন বলে আশাবাদী এই কর্মকর্তা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget