Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 613 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 49 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 4 দিনাজপুর 4807 দেশজুড়ে 42 ধর্ম 3437 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2807 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 84 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

এস রহমান সোহেল,ভোলা জেলা সংবাদদাতাঃ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ভূতার খেয়া এলাকায় তৈলবাহী  লরির ভারে একটি আয়রন ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে দূর্ভোগে পড়েছে তিনটি ইউনিয়নের সাধারন জনগন।

বৃহস্পতিবার (৯আগষ্ট) ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে। তৈলবাহী লরিটি ব্রিজ পার হওয়ার সময় ভেঙ্গে গেলে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার বলেন, দুর্ঘটনা কবলিত তৈলবাহী লরিটি সরিয়ে নেওয়ায় চেষ্টা চলছে। চরফ্যাশন টু জলিল বেপারী বাজারের সড়কের  ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়েছে। এসময় ব্রীজের দুপাশে কিছু যানবাহন আটকা পড়ে যায় এবং জনসাধারনের চলাচলে অসুবিধা হয়।

এ রির্পোট লেখা পযর্ন্ত তৈলবাহী লরিটি এখনো উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লরিটিতে তৈল ভর্তি থাকায় উদ্ধারে সময় লাগছে বলে উদ্ধাকারীরা জানান।

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরনের উদ্বোধন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ জেলার এর উদ্বোধন করেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন কে.এম নুরুল হুদা।


এসময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড হারুন অর রশিদ, পুলিশ সুপার ইকবাল হোসেন, পৌর মেয়র নজমুল হক সনি, জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, সিভিল সার্জন মুমিনুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক নান্নু, নওগাঁ নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম, বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও ব্যবসায়িকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


নির্বাচন কমিশনার কবিতা খানম নওগাঁর জেলার জন্য দুপুর ১২টা ১০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরনের উদ্বোধন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি নওগাঁ সদর উপজেলার বিভিন্ন শ্রেনীপেশার ১৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন।


নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, জেলার ১১টি উপজেলায় পর্যায়ক্রমে প্রায় ২০ লাখ উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ করা হবে। নওগাঁ সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৬২৫ জন। এরমধ্যে স্মার্ট কার্ড পাওয়া গেছে, ৩ লাখ ২ হাজার ৩২৪টি। বৃহস্পতিবার নওগাঁ পৌরসভা এলাকায় ৬টি কেন্দ্র এবং সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে স্মার্ট কার্ড বিতরণ করা হবে।
অপরদিকে, জেলার ধামইরহাট উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ১৫৯ জন। সবগুলো স্মার্ট কার্ড পাওয়া গেছে। বিতরনের অনুমতি পাওয়া গেলেই সেগুলো বিতরন কার্যক্রম শুরু হবে।

নওগাঁ জেলা প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেয়ায় এবং মন্ত্রীসভায় সড়ক পরিবহন আইন-২০১৮ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নওগাঁয় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার বেলা ১১টায় নওগাঁর স্কুল-কলেজের শিক্ষার্থীদের আয়োজনে মিছিলটি কেডির মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির শহীদ মিনার চত্বরে মিলিত হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল, সাবেক সাংগঠনিক সম্পাদক একরামুল রারী ডলার, নওগাঁ জিলা স্কুলের শিক্ষার্থী দিগন্ত, কেডি স্কুলের সিজার, যোবায়েদ, আস্তানমোল্লা ডিগ্রী কলেজের শিক্ষার্থী হিমেল, রিফাত প্রমুখ। আনন্দ মিছিলে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

নওগাঁ (রাণীনগর) প্রতিনিধি: অবশেষে মরণ ফাঁদ নামক নওগাঁর রাণীনগর রেল ষ্টেশনের ফুট ওভার ব্রিজটির উপরের অংশ অপসারন করার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার থেকে কাজটি শুরু করা হয়েছে। আসন্ন ঈদুল আযহাতে ট্রেনের ছাদে ভ্রমনকারী অতিরিক্ত যাত্রীদের প্রাণনাশক দূর্ঘটনা থেকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঈদের পর নতুন উচ্চতায় নির্মাণ করা হবে এই ফুটওভার ব্রিজটির উপরের অংশ।


সূত্রে জানা, প্রতি ঈদে ঢাকাসহ অন্য শহর থেকে ছুটিতে বাড়ী ফেরা ট্রেনের ছাদে ভ্রমনকারী যাত্রীদের এই ফুটওভার ব্রীজে ধাক্কা লেগে হতাহতের ঘটনা ঘটতো। প্রতিটি ফুটওভার ব্রীজ প্রায় ১৭ ফুট থেকে সাড়ে ১৭ ফুট উঁচু হয়। গত কয়েক বছর পূর্বে রেলের পাটাতন হিসাবে সিমেন্টের ¯িøপার বা পাটাতন দেওয়ার কারণে রেলের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ফুটওভার ব্রীজটির উচ্চতা কমে যায়। কিন্তু কর্তৃপক্ষ পাটাতন উচু করার সাথে ফুটওভার ব্রীজটির উচ্চতা না বাড়ানোর কারণে বর্তমানে ব্রীজের উচ্চতা ১৫ ফুট ৩ ইঞ্চিতে নেমে আসে। অপরদিকে বর্তমানে ট্রেনের উন্নত কোচগুলোর উচ্চতাও একটু বৃদ্ধি পাওয়ার কারণে কোচ ও ব্রিজের পার্থক্য একবারেই কমে যায়। এতে করে ট্রেন যখন এই ব্রিজটি অতিক্রম করে ঠিক তখনি ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমনকারী অতিরিক্ত যাত্রীরা নিজেদের অজান্তইে ব্রিজের পাটাতনের সাথে ধাক্কা লেগে প্রান হারায়।


সূত্রে আরো জানা, গত ২০ ফেব্রæয়ারী রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দ্রæতযান এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর ষ্টেশন অতিক্রম করার সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীদের মধ্যে ৭জন যাত্রী নিজেদের অজান্তেই এই ব্রিজের পাটাতনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পরে ঘটনাস্থলেই ৪জন এবং হাসপাতালে আরো ১জনসহ মোট ৫জন নিহত হয়। এ সময় আহত হয় আরো দু’যাত্রী। এই প্রাণহানীর ঘটনার পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা ঘটনাস্থলে এসে ব্রিজটি দ্রæত সংস্কার করার কথা জানান। কিন্তু গত ঈদুল ফিতরের আগে রেলওয়ে কর্তৃপক্ষ সর্তকতামূলক একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয় ব্রিজটিতে। যদিও কর্তৃপক্ষ বলেছিলেন ২/৩ মাসের মধ্যেই ব্রীজটি সংস্কারের মাধ্যমে উচু করা হবে কিন্তু বর্তমানে ব্রিজটি উচু না করে আসন্ন ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের যাত্রা নিরাপদ করার লক্ষে গতকাল মঙ্গলবার থেকে এই মরণ ফাঁদ নামক ফুটওভার ব্রিজটি অপসারন করার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।


বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় ব্রিজ প্রকৌশলী মনিরুজ্জামান মুঠোফোনে জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীদের যেন এই ফুটওভার ব্রিজের সাথে ধাক্কা লেগে প্রাণ হারাতে না হয় সেই লক্ষ্যে ব্রিজের উপরের অংশটুকু অপসারন করা হচ্ছে। তবে ঈদের পর দরপত্রের মাধ্যমে নতুন উচ্চতায় ব্রিজটির উপরের অংশটি নির্মাণ করে তা আবার জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

নওগাঁ (মান্দা) প্রতিনিধি: নওগাঁর মান্দায় মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করায় দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমান আদালতে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দেলুয়াবাড়ী হাটে এ অভিযান পরিচালন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম হাবিবুল হাসান।
তিনি বলেন, আব্দুল খালেক উদ্দিন বেকারি দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও বিস্কুট এবং অপরিচ্ছন্ন পরিবেশে উৎপাদন করা হতো। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও ফ্রিজে সংরক্ষন করা মাছ-মাংসের সাথে বাসি মোঘলাই ও পরোটা রাখত সুকুমার মিষ্টান্ন ভান্ডার। এগুলো টাটকা বলে প্রতারনা করে ক্রেতাদের কাছে বিক্রি করা হতো।
এসব অভিযোগে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে দুইটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকার জরিমানা করা হয়। ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসএম হাবিবুল হাসান। পরে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি-বিস্কুট জনসম্মুখে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় থানা পুলিশ উপস্থিত ছিল।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দেশের দক্ষিন- পশ্চিম সীমান্ত বেনাপোল চলছে ট্রাফিক সপ্তাহ। পুলিশের সাথে স্কুলের ছেলে মেয়েরা যশোর - বেনাপোল মহাসড়কে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
বুধবার বেলা সাড়ে ১০টা থেকে বেনাপোলÑ–যশোর মহাসড়কের দিঘিরপাড় নামক স্থানে বেনাপোল হাইস্কুল ও মরিয়াম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পুলিশের সাথে গাড়ির কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে।
স্কুলের শিক্ষার্থীরা যশোর থেকে বেনাপোল ও বেনাপোল থেকে যশোর যাতায়াতের সকল ধরনের যানবাহনের কাগজপত্র দেখে। যে সকল গাড়ির কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নাই তাদের গাড়িতে নিয়ম অনুযায়ী বেনাপোল পোর্ট থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মামলা দিচ্ছে।
তবে যশোর থেকে বেনাপোলের দিকে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইনের গাড়ি ছাত্র/ছাত্রীরা দাঁড় করালে কাগজপত্র চাইলে কোন কাগজপত্র দেখাতে পারে নাই। স্থানীয় কিছু পরিচিত লোক কাস্টমস কমিশনারের গাড়ি বলে ছাত্র/ছাত্রীদের অনুরোধ করায়ে ছেড়ে দেয়।
ট্রাফিক ইন্সপেক্টর মান্নান বলেন এ ভাবে অভিযান চললে সরকার ও রাজস্ব পাবে আর গাড়ির কাগজপত্র ও ঠিক করবে মালিকরা। তিনি বলেন বেলা ১ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও বেনাপোল পোর্ট থানা পুলিশ যৌথভাবে ২৭ টি গাড়ির মামলা দেয়। এসব গাড়ির ভিতর অধিকাংশ মোটর সাইকেল ও বাস।
বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার শরীফ হাবিবুর রহমান বলেন, এ ভাবে মাস খানেক গাড়ির কাগজ পত্র দেখা হবে। কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করলে শেষ পর্যন্ত সকল মোটরসাইকেল পরিবহন বাস ট্রাকের কাগজপত্র ঠিক হবে।
তবে শিক্ষার্থীরদের শত স্ফুর্ত ভাবে ট্রাফিক সপ্তায় গাড়ির কাগজপত্র পরীক্ষা করতে দেখা গেছে। বাদ পড়েনি পুলিশের মোটরসাইকেল ও । তারা পুলিশের মোটরসাইকেল দাঁড় করায়ে মানিব্যাগ থেকে কাগজ বের করে কাগজপত্র পরীক্ষা নিরিক্ষা করে। তবে শিক্ষার্থীদের দেখা গেছে তারা প্রতিটি মোটর সাইকেল চালকের কাগজপত্রের সাথে হেলমেট আছে কি না তা দেখে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালেহ মাসুদ করিম বলেন, পুলিশ কোন গাড়ির ড্রাইভার মালিককে হয়রানি না করে তাদের কাগজপত্র ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নিয়ম আইন অনুযায়ী ব্যবস্তা নিবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget